১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা
দৌলতপুর প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ ভাবে উদযাপনের জন্য দৌলতপুর থানার ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা গতকাল সোমবার স্হানীয় মানিকতলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুর্শিদ কামাল। প্রধান বক্তা ছিলেন দৌলতপুর থানা শাখার সদস্য সচিব শেখ ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেইম। সভা পরিচালনা করেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মাইনুল ইসলাম।
বক্তৃতা করেন সরদার শফিকুল আমিন লাভলু, মো: মাজেদুল হক, শেখ কবির হোসেন টিটু, শাহাজান খান, যুবদলের আনোয়ার হোসেন, মাসুদ আলম, ছাত্রদলের পারভেজ মিজান, শেখ রনি, শ্রমিকদলের মজিদ খা,কবির হোসেন, বাবলু, মহিলাদের মদিনা বেগম, রুমা, স্বেচ্ছাসেবক দলের বাহার, নুর ইসলাম, কাওসার প্রমুখ। সভায় আগামী ৭ নভেম্বর নগর বিএনপির উদ্দোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য ওয়ার্ডের সকল নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মাছ ব্যবসায়ীর মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পাইকারী মাছ ব্যবসায়ীরা। সোমবার সকালে আঠারো মাইল বাসস্ট্যান্ডে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার মাছ ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। এসময়ে মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাদাবাজি বন্ধ এবং নির্বিগ্নে ব্যবসা করা নিশ্চয়তার দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বক্তব্যদেন, বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল মালেক, রফিকুল ইসলাম, সম রোকনুজ্জামান মন্টু, সরদার আনিচুর রহমান, মোঃ ইয়াহিয়া, ইকবাল হোসেন, আব্দুর রহমান, সরদার নাজমুল ইসলাম প্রমুখ।
কুয়েটে ‘রিসার্চ এন্ড পাবলিকেশন’ বিষয়ক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী ‘রিসার্চ এন্ড পাবলিকেশন’ বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠান ০৫ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মনির হোসেন এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মনির হোসেন এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ^বিদ্যালয়ের সকল প্রভাষক ও সহকারী অধ্যাপকগণ অংশ গ্রহণ করেন।
খুবিতে জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ০৫ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১.৩০ মিনিটে আকস্মিকভাবে জিমনেশিয়ামের কাজ সরেজমিনে পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি ইঞ্চি টেপ দিয়ে মেপে ছাদ ঢালাইয়ের গভীরতা যাচাই করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে তিনি জিমনেশিয়ামের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।
এ সময় উপাচার্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তুলতে জিমনেশিয়াম অত্যন্ত জরুরি। এজন্য নির্ধারিত সময়ের অন্তত এক-দুই মাস পূর্বেই জিমনেশিয়ামের নির্মাণকাজ সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্যই কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সেখ মো. সাইফুল আলম বাদশা, নির্বাহী প্রকৌশলী মো. মোক্তার হোসেন, সহকারী প্রকৌশলী মো. রাফসান নুন, সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার দাশ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই) এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিঘলিয়ায় জমি সংক্রান্ত বিরোধ সংবাদ সংগ্রহের কারণে সাংবাদিকদের উপরে চড়াও
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের ঠাকুর বাড়ি জমিজমা সংক্রান্ত বিরোধের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় একই এলাকার বাসুদেব ঘোষ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়ার ঘোষপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত ঠাকুর কালিপদ চক্রবর্তী ও তার পুত্র দেব প্রসাদ চক্রবর্তীর সাথে পার্শ্ববর্তী বাসিন্দা বিদ্যুৎ কুমার, বাসুদেব ও দেবপ্রসাদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। যে জমি নিয়ে ইতোমধ্যে কোর্টে মামলা চলমান রয়েছে।
কিন্তু মামলা চলমান থাকা সত্ত্বেও বাসুদেব ঘোষ নিজের ক্ষমতার জোরে উক্ত মামলার জমির উপরে স্থাপনা নির্মাণ করছে। এ বিষয়ে কিছু গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহ করতে গেলে বাসু দেব ঘোষ সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উপর চড়াও হয়। এ বিষয়ে বাসুদেব ঘোষের নিকট জানতে চাইলে তিনি বলেন, উক্ত জমি নিয়ে মামলা চলমান রয়েছে। বাসুদেব ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যেখানে নতুন একটি মন্দির নির্মাণ হচ্ছে উক্ত জমি নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে তার কাছে জানতে চাইলে মন্দিরটি সার্বজনীন কিনা তিনি তখন ক্ষিপ্ত হয়ে যান এবং সার্বজনীন মন্দির হিসাবে উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে তৎকালীন সময় প্রায় সাড়ে ১৬ লাখ টাকা বরাদ্দ আনে। তবে এলাকাবাসীর সূত্রে জানা যায়, উক্ত মন্দিরটি সার্বজনীন নয় বরং ড. বাসুদেব ঘোষের ব্যক্তিগত মন্দির। এমনকি বাসুদেব ঘোষ নিজেই উক্ত মন্দিরের সভাপতি এবং তার নিকটতম ব্যক্তি মন্দিরের সাধারণ সম্পাদক, দেবপ্রসাদ ও বাসুদেব ঘোষের মধ্যে দীর্ঘদিন যাবত ১৭ শতক জমি নিয়ে এই বিরত চলে আসছে কিন্তু বাসুদেব ঘোষ তার নিজস্ব ক্ষমতা বলে মন্দিরের জমি দখল, মন্দির দখল, এমন কিছু সংবাদ প্রকাশ করেছেন। এমনকি বিভিন্ন সাংবাদিকদের কাছে ভুয়া তথ্য প্রদান করেন বলেও জানা যায়। উক্ত জমিজমা সংক্রান্ত এই বিরোধের বিষয়ে দেব প্রসাদের কাছে জানতে চাইলে তিনি জানান, ২০২১ সাল থেকে ড.বাসুদেব ঘোষের সাথে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জমির কাগজপত্র দেখে জানা যায়, বাসুদেবের বাড়ির জমির দাগ নং ৮৪৩, জমির পরিমাণ ১২ শতাংশ এবং যেখানে মন্দির নির্মাণ হচ্ছে উক্ত জমির দাগ নং ৮৪৭ এবং জমির পরিমাণ ১৩ শতাংশ। মামলা চলমান সুশীল ঘোষের জমি, যার দাগ নং ৮৪৮ ও জমির পরিমাণ ১৭ শতাংশ। তবে সি এস এ দেখা যায় উক্ত জমির মধ্যে সুশীলের পিতার অংশ সাড়ে ৮ শতক এবং কুমোদ চক্রবর্তীর সাড়ে ৮ শতক কুমোদ তার ভাগের সাড়ে আট শতাংশ জমি কালিপদ চক্রবর্তীর স্ত্রী অন্নপূর্ণা চক্রবর্তীকে দিয়ে যান।
কিন্তু উক্ত জমি ১৭ শতকসহ জালিয়াতি করে মুসলমানদের সঙ্গে বিনিময় করেন সুশীল ঘোষের পিতা। কিন্তু উক্ত জমি পুনরায় আবারো মুসলমানদের কাছ থেকে ক্রয় করেন কালিপদ চক্রবর্তী এবং অন্নপূর্ণা নামে করে দেন। সরজমিনে গিয়ে দেখা যায় উক্ত জমি এবং মন্দির সব মিলিয়ে তিনটি দাগ রয়েছে। কিন্তু ড.বাসুদেব ঘোষ তার প্রতিবেশী দেবপ্রসাদ চক্রবর্তীর নামে ভুয়া তথ্য প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে দেবপ্রসাদ তার মন্দিরের জমি দখল করতে চেয়েছে যা সরেজমিনে গিয়ে কোন সত্যতা পাওয়া যায়নি। বরং পাল্টা আওয়ামী লীগের ক্ষমতার ভয় দেখিয়ে দেব প্রসাদকে হেয় প্রতিপন্ন ও ভয়ভীতি প্রদর্শন করেন। ড.বাসু দেব ঘোষের নামে উক্ত জমির গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ রয়েছে। উক্ত জমি নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও ড.বাসু দেব ঘোষ তার নিজস্ব ক্ষমতা বলে উক্ত জমিতে মন্দিরের ভবন নির্মাণ করে আসছে। ড.বাসুদেব ঘোষের এমন একাধিক কার্যকলাপের জন্য তাকে ১ নং আসামি করে মোট ৮ জনের নামে একটি মামলা ও ছিল। এবং একাধিক কাগজ পত্র দেখে জানা যায় ড.বাসুদেব ঘোষের সীমাহীন অপকর্মের অজানা কাহিনী।
হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে মোংলা পোর্ট পৌরসভায় পুনরায় যোগদান করায় ছাত্র-জনতার অভিনন্দন
মোংলা প্রতিনিধি
জনবান্ধব ও মেধাবী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে সুখ্যাতি রয়েছে শিক্ষানুরাগী সরদার আব্দুল হান্নানের। কিন্তু স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগিয়ে কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ডিও লেটারে (আধা সরকারি সুপারিশ পত্র) অন্যায় ভাবে তাকে বদলী করে মোংলা পোর্ট পৌরসভার তৎকালীন মেয়র জুলফিকার আলী। ২০১২সালের ২০মার্চ তাকে তার পরিবার থেকে বিছিন্ন করে পাশ্ববর্তী মোড়েলগঞ্জ পৌরসভায় বদলী করা হয়। শারীরিকভাবে চরম অসুস্থ হয়ে অসহনীয় দুর্ভোগের মধ্যদিয়ে তাকে প্রতিদিন মোংলা থেকে মোড়েলগঞ্জ পৌরসভায় কাজে যোগদান করতে হয়। তবে দীর্ঘ কয়েক বছর পর সেই দুর্ভোগের অবসান হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে ২০২৪সালের ১৭অক্টোবর হিসাবরক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নানকে মোড়েলগঞ্জ থেকে মোংলা পোর্ট পৌরসভায় বদলী করেন। সেই মোতাবেক ৩নভেম্বর তার যোগদান পত্র গৃহীত হলে ৫নভেম্বর মোংলা পোর্ট পৌরসভায় প্রথম কার্যদিবসের আনুষ্ঠানিক অফিস করেন তিনি।
এ সময় তাকে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ মোংলা-রামপাল ছাত্র প্রতিনিধির একটি দল ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।
এ প্রসঙ্গে মোংলা পোর্ট পৌরসভায় সদ্য যোগদান করা হিসাবরক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নান বলেন, ২০১২সালের ২০মার্চ পৌরসভার তৎকালীন মেয়র জুলফিকার আলীর রোষানলের শিকার হলে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ডিও লিটার (আধা সরকারি সুপারিশ পত্র) দিয়ে অন্যায়ভাবে তাকে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ পৌরসভায় বদলী করেন। মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হয়েও ওই দুই মেয়রের সকল প্রকার অন্যায় সহ্য করে তিনি তখন মোড়েলগঞ্জ পৌরসভায় যোগদান করি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আবার তাকে তার পুরনো কর্মস্থল মোংলা পোর্ট পৌরসভায় বদলি করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তবে মোংলায় যোগদান করায় আবার তাকে এখান সরিয়ে দিতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। পৌরসভায় বিগত দিনে ওই মহলটির করা লাগামহীন দুর্নীতি ফাঁস হওয়ার ভয়ে তারা এই অপতৎপরতা চালাচ্ছেন বলেও জানান তিনি।
শিক্ষক বাতায়নে দেশ সেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হলেন ঝিনাইদহের টুটুল
ঝিনাইদহ প্রতিনিধি
একটি শিশুর হৃদয়ের যাদু, বিষ্ময়, রহস্য এবং নির্দোষতা হল সৃজনশীলতার বীজ যা বিশ^কে নিরাময় করবে কথাটি বলেছেন মাইকেল জ্যাকশন। শিক্ষক বাতায়ন হলো বাংলাদেশ সরকারের শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইট। শিক্ষকগণের মেধার উম্মেষে সারা দেশে ৬ লক্ষ ৪৭ হাজার ২শত ৮৭ জন শিক্ষক এই ওয়েবসাইটে বিষয়বস্তু আপলোড, ডাউনলোড ও পড়াশোনার সাথে জড়িত। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার মান তরান্বিত করার জন্য প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তকের উপর বিষয় সামগ্রী তৈরীর মাধ্যমে শিক্ষার বিষয় আদান প্রদানের মাধ্যম হিসেবে শিক্ষক বাতায়ন কাজ করে থাকে। তারই অংশ হিসেবে এ পাক্ষিকে দেশ সেরা উদ্ভাবনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের মরহুম হাতেম আলী শেখের পুত্র সাইদুর রহমান টুটুল। বর্তমানে তিনি সদর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সম্প্রতি শিক্ষক বাতায়ন বাংলাদেশ সরকারের শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইটে টুটুলের নাম প্রকাশ পায়। তিনি শিশুদের নিয়ে বিভিন্ন ধরণের আনন্দ দানের মাধ্যমে পাঠ দান করে থাকেন। প্রাক-প্রাথমিক শ্রেণী থেকেই সপ্ত-স কৌশল ব্যবহার করে বিগত দশ বছর ধরে সুন্দর হাতের লেখার শেখানোর জন্য বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন বলে জানা গেছে।
