ঝিনাইদহ জজ আদালতের কর্মচারীসহ করোনায় দুইজনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন পদ্মাকর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মোদাচ্ছের হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৭৫) ও ঝিনাইদহ জেলা জজ আদালতের জারীকারক পবহাটী গ্রামের আব্দুল বারী জোয়ারদারের ছেলে সাইফুল ইসলাম (৫০)। এই নিয়ে ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ১১ আগষ্ট করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মাজেদা বেগম। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। মাজেদা বেগমের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার শ্যামলী এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মৃত্যু ঘটে। এদিকে ঝিনাইদহ জেলা জজ আদালতের জারীকারক মোঃ সাইফুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ১৭ আগষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ২০ আগষ্ট তার পজিটিভ রিপোর্ট আসলে তাকে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ২১ আগষ্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম এর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি দুইজনের লাশ দাফন করে। ইফা গঠিত কমিটি এ পর্যন্ত ৪৪ জন করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছেন।
জাতীয় শ্রমিক লীগের আলোচনা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখা আয়োজিত মরহুম আইভি রহমানের ১৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। সভা ও দোয়া পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আঃ রহিম খান। সভায় বক্তরা বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলায় যেসব নেতৃবৃন্দ নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরত কামনা করে বলেন শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক বাবু রনজিত কুমার ঘোষের সম্মান নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল রুম্মান নামে ভূয়া ফেস বুক আইডি খুলে রনজিত কুমার ঘোষকে নিয়ে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা পোষ্ট করছে তার নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে তদন্ত করার ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। বক্তব্য দেন মোঃ মল্লিক নওশের আলী, মোল্যা মাহাবুবুর রহমান, মোঃ আব্দুর রশিদ শিকদার, মোঃ আসাদুজ্জামান মুন্না, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আজিম, মোঃ নুর ইসলাম হাওলাদার, আঃ বারেক ফকির, মোঃ আইনুল ইসলাম, মল্লিক শাহজাহান, মোঃ সেলিম ফরাজী, মোঃ খালেক শিকদার, মোঃ হাই ইসলাম কচি, মোহাম্মদ আলী, দ্বীন ইসলাম, ভাষান মোল্যা, মোঃ আইয়ুব আলী শেখ, এস্কেন্দার হাওলাদার, মোঃ গফফার শেখ, মোঃ মিজান প্রমুখ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে দাবী: পাইকগাছায় জনবসতি এলাকার ইটভাটা বন্ধ করতে হবে
স্টাফ রিপোর্টার
পাইকগাছার ধামরাইল গ্রামের মো. মোনতাছির মামুন সিরাজের মালিকাধীন মেসার্স সামিনা ব্রিকস নামের ইটভাটা বন্ধের দাবী জানিয়েছেন এলাকাবাসী। ওই গ্রামে সাড়ে ৫হাজার লোকের বসবাস। ইটভাটার চিননির ধোয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া আর কোন বৈধ কোন কাগজপত্র নেই। গতকাল সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেস কাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ওই গ্রামের এস এম জালাল উদ্দীন।
সম্মেলনে তিনি বলেন, বর্তমানে কপোতাক্ষ নদ তার যৌবন হারিয়েছে। গোটা নদ এখন ভরাট হয়ে গেছে। কিছু মানুষের কাছ থেকে নামমাত্র ৪বিঘা লিজ নিয়ে ১শ বিঘা দখল করে নিয়ে গড়ে তোলা হয়েছে এই ইট ভাটা। এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, একটি আলিম মাদরাসা, একটি দাখিল মাদরাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নূরানী কিন্ডারগার্টেন মাদরাসা ও হেফজখানা, ৬টি মসজিদ ও একটি বাজার রয়েছে। ঘনবসতি এলাকা। ভাটার মূল চিমনটি ফাটল রয়েছে। ইটভাটার ধোয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে যায়। কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। যেখানে সাধারণ জনগণ জমি বরাদ্ধ পায় না। সেখানে একটি প্রভাবশালী মহল একশত বিঘা জমি দখল করে ইটভাটা চালাচ্ছে। দক্ষিণ বড়দল গ্রামের সরদ্রা আজিজুল ইসলামের ডিসিআর কৃত ২একর জমি জোর করে দখল করে নিয়েছে। তাকে কোন হারির টাকা দিচ্ছে না। এমনকি তাকে মারপিট করে তাড়িয়ে দিয়েছে। ওই গ্রামের সাহেব আলী, ইনতাজ সরদার, রফিকুল ইসলাম, শেখ আনায়েম, শেখ বাবুল, মোসলেম সরদার, শহিদ শেখ ও জালাল সরদারের জমি দখল করে নিয়েছে। তাদের কোন হারির টাকাও দেয়া হয় না।
সম্মেলনে তিনি বলেন,ইটভাটা মালিক মোনতাছির মামুনের ব্যবসায়ীক অংশীদার মো. সামসুজ্জামান মন্টুর ৬লাখ টাকা নিয়ে কাজ শুরু করেছেন। তাকে সেই টাকা না দিয়ে বিতাড়িত করে। ইট ভাটা মালিক পক্ষের বিরুদ্ধে ৩০টি মামলা থাকার পরও বহাল তবিয়তে থেকে ব্যবসা পরিচালনা করছেন। তিনি এই অবৈধ ইটভাটা বন্দের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এ সময় মোহাম্মদ আলী গাজী ও মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাগেরহাটে গভীর রাতে ৪টি বসত ঘরে অগ্নিসংযোগ ও লুটের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে ৪টি বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে মোজাম সরদার, ইসমাইল সরদার, ছলেমান সরদার ও শামীম সরদারের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। গৃহহীন পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্থ মোজাম সরদারের স্ত্রী রাজিয়া বেগম ও ইসমাইল সরদারের স্ত্রী রেক্সোনা বেগম জানান, রাত ২টার দিকে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত ওই সব ঘর থেকে সকলকে বের করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। তারা ঘরের মালামাল লুট করে ট্রলারে তুলে নিয়ে যায় বলেও রেক্সোনা বেগম দাবি করেন।
বংশগত বিরোধের কারনে ২০০১ সালে এনায়েত সরদার, ২০১৯ সালে সালাম সরদার ও চলতি বছরের গত ১২ আগস্ট সমজিদ থেকে বের হওয়া মাত্র গলায় ছুরি মেরে মফিজুল সরদারকে হত্যা করা হয়। এসব হত্যা মামলার কারনে ওই পরবারগুলো বহুদিন ধরে পুরুষ শূণ্য রয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
