Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

55
ফুল থেকে মধু পান করছে প্রজাপতি

দর্শনার নাস্তিপুর ২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযানে ২৩ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে। শনিবার বিকাল ৫ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নাস্তিপুর গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নাস্তিপুর গ্রামের আঃ মমিনের ছেলে মোঃ রুমন মিয়া (৩২)’র বসত বাড়ীর ওঠান হতে রুমন মিয়াকে গ্রেফতার করে।পরে তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৪৬ হাজার টাকা মূল্যের ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

খুবির উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম এর মাতা সুফিয়া খাতুন ২৬ অক্টোবর (শনিবার) বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাতে নগরীর দৌলতপুর পাবলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এসডব্লিউই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালামের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

খুবির কর্মচারী শরিফুলের মায়ের
ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে কর্মরত অফিস সহায়ক মো. শরিফুল ইসলামের মাতা হাসিনা বেগম ২৬ অক্টোবর (শনিবার) ভোর ৫টায় বাগেরহাটের রামপাল উপজেলার উজলপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১টায় উজলপুর স্কুল মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম অতিথি ভবনের অফিস সহায়ক মো. শরিফুল ইসলামের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং অতিথি ভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

বটিয়াঘাটা উপজেলা ইজিবাইক মালিক, চালাক সমবায় সমিতি লিঃ এর আলোচনা সভা কমিটি গঠন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা ইজিবাইক মালিক চালাক সমবায় সমিতি লিঃ এর আলোচনা সভা কমিটি গঠন শনিবার বিকেল ৫ টায় বটিয়াঘাটা ইস্টার্নে নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়। মোঃ রবিউল শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, বিএনপি’র নেতা মোহাম্মদ নেসার উদ্দিন কালু,বিএনপি নেতা সাবেক মেম্বার আলম ভূঁই, বিএনপি নেতা মোঃ শামসুল হক,শফিকুল ইসলাম, মোহাম্মদ মামুন সাহেব, ২ নং বিএনপির সাধারণ সম্পাদক পলাশ, ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, শ্রমিক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সহ আরো অনেকে। এসময় বটিয়াঘাটা উপজেলা ইজিবাইক মালিক চালক সমবায় সমিতি লিঃ এর কার্যনিবাহী কমিটি গঠন করেন।কমিটিতে মোঃ রবিউল ইসলাম আকুঞ্জী সভাপতি,মোঃ রবিউল শেখ সহ সভাপতি,মোঃ ইউনুস হাওলাদার সাধারন সম্পাদক,মোঃ হাফিজ মৌলঙ্গী সহ সাধারন সম্পাদক,মোঃ কালাম পিয়াদা কোষাদক্ষ্য, মোঃ আল মামুন শেখ সাংগঠনিক সম্পাদক,মোঃ মোল্লা সহ সাংগঠনি সম্পাদক,মোঃ রফিকুল ইসলাম লাইন সম্পাদক,
মোঃ মাইনুর মিনে সহ লাইন সম্পাদক, শ্রী রবিন সরকার দপ্তর সম্পাদক,মোঃ জাহিদুর রহমান মিলন প্রচার সম্পাদক,শ্রী মৃত্যুঞ্জয় সহ প্রচার সম্পাদক।কার্যকারী সদস্যরা হলেন,পলাশ অধিকারী,মোঃ শহীদুল ইসলাম সানা, বিষ্ণু বৈরাগী।

শিল্পাঙ্গনের বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনার খালিশপুরের সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে খুলনার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় মুরালী লোক-সংস্কৃতি বিকাশ ও গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক নিখিল কৃষ্ণ মজুমদার, কবি ও গীতিকার এস এম হুসাইন বিল্লাহ ও কবি-লেখক এম এম তৈয়াবুর রহমানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। শিল্পাঙ্গন একাডেমীর সভাপতি শেখ শাহ্জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ‘ল’ কলেজের অধ্যাপক এ্যাড. কুদরাত-ই-খুদা। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, সমাজসেবক নিজাম উর রহমান লালু ও মতলুবুর রহমান মিতুল। একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহার সঞ্চালনায় ও খন্দকার খলিলুর রহমানের সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন, একাডেমির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সাহিত্য সম্পাদক শিমুল আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন সজল, সাংস্কৃতিক সম্পাদক সৌমেন সরকার-সহ একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জবেদা রহমান মাদ্রাসায় আল কোরআনের সবক প্রদান
খবর বিজ্ঞপ্তি
লবণচরা রহমানিয়া মহল্লাস্থ রহমানিয়া জামে মসজিদ সংলগ্ন জাবেদা রহমান ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র আল কোরআনুল কারীম এর ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার বাদ জোহর রহমানিয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব মুঃ নুরুল ইসলাম এবং রহমানিয়া জামে মসজিদ এর ইমাম ও জবেদা রহমান মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম এর যৌথ পরিচালনায় কোরআনুল কারীমের সবক প্রদান করেন খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ ইমরান।
পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাষ্টার গাজী আফসার উদ্দীন, সেক্রেটারি আমিন আহমেদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর ইসলাম বাবুল,সেক্রেটারি মাহমুদুল হাসান জিকু, মোঃ আরিফ হোসেন মিঠু, মারকাযুল কারীম মাদ্রাসা মোহতামিম হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মোঃ ইয়াসির আরাফাত, আলহাজ্ব মোহাম্মাদ আফজাল হোসেন নুরুজ্জামান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মোবারক হোসেন ,আইয়ুব আলী হাওলাদার , মোঃ রেজাউল করিম লিটন ও মোঃ মামুন হোসেন, মোফাজ্জেল হোসেন, শেখ মাসুম মোঃ রাজু রহমান মোঃ বেল্লাল হোসেন ডাঃ মোঃ আবুল হাসান, প্রফেসর রুহুল আমিন, মোঃ আলাউদ্দিন মোল্লা দুলাল, মোহাঃ শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ মাজেদ শেখ, মোঃ আব্দুস সালাম মোঃ আল-আমিন গাজী, মোঃ ফিরোজ শেখ (খোকন) হাফেজ মোঃ আব্দুল হাকিম, লিয়াকত সরদার, মোহাঃ ইমাম হাসান জুয়েল, মল্লিক, মোহাঃ নজরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মেরাজুল ইসলাম মোহাম্মদ মুন্না আঃ কায়ুম।অনুষ্ঠান শেষে মাদ্রাসার ২৭ জন ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান এবং সম্মানননা ক্রেস প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সিয়াম,আরাফাত,আলিফ খাদিজা, মোঃ আব্দুল্লাহ রাহী, সিয়াম, সিফত, ফাহাদ ,মোঃ নাইম, তমিম, শিমু রেদওয়ান,লামিয়া,আফসানা রাজিয়া সুরাইয়া রাফিয়া,মেহজাবীন,নুসরাত,মরিয়ম,ফাহিমা মীম, ফাহিমা আক্তার মৌ,জুবায়ের,সাকিব,আফিফা তাবাসসুম,প্রমুখ অনুষ্ঠান শেষে বিষয়ে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