জানা যায়, সাইদুর রহমান টুটুল ২০০৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করে। ২০১৮ সালে শিক্ষক বাতায়ন অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং ২০১৯ সালে শিক্ষক বাতায়নে দেশ সেরা কনটেন্ট নির্মাতা হয়েছিলেন। একই বছরে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি ঝিনাইদহসহ সারা দেশে শিক্ষকদের আইসিটি সেবা সহযোগিতা করে থাকেন।
এ ব্যাপারে শিক্ষক সাইদুর রহমান টুটুল জানান, প্রাক-প্রাথমিক শ্রেণীতে খেলাধুলা, পড়া ও অন্যান্য কাজের পাশাপাশি লেখা শুরুর কৌশলের দিকে শিক্ষককে অবশ্যই দৃষ্টি দিতে হয়। আর সে লক্ষ্যেই আমি শ্রেণি কক্ষে নিজ উদ্যোগের পাশাপশি অভিভাবকদের সহায়তায় সুন্দর হাতের লেখার কৌশলের উপর বিশেষ জোর দেই। বিশেষ জোর দেওয়ার কারণেই শ্রেণি কক্ষের প্রায় শতভাগ শিশুর হাতের লেখা সুন্দর হয়ে থাকে। তিনি আরও জানান, শিক্ষা জীবনের শুরু থেকেই যদি শিক্ষার্থীরা বর্ণের সপ্ত-স মেনে লেখা আয়ত্ব করতে পারে তাহলে তাদের পরবর্তী শ্রেণিতে সুন্দর হাতের লেখায় কোন অনিহা বা অনাগ্রহ দেখা দেবে না বরং অনুশীলন অব্যাহত রাখার চেষ্টা করবে এবং তাদের হাতের লেখা সুন্দর হবে।
বেনাপোলে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মত বিনিময়
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) এর সঙ্গে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোরের জেলা প্রশাসক আজাহার“ল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ আলীম আক্তার খান।
বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, ভোক্তা অধিকারের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সাজিব নাজির, শার্শা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বিএনপি নেতা খায়র“জ্জামান মধু, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান সহ আরও অনেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেনাপোল দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কাষ্টমস বা বন্দর কর্তৃপক্ষ কোন রকম হয়রানি করলে ছাড় দেয়া হবেনা। তিনি আরও বলেন, বেনাপোল বন্দরে যানজট নিরসন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান কার্যক্রমকে আরও দায়িত্বশীলভাবে পালন করতে হবে।
খুবিতে বিভিন্ন সংস্থা, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে উপাচার্যের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
গল্লামারীতে নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি, যানজট নিরসন ও ময়ূর নদী সংস্কার সংক্রান্ত এক মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনার বিভিন্ন সংস্থা, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সভায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, সড়ক ও জনপথ খুলনার নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহমদ স্ব স্ব সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, গল্লামারীতে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে ময়ূর নদীর উভয় পাড়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ সাধারণ লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার কারণে সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্টদের প্রতি শিক্ষার্থী ও সাধারণ লোকজনের ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় দ্রুততম সময়ের মধ্যে সঠিক ব্যবস্থা না নিলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই এটা নিয়ে যথাসম্ভব শীঘ্রই একটি সমাধানে আসা উচিত।
সভায় সকল পক্ষের আলোচনা শেষে গল্লামারী সেতুর দুই পাশের ফেন্সিং এবং ডিভাইডার অপসারণ করে সড়কের প্রশস্থতা বৃদ্ধি, সেতুতে ওঠা-নামার সংযোগ সড়কে রক্ষণাবেক্ষণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অস্থায়ী কাঁচাবাজার-স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাসিক সমন্বয় সভা আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে খুলনার বিভিন্ন বিভিন্ন সংস্থা, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে (১১ নভেম্বর) সেতুর নির্মাণাধীন কাজ পুনরায় শুরু করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদার সম্মতি দেন।
সভায় আরও জানানো হয়, খুলনা শহরে মাত্রাতিরিক্ত হারে ইজিবাইকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাদেরকে শৃঙ্খলায় আনা প্রয়োজন। এ ছাড়া গল্লামারী সেতুর ওপর দিয়ে পরিবহন চলাচলের ক্ষেত্রে ভিন্ন রুট ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হয়। পাশাপাশি সেতুর দুই পাশের কমপক্ষে ৫০ মিটারের মধ্যে যানবাহন পার্কিং করা থেকে বিরত রাখতে ট্রাফিক বিভাগের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ময়ূর নদীর পানি নিষ্কাশনের স্থানটি দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে বিশ্ববিদ্যালয় থেকে ময়ূর নদীতে পানি চলাচলের স্থানটি খুলে দিতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
উপাচার্য ছাড়াও এ সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. খসরুল আলম, খান বাহাদুর আহ্ছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. শরিফ মোহাম্মদ খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সেখ সাইফুল ইসলাম বাদশা, উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) সাগর সৈকত মন্ডল, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই লিমিটেড এর প্রকল্প ব্যবস্থাপক অপূর্ব কুমার বিশ্বাস উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সহ-সভাপতি রণজিৎ কুমার ঘোষের মাতা রেনু বালা ঘোষ (৯২) বার্ধক্যজনিত কারণে গতকাল খুলনার মুসলমান পাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। তাঁর মাতার মৃত্যুতে গভীর শোক, আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা জেলা পরিষদের সভাপতি, কেন্দ্রীয় সদস্য কৃষ্ণ পদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি রবীন্দ্র নাথ দত্ত, অ্যাড. নিমাই চন্দ্র রায়, চম্পক কুমার পাল, রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. তমাল কান্তি ঘোষ, সধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক আশিস কুমার সিনহা উৎপল, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপংকর মণ্ডল লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা শোভা রানী হালদার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক অজিত হালদার, শিক্ষা বিষয়ক সম্পাদক বিমান রায়, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, গণসংযোগ সম্পাদক ইঞ্জিনিয়ার নিবিড় মণ্ডল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পবিত্র কুমার বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, উপদেষ্টা বাবুল চন্দ্র সাহা বাবলা, সাগর সাহা, বিজন বিশ্বাস, মৃণাল কান্তি বিশ্বাস, প্রবীর রায়, অনুপ গোলদার, শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, দেবাশিস কুমর দে, বিশ্বজিৎ কুমার মণ্ডল, মাধুরী মণ্ডল, অনামিকা দাস পপি, শীলা রানী মণ্ডল, সহ-মহিলা সম্পাদিকা চঞ্চলা মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার হীরা, সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সহ-পূজা বিষয়ক সম্পাদক দিপংকর সাহা বাবু, সম্মানিত সদস্য এ্যাড. পংকজ কুমার সাহা, শেখর রঞ্জন দেবনাথ, রণজিৎ বোস, সুশান্ত অধিকারী, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, অরবিন্দ মণ্ডল, তপন চক্রবর্ত্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, পল্লব কুমার বিশ্বাস, ব্রজেন্দ্র নাথ মণ্ডল, সুজন মণ্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, লিটন বিশ্বাস, রঞ্জন কুমার সাহা, নিভানন রায়, লিটন বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার, অঞ্জনা সাহা, পূর্ণিমা পাল, মানবেন্দ্র মণ্ডল, শিউলি বাছাড় প্রমুখ।
স্ত্রী সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সাবেক স্বামীর দুধ দিয়ে গোসল
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে দুধ দিয়ে গোসল করেছেন আবু তালেব ইসলাম নামের এক যুবক । আলোচিত এই যুবক উপজেলার সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামের মাহবুর সরদারের ছেলে। সে ঝিলিয়াঘাটা বাজারের ফার্মাসিস্ট ঔষধ ব্যবসা করেন ।
সোমবার (৪ নভেম্বর ) মনের আনন্দে তার নিজ বাড়িতে ১৫ লিটার দুধ দিয়ে গোসল করেন আবু তালেব । শুধু তাই নয় বন্ধু-বান্ধব ও এলাকাবাসির মাঝে মিষ্টিও বিতরন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, এক যুবক’ বাড়ীর উঠানে চেয়ারের ওপর বসে আছে। পাশে রয়েছে কলস ভর্তি দুধ। সেখানে উপস্থিত তার প্রতিবেশীরা’ মগ দিয়ে তার মাথা ও শরীরে দুধ ঢেলে গোসল করাচ্ছেন। এ সময় তাকে বেশ হাসিখুশিও দেখা যায় ওই ভিডিওটিতে। উপজেলার সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু তালেব জানান, তাদের সংসারে কোন দুঃখ কষ্ট অভাব অনাটন ছিলনা। কিন্তু তার স্ত্রী তামান্না খাতুন অবাধ স্বাধীনতা চায়, বিয়ের পরেও পড়াশুনা করতে চায়। তার বন্ধু বান্ধবের সাথে অবাধে যোগাযোগ রাখতে চায়। আমার স্ত্রী তামান্নার শর্ত আমি কোন ভাবেই মেনে নিতে পারিনি। তিনি আরও বলেন এখন অনেক কষ্টের মধ্যে দিয়েও ভালো আছি। বিয়ের কিছুদিন পর থেকে অনেক অশান্তিতে ছিলাম। আমার স্ত্রী সব সময় স্বাধীন ভাবে চলতে চাইত। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু সে কোন ভাবেই সংসার করতে রাজি না।
খোঁজ নিয়ে যানা গেছে ২০২৪ সালের ৩মে কয়রা ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের আবুল বাশার সানার মেয়ে তামান্না খাতুনের সাথে আবু তালেবদের দুই পরিবারে সম্মতিতে ইসলামী শরিয়াহ মোতাবেক পারিবারিক ভাবে তাদের বিবাহ হয়। বিবাহের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী -স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। এক পর্যায়ে তামান্না খাতুন আবু তালেবের সংসার করতে না চাইলে দীর্ঘদিন বাবার বাড়িতে থাকে। পরে স্থানীয় ভাবে মিমাংসার পর উভয়ের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত হয়।
অবশেষে গত রবিবার ৩ নভেম্বর বিকেলে দুই পরিবারে সম্মতিতে উপজেলা কাজী অফিসের মাধ্যমে তাদের আপোষ তালাক হয়। এই যন্ত্রনা থেকে মুক্তি পেয়ে মনের আনন্দে আবু তালেব ১৫ লিটার দুধ দিয়ে গোসল করেন।
স্থানীয় ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে অনেকবার মিমাংসার চেষ্টা করেছি কিন্তু মেয়ে কোন ভাবেই সংসার করতে রাজি নয়। এজন্য দুই পরিবারের সম্মতিতে আপস তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়।
সম্পা গোস্বামীর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বেসরকারী সংস্থা প্রেরনা নারী উন্নয়ন সংস্থার পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা
ও হত্যার হুমকি এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রদায়িক কমিটির সহ সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নাগরিক কমিটির সভাপতি এড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রেরনা এনজিওর কর্মকর্তা টুম্পা দত্ত, মৃনাল কান্তি সরকার, সাবেক শিক্ষাকর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা ভুমিহীন কমিটির সভাপতি কওছার আলী, সাংবাদিক কল্যান ব্যানার্জী, শিল্পী চৈতালী মুখার্জী, উদিচির সভাপতি সিদ্দীকুর রহমান, বাসাদ সন্ময়ক নিত্ত্যানন্দ সরকার জেলা সিপিবির সভাপতি আজাহার হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন,আমরা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিণত হব না।ভারতের বিভিন্ন চ্যানেলে এমন ভাবে কথা বলা হয়েছে বাংলাদেশ সাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।গুটিকয়েক লোকজনের কারণে বারবার হিন্দু সম্প্রদায়ের মানুষরা হয়রানির শিকার হচ্ছে। সম্প্রতি সাতক্ষীরা কালিগঞ্জ এলাকায় জাতীয় পার্টির নেতা শাহাদাত হোসেন ও তার ছেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি কর্তৃক শম্পা গোস্বামীকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে আমরা তার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। সম্পা গোস্বামী সমাজের পিছিয়ে পড়া নারীদের পাশে সব সময় রয়েছেন।