খালিশপুরে সাবেক ছাত্রলীগ নেতা কামালের ২২তম শাহাদাত বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার পালিত হয়েছে খালিশপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন কামালের ২২তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে কামাল স্মৃতি সংসদ ও এলাকাবাসি ও মরহুমের পরিবারের উদ্যোগে দিন ব্যাপী কোরআনখানি, দুপুরে এতিখানায় খাবার বিতরণ ও বাদ আছর এলাকার মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও মরহুমের বাস ভবনের সামনে খাবার বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে মরহুমের পিতা সৈয়দ আলী খান, মরহুমের ভাই কে এম মঞ্জুরুল ইসলাম জামাল, কে এম মইনুল ইসলাম সোমাসহ আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কামাল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ ও এলাকাবাসি অংশ নেয়।
সাতক্ষীরার উপকূলীয় এলাকার বানভাসী লক্ষাধিক মানুষের অবর্ননীয় দূর্ভোগ, বন্যা দূর্গতদের সাহায্যের আশ্বাসজেলা প্রশাসনের
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
অবর্ননীয় দূর্ভোগের মধ্যে রয়েছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বানভাসি লক্ষাধিক মানুষ। প্রবল জোয়ারের চাপে বেঁড়িবাঁধ ভেঙে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সদরের (আংশিক) ও শ্যামনগরের গাবুরা ইউনিয়নের (আংশিক) অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছ। বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিতে ভেসে গেছে গরু, ছাগল ও হাঁস-মুরগি। ধ্বসে পড়েছে শতাধিক কাঁচাঘরবাড়ি। রান্না-বান্না ও গৃহস্থালীর কোন কাজ করতে না পারায় শুকনা খাবারেই নিভাতে হচ্ছে তাদের পেটের ক্ষুধা। অনেকের বসত ঘর পানিতে ভেসে গেছে। কষ্টের কোন শেষ নেই দুর্গত এলাকার মানুষের। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর আগে কখনো তারা এতো পানি দেখেনি। তাই অতিদ্রুত সরকারি সহায়তা প্রত্যাশা করেছে বানভাসি মানুষ। তবে বন্যাদুর্গতদের সকল প্রকার সাহায্যের আশ^াস দিয়েছে জেলা প্রশাসন।
গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সাতক্ষীরার উপকুলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩০টি পয়েন্টে সাড়ে ৫৭ কিলোমিটার বেঁড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় আশাশুনি ও শ্যামনগর উপজেলায়। ওই সময় বেশকিছু স্থানে রিং বাধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করা হলেও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা ও কুড়িকাউনিয়া এবং শ্রীউলা ইউনয়নের হাজরাখালী পয়েন্টে বেঁড়িবাধ ভেঙে এতই গভীর হয়ে যায় যা সংস্কার করা এতদিন সম্ভব হয়নি। এর ফলে গত তিন মাস ধরে ওই এলাকার লোকালয়ে চলে জোয়ার-ভাটা। তার উপর বর্তমান অমাবশ্যার গোনে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় গত ২/৩ দিনের জোয়ারে ও প্রবল বর্ষনে যে সমস্ত এলাকায় রিংবাধ দিয়ে পানি বন্ধ করা হয়েছিল সেগুলো আবারো ছুটে যায়। এর ফলে জোয়ার-ভাটা বইছে লোকালয়ে ও বাড়ির উঠানে। মানবেতর জীবন যাপন করছে লক্ষাধিক মানুষ। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দূর্গত এলাকায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দূর্গতরা। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। অনেকেই এখন বাড়িঘর ছেড়ে শহরের দিকে ছুটছেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ইতিমধ্যে দূর্গতদের জন্য ২০০ মেট্রিকটন চাউল ও নগদ ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, দুর্গত এলাকায় বেঁড়িবাধ সংস্কারে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০ জন
সাতক্ষীরা প্রতিনিধি
কোভিড-১৯ আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার শোভনালী এলাকার মৃত কানাই লাল এর ছেলে কোভিড আক্রান্ত বৈদ্য নাথ (৬৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের খায়রুল বাশারের ছেলে হারুনার রশিদ (৫৫)। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ৮ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের বৈদ্য নাথ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মারা যান।
এদিকে, জ্বর ও শ্বাসকষ্টসহ কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত ৭ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের হারুনার রশিদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনিও মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি।
এদিকে,গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে দুই চিকিৎসক ও এক বিজিবি সদস্যসহ ১০ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৭৩৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৯৫৭ জনের রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৭৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
করোন ভাইরাসের ঝুঁকি কমাতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্যানিটেজার ব্যবস্থা শিক্ষা ফি মওকুফ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
করোন ভাইরাসের ঝুঁকি কমাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্যানিটেজার ব্যবস্থা নিশ্চিতকরণের এবং করোনা ভাইরাসের সময়কালেসরকারি ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ফি মওকুফের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক সংগঠন জনউদ্যোগ খুলনার নারী ও যুব সেল।
আজ সোমবার দুপুর ১টায় স্থানীয় মিলনায়তনে জনউদ্যোগ খুলনার নারী ও যুব সেলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী সেলের আহবায়ক এ্যাড. শামীমা সুলতানা শীলু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের নেতা শ্যামল সিংহ রায়, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, সেফের সমন্বয়কারী মো: আসাদুজ্জামান, সাংস্কৃতিক কর্মী জেসমিন জামান, যুবসেলের রিপন বিশ্বাস প্রমুখ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে খুলনা শহরের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থার বেহাল অবস্থা। ফলে স্কুলগুলোতে আসা শতকরা ৯০ শতাংশ শিক্ষার্থী টয়লেট ব্যবহারে অনীহা দেখাচ্ছে। তবে বেশি অনীহা দেখায় মেয়ে শিক্ষার্থীরা।
বিশেষজ্ঞ চিকিৎসক ও মনোবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা এভাবে টয়লেট ব্যবহার থেকে বিরত থাকলে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। পাশাপাশি শ্রেণি কক্ষে মনোযোগ কেন্দ্রীভূতকরণেও সমস্যা হয়। এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক স্কুল বেজলাইন জরিপে সম্প্রতি এ ধরনের তথ্য উঠে এসেছে। খুলনা মহানগরীর ১৩টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের চার হাজার ২৭৩ জন শিক্ষার্থী, ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ১৬৯ জন শিক্ষার্থী, ১৪টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান/মাদ্রাসার চার হাজার ৮৭০ জন শিক্ষার্থী ও ১০১টি মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯ হাজার ৩৯৩ জন শিক্ষার্থীর ওপর জরিপ পরিচালনা করে এসএনভি।