বিএডিসির প্রধান প্রকৌশলীর ডুমুরিয়া জলাবদ্ধ এলাকায় সেচ পাম্প বসানো স্থান পরিদর্শন
খান আরিফুজ্জামান(নয়ন) ডুমুরিয়া
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি ক্ষুদ্র সেচ) এর প্রধান প্রকৌশলী মোঃ বদিউল আলম সরকার ডুমুরিয়ার জলাবব্ধ এলাকার পানি নিস্কাশনে সেচ পাম্প বসানো স্থান পরির্দশন করেন। শনিবার দিনব্যাপী তিনি শিংঙ্গা বিল, ডুমুরিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন গোলনা কালভার্ট, তাওয়ালিয়ার বিল, জোয়ারের বিল এলাকার জলাবদ্ধ এলাকা এবং সেচ পাম্প বসানো ৫ টি স্থান পরিদর্শন করেন। এসময় তিনি আশা প্রকাশ করেন অতি দ্রুত ১০ টি সেচ পাম্প এ সব স্থানে বসানো হবে। আসন্ন বোরো মৌসুমে কৃষক যাতে ধান চাষ করতে পারে সে লক্ষে এ পাম্প বসানোর কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া আরও পাম্প বসানোর পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের কথা চিন্তা করে সকল দপ্তরকে একযোগে কাজ করে ডুমুরিয়ার আশু সংকট স্থায়ী জলাবদ্ধতা দুর করতে হবে। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক, যশোর বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ মাজাহারুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, খর্নিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদার হোসেন, খুলনার বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ হাফিজ ফারুক, বিএনপি নেতা খান শফিকুল ইসলাম, ঠিকাদার হাসান খান, ঠিকাদার শওকত হোসেন, ঠিকাদার খান রকিব, গ্রুপ ম্যানেজার শেখ আব্দুল মান্নান, গ্রুপ ম্যানেজার নজরুল সরদার, সাংবাদিক সোহেল গাজী, সরোয়ার হোসেন, জামায়াত নেতা খান আবদুল গনি, কালাম খান, আসলাম খান, আনিস শেখ, পারভেজ হোসেন, রিপন হালদার, স্বপন খান, বাবু খান, লাবলু সরদার প্রমুখ।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
শ্যামনগর, প্রতিনিধি
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন-প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির। সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত,পত্রিকার শ্যামনগর সংবাদদাতা এস, এম, মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে পূর্ববর্তী রেজুলেশন পাঠ ও অনুমোদন, কার্যনিবাহী পরিষদের ৩জন সদস্য নির্বাচন, মামলা সংক্রান্ত, আয় ও ব্যয় সংক্রান্ত, সাংগঠনিক সহ আলোচ্য সূচী তে স্থান পায়। সভায় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে কার্যনিবাহী পরিষদের ৩জন সদস্য নির্বাচিত হন-তারা হলেন রনজিৎ কুমার বর্মণ, এস কে সাইদুল ইসলাম সাঈদ ও এস, কে সিরাজুল ইসলাম। প্রেসক্লাবের সদস্য জি, এম, মোহাম্মদ আলী ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফের নামে পৃথক মামলা ২টিতে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়। এ ধরনের হয়রাণী মূলক মামলায় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সাধারণ সভায়
প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন ৬,১৪,২১,২৬,২৭ ও ৩০ নং ওয়ার্ডের যৌথ সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ৬,১৪,২১,২৬,২৭ ও ৩০ নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভা গুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আবু মোঃ গালিব, সহ অর্থ সম্পাদক গাজী ফেরদৌস সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, সদর থানা জয়েন্ট সেক্রেটারি এইচ এম খালিদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের নাজমুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাহাদি হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ বনি আমিন।
যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন সরোয়ার হোসেন বন্দ, জনসভার জন্য তরিকুল ইসলাম তরিকুল ইসলাম কাবির, আলফাত হোসেন লিটন, গাজী মিজানুর রহমান, মোঃ বাদশাহ খান, বাদশাহ হাওলাদার, মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুর রহমান সবুজ, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, মোঃ দেলোয়ার, মোঃ বেলায়েত, মোঃ আকবর আলী পাঠান, মোঃ শাহিন, মোঃ মজিবর, মোহাম্মদ আব্দুল জব্বার, মোঃ শাহরিয়ার নাফিজ, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল হাই, মোঃ আফজাল হোসেন, মোহাম্মদ রিয়াজ হাওলাদার, মোঃ শাহিন প্রমুখ নেতৃবৃন্দ।
যৌথ সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নড়াইলে গণ অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে গণ অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৪ এর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে শহরের চিত্রা হোটেলের সম্মেলন কক্ষে এ সভা হয়। এ আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. ইমান হোসেন সেলিম, জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জামাল খান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব হোসেন মিলন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুল মোল্যা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ প্রমূখ। এসময় গণ অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মি উপস্থিত ছিলেন।

সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান: দর্শনায় পুলিশ সুপার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের দর্শনা চেকপোস্ট পরিদর্শন।এসময় সকল বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
শনিবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা’র নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, দর্শনা চেকপোস্ট বাৎসরিক পরিদর্শন করেন। এসময় তাকে চেকপোস্ট পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার চেকপোস্টে কর্মরত সকল অফিসার ফোর্সের সাথে পরিচিতি ও কুশল বিনিময় শেষে অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন।
তিনি চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত সেবক হয়ে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। আগত দেশি ও বিদেশী সম্মানিত সিটিজেনদের কোন প্রকার হয়রানী ও দুর্নীতিমুক্ত থেকে দ্রুত পুলিশী সকল সেবা সহজিকরণের উপর গুরুত্বারোপ করেন।এছাড়া সকলকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মুহম্মদ শহীদ তিতুমীর, অফিসার ইনচার্জ, দর্শনা থানাসহ চেকপোস্টে কর্মরত পুলিশ অফিসার ফোর্স।

সাতক্ষীরার তালায় বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালার জলাবদ্ধ এলাকার বানভাসি সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেছে। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার বিকাল ৩ টার দিকে উপজেলার দেওয়ানিপাড়া বাজার এলাকায় উক্ত ত্রানসামগ্রী বিতরন করা হয়। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আব্দুল মান্নান মোড়ল মিঠু, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমানসহ অন্যান্যরা।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় বলেন, তালা উপজেলার যে সব এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে আগামী ১ মাসের মধ্যে সে সব এলাকার নদী নালা কাটিয়ে পানি নিষ্কাশন করা হবে। তিনি আরো বলেন, মানুষ যাতে ইরি ধান চাষ করতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন আড়ংঘাটা থানা শাখার উদ্যোগে রক্তের গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আড়ংঘাটা থানা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী রক্তের গ্রুপিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। রক্তের গ্রুপিং কার্যক্রম উদ্বোধন করেন শ্রমিক কল্যান ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি মোঃ আজিজুল ইসলাম ফারাজী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারী মোঃ মাহফুজুর রহমান, মহানগর অফিস সম্পাদক আল হাফিজ সোহাগ, আড়ংঘাটা থানা শাখার সভাপতি-আঃ কাদের হাওলাদার, অক্রেটারী – অধ্যাপক শাহিনুল ইসলাম, আড়ংঘাটা থানা আমির-মো: আশরাফ হোসেন, বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ রমজান মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আউলিয়া শেখ , তরিকুল ইসলাম, মোন্তাজুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ ইউনুস শেখ, মোঃ ইমন, মোঃ ফাহিম, আঃ রহিম মোল্যা প্রমুখ। এ সময় আড়ংঘাটা থানা শাখার সেক্রেটারি অধ্যাপক শাহিনুল ইসলাম জানান, আমাদের এই কার্যক্রম শুধুমাত্র রক্ত গ্রুপিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগামীতে ফ্রি মেডিকেল ক্যাম্প,ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি সহ সমাজের ভালো কাজ গুলি পর্যায়ক্রমে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

রামপালে কৃষকের জমি অবৈধভাবে দখল সরকারি খালের উপর বাঁধ নির্মাণ
রামপাল(বাগেরহাট) সংবাদদাতা।।
বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামে কৃষকের ঘের ও ফসলি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। রামপালের চাদপুর গ্রামে বিএনপির নামধারী এক নেতা ক্ষমতার পালাবদলের পরেই ঘের ও আবাদি জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১ সময় সরকারি খালের উপর বাঁধ নির্মাণের পায়তারা চালাচ্ছে খবর শুনে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে ভুমি দখল ও জলদস্যু ইসমাইল মিলে ৩/৪ সংবদ্ধ হয়ে খালের উপর বাঁধ নির্মাণ করছে তাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমার নিজ জমির উপর বাধ নির্মাণ করছি, এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন একজন নিরীহ ব্যক্তিকে মারতে ছুটে আসেন ভূমিদস্যুরা সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা গেলে জান ও মালের ক্ষতির হুমকি দেন। এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী ক্রয়কৃত জমির সঙ্গে কেন্দ্র করে চাদপুর গ্রামের আঃ রশিদ শেখের পুত্র মোঃ আছাদুর রহমান তার ক্রয়কৃত জমির পাশ দিয়ে দাকোপা নদী বহমান হওয়ায় নিজ সীমানা প্রাচীর ছেড়ে দিয়ে নদীর জলাবদ্ধতা নিরাশনের জন্য খালের জাল পাটা উম্মুক্ত করেছেন। জোর পূর্বক জমি দখলদার নামধারী বিএনপির নেতা ভুমি দখল ও জলদস্যু ইসমাইল দলের প্রভাব খাটিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অমান্য করে বিভিন্ন সময় বল প্রয়োগ করে খালে জাল পাটাসহ বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি করছে এতে ভারী বৃষ্টি আর বন্যার পানিতে গ্রাম অঞ্চল তলিয়ে যাওয়ার আশংকা করছে সচেতন মহল ও এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর মৌজার বিআরএস ৭১৫, ৪৩০, ও ২০০ খতিয়ানের দাগনং-১৫৭০,১৫৭১,১৫৭২,১৫৭৩১৫৭৮,১৫৭৯,১৫৮০,১৫৮১,১৫৮২। ১.২৭ একর এর মধ্যে ক্রয়কৃত ১.০৮ একর এবং আপোষ বন্টক আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মোতাবেক নোটিশ জারি করেন। ভুক্তভোগী আছাদুর রহমান তার নিজ জমির উপর দিয়ে খালের জায়গা দিয়েছেন । ঘটনাস্থলে ভুক্তভোগী আছাদুর রহমানের সাথে কথা হলে তিনি সাংবাদিককে জানান ১৫৭৮ ২ দাগের ১১.১৮ ও ১৭ শতাংশ মোট ২৮.১৮ শতক জমি ভোগ দখলে করে আসছি আমি কোথাও কোনো সরকারি জমি খাচ্ছি না। তিনি অভিযোগ করে বলেন অভিযুক্ত ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি বলেন রামপাল উপজেলা ভূমি নির্বাহী কর্মকর্তা তাকে খালের ভিতরে পাটা দিয়ে ঘের করার জন্য অনুমতি দিয়েছেন । ভুমি সহকারী কর্মকর্তা আফতাব আহমেদ এর কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগ অস্বীকার করে বলেন আমি আমি কাউকে সরকারি খালে পাটা দিয়ে ঘের করার জন্য অনুমতি দেয়নি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দুই পক্ষকে বলে বর্ষা মৌসুমে সরকারি খালের পানি ও জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয় তার নির্দেশ দিয়েছি।শুকনো মৌসুমে দুই পক্ষের কাগজপত্র যাচাই শেষে ব্যবস্থা গ্রহণ করব।