সম্প্রতি এক স্বার্থান্বেশী মহল ইর্শ্বানিত হয়ে তাকে প্রধান শিক্ষক থেকে অপসারন সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে নানা ভাবে হয়রানির চেষ্টা করছে। তাকে নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে। এভাবে যদি সংখ্যালগুর উপর নির্যাতন চলতে থাকে তাহলে এদেশে সংখ্যালগুরা বসবাস করবে কিভাবে। আমরা চাই অচিরে এসকল ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যাবস্থানিক দেশে সাম্প্রদায়িক সম্প্রতি ফিরে আসুক।আজকের মানববন্ধনের পর থেকে শম্পা গোস্বামীকে কোন প্রকার হুমকি ও হয়রানীর চেষ্টা করলে আগামীতে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা।
মাগুরার বুজরুক শ্রীকুন্ডি গ্রামে স্কুল কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ;আহত ২০
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুন্ডি পশ্চিমপাড়া গ্রামে বুজরুক শ্রীকুন্ডি এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠন কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও কাইজা সংগঠিত হয়েছে।সংঘর্ষে আহত ২০,বাড়ী, দোকান ভাংচুর,লুটপাট,কোটি টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ৫ নভেম্বর সকাল ৭ টার সময় অবসরপ্রাপ্ত রেজাউল মোল্লা (মাস্টার) এর নেতৃত্বে শামীম মোল্লার লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে দোকান, ঘরবাড়ি, মুরগির ফার্ম ভাংচুর, মানুষের উপর হামলা ও লুটপাট করা হয়। এই হামলায় শামীম মোল্লা গ্রুপের ২০ জন আহত যার মধ্যে ৫ জন গুরুতর জখমী অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকি ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শামীম মোল্লার বাড়ি সহ তার গ্রুপের লোকজনের প্রায় ১ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
শামীম মোল্লা জানান, তার বাড়ির এসি, ফ্রিজ, থাই গ্লাস, বৈদ্যুতিক মিটার, পানির ট্যাংকি, বেসিন ও মুরগির ফার্ম ভাংচুর করা হয় যার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
মিজানুর রহমান দোকানদার জানান, বুজরুক শ্রীকুন্ডি গ্রামের হৃদয়, রনি, বায়োজিদ, হান্নান, কিবলু, বিল্লাল, হাসিব, মাহমুদ, আকিদুল, মিরাজ, ইমাম, ফুরকান, মুন, সান, জিনারুল, এরশাদ, আসলাম, দাউদ, নাইম, নাজমুল, তাহাজ্জত, আকামত, ইকরাম সহ ৩-৪ শত দূর্বৃত্ত লোকজন আমার ব্যবসায়িক দোকান ভাংচুর ও লুটপাট চালায়। দোকান থেকে ফ্রিজ, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, গ্যাসের চুলা, বৈদ্যুতিক চুলা, ওজন স্কেল, শোকেচ, শাটারে কোপ দেয় এবং দোকানের সমস্ত মুদি মালামাল লুটপাট করে নিয়ে যায় যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। তিনি আরও জানা, রতন, আইয়ুব আলী, রফিক, জাহাঙ্গীর, পিকুল বিশ্বাস, রতন বিশ্বাস, ইকবাল বিশ্বাস, আলমগীর, জালাল উদ্দীন, তকি, মঞ্জুর, নয়ন, ইবাদত, ছাকা, ইবাদত, শওকত, মন্টু, সাগর, জালাল মোল্লা, আহম্মদ, রাজ্জাক, বাচ্চু, টোকন, মিজানুর শিকদার, মফিজ শিকদার, তারিকুল শিকদার সহ আরও কয়েক বাড়িতে ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এসময় দূর্বৃত্তদের হাতে রামদা, ছ্যানদা, ঢাল, শড়কি, চাইনিজ কুড়াল, বল্লভ, লাঠি, ইটপাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এছাড়াও গুরুতর জখম হয়ে আহত হয়েছে হাবিবুর রহমানের পুত্র ইলিয়াস মিয়া, মৃত কাওছার শিকদারের ২ পুত্র তারিকুল ইসলাম, মফিজ শিকদার, মৃত মুক্তার মোল্লার পুত্র রাজ্জাক মোল্লা, ইবাদত হোসেনের পুত্র চঞ্চল।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, ঘটনার পর বুজরুক শ্রীকুন্ডি গ্রামে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
নিষেধাজ্ঞা উঠতেই দাকোপের বাজারে ইলিশ, সাইজ ছোট দাম বেশি
দাকোপ প্রতিনিধি
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম দিনেই দাকোপের বাজারে আসতে শুরু করেছে ইলিশ। তবে ইলিশের সাইজ বেশ ছোট, কিন্তু তুলনায় দাম অনেক বেশি। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে দাকোপের বাজুয়া সাপ্তাহিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ইলিশ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে আগ্রহ ও ভিড় দুটোই বেড়েছে। আর দাম আগের মতোই বেশি। আনন্দ মন্ডল বলেন, এখন যে মাছ এসেছে তা নিকটস্থ নদীর মাছ। কিছু আগের ফ্রিজড মাছও বিক্রি হচ্ছে। ক্রেতা যে হারে এসেছে সে তুলনায় সরবরাহ না থাকায় দাম বেশি। আরেক বিক্রেতা সেলিম বলেন, মাছ ধরার বোট এখনো সাগরে বা নদীতে যেতে পারেনি। পরিচিত অনেকে আজ সকালে রওয়ানা দিয়েছেন। এই মৌসুমের মাছ আসতে আরও ৪-৫ দিন লাগবে। যেগুলো বাজারে আসছে সেগুলো কাছাকাছি নদীর এবং কিছু আছে আগের ধরা থেকে মাছ নিয়ে আসা বিক্রেতা হারুন হোসেন বলেন, অভিযানের মধ্যে কিছু মাছ ধরে বিভিন্ন স্থানে রাখা হয়েছিল। সেগুলো অভিযান শেষ হতেই বাজারে তুলেছে। আমিও কয়েকজন জেলের কাছ থেকে এমন মাছ সংগ্রহ করে এনেছি। মাছ কিনতে আসা ইয়াসমিন বলেন, অভিযানের শেষে ভেবেছিলাম মাছ বাড়বে। কিন্তু মাছ এসেছে কম, আবার তার দামও বেশি চাওয়া হচ্ছে। বড় সাইজের কোনো মাছ এখনো বাজারে পাচ্ছি না।
বাজুয়া বাজারের ক্রেতা বেল্লাল বলেন, মাছের মধ্যে ছোট সাইজই বেশি। বড় সাইজের যে দু একটি পাওয়া যাচ্ছে তার চোখ লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অভিযানের মধ্যে ধরে কোথাও রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে ছেড়েছে। নতুন মাছ না আসায় আজ অন্য মাছ কিনে নিয়ে যাচ্ছি। আরও কয়েকদিন পরে এসে ইলিশ কিনব। দাকোপ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বাজারে বিগত সময়ের মতো বড় ইলিশের সরবরাহ এখনো বাড়েনি। এখন ছোট সাইজের মাছ আসছে বেশি। এতে বোঝা যাচ্ছে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ প্রচুর ডিম ছেড়েছে। তিনি বলেন, প্রথম দিনে বাজারে ইলিশের আমদানি কম। মানে নদ-নদীতে অভিযানের তৎপরতার কারণে তেমনভাবে ইলিশ শিকার করতে পারেনি কেউ। বড় বড় ফিশিং বোট সাগরে গিয়ে মাছ শিকার শেষে ফিরে আসার পর বাজার দর নিম্নমুখী হবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ৪০০-৫০০ গ্রামের ইলিশ আজ ১২ থেকে ১৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। জাটকা ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কেজি সাইজের ইলিশ ৬৪ হাজার টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।
শ্যামনগরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মতবিনিময়
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জিব দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি উপজেলার মাদক- চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরে ধরেন। এর পাশাপাশি সুন্দরবন ও শ্যামনগরে সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান,বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর এখানে সুন্দরবন সহ সম্ভাবনাময় অনেক খাতের উন্নয়নে প্রচেষ্টা থাকবে। সন্ত্রাস চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ভূমিকা পালন করবে । তিনি আরো বলেন,আপনারা যে সমস্ত বিষয় তুলে ধরেছেন পর্যায়ক্রমে সে বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্রশাসন কাজ করবে । এ উপজেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা সহ এ উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সরকারী কর্মকর্তা -কর্মচারী, সুধীজন ও সাংবাদিকদের সম্মিলিত সহযোগীতা চান তিনি। এসময় আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্যামনগর উপজেলার দ্বায়িত্বরত মেজর মুশফিক রহমান। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম উপজেলা বিএনপি’র আহবানক মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি প্রবাষক আবু সাঈদ,শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, শিক্ষক প্রতিনিধি, ইমাম পুরোহিতসহ সুধীজন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম
সিপিবি খুলনা মহানগর কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
৫ নভেম্বর ’২৪ মঙ্গলবার বিকেল ৪টায় সিপিবি খুলনা মহানগর কমিটির এক সভা পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি কমরেড এই এম শাহাদৎএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কমরেড অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড ডা. এস এম ফরিদুজ্জামান, কমরেড সৈয়দ লুৎফুল হক মিঠু, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুন, কমরেড জাহানারা আক্তারী, কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড ফজলুল হক, কমরেড রেখা কুণ্ডু, কমরেড সৈয়দ রিয়াত আলী রিয়াজ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাংগঠনিক এবং করণীয় বিষয়াদি আলোচনা করা হয়।
বাগেরহাটে নিরপরাধ মানুষের নামে মামলা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় পলাশ শেখের মূল হত্যাকারীদের আসামী না করে নিরপরাধ মানুষদের আসামী করে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।গোপনে হত্যাকারীদের সাথে আততাদের মাধ্যমে এই ষড়যন্ত্রমূলক মামলা করেছেন হত্যার শিকার পলাশের বোন সালমা বেগম। ষড়যন্তমূলক মামলার প্রতিবাদে মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফতেপুর বাজার সংলগ্ন মহাসড়কে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও নিরপরাধ আসামীদের স্বজনরা। মানববন্ধন শেষে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ জনতা।
এসময়, বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা সরদার শাহনেওয়াজ, মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি আব্দুর রব ও হুমায়ুন কবিরের নির্দেশে এবং নেতৃত্বে তাদের ভাগ্নে পলাশকে হত্যা করা হয়েছে। পলাশদের সাথে তাদের জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে এটা দিনের আলোর মত সত্যি। পলাশের মা ও বোন স্পষ্টভাবে এই বক্তব্য দিয়েছেন। কিন্তু মামলায় তাদেরকে আসামী না দিয়ে সব নিরপরাধ মানুষকে আসামী দেওয়া হয়েছে। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই, প্রকৃত আসামীদের খুজে বের করে শাস্তি দাবি করেন মানবন্ধনকারীরা।
উল্লেখ, ২৯ অক্টোবর রাতে ফতেপুর বাজার এলাকায় পলাশ শেখ (৩৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন বুধবার (৩০ অক্টোর)সকালে থানার সামনে বসে পলাশের মা, বাবা, বোন ও স্ত্রী বলেছিলেন জমি সংক্রান্ত বিরোধের কারণে পলাশের মামা বিএনপি নেতা আব্দুর রব ও হুমায়ুন কবিরের নির্দেশ এবং নেতৃত্বে এই হত্যাকান্ড ঘটেছে।কিন্তু গেল ৩ নভেম্বর পলাশের বোন সালমা বেগম বাদী হয়ে ৫৩ জনকে আসামী করে বাগেরহাট আদালতে একটি মামলা করেন। যে মামলার বেশির ভাগ আসামী ঘটনাস্থলে ছিলেন না এবং বিএনপির নেতা।বুধবার সালমা বেগমও বলেছিলেন, তাদের মামা আব্দুর রব ও হুমায়ুন কবিরের নেতৃত্বে ও নির্দেশে এই হত্যার ঘটনা ঘটেছে।
নিহতের মা হেলেনা বেগম বলেছিলেন, বাবার বাড়িতে পাওয়া প্রায় দেড় বিঘা জমি জাল দলিল করে আমার ভাই বিএনপি নেতা আব্দুর রব ও কবির জাল দলিল করে নিয়েছেন। এই জমি ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাইদের সাথে আমাদের পরিবারের বিরোধ ছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে রব আমার ছেলেকে ডেকে তার সাথে নিয়ে বিভিন্ন অপরাধ করিয়েছে। কয়েককদিন আগে জমি ফেরত চাইলে রব ও কবির আমার ছেলে পলাশকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে। গতকালও আমার ছেলে বাড়িতে ছিল। স্থানীয় শিমুল কয়েকবার ফোন করে, কুমারগাড়িয়া ঘেরের (সরকারি জমিতে দখল করা ঘের) ভাগের টাকা দেওয়ার কথা বলে ডেকে নেয়। বাইরে থেকে আনা ৫জন লোক এবং স্থানীয় অনেক লোককে দিয়ে রব ও কবির আমার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে। পরে পুলিশ খবর পেয়ে আমার ছেলেকে নিয়ে আসছে। আমি রব-কবির এবং যারা আমার ছেলেকে মেরেছে তাদের ফাসি চাই।আমার ছেলেকে কেউ একটু পানিও দেয়নি বলে বিলাপ করতে থাকেন সন্তান হারা মা।