জরিপে উল্লেখ করা হয়েছে, স্কুলগুলোতে মোট ছাত্রী ছিল ২৩ হাজার ৫০৬ জন এবং ছাত্র ছিল ২৫ হাজার ৮৮৭ জন। জরিপে দেখা গেছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী প্রাক-প্রাথমিক স্কুলে টয়লেট ব্যবহার করছে শতকরা ১০ শতাংশ শিক্ষার্থী, বাকি ৯০ শতাংশ শিক্ষার্থী টয়লেট ব্যবহার করে না। প্রাথমিক স্কুলে ছাত্রীরা করছে শতকরা ১৯ শতাংশ, বাকি ৮১ শতাংশ টয়লেট ব্যবহার করে না।
ছাত্ররা করছে শতকরা ৫৬ শতাংশ, বাকি ৪৪ শতাংশ ছাত্র টয়লেট ব্যবহার করে না। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান/ মাদ্রাসায় ছাত্রীরা করছে শতকরা ১৩ শতাংশ, বাকি ৮৭ শতাংশ করে না। ছাত্ররা করছে শতকরা ৪৩ শতাংশ, বাকি ৫৭ শতাংশ করে না। মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক স্কুলে ছাত্রী করছে শতকরা ৫৫ শতাংশ, বাকি ৪৫ শতাংশ করে না। ছাত্ররা করছে শতকরা ৩৩ শতাংশ, বাকি ৬৭ শতাংশ করে না। এছাড়া এসব স্কুলগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট রয়েছে মাত্র শতকরা ১ দশমিক ৩ শতাংশ এবং বাকি ৯৮ দশমিক ৭ শতাংশ জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা নেই।
জরিপে আরও উল্লেখ করা হয়, বিএনবিসি অনুযায়ী এক বছরের মধ্যেই সেপটিক ট্যাংক খালি করার নিয়ম থাকলেও প্রাক-প্রাথমিক স্কুলের শতকরা ৪৫ শতাংশ, প্রাথমিক স্কুলে ৩৮ শতাংশ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান/মাদ্রাসায় ৬৪ শতাংশ এবং মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকে ৪৭ শতাংশ সেপটিক ট্যাংক কখনো খালি করা হয়নি। বাকি যেগুলো খালি করা হয়েছে তার মধ্যে শতকরা ৮২ শতাংশ করা হয়েছে সুইপারের মাধ্যমে এবং ১৮ শতাংশ করা হয়েছে যান্ত্রিকভাবে। এছাড়া ওই সব স্কুলগুলোতে হাত ধোঁয়ার স্টেশন রয়েছে শতকরা ২৮ শতাংশ, পানি রয়েছে শতকরা ২৭ শতাংশ, সাবান/ডিটারজেন্ট রয়েছে শতকরা ১৯ শতাংশ এবং হাত ধোয়ার সুবিধাগুলো প্রবেশগম্যতা রয়েছে শতকরা ১৮ শতাংশ। এর ফলে স্কুলগুলোতে আসা শতকরা ৯০ শতাংশ পর্যন্ত শিক্ষার্থী টয়লেট ব্যবহারে অনীহা দেখাচ্ছে। বেশি অনীহা প্রকাশ করে মেয়ে শিক্ষার্থীরা।
বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের ব্যবহৃত টয়লেটগুলো বেশিরভাগ নোংরা ও দুগর্ন্ধময়। কোনো টয়লেটে হাত পরিষ্কারের জন্য সাবান বা ডিটারজেন্ট নেই। রয়েছে পর্যাপ্ত পানি সংকট। এছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে কোনো প্রকার টয়লেটের ব্যবস্থা না থাকায় বিকল্প হিসেবে বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন কোনো স্থানে অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে। কিন্তু সেগুলোও ব্যবহারের অনুপযোগী।
অভিভাবকরা বলেছেন, বেশিরভাগ স্কুলের টয়লেটের মান প্রথমত ভালো না। দ্বিতীয়ত টয়লেটগুলো দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় ছেলে-মেয়েরা টয়লেট ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়ছে।
স্কুলগুলোর শিক্ষার্থীরা জানিয়েছে, টয়লেটে দুগর্ন্ধ ও ময়লা থাকায় তারা টয়লেটে যায় না। তাই দীর্ঘ সময় জোর করে টয়লেট থেকে নিজেদের বিরত রাখে। এতে তাদের কষ্ট সহ্য করতে হয়।
শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে টয়েলেট ব্যবহারের অনিহা দূর করতে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
কপিলমুনিতে জুয়াড়ী আটক
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
খুলনার কপিলমুনি ফাঁড়ী পুলিশ ৫ জুয়াড়ীকে আটক করেছে। পুলিশ জানায়, রবিবার রাত ১০ টার দিকে কপিলমুনি কলেজ মোড় এলাকায় এ এস আই এনামুল ইসলাম ও এ টি এস আই শফিকুল ইসলাম অভিযান চালায়। এসময় নগরশ্রীরামপুর গ্রামের মৃতঃ রফিকের ছেলে সিরাজুল ইসলাম (৩০), ওয়াজেদ আলীর ছেলে অনোয়ারুল ইসলাম (৩৫), মৃতঃ সোহরাব সরদারের ছেলে মাসুদ সরদার (৩৫), মিনারুল ইসলাম (২৯) ও নাছিরপুর গ্রামের জিরাতুল্লাহ গাজীর ছেলে বখতিয়ার গাজী (৩২)কে আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে।
সিদ্ধান্ত পাল্টাও, অবিলম্বে রাষ্ট্রায়ত্ব মিল চালু কর নতুন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর ডাকে খুলনা খালিশপুর নতুন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহের সম্পদ লুটপাট করার ষড়যন্ত্র বন্ধ কর, অবিলম্বে বন্ধ সকল পাটকল চালু কর। পিপি লীজ বা ব্যক্তিমালিকানায় নয়, রাষ্ট্রের মালিকানাতেই পাটকলগুলো পরিচালনা করতে হবে। সোমবার বেলা ১১টায় থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই খুদা এবং পরিচালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য সরদার রুহিন হোনে প্রিন্স, পরিষদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী আ ফ ম মহসীন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও ইষ্টার্ণ জুট মিল সিবিএ-এর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক ও জনার্দন দত্ত নাণ্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য আনিসুর রহমান মিঠু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা সদস্য মিজানুর রহমান বাবু, ইউসিএলবি খুলনা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা আহ্বায়ক হুমায়ুন কবীর, জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা আহ্বায়ক মনিরুল হক বাচ্চু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারপার্সন শরীফ শফিকুল হামিদ চন্দন, টিইউসি খুলনা জেলা সাধারণ সম্পাদক রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, সদস্য গাজী আফজাল, শ্রমিক-ছাত্র-জনতা ঐক্যের সংগঠক রুহুল আমিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, বাংলাদেশ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল রায়, খালিশপুর দোকান মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবলু, নাগরিক নেতা এম এ কাশেম, যুব ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, প্লাটিনাম জুট মিল শ্রমিক নেতা নূরুল ইসলাম, ইষ্টার্ণ জুট মিল শ্রমিকনেতা অলিয়ার রহমান, ষ্টার জুট মিলস শ্রমিকনেতা আলগীর হোসেন, খালিশপুর জুট মিল শ্রমিকনেতা আলমগীর কবীর, জেজেআই জুট শ্রমি নেতা সামশের আলম শামসেদ, সিবিএ সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, রাষ্ট্রায়ত্ব পাটকল বদলি শ্রমিক খুলনা-যশোর আঞ্চলিক কমিটি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক তালুকদার, ক্রিসেন্ট জুট মিলস শ্রমিকনেতা মোশারফ হোসেন, কার্পেটিং জুট মিল শ্রমিকনেতা মশিউর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক সৌরভ সমাদ্দার, ছাত্রনেতা আজিজুল খান আরমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর সভাপতি আল আমিন শেখ, ফাইট ফর রাইট সংগঠক সাইদুল হক নিশান প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন, পাটকলগুলোর লোকসানের মূল কারণ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি’র দুর্নীতি-লুটপাট এবং পাটকল পরিচালনায় ভুলনীতি। তাই পাটকল বন্ধ নয়, দুর্নীতিবাজদের বিচার করÑকরতে হবে। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রস্তাবিত পথে মাত্র বারশ কোটি টাকা ব্যয় করে পাটকলগুলোকে আধুনিকায়ন ও লাভজনক কর। ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের পিএফ, গ্রাচুইটিসহ সকল পাওনা এবং সকল শ্রমিকদের বকেয়া ৬ সপ্তাহের মজুরী, বোনাস ও এরিয়ারের টাকা অবিলম্বে পরিশোধ কর। নেতৃবুন্দ হুশিয়ারী করে বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলের সম্পদ, জাতীয় সম্পদ। সে সম্পদ লুটপাট শ্রমিক-জনতা মেনে নেবে না। তাই সরকার দাবী না মেনে নেয়া পর্যন্ত নাগরিক পরিষদের আন্দোলন, কঠোর থেকে কঠোরতর কর্মসূচি চলতে থাকবে।