কেরু এ্যান্ড কোম্পানি পরিদর্শনে শিল্প মন্ত্রনালয়ের যুগ্মসচিব
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিঃ পরিদর্শন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রানালয়ের যুগ্মসচিব প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। যুগ্মসচিব প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম ২৫ শে অক্টোবর বৃহস্পতিবার রাত ৩ টার সময় কেরুতে পৌছালে তাকে স্বাগতম জানান কেরু,র ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান এফসিএমএ সহ কেরু উদ্ধোতন কর্মকর্তাগন। শুক্রবার জুম্মার নামাজ শেষে কেরু এ্যান্ড কোম্পানীর অতিথি ভবনে মিলের সকল বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রকৌশলী মো.শফিকুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ।এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্হাপক(অর্থ)আব্দুস ছাত্তার, মহাব্যবস্হাপক(কারখানা) শ্রী সুমন কুমার সাহা,মহাব্যবস্হাক(ডিস্টিলারি) রাজিবুল হাসান, ডিজিএম সম্প্রসারন মাহবুবুর রহমান, ব্যবস্হাপক(ফার্ম)সুমন কুমার সাহা,ব্যবস্হাপক(পরিঃ-প্রকৌ)মোঃ আবু-সাঈদ,ব্যবস্থাপক (অর্থ)মোঃ গোলাম জাকারিয়া রাকিব সহ কেরু,র বিভিন্ন বিভাগের শাখা প্রধান সহ উদ্ধোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। যুগ্মসচিব প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম কেরু চিনিকল কে অধিক পরিমাণে লাভজনক করতে বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের পরমর্শ দেন।