মামলার নথিতে দেখা যায়, উপজেলা যুবদল নেতা শেখ মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম হাসান রাবু, কচুয়া প্রেসক্লাবের সদস্য দৈনিক জবাবদিহি পত্রিকার বাগেরহাট প্রতিনিধি শামীম হাসানকেও আসামী করা হয়েছে। অন্যদিকে আব্দুর রব ও তার ভাই হুমায়ুন কবিরসহ হত্যার সাথে জড়িতদের এই মামলায় স্বাক্ষী রাখা হয়েছে।
বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার বলেন, এই মামলায় অনেক নিরপরাধ বিএনপির নেতাকর্মীদের আসামী করা হয়েছে। নিরপরাধ মানুষদের নামের মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে মূল হত্যাকারীদের্ শনাক্ত এবং গ্রেপ্তারের দাবি জানান এই নেত্রী।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ রাশেদুল আলম বলেন, আদালতের আদাশে আমরা মামলা নথিভুক্ত করেছি। তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন নিরাপরাধ ব্যক্তিকে আসামী করা হয়, তাকে অব্যাহতি দেওয়া হবে। কোন অপরাধি যদি আসামী না হয়, তাকেও আসামী করে গ্রেপ্তার করা হবে বলে জানান এই কর্মকর্তা।
তবে এ বিষয়ে কথা বলার জন্য পলাশের স্বজনদের সাথে যোগাযোগ করা হলেও, তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি এবং ফোন রিসিভ করেননি।
আড়ংঘাটা শ্রমিক কল্যান ফেডারেশনের শোক
খবর বিজ্ঞপ্তি
দিঘলিয়া উপজেলার ৫ নং আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত ইউপি সদস্য ও দৌলতপুর মহসিন মহিলা কলেজের প্রধান সহকারী মোঃ আকরাম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন আনজাহান আলী থানা জামায়াতের আমির খালিদ হাসান টিটো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আড়ংঘাটা থানা আমির মোঃ আশরাফ হোসেন, থানা সেক্রেটারী ফিরোজ আহমেদ তুহিন, শ্রমিক কল্যান ফেডারেশনের আড়ংঘাটা থানা সেক্রেঃ অধ্যাঃ শাহিনুল ইসলাম শাহীন, আড়ংঘাটা কেন্দ্রীয় মসজিদের সভাপতি আল: ইউছুপ মোল্যা, সেক্রেটারি আলঃ ইকবাল হোসেন, অধ্যাপক ইমাম মুহিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন।
বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে ডেমা গ্রামের নিজ বাড়ি থেকে চাচা কামাল তরফদারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাগেরহাট-রামপাল সড়ক দিয়ে বাগেরহাট শহরে যাচ্ছিলেন। দুপুর ২ টার দিকে পার্শবর্তি গ্রাম মির্জাপুর আমতলা মসজিদের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে গুলি ও কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এসময় গুলিতে মোটরসাইকেলে থাকা সজিবের চাচা কামাল তরফদার আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাবেক ইউপি সদস্য সজীব তরফদার ডেমা গ্রামের মৃত সিদ্দিক তরফদারের ছেলে। সজিবের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।সজীব তরফদার ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে ৩বার সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।পুলিশ নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েচে। ঘটনাস্থল থেকে কয়েকটি বুলেটের খোসা, একটি দাওসহ কিছু আলামত জব্দ করেছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। এটি পরিকল্পিত হত্যা, এর পেছনে যারা রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সজিবের বড় ভাই নাজমুল তরফদার বলেন, সজিব বাড়ি থেকে বাগেরহাটে যাচ্ছিল। সাথে চাচা ছিল। খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাইয়ের মাথায় ৪টি গুলি। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। আমরা এই হত্যাকারীদের বিচার চাই।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, সজিব একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। সেকারণেও তার প্রতিপক্ষরা এই হত্যাকান্ড ঘটাতে পারে। এটা পরিকল্পিত হত্যা দাবি করে অপরাধী ও পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এই নেতা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ঘটনাস্থলে পাওয়া বুলেটের খোসা থেকে বোঝা যায় এটা শটগানের গুলি। ধারণা করছি শটগান দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। হত্যা নিশ্চিত করতে একাধিক দল ছিল, হত্যাকারীরা মুখোশ পড়া ছিল। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। খুব দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এদিকে সাবেক এই বিএনপি নেতার হত্যাকারীদের বিচার দাবি ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এম এ সালাম।
ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা ও সদর থানার প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
গণ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও সদর থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সোনাডাঙ্গা থানাঃ গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাওয়ার হাউজ মোড়স্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ কবির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অথিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন দলের থানা সহ-সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, আলহাজ্ব মারুফ রহমান, আলহাজ্ব ডাক্তার সেলিম, মোঃ ইব্রাহিম খান, মোঃ আলাউদ্দিন সরদার, মুফতি দেলোয়ার হোসেন, হাফেজ মোল্লা মিরাজুল ইসলাম, মাওঃ সোহরাব হোসেন, মাওলানা ইকবাল মাহমুদ, মোঃ আবু হানিফ, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ মোস্তফা জামান, মোঃ আবু হানিফ, আব্দুস সালাম, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাহজাহান পাটোয়ারী, মোহাম্মদ ফিরোজ লস্কর, মোঃ আবু হানিফ ঘরামী, মোঃ শাহজাহান, ডাক্তার আয়নাল মোল্লা, মোঃ শাহিন, মো: আবু হানিফ ভান্ডারী, এইচ এম আরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, যুব আন্দোলনের মোহাম্মদ নাজমুল ইসলাম, মোঃ আল আমিন সাইফি প্রমুখ।
সদর থানাঃ গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিক্সন মার্কেট অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার এক প্রস্তুতি সভা থানা সভাপতি আলহাজ্ব আবু তাহের এর সভাপতি ও সেক্রেটার গাজী ফেরদৌস সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো: নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাও: সাইফুল ইসলাম, জিম্মাদার আলহাজ্ব আমজাদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, আলহাজ্ব আব্দুস সালাম, জয়েন্ট সেক্রেটারী এইচ এম খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, মোঃ আবুল কাশেম, মোঃ বদরুজ্জামান, মোঃ রিপন হালদার, শেখ জাহাঙ্গীর আলম, মোঃ বখতিয়ার, মোঃ লাভলু সরদার, মোঃ আকবর আলি, কারী লুৎফর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রহমান সবুজ, মোহাম্মদ রিপন, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আল আমিন, শ্রমিক নেতা মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আল আমিন আকন, যুবনেতা মাওঃ হাবিবুল্লাহ গাজী, ছাত্র নেতা নগর সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল গালিব, মোঃ হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ মাসুম বিল্লাহ, মো: শাহরিয়ার নাফিস, মোঃ ফাইমুর রহমান, মোহাম্মদ নুরুল করিম প্রমুখ।
সভায় আগামী ১৮ নভেম্বর খুলনার সোনালী ব্যাংক চত্বরে চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
ডুমুরিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল উপজেলা সদর থেকে শুরু করে খুলনা মহাসড়ক হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাকারিয়া সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমান। এ সময় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক খান আবুল কালাম আজাদ,শাম্মী মোল্লা, সোহাগ গোলদার, জিয়াউর রহমান জীবন, খান মফিজুর রহমান,মনিরুজ্জামান সোহাগ, পারভেজ গাজী,গাজী আব্দুল আজিজ, রবিউল ইসলাম, রিপন হালদার,শাহানেওয়াজ শেখ,মঈন বাগাতি, নাহিদ গাজী,মনু মোড়ল, হান্নান মোড়ল, মুরাদ হোসেন মোল্লা, ইমরান গাজী,টিটুল জোয়ার্দার,আনিস শেখ, আঃ রব,ডালিম শেখ, আবু সাঈদ,বাবলু মোড়ল, আমজাদ খা,তহিদুজ্জামান তিতাস, সাব্বির রহমান, খায়রুল গোলদার, দেলোয়ার হোসেন, জুয়েল শেখ প্রমূখ।
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন। যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জহুরুল ইসলাম আকু›জী,হাবিবুর রহমান হবি,আমিনুর রহমান মোড়ল,মাষ্টার আইয়ুব আহমদ,সরদার দৌলত হোসেন,আঃ মজিদ জোয়ার্দার,শেখ ফরিদ হোসেন,আবু সাইদ,মোঃ হাবিবুর রহমান,হাফিজুর রহমান,ইব্রাহিম খান টুটুল,সরদার আতাউর রহমান, মোস্তাক আহমদ, স ম মাহবুব, বিল্লাল হোসেন,ফেরদৌস রহমান, শেখ আবু তালেব,এনামুল মল্লিক, সামিল ইসলাম, সোহাগ হোসেন, তাজমুল ইসলাম, কাজী সাগর,সাদিক হোসেন প্রমুখ। সভায় আগামী ৮ ও ৯ নভেম্বর খুলনায় দিবসটি সফলের লক্ষ্যে সকল নেতা কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে চন্দ্র কান্ত তরফদার আহ্বায়ক ও এফএম নুরোন নবী চৌধুরী কে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।অন্যরা হলেন দীনবন্ধু বৈরাগী, শেখ ফিরোজ রহমান, সোহরাব হোসেন গাজী, আঃ খালেক মোড়ল,বিকাশ চন্দ্র রায়, দীনেশ চন্দ্র রায়,বিকাশ বাগচি, মাহাবুবুর রহমান ও বিভাষ চন্দ্র বৈরাগী। জেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক আবু জাফর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ডুমুরিয়ায় কেমিস্টস এ্যন্ড ড্রাগিস্টস সমিতির কমিটি গঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ কেমিস্টস এ্যন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)’র খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।প্রনব কুমার দাস (অক্ষয়) সভাপতি ও জাহিদুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
চলতি বছরের গত জুলাই মাসের তিন তারিখ বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনার কে ডি এ এভিনিও ময়লপোতা মোড় (বিসিডিএস) (৫ম তলার) স্থায়ী কার্যালয়ে (বিসিডিএস) বাংলাদেশ কেমিস্টস এ্যন্ড ড্রাগিস্টস সমিতি খুলনা শাখার কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
অত্র সমিতির সভাপতি এস এম মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে, কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ সমিতির বিগত দিনের উপজেলা কমিটি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে, সভাপতি ও ড্রাগ লাইসেন্সধারী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এবং সাথে সাথে বিগত ২০১৭ সালের গঠিত উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
পরবর্তীতে সভাপতি ও সভায় উপস্থিত ড্রাগ লাইসেন্সধারী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে
১ লা নভেম্বর শুক্রবার ডুমুরিয়ায় ১৭ সদস্যের নবগঠিত উপজেলা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে যাদের ঠাঁই হলো- প্রনব কুমার দাস (অক্ষয়), সহ-সভাপতি এম এম আব্দুল জলিল ও সহ-সভাপতি শেখ আঃ জলিল। সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সোহেল।
কার্যকরী সদস্য অসিম কুমার দে,অমেলেন্দু সাহা,মোঃ জাহিদুল ইসলাম, সাধন দাস,মঞ্জুর আহমেদ (রয়েল),মোঃ গোলাম মোস্তফা, বিপীন কুমার কুন্ডু,দেলোয়ার হোসেন লাল্টু,মোঃ বোরহান খান,শেখ জাকির হোসেন,এম আলী হাসান নয়ন,কৃষ্ণ মন্ডল ও সামছুর আরেফিন কাজল।
জেলা কমিটি গত ১ লা নভেম্বর ২০২৪ ইং শুক্রবার হতে নবগঠিত ডুমুরিয়া উপজেলা কমিটিকে সমিতির সকল প্রকার নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করার অনুমতি প্রদান করেন।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি খুলনা শাখার সভাপতি এস এম মনিরুজ্জামান খান বলেন,