হরিণাকু-ে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকু-ে লাটাহাম্বার (স্থানীয় ইঞ্জিনচালিত বালি ও মাটি টানা গাড়ি) ধাক্কায় শিল্পী খাতুন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরতলির ফলসি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী খাতুন উপজেলার ফতেপুর গ্রামের মৃত বজলুর রহমানের মেয়ে।
নিহতের ভাই স্কুল শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘বোন সোমবার সকালে আমাদের বাড়ি থেকে ছেলে শিশিরের সঙ্গে মোটরসাইকেলে নিজ বাড়ি একই উপজেলার বিন্নি গ্রামে ফিরছিলেন। তারা ফলসি গ্রামে পৌঁছালে ইঞ্জিনচালিত একটি লাটাহাম্বা তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে শিল্পী রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম জানান, নিহতের মাথায় প্রচ- আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এতে পথেই তার মৃত্যু হয়। হরিণাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বটিয়াঘাটা সংবাদ
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
জায়গা-জমি সংক্রান্ত চাষাবাদকে কেন্দ্র করে উভয় গ্রুপের সংঘর্ষে বটিয়াঘাটা উপজেলার আমিপুর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম কাবে (৪৬) নামের এক ব্যক্তি গুরুতর অসুস্থ্য হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে ওই ইউনিয়নের ইউপি সদস্য ও স্কুল কমিটির সদস্য রফিকুল ইসলাম কাবে জানতে পারে যে স্কুলের সামনে মামুন শেখ গং হাল চাষ করছে। বিষয়টি জানতে পেরে ইউপি মেম্বর ঘটনাস্থলে হাজির হলে প্রতিপক্ষ গ্রুপ অতর্কিতে হামলা চালায়। এ সময় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও সামছুর রহমান দায়ের কোপে গুরুতর রক্তাক্ত জখম হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে খুমেক হাসপাতালে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা শংঙ্কাটাপন্ন ছিলো বলে জানা গেছে।
।। কৃষক প্রশিক্ষণ।।
বটিয়াঘাটা উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর এক কৃষক প্রশিক্ষণ বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের সমন্বয়কের দ্বায়িত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ পরিচালক হাসান ওয়ারিসুল কবির। প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। প্রশিক্ষণে ২০ জন কৃষাণীর মাঝে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার, আঁইলে সবজি চাষ, ভূট্টার আবাদ বৃদ্ধিকরন, পোল্ডার রক্ষাকরণ প্রশিক্ষণ দেওয়া হয়।
।। করোনায় মৃত্যু।।
বটিয়াঘাটা উপজেলায় কোভিড-১৯ পজেটিভ এ আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মৃত্যু বরন করেছে অপু ঘোষ (৩৮) নামের এক ব্যক্তি । সে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুঝবুনিয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। গত পরশু রবিবার দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরন করেন । সে উপজেলার ওই ইউনিয়নের টালিয়ামারা গ্রামের সুভাষ ঘোষের পুত্র এবং মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৩ বছরের শিশু কন্যা, ৩ ভাই, ১ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০ টায় মৃতের লাশ বাড়িতে ফিরে এলে স্বজন ও শিশু কন্যার ক্রন্দনের আহাজারিতে এলাকায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এ সময় এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। বেলা ১১টার দিকে টালিয়ামারা মহাশশ্মান ঘাটে তাঁর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ নিয়ে এ উপজেলায় সর্বমোট জন ৩ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন, সুস্থ্য হয়েছে ৪৪ জন, ২ জন আইসিইউতে ভর্তি রয়েছে বলে জানা গেছে। অপুর মৃত্যুতে গতকাল সোমবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় শোক প্রস্তাব গৃহিত হয়েছে।
।।আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ।।
বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকাল ১০ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশদুজ্জামান, অধ্যক্ষ অমিতেষ দাস, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, হরিনটানা থানার ওসি মোঃ আনোয়ার জাহান, লবনচরা থানার ওসি সমীর কুমার, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদ হোসেন, চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, ইসমাইল হোসেন মোল্লা বাবু, শেখ হাদি-উজ্জামান হাদী, গোলাম হাসান, মিলন গোলদার, অধ্যাপক ফিরোজুর রহমান, মাদ্রাসা সুপার বোরহান উদ্দিন, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, দেবপ্রসাদ বিশ্বাস প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।
ঝিনাইদহে ফেসবুক ভিত্তিক বেচাকেনা অলটাইম প্লাটফর্ম গ্রুপের সেলিব্রেশন অনুষ্ঠান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ফেসবুক ভিত্তিক বেচাকেনা অলটাইম প্লাটফর্ম গ্রুপের গ্রাহক সংখ্যা ১০ হাজারে উন্নীত হওয়ায় সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমীর কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। অলটাইম বেচাকেনা গ্রুপের এডমিন সাব্বির আহমদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রধান উদ্যোক্তা আবুল কামাল আজাদ, বিশিষ্ট সমাজ সেবক ইসাহাক আলী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা এন্টার প্রেনার সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম রিগান।
সেলিব্রেশন অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত মাত্র আড়াই মাসে অলটাইম বেচাকেনা গ্রুপ যেভাবে ঝিনাইদহে মানুষের আস্থা অর্জন করেছে, যেভাবে জেলায় নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে, যেভাবে সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তাতে অলটাইম বেচাকেনার গতি ঝিনাইদহ ছাড়িয়ে সারা বাংলাদেশকে আলোকিত করবে বলে অভিমত ব্যক্ত করেন।
