Home আঞ্চলিক প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে : মাওলানা কবিরুল...

প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে : মাওলানা কবিরুল ইসলাম

147


স্টাফ রিপোর্টার।।
খুলনা-৪ আসনের গনমানুষের নেতা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। স্বাধীনতা পরবর্তী বিগত সময়ের সকল শাসন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন জামায়াতে ইসলামী চায় রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে।


বুধবার (১লা নভেম্বর) তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মধুপুর ইউনিয়ন আমীর মাওলানা শাহজাহান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি খুলনা ৪ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে সকলের দোয়া চেয়েছেন।

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা জেলা কর্মপরিষদ সদস্য স. ম. এনামুল হক, তেরখাদা উপজেলার আমীর মাওলানা শেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ নাহিদ হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাইম হাছান,সেক্রেটারি মাহমুদ হাছান, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হিজবুল বাহার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।