Home খেলাধুলা সন্ধ্যায় দেশ ছাড়ছে বাংলাদেশ দল

সন্ধ্যায় দেশ ছাড়ছে বাংলাদেশ দল

20


স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ শনিবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। এই সিরিজের জন্য দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়ছেন টাইগাররা।

শনিবার সন্ধ্যা ৬টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রথম ভাগের ক্রিকেটাররা। আর আগামীকাল দ্বিতীয় ভাগে বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।

নভেম্বরের ৬, ৯ ও ১১ তারিখ ম্যাচ তিনটি মাঠে গড়াবে। তবে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।