উদ্যোক্তাদের মাঝে উপস্থিত ছিলেন শফিকুর রেহমান জুয়েল, জান্নাতুল, জান্নাতুল নেছা, তুলি, কুসুম, রহমতুল্লাহ, রিজভী আমিন, শিমুল হসেন, লিমা, মৌ, নাইস, সেঁজুতি, বৈশাখী, শেফা প্রমুখ। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা হওয়ার গল্প, বেচাকেনার সফলতা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। সবশেষে অলটাইম বেচাকেনা গ্রুপের প্রতিষ্ঠাতা এস এ রিমনকে অভিনন্দন জানানো হয়।
তেরখাদা থানা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ তেরখাদা থানা কর্তৃক আয়োজিত গতকাল সকাল ১১ টায় পুলিশ পরিদর্শক নিঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন খুলনা ‘‘ক’’ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এস, এম রাজু আহম্মেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম ভাইস চেয়াম্যানদ্বয় শারাফাৎ হোসেন মুক্তি ও নাজমা আয়ুব, পুলিশিং কমিটির সভাপতি বদরুল আলম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ, এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক কে, এম আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা প্রেসকাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, বাছিতুল হাবিব প্রিন্স, মফিজুল ইসলাম জুম্মান, চেয়ারম্যান কৃষ্ণ মেমন রায়, ছাগলাদাহ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহম্মেদ, আওয়ামীল নেতা, মঞ্জুরুল আলম, কাজী কামাল, মিশকাত আলী মিনা সহ সকল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বৃন্দও সকল ক্যাম্পের পুলিশ সদস্য বৃন্দ।
দেবহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পঙ্কজ দত্তকে আর্থিক সহায়তা প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা উপজেলা সদরে আকষ্মিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পঙ্কজ দত্তকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবারে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এ আর্থিক সহায়তা প্রদান করেন। গত ৮ আগষ্ট রাত ৩ টার দিকে দেবহাটা উপজেলার সদরের পঙ্কজ দত্তের মুদিখানার দোকানটি আকষ্মিক অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় পঙ্কজ দত্তের। রাত ৩ টার দিকে তার দোকানে আকষ্মিক অগ্নিকান্ড দেখেন দোকানের পাশে বসবাসকারীরা। এসময় তারা চিৎকার দিলে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনে কাজ করলেও তারা আগুন নিয়ন্ত্রনে না আনতে পেরে দেবহাটা প্রেসকাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা সরকারের জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে দ্রুত কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনে যোগাযোগ করেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সব পুড়ে শেষ। উপার্জনের একমাত্র মাধ্যমে দোকানটি পুড়ে যাওয়ায় পথে বসে পঙ্কজ দত্তের পরিবারটি। এই ঘটনার পরপরই সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ঘটনাস্থলটি পরিদর্শন করেন। তারা যতটুকু সম্ভব সহযোগীতা করবেন বলে সেসময় জানান। তারই প্রতিশ্রুতির ফলস্বরুপ সোমবার পঙ্কজ দত্তের পরিবারটিকে অফিসে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
দেবহাটা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতির বিবৃতি
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলার সুবার্নবাদ গ্রামের রাম মল্লিকের পুত্র চন্দ্র কান্ত মল্লিক উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি। তিনি একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, দীর্ঘকাল থেকে বা বর্তমানে তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। তবে বর্তমানে তিনি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য রিষদের সাথে জড়িত আছেন বলে জানান।
নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
খবর বিজ্ঞপ্তি
সোমবার নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখা আয়োজিত মনববন্ধনে নেতৃবৃন্দ সারা দেশে অব্যাহতভাবে চলা নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আজ বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার আহ্বায়ক নারীনেত্রী কোহিনুর আক্তার কণা। বক্তব্য রাখেনÑবাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ, খুলনা জেলা সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নাণ্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা সদস্য জোবেদা আক্তার, পারভীন আক্তার, মাহিলা আক্তার আনিকা, জেসমিন খাতুন, সঙ্গীতা ম-ল, তামান্না, রিক্তা, ইরানী, বাসদ-খুলনা মহানগর নেতা কামরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দিন দিন বাড়ছে। ১৯৯৪ সালের ২৪ আগস্ট দিনাজপুরে পুলিশ কর্তৃক গার্মেন্টস কর্মী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে গড়ে ওঠা গণ-আন্দোলনে ৭ জন আত্মদান করেছিলেন। সারা দেশে গড়ে ওঠা আন্দোলনের প্রেক্ষিতে সরকার দায়ী পুলিশ সদস্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হয়েছিল। বিচারে ৪ জন পুলিশ সদস্যের ফাঁসি হয়। আজ আবার সেই ধরনের সময় এসেছে। নারী-শিশু নির্যাতনের ঘটনার মামলাগুলোর ৯০ শতাংশের বিচার শেষ হয় না। দোষীরা বুক চিতিয়ে জনসমক্ষে ঘুরে বেড়ায়। বিচারহীনতার ফলে এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। এছাড়া টিভি-সিনেমা-বিজ্ঞাপনে নারীকে পণ্যরূপে উপস্থাপন এবং মৌলবাদী ফতোয়া দিয়ে নারী নির্যাতন চলছে। নেতৃবৃন্দ আরো বলেন, সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকারসহ ইউনিফরম, সিভিল কোর্ট বাস্তবায়ন করার দাবী সরকার এখনও মেনে নেয়নি। আজ তাই প্রয়োজন দেশের সকল সচেতন মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।
শরণখোলায় দুর্যোগ ব্যাবস্থাপনার বার্ষিক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির দুর্যোগ প্রস্তুতি বিষয়ক বার্ষিক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার) সকাল ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা নীড় ও জাগ্রত যুব সংঘের (জেজেএস) সহায়তায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাহিমা আক্তার হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শহিন। সভায় দুর্যোগ ব্যাবস্থাপনা নিয়ে একটি খসড়া বার্ষিক কর্মপরিকল্পনার উপস্থাপন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আঃ মালেক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ মাইনুল ইসলাম টিপু, চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, শরণখোলা প্রেসকাবের সভাপতি ইসমাইল হোসে লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, হুমায়ুন কবির, আঃ মালেক রেজা প্রমুখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দুর্যোগকালীন সময়ে করনীয় নিয়ে আগামী এক বছরের জন্য বাস্তবমূখী বিভিন্ন পরিকল্পনা গ্রহন করে একটি খসড়া ইউপি চেয়ারম্যানদের কাছে হস্থান্তর করা হয়।
