Home আঞ্চলিক নগরীর ৪আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২৫ নারী পুরুষকে জেলহাজতে প্রেরণ

নগরীর ৪আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২৫ নারী পুরুষকে জেলহাজতে প্রেরণ

450


স্টাফ রিপোর্টার
নগরীর সদর থানাধিন হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল, হোটেল গার্ডেন আবাসিক, হাজী মালেক আবাসিক হোটেল ও সবুজ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২১ জন নারী এবং ৪জন পুরুষসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে পৌণে ৪টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় ৪টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলা ৪টির তদন্ত কর্মকর্তারা সাড়ে ৪টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।


মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে নগরীর স্যার ইকবাল রোডস্থ আরাফাত ইন্টার ন্যাশনাল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন এসআই সাইদুর রহমান, এসআই লতিফা রহমান ও এসআই বোধন চন্দ্র বিশ্বাস। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ১০ নারী ও এক পুরুষসহ ১১জনকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন নগরীর আড়ংঘাটা দক্ষিণ মোল্লাপাড়ার কামাল মোল্লার মেয়ে লাবনী (২২), খালিশপুর মেঘার মোড়ের মোহাম্মাদ আলীর মেয়ে আনিশা তাসনিম (২৭), খুলনা জেলার বটিয়াঘাটা থানার আমেরপুর গ্রামের রকিব শেখের মেয়ে তাজমা বেগম (৪০), দাকোপ থানার চালনা আনন্দনগর গ্রামের মৃণাল বিশ^াসের মেয়ে মিতা তরফদার (২২), চালনা গ্রামের মৃত. সতীশ তালুকদারের ছেলে হরিদাশ তালুকদার (২৫), ফুলতলা থানার দামোদর খাঁ পাড়ার আব্দুল বারেক খাঁর মেয়ে রাবেয়া খাতুন (২৪), দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে সীমা বেগম (২৬), তেরখাদা থানার আড়পাঙ্গাশিয়া গ্রামের সাখায়েত খানের মেয়ে হালিমা খাতুন (২২), বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালির মুনসুর শেখের মেয়ে রেশমা বেগম (৩২), মাগুড়া জেলা সদর বনগ্রামের স্বপন সরকারের মেয়ে রমা সরকার (২৫) ও সাতক্ষীরা জেলা সদরের বাঁশদাহ গ্রামের মৃত. খবির আলীর মেয়ে ঝর্ণা খাতুন (২৭)। তাদের বিরুদ্ধে এসআই সাইদুর রহমান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন যার নং-৩০।


৩টা-২৫ মিনিটে আপার যশোর রোডস্থ গার্ডেন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন এসআই সনজিদ কর্মকার, এসআই নান্নু মন্ডল ও এএসআই মো. কামরুজ্জামান। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৫ নারীকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন নগরীর শিরোমনি উত্তর পাড়ার আলী হোসেনের মেয়ে সীমা আক্তার (২২), চাঁনমারি বাজার ২য় গলির মোস্তাফিজুর রহমান সুমনের মেয়ে ফারজানা খানম রুই (২০), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া গ্রামের জাফর আলী শেখের মেয়ে বিথী খাতুন (২৬), বগুড়া জেলা সদরের বৃন্দাবন পশ্চিমপাড়ার গফুর প্রামানিকের মেয়ে সুমাইয়া আক্তার (২২), গাজীপুর জেলার শ্রীপুর থানার কাওড়াঈদ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে শারমিন আক্তার (২২)। তাদের বিরুদ্ধে এসআই সনজিদ কর্মকার বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন যার নং-৩১।


৩টা-৩৫ মিনিটে আপার যশোর রোডস্থ হাজী মালেক আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন এসআই হাসানুর রহমান, এসআই আব্দুল কাইয়ুম ও এএসআই মো. তুহিন মিয়া। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৫ নারী ও ১ পুরুষসহ ৬জনকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন নগরীর দৌলতপুর বার পুর্ণের মোড়ের বাবু কাজীর মেয়ে ঝর্ণা আক্তার (২১), দিঘলিয়া থানার ব্রক্ষগাতী গ্রামের আবুল কালামের মেয়ে আফিয়া জান্নাতুল (২৮), হাজী গ্রামের আবদার আলীর ছেলে নাঈম (২৬), বটিয়াঘাটা থানার বারভুঁইয়া গ্রামের সাইদুল শেখের মেয়ে রুবাইয়া বেগম (৩০), সুন্দরমহল কোদলা গ্রামের মো. শহিদুলের মেয়ে সুমাইয়া মাহী (২০) ও কয়রা থানার মঠবাড়িয়া গ্রামের আমজেদ আলীর মেয়ে আনোয়ারা খাতুন (২৪)। তাদের বিরুদ্ধে এসআই হাসানুর রহমান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন যার নং-৩২।


৩টা-৪৫ মিনিটে ফেরীঘাট মোড়স্থ সবুজ বাংলা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন এসআই রেজোওয়ান উজ্জামান, এসআই খন্দকার নাঈম-উল-ইসলাম ও এএসআই মো. তৌহিদুর রহমান। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ১ নারী ও ২ পুরুষসহ ৩জনকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন নগরীর হরিণটানা রিয়াবাজার মাদ্রাসা গলির আশরাফ মোড়লের মেয়ে সাফিয়া আক্তার বুলবুলি (২০), জিরোপয়েন্ট ফাতেমা আবাসিকের সিরাজ শেখের ছেলে মো. সজল শেখ (৩০) ও যশোর জেলা সদরের নীলগঞ্জ তাঁতীপাড়ার আবুল কালামের ছেলে মো. আলামিন (৩৫)। তাদের বিরুদ্ধে এসআই রেজোওয়ান উজ্জামান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন যার নং-৩৩।