ডুমুরিয়া উপজেলা শাখাকে ১লা নভেম্বর২০২৪ তারিখ হতে ৩১ অক্টোবর ২০২৬ ইং মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কপিলমুনিতে শিক্ষক মিলন বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
কপিলমুনি প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র ক্রীড়া লম্পট শিক্ষক মিলন কুমার রায়কে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। এদিকে অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সরেজমিনে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকাবাসীর সাথে কথা বলেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময় উপস্থিত সকলে লম্পট শিক্ষক মিলন কুমার রায়কে বহিষ্কারের দাবি জানান।
শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, লম্পট শিক্ষক মিলন কুমার রায় স্কুলের ছাত্রীদের দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছেন। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন শিক্ষক মিলন। গত ২৩/১০/২০২৪ ও ২৪/১০/২০২৪ তারিখে বিদ্যালয়ের একজন ছাত্রীকে যৌন হয়রানী করেছে। এই যৌন হয়রানী করাটা তার প্রথম নয়, ইতোপূর্বে তিনি একাধিক বার করেছে। যার তথ্যবহুল খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। সে সময় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কয়েক দফায় টাকা দিয়ে রফা করে বহাল তবিয়তে ফেরেন শিক্ষক মিলন কুমার রায়। সম্প্রতি ফের আলোচনায় আসেন কেআরআর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে ফের আলোচনায় আসেন ওই শিক্ষক। জনৈক ছাত্রী শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন শিক্ষক। এরপর তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ঐ ছাত্রীর পিতা। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী তাৎক্ষণিক শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে সোমবার (৪ নভেম্বর) মিছিল করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান হয়েছে। এছাড়াও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম কেআর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনার তদন্তে যান। এসময় তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত শিক্ষক মিলন কুমার রায়ের মোবাইলে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। শিক্ষকের বাড়িতে গেলে দেখা যায়, তার ঘরে তালা লাগানো, বাড়ীতে তাকে পাওয়া যায়নি।
সাতক্ষীরা ঝাউডাঙ্গা মুড়ির মিল আগুনে পুড়ে ছাই লক্ষ টাকার ক্ষতি
সাতক্ষীরা প্রতিনিধি
আগুনে পুড়ে ছাই লক্ষ্য টাকার ক্ষতি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস,সাতক্ষীরা সদর উপজেলা ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া মের্সাস খাজা ফুড প্রোডাক্ট এন্ড ডায়মন্ড মুড়ির মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর মঙ্গলবার রাত্র আনুমানিক ২ টার সময় আগুন লাগে বলে জানাযায়। ওয়ারিয়া গ্রামের সোবাহান সরদারের পুত্র আব্দুল বলেন রাত্রে হঠাৎ দেখি মুড়ির মিলে আগুন তখন চিৎকারে প্রতিবেশি সহ কারখানার মালিকেরা ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টায় ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসের ফোন করে ঘটনা স্থানে এসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার ঘটনা সম্পর্কে জানতে ওয়ারিয়া গ্রামের মৃত্যু বাদল গাজীর পুত্র মের্সাস খাজা ফুড প্রোডাক্ট এন্ড ডামন্ড মুড়ি মিলের প্রোঃ মোঃ শফিকুল ইসলাম( শফি) বলেন প্রতিদিনের ন্যায় মিলের কাজ শেষ করে রাতে বাড়িতে যায়, রাত্র আনুমানিক ২ টার সময় মুড়ির মিলে আগুন লাগে,তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন করি,আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন মিলের পাশে কিছু লাকড়ি রাখা ছিল সেখান থেকে আগুনের সূত্র হয় বলে জানান,ক্ষতির বিষয় জানতে চাইলে তিনি বলেন মুড়ি প্যাকেজিংয়ের পিপি মুড়ি ভাজা মেশিন সহ গোডাউনের চাউল এবং কারখানার চালসহ আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি প্রতিবেদককে জানান।
দাকোপে ইউপি সদস্যের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
দাকোপ প্রতিনিধি
দাকোপে ইউপি সদস্য শিউলি পারভীনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে তার স্বজনরা। সংবাদ সম্মেলনে শিউলী পারভীনের করা অভিযোগ অস্বীকার করে পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধে তাদের বিরুদ্ধে অপপ্রচারের দাবী করেছেন ফারুক মোল্যা। দাকোপের পানখালী ইউপির ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য এবং খোনা গ্রামের জাহিদুর মোল্যার স্ত্রী শিউলী পারভীন এর বিরুদ্ধে করা পাল্টা সংবাদ সম্মেলনে ফারুক মোল্যা বলেন, আমার আপন ভাবী শিউলী পারভীন স্বজনের পরিচয় অস্বীকার করে ষড়যন্ত্র মূলকভাবে আমাদেরকে হেয় করতে গত ০২ নভেম্বর দাকোপ প্রেসক্লাবে ভিত্তিহীন অভিযোগ করে আমাকে বাহিনী প্রধান সাজিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মূলত আমাদের পারিবারিক যাতায়াতের রাস্তা তিনি অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করে। এ ছাড়া আমাদের ক্ষেতের ফসলাদী তিনি হাস মূরগী ও গবাদী পশু দিয়ে নষ্ট করে দেয়। এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি নিজের ঘৃন্যকাজ আড়াল করতে আমিসহ আমার অপরাপর ভাই এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বরং তিনি আমাদের রাস্তা নির্মানে ইউনিয়ন পরিষদের দেওয়া ১ লক্ষ টাকার ৭০ হাজার টাকা আত্নসাত করেছেন। পারিবারিক সম্মানের কথা বিবেচনায় নিয়ে আমরা বিষয়টি বাইরে না জানিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করে কোন বিচার পাইনি। তিনি আমাদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি দেখানোর কারনে গত ৪ নভেম্বর আমি দাকোপ থানায় জিডি করি যার নং ১৬৭। এ ছাড়া দাকোপ সেনা ক্যাম্পে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছি। এ ছাড়া আমার ভাইদেরকে আমার বাহিনীর সদস্য হিসাবে উপস্থাপন করেছে। এলাকার সাধারন মানুষ ও তার দ্বারা নির্যাতিত। তাদের সাথে আমাদের পরিবারের কেউ নেই। মঙ্গলবার বিকাল ৩ টায় দাকোপ প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় ফারুক মোল্যা এমন দাবী করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শিউলি পারভীন বলেন রাস্তার অধিকাংশ কাজ করেছি বাকীটা মাটির সংকটের কারনে শুকনো মৌসুমে করা হবে সুতরাং আত্নসাতের কোন সুযোগ নেই। সংবাদ সম্মেলনে প্রতিবেশী আব্দুস ছালাম মোল্যা, এনামুল করির মোল্যা, আমিরুল ইসলাম মোল্যা, লিটন মোল্যাসহ আরো অনেকে উপস্থিত থেকে অভিযোগের পক্ষে সহমত পোষন করেন।
দূর্ধর্ষ সন্ত্রাসী জাকির হোসেন আটক ; নগরীতে মিষ্টি বিতরণ
খালিশপুর প্রতিনিধি
হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল সহ বহু মামলার আসামি দূর্ধর্ষ সন্ত্রাসী জাকির হোসেন যৌথ বাহিনীর হাতে আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। গত ৩ অক্টোবর বৈকালী বাজার ঝুড়ি ভিটা এলাকায় জাকির হোসেনকে নিজ বাসভবন থেকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ ১৫ টি মামলা রয়েছে। সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন যাবত বিভিন্ন রাজনৈতিক দলের খোলস পাল্টে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো জাকির ও তার পালিত সন্ত্রাসী বাহিনীরা। এলাকায় জোরপূর্বক জমি দখল, কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা, দখল বাজি, মারপিট, হামলা, ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্বিচারে নির্যাতন সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। বৈকালী-বয়রা এবং এর আশপাশ এলাকার মানুষ দীর্ঘদিন যাবত জাকির হোসেন ও তার সন্ত্রাসী পুত্র রাকিব হোসেন এবং তাদের পালিত সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। অপরদিকে সন্ত্রাসী জাকির ও তার পুত্র রাকিবের নামে শ্রমিক নেতা নাজেম সরদার হত্যা মামলাসহ খালিশপুর থানায় ১৪ টি মামলা ও ১১ টি সাধারণ ডায়েরি এবং সোনাডাঙ্গা থানায় ১টি মামলা রয়েছে। যে কারণে জাকির হোসেন আটক হওয়ার খবরে খুশি এলাকার মানুষ। কেউ কেউ মিষ্টি পর্যন্ত বিতরণ করেছেন বলে জানান দীর্ঘদিনের নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারগুলো। আটকের পরে আদালতের মাধ্যমে জাকির হোসেন কে কারাগারে প্রেরণ করা হয়েছে এ তথ্য নিশ্চিত করেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মুক্তিযোদ্ধা কলেজে আ’লীগ আমলে চলে চরম দুর্নীতি অনিয়ম ও লুটপাট
খবর বিজ্ঞপ্তি
খুলনা মুক্তিযোদ্ধা কলেজ নিয়ে আওয়ামীলীগ আমলে চরম দলীয়করণ, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব চলেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর ব্যানারে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত মানব বন্ধনে এ অভিযোগ করা হয়। খুলনার জিরো পয়েন্ট সংলগ্ন লবণচরা থানাধীন মুক্তিযোদ্ধা কলেজের সামনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা খাতুন শিল্পীকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে অবিলম্বে তাকে কলেজ থেকে বহিষ্কার, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানব বন্ধনে এলাকাবাসীর পক্ষে জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাফায়েত হোসেন লিখন, আব্দুর রব, আঃ ছাত্তার আকন, ডাঃ ফজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ২০০১ সালে এস এম মোমিনুল ইসলামের উদ্যোগে মুক্তিযোদ্ধা কলেজটি প্রতিষ্ঠিত হলেও প্রথম বছরেই শিক্ষক ও এলাকাবাসীর প্রচেষ্টায় কলেজে ১৫১ জন শিক্ষার্থী ভর্তি হয় এবং বটিয়াঘাটা উপজেলার মধ্যে শীর্ষস্থান দখল করে। তাছাড়া কলেজটি প্রতিষ্ঠার ফলে এলাকাবাসীর কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। সুনামের সাথে কয়েক বছর চলার পর ২০০৯ পরবর্তী সরকারের আমলে ভিন্নমতের শিক্ষকদের কলেজে ঢুকতে না দিয়ে চরম দলীয়করণ করা হয়। সেই থেকে এখন পর্যন্ত কলেজটিতে চরম দুর্নীতি, অনিয়ম, শিক্ষক নিয়োগে বাণিজ্য, সরকারের কাছ থেকে বিশেষ করে জেলা পরিষদ থেকে লক্ষ লক্ষ টাকা নেয়া হলেও কলেজের কোন উন্নয়ন কাজ না করে লুটপাট চলে। বর্তমানে কলেজটি অনেকটা গোয়ালঘরে পরিণত হয়েছে। নেই শিক্ষার্থীও। কলেজের অনেক শিক্ষকও বেতন না পেয়ে অন্য পেশায় চলে গেছেন। এমনকি মুক্তিযোদ্ধাদের নামে কলেজটি স্থাপিত হলেও এমপিওভুক্ত না করে চরম ধৃষ্ঠতা দেখানো হয়েছে। শুধুমাত্র গত জুলাইতে কলেজের সাবেক সভাপতি হারুনর রশীদকে বাদ দিয়ে নতুন সভাপতি করে এমপিওভুক্তির জন্য চেষ্টা করেন সাবেক এমপি ননী গোপাল মন্ডল।
২০১০ সালে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোকন চন্দ্র মন্ডলের অন্য এক শিক্ষকের সাথে অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। পরে নতুন পরিচালনা কমিটির মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত প্রভাষক ফাতেমা খাতুন শিল্পী নিয়ম বহির্ভুতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে আসীন হন। সেই থেকে গত ৫ আগষ্টের পট পরিবর্তনের পর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করলেও কলেজের কোন উন্নয়ন হয়নি। বরং জেলা পরিষদের মাধ্যমে কলেজের
নামে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেন। এমনকি কলেজটি এমপিভুক্ত হওয়ার গুজব ছড়িয়ে শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের ঘুষ বাণিজ্যেও মেতেছিলেন পলাতক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা খাতুন শিল্পী। বক্তারা মুুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে কলেজের নামে এ পর্যন্ত সংগঠিত সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিচার দাবি করেন।
ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় অভি সরদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের লালন শাহ সেতুর পশ্চিমপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি সরদার পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সুজন সরদারের ছেলে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন অভি। লালন শাহ সেতু পার হলে ট্রাকের গতি কমিয়ে দেন চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আহত হন মোটরসাইকেল চালক অভি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহে পৌর কাউন্সিলরদের স্বপদে বহালের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
নাগরিকদের ভোগান্তি দুর ও পৌরসভার সেবা নিশ্চিত করতে ঝিনাইদহে অপসারণকৃত পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহের ৬টি পৌরসভার কাউন্সিলর, পৌরসভার বাসিন্দাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
কর্মসূচিতে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর রুহুল আমিন মিন্টু, সামসুল আরেফীন কায়সার, ফারহানা রেজা আঞ্জু, মনিরুজ্জামান, রাকিবুল ইসলাম, নাসির উদ্দিন, রকিব উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, পৌরসভার ভোটারদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। জনগণের সেবা দেওয়ার জন্য আমাদের তারা নির্বাচিত করেছেন। কিন্তু বর্তমানে পৌরসভার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে এসে। জন্মনিবন্ধন থেকে শুরু করে সকল সেবা পেতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে বাসিন্দাদের। আমরা দেশ সংস্কারের পক্ষে। তাই বলে বাদ দিয়ে সংস্কার কিভাবে সম্ভব।
পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানান তারা।
মেহেরপুরের গাংনীতে মাধ্যমিক শিক্ষা অফিসারকে মারধর, মামলা
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর মাধ্যমিক শিক্ষা অফিসার ও অফিস সহায়ককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাতে লাঞ্ছিত হওয়া মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক নিজে বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন।
এরআগে সোমবার শিক্ষা অফিসের সামনে গাংনীর মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অফিস সহায়ক তোফাজ্জেল হোসেন কয়েকজন দুর্বৃত্তের হামলা ও মারধরের শিকার হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, শিক্ষা অফিসার হোসনে মোবারক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে তবে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, আদালতে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মেহেরপুর জেলা ও দায়রা জজ (বিচারক) মো. তহিদুল ইসলাম একটি পিটিশন মামলার নিস্পত্তির আদেশ দেন। ৭ কর্মদিবসের মধ্যে লিখিত অনুসন্ধান প্রতিবেদন এবং উক্ত প্রতিবদনের সমর্থনে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের কাগজপত্রসহ প্রাসঙ্গিক তথ্য প্রমাণ দাখিলের নির্দেশনা দেয়া হয়। সে মোতাবেক সোমবার বাদী ও বিবাদীর শুনানীর আহবান করা হয়। মামলার বাদী সীমা খাতুন ও বিবাদী তুহিন আলীকে নিয়ে উভয়পক্ষের স্বাক্ষীদের নিয়ে শুনানী করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত শিক্ষা অফিসের সামনে বিশৃঙ্খলা শুরু করে। শিক্ষা অফিসের অফিস সহায়ক শান্ত হতে বললে বাদীপক্ষের লাকজনের উপর চড়াও হয় এবং কিল ঘুষি মারতে থাকে।
হোসনে মোবারক বলেন, বাইরে হট্টগোল ও গালিগালাজ শুনতে পেয়ে অফিসের গেটের সামনে আসলে দুর্বৃত্তরা আমার উপর চড়াও হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। এসময় গালিগালাজ করে শার্টের কলার ধরে টানাহেচড়া করে লাঞ্ছিত করে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোরবককে মারধরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এরপরও আমার সামনেই আবারও তাকে লাঞ্ছিত করে। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করি। পরবর্তীতে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কঠোর ভুমিকা রাখেন জেলা প্রশাসক স্যার।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বত্তদের শনাক্ত করা হচ্ছে। তাৎক্ষণিকভাব গাংনী থানার ওসি বানী ইসরাইল, মেহেরপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী দল, র্যাব-১২ এর ক্যাম্প ইনচার্জ আশরাফুল্লাহকে বিষয়টি অবহিত করা হয়। ঘটনায় জড়িতদের দ্রত আটক এবং আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ্য, গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের সোহরাব আলীর মেয়ে সীমা খাতুনের সাথে একই উপজেলার ঝোরপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে তুহিন আলীর ১ বছর আগে নিকাহ রেজিস্টারের কার্যালয়ে বিয়ে হয়। পরবর্তীতে তুহিন আলী বিয়ের বিষয়টি অস্বীকার করে সীমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এনিয়ে সীমা খাতুন আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দ্রত নিষ্পত্তি করতে ইতোপূর্বে গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হলে তিনি তুহিনের ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন। বাদি সীমা খাতুন নারাজি দিলে পরবর্তীত উক্ত মামলা পুনঃপ্রতিবেদন করে নিস্পত্তি করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়। সেই আলোকে তিনি উভয়পক্ষর শুনানী করছিলেন।
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
যশোর প্রতিনিধি
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আমিনুর সজল মুন্সী (৪২) নামে এক স্যানিটারি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীরবাজারে এই ঘটনাটি ঘটে।
নিহত সজল খোলাডাঙ্গা সারগোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ডের জামায়াতকর্মী ছিলেন। নিহত সজলের ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হন সজল। কমিটি গঠন করা নিয়ে তার প্রতিদ্বন্দ্বীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সারগোডাউনের সামনে আমিনুর সজলের স্যানিটারি দোকান রয়েছে। মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্য দোকান থেকে বাজারের পাশেই মসজিদে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেলে কয়েকজন এসে সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারী ও অন্য ব্যবসায়ীরা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
গাজির বাজারে ব্যবসায়ী ও নিহতের ভাগ্নে আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি গাজীর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর সজল মুন্সী। তবে একই এলাকার কামরুল বা খোড়া কামরুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিলো। সভাপতির সঙ্গে তার পূর্ব বিরোধ ছিলো। সম্প্রতি কামরুল জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি।’
যশোর কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিছু লোকদের সাথে তার পূর্ব বিরোধ ছিলো। পুলিশ মাঠে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে।
প্রসঙ্গত, আমিনুর সজল মুন্সীসহ গত এক মাসে যশোরে ৯টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে এসব অপরাধ প্রবণতা। এতে জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
গণমানুষের জন্য ‘স্বস্তির বাজার’ চালু করলো গণঅধিকার পরিষদ
বেনাপোল প্রতিনিধি
মানুষের জীবনযাত্রার খরচ কমাতে ও তাদের পাশে দাঁড়াতে যশোরের বেনাপোলে ‘স্বস্তির বাজার’ চালু করেছে গণঅধিকার পরিষদ। বিশেষ এ বাজারে বিনা লাভে শাক-সবজি বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বেনাপোলের পুকুর পাড় মসজিদের সামনে এ বাজার উদ্বোধনী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, সহ-ভূমি ও পুনর্বাসন সম্পাদক এবিএম আশিকুর রহমান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-মানব অধিকার বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন শান্ত প্রমুখ।
আশিক ইকবাল তার বক্তব্যে বলেন, কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজির যে দাম পা, তার চেয়ে কয়েকগুণ লাভ করেন মধ্যস্বত্বভোগীরা। যাদের আমরা ‘সিন্ডিকেট’ নামে চিনি। এই সিন্ডিকেট ভেঙে দিতেই গণঅধিকার পরিষদ এমন উদ্যোগ নিয়েছে।
শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে ছাত্রদল
কুষ্টিয়া প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্ব মুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশীদারের প্রয়োজন আছে। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই। শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে চাই।
তিনি বলেন, গেস্টরুম কালচার ও সিট বাণিজ্যের রাজনীতি ছাত্রদল চায় না। ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অতীতে কাজ করেছে এবং আগামীতেও করবে। সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার ছাত্রদের ভেতর থেকে নেতৃত্ব আনা হবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদল সম্পাদক এসব কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, ‘ছাত্রদল একটা বৃহৎ সংগঠন। ছাত্রদলে শৃঙ্খলা পরিপšি’ কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে জিরো টলারেন্স নীতি অনুসরণ। ৫ আগস্টের পর যে কয়েকটি বিছিন্ন ঘটনা ঘটেছে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যব¯’া নিয়েছি।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্ব মুক্ত রাজনীতি করতে হলে
ছাত্র রাজনৈতিক বন্ধ করা কল্যাণকর হবে না মন্তব্য করে তিনি বলেন, ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তী সময়ে কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় না আসতে পারে। গোপনে যারা কাজ করতে চান তাদের মনোবাসনা পূরণ হবে না।
অনুপ্রবেশকারীদের বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ৫ আগস্টের পর অন্য দল থেকে ছাত্রদলে অংশগ্রহণের একটি ঘটনাও ঘটেনি। যেহেতু এটা বড় সংগঠন, সেহেতু সংযোজন-বিয়োজন থাকতে পারে।
সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ ও আহসান হাবিব, সদস্য রাফিজ, নুর উদ্দিন ও তরিকুল ইসলামসহ শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
স্যালাইন খাওয়ার মতো পানিও নেই হাসপাতালে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের একমাত্র ভরসা একটি বেসরকারি সংস্থা প্রদত্ত পানির প্ল্যান্ট। গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের পানির প্ল্যান্ট নষ্ট হওয়াতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে খাওয়া ও দৈনন্দিন কাজে প্রয়োজনীয় পানির সংকটে চরম বিপাকে পড়েছে চিকিৎসা নিতে আসা লোকজন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের চারটি মোটর চুরি ও একটি বেসরকারি সংস্থা প্রদত্ত পানির প্ল্যান্ট নষ্ট হওয়াতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দ্রুত এই সংকট নিরসনের চেষ্টা চলছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, যে পানির প্ল্যান্ট বসানো আছে সেটাও নষ্ট। আশপাশের দোকান থেকে কিনে, অনেক দূর হেঁটে ফিল্টার থেকে ও বাসাবাড়ি থেকে বোতলে বা বালতিতে করে পানি নিয়ে আসছেন রোগীর স্বজনরা। তাদের দাবি, পানি না থাকায় রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।
ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী বলেন, স্যালাইন গুলিয়ে খাওয়ার মতো পানিও নেই হাসপাতালে। প্রতিটি কাজের জন্য বাইরে থেকে পানি আনতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের বিশুদ্ধ খাবার পানির চাহিদা মেটাতে এনজিওর দেওয়া পানির প্ল্যান্টই ছিল ভরসা। তবে সেটি তিন সপ্তাহ ধরে বিকল হয়ে পড়ে আছে। রোগীরা প্রতিদিন পানি আনার কষ্টের কথা বলাবলি করেন। কিন্তু কেউ সে কথা গায়ে মাখেন না।
উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী এলাকা থেকে চিকিৎসা নিতে আসা সকিনা খাতুন জানান, হাসপাতালে খাবার পানির কোনো ব্যবস্থা নেই। তাই দোকান থেকে পানি কিনে খেতে হচ্ছে।
নিউমোনিয়া আক্রান্ত মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে এসেছেন মর্জিনা খাতুন। তিনি বলেন, মেয়েকে নিয়ে দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। রাতে খাবার পানির দরকার ছিল। কিন্তু হাসপাতালের ভেতরে খাবার পানির ব্যবস্থা না থাকায় পানি সংগ্রহ করতে পারিনি। পরে পাশে একজনের কাছ থেকে পানি চেয়ে খেয়েছি।
অভিযোগ রয়েছে, হাসপাতালের চারটি মোটর অনেক আগে চুরি হলেও তা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পানির প্ল্যান্টটি নষ্ট হওয়ায় পানির সংকট দেখা দিয়েছে।
বিকল্প ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে এক সপ্তাহ আগে। তিনি আমাকে বলেছেন আমি ভিজিট করে দেখে ব্যবস্থা নেব। কিন্তু এখনো করেননি। হয়তো দুই-একদিনের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে এটা দেখা হবে। এছাড়াও হাসপাতালের মোটরগুলো চুরি হয়ে যাওয়ার বিষয়টি জেনেছেন বলে জানান তিনি।
শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু বলেন, হাসপাতালে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। রোগীর স্বজনরা দূর-দূরান্ত থেকে পানি এনে পান করছেন। এতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দ্রুত পানির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
দাওয়াত না দিয়ে বাড়ির সামনে বিয়ের গেট করায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০
জেলা প্রতিনিধি
বিয়েতে দাওয়াত না দিয়ে বাড়ির সামনে গেট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ নভেম্বর) সদর উপজেলার বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে- আকিদুল ইসলাম, রনি, ইমাম, রাসেল, সান, জিহাদ, রাজ্জাক, ইলিয়াস, তারিকুল, মফিজ, আকামতসহ অন্তত ১০ জন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (০৪ নভেম্বর) বুজরুক শ্রীকুণ্ডি গ্রামের ইনসার মোল্যার মেয়ের বিয়ের জন্য গেট করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মঙ্গলবার সকালে কনের পক্ষ ও রাজ্জাক মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ হন আহত হন। সংঘর্ষের পরে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এখন পরিস্থিতি শান্ত আছে। সকালে সেনাবাহিনীর সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে।
মাগুরায় সেনাবাহিনীর সহযোগিতায় টাস্কফোর্সের অভিযান
মাগুরা প্রতিনিধি
মাগুরায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সেনাবাহিনীর সহযোগিতায় শহরের একতা কাঁচা বাজার ও পুরাতন বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে কমিটির সদস্যরা নানা অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, বেশি দামে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের ব্যবহার নিষিদ্ধের বিষয়ে অবগত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, মাগুরা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার হক, জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক প্রকাশ চন্দ্র সরকারসহ জেলা কৃষি বিপণন অফিস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা।
সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, আমরা দেখছি প্রত্যেক ব্যবসায়ীর ক্রয় ভাউচার আছে কিনা, যে মূল্যে তারা বিক্রি করছে, সেই বিক্রয় তালিকা আছে কিনা। মূল্য তালিকার সঙ্গে কারো যদি কোনো অসামঞ্জস্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান বলেন, বাজারে মূল্য তালিকার সাথে অসংগতি পাওয়ায় দুটি আড়ত মালিককে এবং বেশি দামে ডিম বিক্রয় করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে টাস্কফোর্সের এ অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়ায় আইনশৃঙ্খলার অবনতি, বেড়েছে খুন-চুরি-ছিনতাই
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এখানে ক্রমেই বাড়ছে খুন, লাশ উদ্ধার, মারামারি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। অনেক জায়গায় চলছে চাঁদাবাজি ও অবৈধ দখলযজ্ঞ। কিছুতেই কমছে না মাদকের আগ্রাসনসহ নানা অপরাধ। অশান্ত হয়ে রক্তাক্ত জনপদে রুপ নিচ্ছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিনিয়ত নানা অপরাধ দিন দিন বেড়েই চলেছে।
যথা সময়ে এসব অপরাধ আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিতে না পারলে অবস্থার আরও অবনতি হবে বলে জানিয়েছেন সচেতন মহল। প্রশাসনের যথাযোগ্য ভূমিকার অভাবে সর্বত্রই অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলে তাদের অভিমত। এতে সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সকল শ্রেণি পেশার মানুষ।
জানা গেছে, নিখোঁজের চার দিন পর ৯ আগস্ট দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের একটি পুকুর থেকে আসাদুল (৫০) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদুল মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ছিট কাপড়ের ব্যবসা করতেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
১৯ আগস্ট রাতে কুষ্টিয়ার দৌলতপুর পদ্মা নদীর রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় সাগর হোসেন (২৬) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করে পাবনা নৌ পুলিশ। সাগর হোসেন রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার চরের লোকনাথপুর গ্রামের মৃত সৌকত মণ্ডলের ছেলে।
২৪ আগস্ট সকালে কুষ্টিয়া সদর উপজেলার আসাননগর গ্রামে সামাজিক দ্বন্দ্বের জেরে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
২৪ আগস্ট দুপুরে কুষ্টিয়ার আল্লার দর্গাবাজার এলাকায় রজব আলী (২৮) নামের ভ্যানচালকের ঘুষিতে বারু সর্দার (৬০) নামের অপর ভ্যানচালকের মৃত্যু হয়। ওই ঘটনায় অভিযুক্ত ভ্যানচালক রজবকে আটক করে পুলিশ। বারু সর্দার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকার মৃত বিদু সর্দারের ছেলে। রজব আলী একই উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি এলাকার বদরউদ্দিনের ছেলে।
৩০ আগস্ট রাতে নিজ এলাকায় পিকনিক করছিল দুটি গ্রুপ। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটলে কলেজছাত্র রাব্বি হোসেন (২০) আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়। নিহত রাব্বি হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি উত্তরপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিস দখল করে চাঁদাবাজি, চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের রেল সেতুর জয়নাবাদ অংশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
২৪ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলার ঈগল চত্বরে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
২৫ সেপ্টেম্বর সকালে খোকসা উপজেলায় জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমানের (৪৫) ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম এবং হাত-পা ভেঙে ফেলা হয়। আহত মজিবর রহমান জানিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নে রশিদিয়া দরবার শরিফে হামলা ও ভাঙচুরের পর ওই দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়।
৩০ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টুকে (৭০) নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি।
১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কার্টপাড়া এলাকায় একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে রুবেল হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়। নিহত রুবেল হোসেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
৬ অক্টোবর কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ পদে যোগদান করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে অধ্যাপক মোসলেম উদ্দিন লাঞ্ছিত হয়। তারা অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন। এ সময় অন্য শিক্ষকরা দাঁড়িয়ে ছিলেন। এরপর নতুন অধ্যক্ষকে কলেজ থেকে বের করে দেন শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ইন্ধনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন মোসলেম উদ্দিন।
৮ অক্টোবর বেলা ১টা ৩০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের পদ্মা নদীতে বালু তোলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে হুমায়ন শেখ (২৭) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ার আনোয়ার হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৪) নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়।
১০ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাজপাড়া গ্রামের সরকার পাড়া মোড়ে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়।
১২ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার পাবনা নৌ পুলিশ।
১৫ অক্টোবর ও ১৬ অক্টোবর কুষ্টিয়ায় গড়াই নদে আওয়ামী লীগ নেতার ইজারা নেওয়া বালুর ঘাট ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে। ঐ ঘটনায় বালু ভাগাভাগিকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছিলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বালুঘাট থেকে সাময়িকভাবে বালু অপসারণ বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
২২ অক্টোবর দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের দশমাইলের কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাই করার সময় ইকরাম হোসেন নামের এক যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ইকরাম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকার ইকবাল হোসেনের ছেলে। ঘটনার সময় ইকরামের আরও তিন সহযোগী পালিয়ে যায় বলে জানা যায়।
২৩ অক্টোবর কুষ্টিয়ায় কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কে বাসিন্দা খন্দকার মাহে আলম (৬০) ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
২৬ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে একটি বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়।
২৮ অক্টোবর ভোর ৪টার দিকে জলদস্যুদের হামলায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন দুই পুলিশ সদস্য নিখোঁজ হয়। দুই পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করতে না পারলেও ২৯ অক্টোবর এবং ৩০ অক্টোবর পদ্মা নদী থেকে দুই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়।
২৮ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী আল আমিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মিরপুরের শিমুলতলা এলাকা থেকে মালিকবিহীন ২৫ মিলি লিটার বোতলের ৯ বোতল বিষ উদ্ধার করে কুষ্টিয়া ৪৭ বিজিবির সদস্যরা। উদ্ধার করা বিষের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
৩০ অক্টোবর বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরে সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই আব্দুল হামিদ (৫০) ও নজরুল ইসলাম মন্ডল (৪৫) দুই ভাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেলায় বেশ কিছুদিন ধরে চুরির প্রকোপ বেড়েছে। জেলার কোথাও না কোথাও চুরি অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। খোদ ভেড়ামারা থানার গ্যারেজ থেকে ৩ পুলিশের তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল। ৩১ অক্টোবর রাত ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের ইনসাফনগর এলাকা থেকে দেশীয় একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন বিজিবির সদস্যরা।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া জেলায় প্রায় প্রতিদিন কোন কোন চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। কুষ্টিয়া সদর উপজেলা পাটিকাবাড়ী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ও আইলচারা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার স্টিল ব্রীজে গত ৫ আগস্টের পর থেকে নূন্যতম ৪ থেকে ৫ বার ডাকাতির ঘটনা ঘটেছে। অন্যান্য উপজেলাতেও একাধিক স্থানে চুরি, ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