তালায় জলাবদ্ধ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ
ইলিয়াস হোসেন, তালাঃ
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা,মহান্দী, উত্তর মাছিয়াড়া,দাশকাটি ও প্রসাদপুরের জলাবদ্ধ এলাকা সমূহ পরিদর্শন করেন। সোমবার (২৪ আগষ্ট) দিনব্যাপী উক্ত এলাকা পরিদর্শনকালে খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসকাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইমসাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, যুবলীগ নেতা সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ সমবেত জনতাকে আশ্বস্ত করে বলেন,খুব দ্রুত নলতা বাটুলতলা স্লুইস গেট সংস্কার করে শালতার ক্রসড্যাম বাঁধ অপসারণ করে পানি নিস্কাষনের ব্যবস্থা করা হবে। একই সাথে আপৎকালীন সময়ে বিকল্প পথ গ্লাবদাহ কাটাখাল সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া দ্রুত জেলা প্রশাসকের সাথে কথা বলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জলাবদ্ধ দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এর আগে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সাথে কথা বলেন।
উল্লেখ্য, সম্প্রতি তালার খলিলনগর ইউনিয়নের ৬টি গ্রাম বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে। শালতা নদী খননের জন্য নদীর মধ্যে বাঁধ দেওয়ার কারণে পানি নিস্কাষনের পথ না থাকায় ইউনিয়নের উওর মাছিয়াড়া,দাশকাটি,উত্তর নলতা,খলিলনগর,মহান্দী ও হাজরাকাটির একাংশে বাড়ি ঘর,রাস্তা,ফসলী জমি ও মৎস্য ঘের পানিতে নিমজ্জিত হয়েছে।
সোনাডাঙ্গা পূজা উদ্যাপন পরিষদের শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু’র মাতা দুলালী কু-ু (৭৬) বার্ধক্যজনিত কারণে খুলনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। প্রয়াত দুলালী কু-ুর বিদেহী আত্মার শান্তি ও স্বর্গবাস কামনা এবং গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑসোনাডাঙ্গা থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, রবীন্দ্রনাথ ব্রহ্ম, দীলিপ পাল, স্বপন ম-ল, বিশ্বজিৎ সরকার বাপ্পী, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, কোষাধ্যক্ষ সুকুমার সাহা, বাদল দে, সজীব রায়, গণেশ মল্লিক, সজল বিশ্বাস, বিদ্যুৎ রায়, সমর বিশ্বাস, অলোক দাস, সুশীল দাস, মহাদেব সাহা, নিতাই কুমার সরদার, পরিমল ম-ল, গৌরাঙ্গ দে, সঞ্জয় বৈরাগী, মিঠু বিশ্বাস প্রমুখ।
কয়রায় প্রাথমিক শিক্ষক কর্তৃক জমি দখলের পায়তারা অতর্কিত হামলায় আহত-৪
কয়রা প্রতিনিধি
কয়রায় প্রাথমিক শিক্ষক কর্তৃক জমি দখলের পায়তারা চালিয়ে অতর্কিত হামলায় ৪জনকে আহত করার অভিযোগ উঠেছে । বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং কয়রা (পল্লী মঙ্গল) গ্রামে । ভুক্তভোগি ও এলাকা বাসি সুত্রে জানা গেছে ২০১৬ সালে ভুক্তভোগি রজব আলী সানা প্রতিপক্ষ এর একটি শরিকদের কাছ থেকে ৩৩শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। অপরদিকে রফিকুল মাষ্টার ও মালেক মাষ্টার গংরা বিভিন্ন সময় বেআইনি ভাবে দখলের পায়তারা চালালে কয়েক বার সালিশ মিমাংসার জন্য থানায় বসাবসি করা হয় । কিন্তু অদৃশ্য শক্তির বলে প্রতিপক্ষ শিক্ষকদ্বয় কোন কিছুর তোয়াক্কা না করে ষড়যন্ত্র করতে থাকে। তারই অংশ হিসেবে শনিবার সকালে জমিতে ধান রোপন করা অবস্থায় রফিকুল মাষ্টারের নেতৃত্বে ২০/৩০ জনের একট দল দা, কুড়াল, খোন্তা, শাবল, বটি সহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী সানা গংদের উপর হামলা চালায় । উক্ত হামলায় রজব আলী সানা, তার ভাই কহিনুর আলম , জামাই আজিবার ও ছেলে আনিছুর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন। এর মধ্যে রজব আলী সানার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে রফিকুল মাষ্টারের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। কয়রা থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন মৌখিকভাবে শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
খানজাহান আলী থানার নতুন ওসি প্রবির কুমার বিশ্বাস এর যোগদান
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানার নতুন ওসি হিসেবে প্রবির কুমার বিশ্বাস যোগদান করেছেন । ২৩ আগষ্ট রাতে তিনি দায়ীত্ববুঝে নেন, ওসি প্রবির কুমার এর আগে নড়াইল লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সর্বশেষ মোংলা সার্কেল অফিসে কর্মরত ছিলেন । তার গ্রামের বাড়ী সাতক্ষিরা জেলার পাটকেল ঘাটা থানার সেনেরগাতী গ্রামে । তিনি ২০০২ সালে এস আই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে দায়ীত্ব পালন করেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতি মন্ত্রীর সাথে মহসেন জুট মিল শ্রমিকদের বৈঠক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে মহসেন জুট মিলের আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের সাথে রবিবার রাত ৯ টায় শ্রম ও কর্মসংস্থান প্রতি মন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি’র রেলিগেটস্থ নিজ বাসভবনে বৈঠক করেন । জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রি পক্ষিয় বৈঠকে ১ মাসের মধ্যে শ্রমিকদের চুড়ান্ত পাওনার সিদ্ধান্ত হয়। উক্ত ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে আন্দোলনরত শ্রমিকরা শ্রম প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকার শ্রম বান্ধব সরকার মিল মালিকের নেওয়া সময় অনুযায়ি ২৬ আগষ্টের পূর্বে তিনি শ্রমিকদের সকল কর্মসুচি পত্যাহারের অনুরোধ করেন । এ সময় শ্রমিকরা ঘোষিত কর্মসুচি সোমবার ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসুচি শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে স্থগিত করেন । এসময় তিনি আরো বলেন মহসেন জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনার ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যদি মালিকপক্ষ পরিশোধ না করে তাহলে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে । শ্রমিক কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিকলীগ নেতা শহিদুল্লাহ খা, সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , আমির মুন্সি, মিহির রঞ্জন বিশ্বাস , ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক,আবু জাফর, মঙ্গল শেখ, সোহরাব শেখ, সালাম খান প্রমুখ ।
