স্টাফ রিপোর্টার
গত চব্বিশ ঘন্টায় মহানগরীতে খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপির) অভিযানে ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রেতা মাসুম ওরফে মনিরুজ্জামান (৩৮) ও মোঃ আসলাম শিকদার সজীব (২৮) কে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান সোনাডাঙ্গার শেখপাড়া বিদ্যুৎ কোয়ার্টার এলাকার মৃত. তোতা মিয়ার পুত্র এবং সজীব হরিনটানা জিরোপয়েন্ট বিসমিল্লাহ সড়ক এলাকার জালাল শিকদারের পুত্র। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।











