যশোরে হত্যা মামলার আসামি গ্রেফতার
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে সাগর হোসেন হত্যামামলার আসামি তরিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সদর উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। তরিকুল সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তরিকুল ইসলামকে শনিবার যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাঃ লেঃ মোঃ রাসেল। সাগর হত্যাকান্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। র্যাব ৬ যশোর কম্পানী কমান্ডার মো. রাসেল জানান, গত ৭ অক্টোবর বিকেলে সদর উপজেলার ভেকটুটিয়া বাজারে কিছু দুর্বৃত্ত সাগর হোসেনকে (৩৪) জিআই পাইপ, লাঠি, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। সাগর বালু ও মাটি ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে বেশ কয়েকজনের সাথে তার দ্বন্দ্ব চলছিল। সাগর হত্যার ব্যাপারে তার ভাই বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলাটি পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত করছিল। গোপন সুত্রে খবর পেয়ে তরিকুলকে আটক করত সক্ষম হন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৪/১০/২০২৪ইং তারিখ দৈনিক প্রবাহ পত্রিকায়, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক স্টোর কিপার নাসির নামক শিরোনামে নিউজটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এই নিউজটি মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও কল্পনাপ্রসূত-হয়রানীমূলক। আমি এই সংবাদের নামে গুজবের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সংবাদের মাধ্যমে আমার নামে প্রকাশিত তথ্য সত্য নয়। প্রকৃত তথ্য হলো আমি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে গত ০৬/০২/২০২৪ইং থেকে ১৪/০৮/২০০৪ইং তারিখ পর্যন্ত অত্যান্ত কর্ম-দক্ষতা ও সু-নামের সাথে কর্মরত ছিলাম। উক্ত কর্মরত সময়ে আমার কারও সাথে কোন রকম ঝগড়া- বিবাদ, কোন ধরনের কেলেংকারী বা কোন রকম ঝামেলার সৃষ্ঠি হয় নাই। আমার চাকুরী জীবনে অবৈধ-অনিয়ম করে কোন অর্থ ইনকাম করার তথ্য-প্রমান বা নজির নাই। খুপই এর কতিপয় অসাধু লোক তার নারী কেলেংকারী, চুরি কেলেংকারী, সরকারী অর্থ আত্মসাৎ-তছরুপ কাজে বাধা দেওয়ায় বা জানা-জানি হওয়ায় তিনি নিজে এবং তার কয়েকজন একান্ত সহযোগীরা মিলে সাংবাদিক এর সহযোগিতায় এহেন মিথ্যা সংবাদ প্রচারে ব্যস্ত হয়েছেন। স্মারক নং- ৫৭.০৩.৩৩৪৫.৩০০.০৬,৪০৯.২৪-১০১১/১১, তারিখঃ ১৫/০৭/২০২৪ইং মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক প্রধান স্টোরের অভ্যন্তরীন ভেরিফিকেশন কমিটি দ্বারা সকল প্রকার যাচাই-বাছাই, ভেরিফিকেশন করা হয়। আমার উক্ত দায়িত্বকালীন সময়ে সমস্ত মালামাল গ্রহন-প্রদানে কোথাও কোন অসংগতি পরিলক্ষিত হয় নাই মর্মে ভেরিফিকেশন কমিটি কর্তৃক সুপারিশ করেন। স্মারক নং-৫৭.০৩.৩৩৪৫.৩০০.০১.০০০.২৪-১০৭৭/৬, তারিখঃ ১৪/০৮/২০২৪ইং মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক গঠিত অডিট ও পর্যবেক্ষণ কমিটি দ্বারা ভারপ্রাপ্ত স্টোর অফিসারের নিকট প্রধান স্টোরের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়া দেওয়া হয়, যেখানে কোথাও কোন অনিয়ম-অসংগতি পরিলক্ষিত হয় নাই মর্মে কমিটি সুপারিশ করেন এবং দায়িত্ব হস্তান্তর-গ্রহন করা হয়। আমার দায়িত্বকালীন সময়ে প্রতিষ্ঠানের কোথাও-কারও নিকট কোন দায়-দেনা নাই মর্মে “দায়মোচন পত্র” আমাকে যথাযথ প্রদান করা হয়। সর্বশেষ কর্তৃপক্ষের যথাযথ ছাড়পত্র নিয়ে বদলীকৃত প্রতিষ্ঠানে যোগদান করেছি। কর্তৃপক্ষ আমাকে বদলী করেছেন সম্পূর্ণ স্বাভাবিক অবিলম্বে কার্যকর হবে। এখানে উল্লেখ্য যে, আমার দায়িত্বকালীন সময়ে কোনদিন আমাকে কারণ দর্শানো কোন নোটিশ বা অন্য কোন রেজুলেশন, শান্তিমূলক পত্র দেওয়া হয় নাই, এবং এমন কোন আচরণ লংঘনজনিত কাজ আমি করি নাই ইহা আমার জ্ঞান ও বিশ্বাসমতে সত্য। আমার সারা জীবনে কোন রাজনৈতিক দলের পদ-পদবী ছিল না, বর্তমানে নাই এবং ভবিষ্যতেও কোন সম্পৃক্ততা থাকবে না বা উল্লেখিত ব্যক্তিবর্গের সাথে আমার বন্ধু হওয়ার কোন কারণ নাই ছিল না। ইহা আমার জ্ঞান ও বিশ্বাসমতে সত্য। আমার চাকুরী বহি যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমতি সাপেক্ষে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বহন করা হয়েছে, যাহার স্মারক নং-৫৭.০৩.৩৫৩২.৩০১.১৮.০২০.২৩-২৫০২, তারিখঃ ২৩/০৯/২০২৪ইং এবং স্মারক নং ৫৭.০৩.৮৭০০.৩০১.০১.০০৪.২২-১৮৯৯, তারিখঃ ০১/১০/২০২৪ইং সেখানে কোথাও কোন অসুবিধা বা অনিয়ম হয় নাই। আমার চাকুরী বহিতে কোন পাতা-পৃষ্ঠা ছেড়া-বিয়োজন ছিল না এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় খুপই এর অধ্যক্ষের অনুমতিতে প্রধান সহকারীর নিকট বইয়ের প্রতিটা পাতা উল্টায়ে উল্টায়ে চেক করে জমা প্রদান করে রিসিভ করে আনা হয়, পাতা ছেড়ার বিষয়টা সম্পূর্ণ অসত্য, আমার জানা নাই। আমার জানামতে আমার কোন ভিডিও ভাইরাল হয় নাই। খুপই এর অধ্যক্ষের মৌখিক অনুমতিতে পরীক্ষার দিনগুলিতে বিকালে ছুটি নিয়েছি। প্রতিদিন ১ম শিফটে আমি যথাযথ দায়িত্ব পালন করেছি। আমার নামে শহরে কোন একাধিক ভবন-গাড়ী নাই। সর্বশেষ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু অসাধু লোক এবং বাহিরের কিছু দুষ্টু প্রকৃতির লোক আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা-অসত্য খবর ছড়াচ্ছে, যার কোন ভিত্তি নাই। গত ২৪/১০/২০২৪ইং তারিখে পত্রিকায় আমার নামে-বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে তাহা সত্য নয়, এবং আমি এর বিরুদ্ধে অত্যান্ত নিন্দা ক্ষোভ প্রকাশ করছি। এরপর আমার বিরুদ্ধে কেউ মিথ্যা-অসত্য কোন বক্তব্য-কথা ছড়ায় তাহলে আমি প্রেসক্লাবে লিখিত অভিযোগ জানাতে বাধ্য থাকিব এবং তার-তাহাদের বিরুদ্ধে মানহানি-আইনগত ব্যবস্থা নিতে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।
–মোঃ নাসির উদ্দিন, সাবেক স্টোর কিপার, খুপই

পদের নেশা এখনও কাটেনি সাইফুলের
খুলনাঞ্চল রিপোর্ট
জাতীয় সংসদ থেকে শুরু করে নৌপরিবহন মালিক গ্রুপ যেখানেই নির্বাচন সেখানেই প্রার্থী হন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। গত ১৫ বছরে প্রায় অর্ধশত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। প্রার্থিতার জানান দিতে সারাবছরই তাঁর ব্যানার-ফেস্টুনে ছেয়ে থাকে নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়। অতি প্রচারে বিরক্ত হয়ে দলের নেতাকর্মীরাই তাঁর নাম দেন ‘প্যানা সাইফুল’। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও এবার প্রার্থী হয়েছেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের পরিচালক পদে।
এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। একপর্যায়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পলাতক থেকে তাঁর নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের বিষয়টি হাস্যরসের জন্ম দিয়েছে। নৌপরিবহন মালিক গ্রুপের নির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে ম্যানেজারকে দিয়ে পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেন সাইফুল। সংগঠনের ২০টি পদে দুটি প্যানেলের কোনোটিতেই তাঁকে রাখা হয়নি।