বাংলাদেশ পূজা পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে সাহেবের কবরখানা পূজা কমিটির শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সাহেবের কবরখানা পূজার কমিটির পৃষ্ঠপোষক প্রশান্ত কুমার কু-ু’র মাতা দুলালী কু-ু (৭৬) বার্ধক্যজনিত কারণে খুলনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও স্বর্গবাস কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑসাহেবের কবরখানা পূজা কমিটির সভাপতি বরুণ দত্ত, সাধারণ সম্পাদক রবিন দাস, বীরেন্দ্রনাথ ঘোষ, সমর কু-ু, প্রদীপ সাহা ধূপ, রতন কুমার নাথ, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, রবার্ট নিক্সন ঘোষ, বিশ্বজিৎ দে মিঠু, মানিক শীল, বিষ্ণু ঘোষ, বাবু শীল, মহাদেব সাহা, শঙ্কর সাহা, মানিক সিকদার, রঘুনাথ ঘোষ, পুলকেশ সাহা, ভবেশ সাহা, সমীর দে, মদন দাস, বাপ্পী রায়, শঙ্কর দে মনা, গোবিন্দ ঘোষ, উত্তম দে, সঞ্জীব ভট্টাচার্য, পরিতোষ দত্ত, অশোক সাহা, নীলকান্ত ঘোষ, সুশীল দাস, সজল দাস, অমিত সাহানী, দেবব্রত সরকার, জয় দে, বিপ্র সাহা, কাজল সাহা, মিঠুন বিশ্বাস, অনিন্দ্য সাহা, সাগর দে, প্রদীপ দে, জীবন দত্ত, দ্বীপ পা-ে, অসিম শীল, সবুজ সাহা, রাজন ঘোষ, সজল ঘোষ, সেতু সাহা, সুমিত সাহা, শুভ দে, বিষ্ণু ম-ল, রাজু সাহা, সোহাগ সানা, শৈশব চক্রবর্ত্তী, অনয়ন সাহা, স্বাক্ষর সাহা প্রমুখ।
সাতক্ষিরার দেবহাটায় করোনায় চিংড়ী মৎস্য উৎপাদনে ধ্বস
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাদা সোনা নামে খ্যাত চিংড়ী। আর এই চিংড়ি উৎপাদনের অন্যতম জেলা সাতক্ষীরা। চিংড়ী মাছ থেকে দেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি সুনাম বয়ে আনার অন্যতম জেলা এই সাতক্ষীরা। জলাবদ্ধতা নিরসনের জন্য জেলায় পাটকেলঘাটার কপোতাক্ষ, দেবহাটার
সাপমারাখাল, আশাশুনির মরিচ্চাপ নদী পুনঃখনন কালিন সময়ে দেবহাটা উপজেলার চিংড়ী মৎস্য ঘেরগুলিতে পানি সরবরাহ সম্ভব হয়নি। তুলনামুলকভাবে জমির হারি বৃদ্ধি, ব্যাংক প্রতিষ্ঠানে ঋণ প্রদানে গড়িমসি, একদিকে বাগদা পোনার সংকট, অন্যদিকে বছরের তুলনায় রেনু পোনার দাম চড়া এবং করোনার প্রার্দুভাবে লকডাউন থাকায় পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় বাজাতকৃত চিংড়ীর প্রকৃত মূল্য ঘের মালিকরা পাইনি। যার ফলে বড় অংকের অর্থ থেকে বঞ্চিত হয়েছে এই অঞ্চলের চিংড়ি চাষীরা। অপরদিকে আর্ন্তজাতিক বাজারে চিংড়ী মাছ বেচাকেনা না থাকায় চরম ক্ষতির মুখে পড়ে ঘের ব্যবসায়ীরা। সব মিলিয়ে চলতি মৌসুমে দেবহাটা উপজেলার চিংড়ী ও ব্যবসায়ীদের ধ্বস পরিলক্ষিত হয়। এদিকে দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, এ মৌসুমে দেবহাটা উপজেলায় ৮,৮৯৩ হেক্টর জমিতে চিংড়ী মাছ এবং ৪৭৪.৪০ হেক্টর জমিতে সাদা মাছ চাষ করা হয়। এইসব জমিতে চলতি মৌসুমে আনুমানিক ৩,৩৬০ মেট্রিকটন চিংড়ী উৎপাদিত হয় এবং সাদামাছ ৩,৬০০ মেট্রিকটন সাদা মাছ উৎপাদিত হয়। এ কাজের জন্য হাজার হাজার মানুষ কর্ম করে জীবিকা নির্বাহ করেন। এবার আবহাওয়া অনূূকুলে না থাকায় দেবহাটা উপজেলার প্রায় ১৫% খামারী উৎপাদন থেকে বিরত ছিল। করোনাকালীন সময়ে দীর্ঘ কয়েকমাস জীবনযাত্রা অচল থাকায় সকল কিছুর পাশাপাশি চিংড়ি উৎপাদন বা বাজারজাতকরন সবকিছুই বন্ধ থাকায় এই শিল্পে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন এই অঞ্চলের মৎস্য চাষীরা। দেবহাটার চিংড়ী চাষী ও ব্যবসায় ধ্বস সম্পর্কে বিশিষ্ট ঘের ব্যবসায়ী পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও পারুলিয়া বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম জানান, দেবহাটার সর্বত্রই পোনা সংকট। চড়াদামে রেনুপোনা কিনে যাহা ঘেরে ছাড়া হচ্ছে তা বড় হচ্ছে না। জমির মালিকদের জমির হারী বৃদ্ধি এবং পানির সংকটের জন্য এবার ৯০ ভাগ ঘের ভেঁড়ীতে লোকসান হবে। দেবহাটা উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী একই মত পোষন করে জানান, চলতি বছরে করোনার প্রাদুর্ভাবে একদিকে চিংড়ি পোনার দাম বৃদ্ধি আর অন্যদিকে করোনা আতঙ্কে মানুষজন ঘর থেকে বের হতে না পারায় উৎপাদন ব্যহত হয়েছে। দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান চলতি মৌসুমের শুরুতে করোনার কারনে চিংড়ি পোনার দাম প্রায় দ্বিগুন বৃদ্ধি পায় উল্লেখ করে জানান, চলতি বছরে মৎস্য খাতে বিপুল ক্ষতির সম্ভাবনা রয়েছে। মাছের দাম বৃদ্ধির কারন সম্পর্কে তিনি জানান, পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় এই দাম বৃদ্ধি পেয়েছে। তবে মৎস্য চাষীদেরকে নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জানান।
খানজাহান আলী থানা শ্রমিকলীগের শোক সভা ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে ২৪ আগষ্ট বিকাল ৫টায় ফুলবাড়ীগেট আওয়ামী লীগ কার্যালয়ে শোক সভায় সভাপতিত্ব করেন থানা শ্রমিকলীগের সভাপতি মোল্যা ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, মহানগর আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও থানা যুবলীগের আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ বায়জিত সরদারের পরিচালনায় বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, ৩৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সৈয়দ কিসমত আলী, থানা শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম পান্নু, আসাদুজ্জামান সুমন, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবর আলী সরদার, আবু হেনা বাবলু, ৩৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ সাহেব আলী, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন, ২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মনির ভুইয়া, সাধারণ সম্পাদক নিক্কন মোল্যা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান রুপম, শেখ সাজেদুল ইসলাম, সুরুজ মিয়া, আলী আকবর, কাজী মুস্তাফিজুর রহমান, সৈয়দ মোহন, শেখ আনিক, রেজাউল ইসলাম, আল আমিন, হারান প্রমুখ।
পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সাধারণ সম্পাদকের মায়ের মৃতুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সাধারণ সম্পাাদক ও খুলনা বাজার পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডুর মাতা দুলালী কুন্ডুর মৃতুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার পূজা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি স্বপন সাহা, সাধারণ সম্পাদক দিলীপ সাহা, কোষাধ্যক্ষ প্রসিত সাহা ও পরিচালক শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, অরবিন্দু সাহা, তপন সাহা, স্বপন সরকার, মনোরঞ্জন সাহা মনো, অনিল পোদ্দার, সুরেশ রাম, দিলীপ সাহা, অসিত বিশ্বাস, মদন সাহা, অশোক সাহা, শরৎ মুন্ধাড়া, বিপুল পোদ্দার, তরুন রায় শিবু, দিলীপ সাহনী, গৌরঙ্গ সাহা, উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, অশোক সাহা, মুখেশ রাম, রাজু দত্ত, অসিত সাহা, গৌতম সাহা, দিপ্ত সাহা, লিটন চক্রবর্তী, বিজয় ব্যানার্জী, মানিক ভৌমিক, রতন ভৌমিক, গোলক সাহা মানিক, গোবিন্দ শর্মা, মানিক দত্ত, রাজু রাম, দিপঙ্কর সাহা, মিঠু রাম, সুব্রত হালদার তপা, শংকর ঘোষ, সুনিল সাহা , তোতন হালদার ও বিকাশ ভৌমিক। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।
