Home আঞ্চলিক তিন লুটেরা লুটে খাচ্ছে কেসিসি

তিন লুটেরা লুটে খাচ্ছে কেসিসি

327
আনিসুর রহমান


স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি প্রধানসহ আরো দুইজনের বিরুদ্ধে ০৫ আগস্ট পরবর্তী সময়ে প্রভাব বিস্তারের মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়োগ, তেল চুরিসহ বিভিন্ন পন্থায় লুটপাটের অভিযোগ উঠেছে। জানা গেছে কঞ্জারভেন্সি প্রধান আনিসুর রহমান, স্টোরের দায়িত্বে থাকা উজ্জল কুমার সাহা ও মহিউদ্দিন হোসেন কর্পোরেশনের নিয়ম নীতির প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একক আধিপত্য বিস্তার করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করছেন। ফলে খোদ কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।


অনুসন্ধানে জানাগেছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে দৈনিক মজুরীতে আপন বোনকে নিয়োগ দিয়ে নিজের প্রভাব বিস্তারের মাধ্যমে খালিশপুর শাখা অফিসে বসিয়েছেন আনিসুর রহমান। একই ভাবে আপন ভাইকে বসিয়েছেন রাজবাঁধে। এভাবে সাইকেলের গ্যারেজ মিস্ত্রির হেলপারসহ মোট ৭জনকে নিয়োগ দিয়েছেন। শুধু তাই নয় শ্রমিকলীগ নেতা কর্পোরেশনে কর্মরত হাফিজুলের মাধ্যমে উৎকোচের বিনিময়ে প্রায় অর্ধশতাধিক জনবল নিয়োগ দিয়ে নগরীর বিভিন্ন জায়গায় পদায়ন করেছেন আনিসুর। কর্পোরেশনের ময়লার গাড়ি ও স্কেভেটরের তেল খরচের ভূয়া ভাউচারের মাধ্যমে প্রতিমাসে ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ চুরির জন্য তাকে সহায়তা করছেন কেসিসির কর্মচারী নাজমুল ও সানী। রাজবাধ ডাম্পিং ইয়ার্ডে সিসি ক্যামেরা বসানো নির্দেশ থাকলেও শুধুমাত্র অবৈধ আয়ের জন্য তিনি সিসি ক্যামেরা স্থাপন করেননি। রাজবাধ ডাম্পিং ইয়ার্ডের গাড়ির হিসেব রাখার দায়িত্বে নিজের আপন ভাইকে বসিয়ে চুরির পথ প্রশস্থ করেছেন সুকৌশলী এই কর্মকর্তা। ডাম্পিং ইয়ার্ডের সিকিউরিটি গার্ডের কাছে গাড়ির হিসেবে খাতা থাকার কথা থাকলেও তিনি খাতা দিচ্ছেন না। সিকিউরিটি গার্ডের কাছে খাতা থাকলে ট্রিপের সঠিক হিসাব থাকবে বলে তিনি খাতা দিচ্ছেন না এমন অফিসে কেসিসি একজন শীর্ষ কর্মকর্তার।


নাম প্রকাশ না করার শর্তে ওই শীর্ষ কর্মকর্তা জানান, নগরীর মশা নিধনে ক্রয়কৃত তেলে রয়েছে আনিসুর রহমানের শুভঙ্করের ফাঁকি। মাই ম্যান দিয়ে নিয়ন্ত্রন করেন তিনি সবকিছু। ভেজাল ও কম দামের তেল ক্রয়ের কারনে মশা নিধনের কার্যক্রম ব্যহত হচ্ছে। অপর এক সুত্রে জানা গেছে, কেসিরি দুটি স্টোরের দায়িত্বে রয়েছেন উজ্জল কুমার সাহা এবং মহিউদ্দিন। উজ্জল ও মহিউদ্দিনের বদলি হলেও তারা গায়ের জোরে বদলীকৃত জায়গায় যোগদান করছেন না। ২০২১ সালে উজ্জল কুমার সাহা ও মহিউদ্দিন হোসেনের বিরুদ্ধে কর্মচারী কল্যান তহবিলের ৪১ লাখ ২০ হাজার ৩৪৬ টাকা আত্মসাতে প্রমান মেলায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর ১২৫৩ নং স্মরকের পত্র মারফত তছরুপকৃত টাকা ১০ কার্যদিবসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও আত্মসাতকারীরা উক্ত টাকা জমা দেয়নি। সর্বশেষ চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ৩০৯নং স্মারকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। কিন্তু অজ্ঞাত কারনে মামলা না হওয়ায় দুর্নীতিবাজ উজ্জল কুমার সাহা, মহিউদ্দিন হোসেন পুর্বে ন্যায় লুটপাটে ব্যস্ত সময় পার করছেন। সম্পুর্ণ অনৈতিভাবে তারা দুজন দুটি স্টোরের দায়িত্বে থাকায় কঞ্জারভেন্সি প্রধান আনিসুর রহমান তাদের ওপর ভর করে অবৈধ আয়ের পথ আরো সুগম করেছেন। ০৫ আগস্ট পরবর্তী সময়ে উজ্জল কুমার সাহা প্রভাব খাটিয়ে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নে, ভাগ্নে বউসহ ৭ জনের চাকুরী দিয়েছেন।

সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকে আস্থাভাজন মহিউদ্দিন উজ্জল সাহার শেল্টারে রয়েছেন বহাল তবিয়তে। এ ব্যাপারে কঞ্জারভেন্সি প্রধান আনিসুর রহমানের মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।