গত ৪ আগস্ট দলীয় কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর সংঘর্ষ হয়। সেই সংবাদ পেয়ে অস্ত্র হাতে সাইফুল কার্যালয়ের দিকে যান। সম্প্রতি ওই ছবি দিয়ে নগরীতে পোস্টারিং করা হয়েছে। এতে তাঁকে ধরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
জাতীয় সংসদ ছাড়াও খুলনা সিটি করপোরেশন, আইনজীবী সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, চেম্বার অব কমার্সসহ গত ১৫ বছরে বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন সাইফুল। দলীয় প্রভাব ব্যবহার করে কোথাও কোথাও বিজয়ী হয়ে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এনিয়ে আইনজীবী সমিতির বর্তমান কমিটি দুটি মামলা করেছে।
সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় সাইফুলের বাড়িতে। দরজা, জানালা-টাইলসও খুলে নিয়ে যায় নানা আসবাব। জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ৮টি মামলা হয়েছে। গত আড়াই মাস ধরে পালিয়ে আছেন তিনি।
সাইফুল জেলা আইনজীবী সমিতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশরে সভাপতি ও বাফুফের সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন। এছাড়া বিভিন্ন সময় খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, খুলনা চেম্বার অব কমার্সের সহসভাপতি, বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব, খুলনা শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক, শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সহসভাপতি এবং আযম খান সরকারি কমার্স কলেজের ভিপি ছিলেন। কিছু জায়গায় ভোটে, কিছু জায়গায় ভোট ছাড়াই জয়ী হন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও প্রার্থী হয়েছিলেন।
সর্বশেষ দুটি কেসিসি নির্বাচনে মেয়র পদে এবং দ্বাদশ সংসদ নির্বাচনেও খুলনা-৫ আসনের প্রার্থী হতে ব্যাপক প্রচার চালান। তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। দল থেকে মনোনয়ন না দেওয়ায় শেষ পর্যন্ত প্রার্থী হননি।
গত ২৮ আগস্ট খুলনা জেলা আইনজীবী সমিতির ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল ইসলামসহ ৫ জনের নামে সদর থানায় মামলা হয়েছে। মামলার বাদী সমিতির সদস্য সচিব নুরুল হাসান রুবা জানান, এই অভিযোগ ছাড়াও ২০২৪ সালে ক্যাশ থেকে ৭০ লাখ টাকা গ্রহণ, তাঁর ব্যক্তিগত প্রচারণার বিলবোর্ড-ফেস্টুনের ২ লাখ ১৮ হাজার টাকা বিল আইনজীবী সমিতির তহবিল থেকে পরিশোধসহ অনেক অনিয়মের অভিযোগ আছে।
আইনজীবী সমিতির সভাপতি হিসেবে বিচারকদের চাপ প্রয়োগের ঘটনায় শুনানিতে ২০২২ সালের ২২ নভেম্বর তাঁকে ভর্ৎসনা করে হাইকোর্টের একটি বেঞ্চ বলেছিলেন, ‘শুধু আইনজীবী সমাজেরই না, আপনি খুলনার কলঙ্ক।’
একই ধরনের অভিযোগ নৌপরিবহন মালিক গ্রুপের নেতাদের। গত ১৫ বছর তিন দফায় ৬ বছর সংগঠনটির মহাসচিব পদে ছিলেন সাইফুল। ওই সময়ও ব্যক্তিগত প্যানা ফেস্টুন, অনুদানের টাকা গ্রুপের তহবিল থেকে প্রদান করতেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী নেতা বলেন, ‘ইলেকশনের নেশা তারে (সাইফুল) ছাড়তেছে না। মালিক গ্রুপ থেকে অনেকটা অপমান করেই বের করে দেওয়া হয়েছিল তাঁকে। এখন পালিয়ে রয়েছেন। কার বুদ্ধিতে ভোট করতে আসলেন কেউ বুঝতে পারছে না।’
এ ব্যাপারে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, ‘আমি নিজেই কোনো প্যানেলে যাইনি। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নৌপরিবহনে আমি যে রেট তৈরি করে দিয়েছি, সেই রেট এখনও চলছে। আমি যে উন্নয়ন করেছি, তারপর আর বড় উন্নয়ন হয়নি। এখন ভোটাররা যদি আমাকে চায় ভোট দেবে। ভোট না দিলে হেরে যাব।’ তিনি বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও হয়রানিমূলক। সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ বানোয়াট। খুব শিগগিরই জামিনের আবেদন করবেন।

ডেঙ্গুতে খুলনায় গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিলুফা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এতথ্য জানিয়েছেন।
এর আগে, গত ২৩ অক্টোবর এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিলুফা নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সোহাগের স্ত্রী। এ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জনের মৃত্যু হলো।
তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৩ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ১১ জনকে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

পাসপোর্টের পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্ত পরিচালকসহ খুলনা পাসপোর্ট অফিসের চারজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা দুর্নীতির দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে তলব করে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি শনিবার (২৬ অক্টোবর) নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম।
দুদকের খুলনা কার্যালয়ের সূত্র জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে অনুসন্ধান করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চিঠি দেওয়া হয়েছে। যাতে চট্টগ্রামে পরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় আবু সাঈদের বিরুদ্ধে সাবেক অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়ার নেতৃত্বাধীন কমিটি কর্তৃক কোনো বিভাগীয় তদন্ত হলে এই সংক্রান্ত প্রতিবেদন, ২০০৪ সালে সিলেট পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিল কি-না, তাকে তখন সাময়িক বরখাস্ত করা হয়েছিল কি-না, কিংবা তার বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল কি-না এই সংক্রান্ত তথ্যের রেকর্ডপত্র আগামী ৪ নভেম্বরের মধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলামের কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম এ প্রতিবাদককে বলেন, আগামী ৩০ অক্টোবর খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের সুপারেনটেন্ট মুন্সী শহিদুল আলম, অফিস সহকারী আফসানা আনসারী ও পরিচালকের গাড়ির চালক শামীম আহমেদকে খুলনা দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এছাড়া আগামী ৫ নভেম্বর পরিচালক আবু সাঈদকে তার বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্যও পত্র পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনুসন্ধান শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় রেস্তোরাঁর ফ্রিজে পচা-বাসি খাবার, জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
ফ্রিজে পচা-বাসি খাবার রাখা ও খাবারে রং মেশানো মসলা ব্যবহার করায় কুষ্টিয়ার কুমারখালীতে এক অভিজাত রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বেশি দাম দেখিয়ে চাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার জরিমানা করা হয়। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক রাজু আহম্মেদকে ২৫ হাজার টাকা, আলিম ট্রেডার্সের মালিক মো. আব্দুল আলিমকে ৫ হাজার টাকা ও ভাই ভাই খাদ্য ভাণ্ডারের মালিক মো. হাসানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এসময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন, কুষ্টিয়া টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের উদ্যোগ
প্রথমবার লস হলেও এবার খুলনার ৬ পয়েন্টে বসছে ‘বিনা লাভের দোকান’