দলিত পরিষদ ফকিরহাট উপজেলা শাখার কমিটি গঠন
ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ দলিত পরিষদ ফকিরহাট উপজেলা শাখার কমিটি গঠন অনুষ্ঠান ও পূর্বের কমিটি বিলুপ্ত সংক্রান্ত বিষয়ে জরুরী আলোচনা সভা সোমবার সকাল ১১টায় আট্টাকা স্পটিং কাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি কালিদাস চন্দ্র ঋষী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু, বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির চেয়ারম্যান শেখ কামরুজ্জামান ও বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ^াস সাইফুল ইসলাম। জেলা কমিটির সাধারন সম্পাদক ভবেন চন্দ্র রায় এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা কমিটির সভাপতি হরিচাঁদ বিশ^াস, রামপাল উপজেলা কমিটির সভাপতি রবিন্দ্রনাথ দাশ, মোল্লাহাট উপজেলা কমিটির সভাপতি গোবিন্দ বিশ^াস ও ফকিরহাট অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েশনের আহবায়ক সাংবাদিক পি কে অলোক প্রমুখ। সভা শেষে পূর্বে কমিটির বিলুপ্ত ঘোষনা করে সুমিতা রানী দাশ-কে সভাপতি ও সমির কুমার দাশ-কে সাধারন সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
ফকিরহাটে উগ্রবাদ ও চরমপন্থী প্রতিরোধে উন্মুক্ত আলোচনা
ফকিরহাট প্রতিনিধি
বাগেহাটের ফকিরহাটের পিলজংগ গণগ্রন্থগার মিলনায়তনে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ও ব্রেড প্রকল্পের আর্থিক সহযোগীতায় উগ্রবাদ ও চরমপন্থী প্রতিরোধে ইউনিয়ন পরিষদ, রাজনীতিবিদ, সমাজকর্মি, নারী নেত্রী ও যুব সমাজের সাথে উন্মুক্ত আলোচনা সভা সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, শিক্ষাবিদ সেখ আব্দুল মান্নান, সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী (খুলনাঞ্চল) মোঃ মাসুদুর রহমান রঞ্জু, প্রজেক্ট কোয়াডেনেটর রবিউল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্যা শাহানাজ পারভীন পাখি, সাজেদা বেগম, পলাশ চক্রবর্তী, ফারজানা ইয়াসমীন, লিমা খাতুন, জুনিয়া আক্তার, অঞ্জন চক্রবর্তী, নুর জাহান খাতুন, রোজিনা খাতুন, পার্থ কুমার দে ও অঞ্জন কুমার সেন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
পাইকগাছায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় থানা বঙ্গবন্ধু চত্বরে ওসি এজাজ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সহকারী পুলিশ সুপার ডি- সার্কেল মোঃ হুমায়ন কবির। সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকদের সাথে ওপেন হাউস ডে উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, এ্যাড. পঙ্কজ কুমার ধর, চাঁদখালী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জান তুহিন, ওসি (তদন্ত) আশরাফুল আলম, নিমাই কুন্ডু, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ আনিছুর মুক্ত, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন।
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গত দু’দিনে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মুহাঃ আরাফাতুল আলম সোমবার বিকেলে পৌর সদরের এ আদালত পরিচালনা করেন।এ সময় মুদি দোকানদার রুহুর কুদ্দুস, অলোক সাধু, আব্দুস সাত্তার গাজী, উত্তম সাধুকে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে প্রত্যেকে ৫শ টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোক্তর আলী পাটোয়ারী, পুলিশের এস আই পলাশ আহম্মেদ, পেশকার প্রতুল জোয়াদ্দার ও আরিফ হোসেন। গত রোবাবার বিকেলে বাতিখালীর রেনুকা শেলীর করাত কলে ২ হাজার ও সরলের শেখ মোক্তার হোসনের দোকানে ৫’শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
দেবহাটায় প্রশাসনের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পঙ্কজ দত্তকে আর্থিক সহায়তা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে আকষ্মিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পঙ্কজ দত্তকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের উপস্থিতিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত ৮ আগষ্ট রাত ৩ টার দিকে দেবহাটা উপজেলার সদরের পঙ্কজ দত্তের মুদিখানার দোকানটি আকষ্মিক অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় পঙ্কজ দত্তের। রাত ৩ টার দিকে তার দোকানে আকষ্মিক অগ্নিকান্ড দেখেন দোকানের পাশে বসবাসকারীরা। এসময় তারা চিৎকার দিলে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনে কাজ করলেও তারা আগুন নিয়ন্ত্রনে না আনতে পেরে দেবহাটা প্রেসকাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা সরকারের জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে দ্রুত কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনে যোগাযোগ করেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সব পুড়ে শেষ। উপার্জনের একমাত্র মাধ্যমে দোকানটি পুড়ে যাওয়ায় পথে বসে পঙ্কজ দত্তের পরিবারটি। এই ঘটনার পরপরই সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ঘটনাস্থলটি পরিদর্শন করেন। তারা যতটুকু সম্ভব সহযোগীতা করবেন বলে সেসময় জানান। তারই প্রতিশ্রুতির ফলস্বরুপ সোমবার পঙ্কজ দত্তের পরিবারটিকে অফিসে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
নগরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন খালিশপুর বৈকালী সিএসডি গোডাউনের পাশের বাসিন্দা চিত্তরঞ্জন পালিতের ছেলে গৌতম কুমার পালিত (৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ৬১বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা সদরের ডঙ্গিদেহ বাজারে অভিযান চালিয়ে ৬১বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুলতানপুর গ্রামের মৃত. আনোয়ার হোসনের ছেলে মো. আজিবুর রহমান (৫৯)।
র্যাব-৬ জানায়, রবিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের ডঙ্গিদেহ বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ডঙ্গিদেহ বাজারস্থ সোনালী ব্যাংক লমিটিডে এর সামনে থেকে ৬১বোতল ফেন্সিডিলসহ আজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।









