এদিকে গতকাল শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৯টার পরে ব্যবসায়ী নজরুল ইসলাম দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানিকদিয়ার লতিফ মোড় এলাকায় তার নিজ বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থেকে প্রায় পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয়। যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার শিতলাইপাড়া-ঘোড়ামারা মাঠের মধ্যে থেকে ওষুধ কোম্পানি এসআর হাফিজুর রহমানকে পিটিয়ে আহত করে মোটরসাইকেল ও অর্ধ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
স্থানীয়রা জানান, আগে এলাকায় পুলিশি টহল থাকার কারণে এতো চুরি ডাকাতি ও ছিনতাই ছিল না। গভীর রাতেও মানুষ রাস্তাঘাটে চলাচল করতো। এখন সন্ধ্যার আগেই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। রাস্তায় বের হলেও পড়তে হচ্ছে ডাকাত ও ছিনতাইকারীদের কবলে। গুরুত্বপূর্ণ কোনো কাজে যাওয়ার প্রয়োজন হলেও মানুষ ভয়ে যেতে পারছেন না।
এদিকে দিনে দিনে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ এবং ক্ষোভ বেড়েই চলেছে। জেলার একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, বিভিন্ন মামলার আসামিরা প্রকাশ্যে এবং জনসন্মুখে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। পুলিশকে ফোন দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। চুরি এবং ছিনতাই রোধে পুলিশের তেমন কোন ভূমিকা চোখে পড়ছে না।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড এ্যাপস্) পলাশ কান্তি নাথের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে পুলিশ সুপার মিজানুর রহমানের মোবাইল ফোনে ফোন দিলে, তিনি মিটিং এ আছেন বলে ফোন কেটে দেন।
পীর সাহেব চরমোনাইর গনসমাবেশ বাস্তবায়নে রুপসায় জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
৫ নভেম্বর মঙ্গলবার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ আক্তারুজ্জামান আকতার এর পরিচালনায় এক জরুরী সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৮ নভেম্বর খুলনা
ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর, ও পীর সাহেব চরমোনাই গনসমাবেশ বাস্তবায়নের জন্য বিভিন্ন সি্দূন্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হারুন অর রশিদ,মাওলানা মুঃ আব্দুল সাত্তার হালদার, মুফতি নাজমুস সাকিব, মুফতি মিজানুর রহমান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মোহাঃ মাহমুদুল হাসান, হাফেজ আমির হোসাইন, শেখ আনোয়ার হোসেন, হোসেন আলী মল্লিক, জাহাঙ্গীর হোসেন মল্লিক, মুঃ জামাল সরদার, হাফেজ নাজমুস সাকিব, শেখ ইদ্রিস আলী, মাসুদ ফকির, মাসুম বিল্লাহ, মাওলানা আবদুল সালাম, আবু মুসা হালদার, আহমাদ ঈসা প্রমুখ।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ’র নেতা সঞ্জু ও তার সহযোগীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
মোংলা প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগের অন্যতম ক্যাডার নাছির উদ্দিন সঞ্জুসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার (৫নভেম্বর) বিকেলে বাগেরহাটের মোড়েলগঞ্জের সাধুর বাজারে শান্তিকামী জিউধারাবাসীর ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। এ বিক্ষোভ ও মানববন্ধনে ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতশত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বত্তারা বলেন, বিগত ১৬বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারাদেশে গুম, খুন, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি-দখল, লুটপাট ও সীমাহীন দুর্নীতি এবং গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ করার ঘটনা ঘটেছে। দেশের ছাত্র সমাজসহ সর্বস্তরের জনগণের আন্দোলনের মুখে খুনি হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
তারা আরও বলেন, খুনি হাসিনার দোসর মোড়েলগঞ্জের নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও অবৈধ সাবেক এমপি বদিউজ্জামান সোহাগের অন্যতম ক্যাডার নাছির উদ্দিন সঞ্জু (জিউধারার সন্ত্রাসী ও উথান পরিবার) ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার সর্বস্তরের মানুষ একাট্টা হন। আমরা চাই এই নিষিদ্ধ সংগঠনের সবাইকে অতি সত্তর গ্রেফতার করা হোক।
মানববন্ধন শেষে নাছির উদ্দিন সঞ্জু ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে সাধুর বাজারে বিক্ষোভ মিছিল করেন শতশত মানুষ।
এ সময় বক্তব্য রাখেন, মৃধা ওমর ফারুক মোঃ এনামুল, যুবদল নেতা মোঃ ইদ্রীস হাওলাদার, ছাত্রদল নেতা আরমান মৃধা, নুর ইমলাম হাওলাদার, ফিরোজা বেগম, ডাঃ কারিমা বেগম ও আঃ খালেক হাওলাদার।
মানব পাচার প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় ফুলতলা দামোদর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা গতকাল বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া । আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদারের সঞ্চলনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল। প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সচিব জিয়ারাত হোসেন, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, শিক্ষক মুরাদুল ইসলাম, সমাজসেবার মনোয়ার হোসেন, ইউপি সদস্য মোল্যা সুমন পারভেজ, রায়হান সরদার, সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহীম গাজী, কামরুজ্জামান, আঃ সাত্তার মামুন, ডালিয়া বেগম, লিপি খাতুন প্রমুখ। এ সময় উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও প্রদর্শন করা হয়।
শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামী ৮ নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে খুলনার ঐতিহ্যবাহী শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল । ইতিমধ্যে মাহফিলকে কেন্দ্র করে আয়োজক কমিটির ব্যাপক প্রস্তুতি চলছে। গেট, প্যান্ডেল ও স্টেজ এর কাজ প্রায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা বলছেন খুলনার সর্ববৃহৎ মাহফিল হবে এটি। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর শুক্র, শনি ও রবিবার ৩ দিনব্যাপী ঐতিহাসিক এই মাহফিলের আয়োজন করেছে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা কমিটি। তিনদিনের প্রথম দিনে ৮ নভেম্বর শুক্রবার প্রধান অতিথি হযরত মাওলানা ডঃ আবুল কালাম আজাদ বাসার। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবীর হুসাইনি। মাহফিলের দ্বিতীয় দিন ৯ নভেম্বর শনিবার প্রধান মেহমান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেমেদ্বীন শিক্ষাবিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ,ফ,ম খালিদ হোসেন। প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা তারেক মনোয়ার। বিশেষ অতিথি হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক। বিশেষ অতিথি হযরত মাওলানা মনিরুজ্জামান। মাহফিলের তৃতীয় দিন ১০ নভেম্বর রবিবার প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া। বিশেষ অতিথি হযরত মাওলানা আবুল বাশার জিহাদী। তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
পাইকগাছায় এক দিন রিমান্ড শেষে দুই ইউপি সদস্য জেল হাজতে
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ভাংচুর ও লুটপাট ও চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্যকে এক দিন রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন থানা পুলিশ। গত ২২ আগষ্ট ভাংচুর ও লুটপাট ও চাঁদাবাজি ঘটনা দেখিয়ে লতা ইউনিয়নের আবুল কালাম মামলাটি করেন। লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে ১ নং ও ২৪ জন এজার নামিও সহ ৫০/৬০ জনের নামে মামলা করেন আবুল কালাম নামে এক ব্যক্তি।
মামলার তদন্তকারি কর্মকর্তা পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান,২০১৮ সালের ৩০ডিসেম্বর উপজেলার লতা ইউনিয়নের গঙ্গারকোনা গ্রামের আবুল কালাম সরদারের বাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় আবুল কালাম সরদার ৬০লাখ ৭০ হাজার টাকার ক্ষতির অভিযোগ এনে ২০২৪ সালের ২২আগষ্ট লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস কে ১নং আসামী করে ২৪ জন এজহার নামীয় ও অজ্ঞাত ৫০/৬০ জনের নামে থানায় মামলা করে। ওই মামলায় গত ২২ অক্টোবর পুলিশ এজহার নামীয় দুই ইউপি সদস্য ফেরদৌস সরদার ও পুলকেশ রায় কে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। ওই মামলায় আসামীদের বিরুদ্ধে আদালতে পুলিশ ৩ দিনের রিমান্ড আবেদন করে। গত সোমবার রিমান্ড শুনানী অন্তে আদালতের বিজ্ঞ বিচারক ১দিনের রিমান্ড মঞ্জুর করে। মঙ্গলবার সকালে ১দিনের রিমান্ড শেষে দুই ইউপি সদস্য কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, দুই ইউপি সদস্য ভাংচুর ও চাঁদাবাজি মামলার আসামি হওয়ায় আটক করা হয়। সোমবার রিমান্ড শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচছা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা প্রেসক্লাব এর পক্ষ থেকে নবাগত ওসি শেখ শাহিনুর রহমানকে ফুলেল শুভেচছা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় তালা থানার ওসি’র অফিস রুমে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, যুগ্ম-দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য শেখ আব্দুস সালাম, এস.এম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান,পার্থ প্রতিম মন্ডল,বাহারুল ইসলাম মোড়ল, কাজী এনামুল ইসলাম বিপ্লব, এস.এম জহর হাসান সাগর, শেখ ফয়সাল হোসেন, খান আল মাহবুব হুসাইন, কাজী ইমদাদুল বারী জীবন, মোঃ হাফিজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু, মোঃ লিটন সরদার, শেখ জাহিরুল ইসলাম প্রমুখ। ফুলেল শুভেচ্ছা শেষে তালা প্রেসক্লাব এর কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের একটি অংশ। তালা থানাধীন এলাকায় কোন মাদক ব্যবসায়ী,মাদক সেবনকারী,জুয়াড়ী,চাঁদাবাজ,দখলবাজ থাকবে না। তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ করে বলেন, আপনারা পুলিশ প্রশাসনের বন্ধু হিসাবে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।
চুয়াডাঙ্গায় ত্রানের ১শ ৫০পিচ কম্বলসহ আওয়ামীলীগ নেতা, কুমারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সরকারী ত্রানের ১শ৫০ পিচ কম্বলসহ আওয়ামীলীগ নেতা, কুমারী ইউপি চেয়ারম্যান যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার বার দুপুরে চুয়াডাঙ্গার যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের আঃ গণি বিশ্বাসের ছেলে, আওয়ামীলীগের নেতা ও কুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু (৩৮)কে গ্রেফতার করে।এসময় তার নিজ হেফাজতে থাকা১৫০ পিচ সরকারী ত্রাণের কম্বল উদ্ধার হয়। গ্রেফতারকৃত পিন্টুকে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোপন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্য ও আলমডাঙ্গা পুলিশ অভিযান চালান কুমারী ইউনিয়নে। এ সময় চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় বিগত অর্থ বছরের সরকারি ত্রাণের ১৫০ পিস কম্বল। তার বিরুদ্ধে মামলায় উল্লেখ করা হয়েছে সরকারি ত্রাণের কম্বল তিনি গরীব ও দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখেন। ওই কম্বলগুলো কুমারী ইউনিয়ন পরিষদের নতুন বিল্ডিংয়ের নিচতলা পশ্চিম পাশের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।











