স্টাফ রিপোর্টার
খুলনায় শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’ চালু হয়েছে গত ১৮ অক্টোবর। সপ্তাহের প্রতি শুক্রবার একদিন এ দোকান চালানোর ঘোষণা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার দোকান বসেনি। তবে আগামীকাল রবিবার থেকে এ দোকান চালু হবে। শহরের ৬টি স্পটে এ দোকান চলবে। স্বল্প পরিসর হলেও ক্রেতাদের মধ্যে বিনা লাভের দোকান স্বস্তি আনে। তাই এ ধরনের দোকান বেশি করে বসানোর পরিকল্পনা নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ১৮ অক্টোবর বিকালে মহানগরীর শিববাড়ি মোড়ে বিনা লাভের দোকান বসান শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার ব্যানারে মসুর ডাল ৯৯ টাকা, ডিম ১২ টাকা পিস দরে (হালি ৪৮ টাকা), আলু ৫০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। আর লালশাক ২৫ টাকা কেজি ও প্রতিটি বড় লাউ ৪০ টাকা দরে বিক্রি করা হয়। এদিন বিকালে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দোকান চলে। ক্রেতারা সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী কেনেন।
কিন্তু বাজারে মসুর ডাল ১২০ টাকা, ডিমের হালি ৫২ থেকে ৫৫ টাকা, আলু ৫৫-৬০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, লালশাক ৭০-৮০ টাকা কেজি, লাউ ছোট ও মাঝারি ৪০ টাকা, বড় ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।
‘বিনা লাভের দোকানে’ পণ্য কেনা কানিজ ফাতেমা বলেন, ‘এটি ভালো উদ্যোগ। এই উদ্যোগ সব জায়গায় নেওয়া প্রয়োজন। তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের দোকান বসানো হচ্ছে। খুলনার সব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই কার্যক্রমে অংশ নিয়েছেন। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভাঙতে এই উদ্যোগ। প্রতি শুক্রবার এ দোকান বসানোর ঘোষণা থাকলেও ২৫ অক্টোবর বৈরী আবহাওয়ার কারণে বসানো সম্ভব হয়নি। তবে রবিবার (২৭ অক্টোবর) থেকে এ দোকান শহরের ৬টি স্থানে বসানো হবে। স্থানগুলো হলো দৌলতপুর বাসস্ট্যান্ড, খালিশপুর বিআইডিসি রোড চিত্রালী বাজার, বয়রাবাজার মোড়, নতুনবাজার মোড়, গল্লামারি হল রোড মোড় ও শিববাড়ি মোড়।’

তিনি বলেন, ‘একদিনে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। প্রতিসপ্তাহে আমরা এটি পরিচালনা করার মধ্য দিয়ে সিন্ডিকেট কীভাবে পরিচালিত হয়, তা বুঝতে কাজ করছি। প্রয়োজন হলে সিন্ডিকেট ভাঙতে আরও পয়েন্টে বিনা লাভের দোকান বসানো হবে।’

হৃদয় ঘরামী আরও বলেন, ‘শিববাড়ি মোড়ের প্রথম পদক্ষেপে মানুষের সাড়া আমাদের উজ্জীবিত করেছে। আর প্রথম দিনের দোকান থেকে ব্যাগ সরবরাহ করতে গিয়ে আমাদের ৩০০ টাকা লোকসান হয়। এ অভিজ্ঞতার আলোকে আগামীর দোকান পরিচালিত হবে। আগামীতে পণ্য সরবরাহ করা ব্যাগের একটি মূল্যও নির্ধারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল ইসলাম তানভীর বলেন, ‘সিন্ডিকেটের কারণে সবজিসহ পণ্যগুলোর দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল কৃষকদের কাছ থেকে পণ্য কিনে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য ছাত্র-জনতা বিনা লাভের দোকান দেয়। বৈরী আবহাওয়ার কারণে ২৫ অক্টোবর দোকান চালু রাখা সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে ৩১টি ওয়ার্ডে এই দোকান ছড়িয়ে পড়বে। সিন্ডিকেটের কালো হাত শনাক্ত ও বিচার না হওয়া পর্যন্ত এ দোকান কার্যক্রম চলবে।’

শিরোমণিতে কিশোর কিশোরীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গণসেবা সংস্থার উদ্যোগে শিরোমণিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কিশোর – কিশোরীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান গতকাল বিকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গণসেবা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন গণসেবা সংস্থার সদস্য ইয়াসমিন আক্তার সাথী, সংস্থার সমন্বয়কারী আকলিমা খাতুন রিমি সহ সংস্থার সদস্যবৃন্দ। প্রশিক্ষণে ১৬ জন কিশোরী এবং ৮ জন কিশোর অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত কিশোর – কিশোরীরা নিজেরা সচেতন হন এবং কোন কিশোর কিশোরীদের বাল্যবিবাহ থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

গিলাতলায় বিএনপি নেতা আনিসুর রহমানের ভাই আব্দুস সাত্তারের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানাধীন মাত্তম ডাঙ্গা এলাকার আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আনিছুর রহমান এর মেজ ভাই মোঃ আব্দুস সাত্তার ফকির ২৫ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে সহ বহুগুনোগ্রাহী রেখে গেছেন। শনিবার জোহরবাদ মাত্তম ডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোঃ গাউসুল আজম হাদী, মোঃ রফিকুল ইসলাম শুকুর, বেগ আব্দুর রাজ্জাক রাজ, মিনা মুরাদ হোসেন, মোঃ মাহমুদ হাসান টিটো, মোঃ মোশারফ হোসেন, মাওলানা নাসির উদ্দিন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাংবাদিক গাজী মাকুল উদ্দিন, মোঃ আনসার আলী, আবু বক্কার সিকদার, মিনা ফারুক হোসেন, মোঃ মোবারক হোসেন, ইফতেখায়রুল আলম মিঠু, ফকির রবিউল ইসলাম, নুরুল ইসলাম নুরু, মোঃ আরিফুর রহমান আরিফ, সৈয়দ শাহজাহান আলী, মাস্টার শাহাদাত হোসেন, সিদ্দিকুর রহমান বড়, মোঃ মনিরুজ্জামান ফরহাদ, শেখ জুনায়েদ হোসেন, ছলেমান হোসেন ছোট সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মোঃ জার্জিস হোসেন। এদিকে বিএনপি নেতা আনিসুর রহমানের ভাই আব্দুস সাত্তারের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার সহ সাংবাদিক ইউনিটি’র সকল সদস্যবৃন্দ।

বরিশাল সমিতির উদ্যোগে শের-ই-বাংলার জন্মবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী, কলকাতা পৌরসভার সাবেক প্রথম মুসলিম মেয়র, উপমহাদেশের বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, অসাধারণ মেধাবী সংগঠক মরহুম শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করেছে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা। এ উপলক্ষে ২৬ অক্টোবর ’২৪ বিকেল চারটায় খুলনা মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনায় সভা ও দোয়া মাহফিলে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। প্রধান আলোচক ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারী অ্যাড. জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং সাংবাদিক নেতা মোঃ রাশেদুল ইসলাম।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক রোটারিয়ান আলতাফ হোসেন। সূচনা বক্তৃতা করেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ফিরোজ আলম খান, ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বরিশাল ছাত্র সোসাইটির সভাপতি মোঃ নাঈম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফাহাদ এবং নেতা আয়মান আহাদ।
এ সময়ে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. নুরুল হক ফকির, প্রকৌশলী কামাল উদ্দিন আহম্মেদ, ড. কাজী মোকলেছুর রহমান, পঙ্কজ মজুমদার, কাজী নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, মোঃ খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, এম এ সালাম, অ্যাড. শহিদুল ইসলাম, আশরাফ হোসেন, হুমায়ুন কবির খান, সালাম মোল্লা, নাজেম খলিফা, কবি রহিমা জালাল হাসি, অ্যাড. আব্দুল মজিদ, অধ্যক্ষ আঁখি আক্তার, সানজিদা আক্তার তনু, অধ্যাপক মাওঃ আজিজুর রহমান সিদ্দিকী, হুমায়ুন কবির বালি, আব্দুল খালেক বেপারী, তাছলিমা আক্তার লিমা, অ্যাড. মাসুম বিল্লাহ, আবুল কালাম কবির, আসমা আক্তার রিতা প্রমুখ।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকটে শেরে বাংলার মতো মেধাবী ও অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনীচর্চা ও তাঁর কৌশলী সিদ্ধান্ত অনুসরণ করার উপরে গুরুত্ব আরোপ করেন। একই সাথে এই মহান নেতার জন্মদিনে বিভিন্ন রাজনৈতিক দল ও মিডিয়ার সীমাহীন নিরবতায় ক্ষোভ প্রকাশ করেন। সভা থেকে সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল জলিল খান কালামসহ অসুস্থ এবং প্রয়াত সদস্যদের জন্যও দোয়া করা হয়।

কপিলমুনিতে প্রবল বর্ষণে চিংড়ি ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কয়েক দিনের নিম্নচাপে প্রবল বর্ষণে কপিলমুনি এলাকায় নদ-নদীতে জোয়ারে পানি বৃদ্ধিসহ কয়েক দিনের টানা ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত চিংড়ি ঘের, পুকুর, জলাশয়ের মাছ ও চিংড়ি ভেসে গেছে। তলিয়ে গেছে ক্ষেতের ফসল। অনেক এলাকার কাঁচা বাড়ি-ঘর ধ্বসে পড়েছে। সব মিলিয়ে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কপিলমুনি লতা ও হরিঢালীতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকসহ স্বল্প ও নিম্ন আয়ের মানুষ।
উপজেলার বিভিন্ন স্থানের চিংড়ি ঘের মালিক ও কৃষকেরা জানান, নিম্নচাপের কারণে কয়েকদিনের বৃষ্টিপাতে মিষ্টি পানির পুকুর, জলাশয়, হাজার-হাজার বিঘার লবণ পানির চিংড়ি ঘের প্লাবিত হয়ে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিভিন্ন নদীতে নাব্যতা হ্রাসের দরুণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কোথায়ও কোথায়ও জলবদ্ধতা দেখা দিয়েছে। প্রায় গ্রামে কাচা ঘর বাড়ি ধ্বসে পড়েছে, তবে হতাহতের তেমন কোন খবর পাওয়া যায় নি। অনেকের বাড়ি-ঘরের মধ্যে পানি উঠে গেছে, উঠানে হাঁটু পানি ফলে পানি মধ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে।
কপিলমুনির মৎস্য ঘের ব্যবসায়ী আঃ আজিজ বলেন, ‘গোয়াল বাথানে আমার একটি মৎস্য ঘের রয়েছে। গত কয়েকদিন এতো পরিমান বৃষ্টি হয়েছে যে, ঘেরটি তলিয়ে যায়। এতে আমার রুই, মৃগি, ভেটকি, মনোসেক্্র মাছ বেরিয়ে গেছে।

রোগী দুর্ভোগ চরমে : শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে দুইজন চিকিৎসক দিয়ে
মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা (বাগেরহাট) ঃ
মাত্র দুইজন ডাক্তার দিয়ে দেড় লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা সেবা দিয়ে আসছে। চিকিৎসক সংকটে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে ২১টি চিকিৎসকের পদ শূণ্য রয়েছে।
শরণখোলা হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ টি চিকিৎসকের বিপরীতে চারজন চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবার কাজ চলে আসছিলো। সম্প্রতি দুইজন চিকিৎসককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা কোভিড হাসপাতালে সংযুক্তিতে পাঠানো হয়েছে। শরণখোলা হাসপাতালের বহিবির্ভাগে প্রতিদিন ২/৩‘শ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। ৫০ বেডের এ হাসপাতালে প্রত্যহ ভর্তি থাকেন ৮০/৯০ জন রোগী। জরুরী বিভাগেও প্রতিনিয়ত অসংখ্য রোগী আসেন। দুইজন চিকিৎসকের পক্ষে এতো সব রোগীদের সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে। অনেক রোগী বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি হচ্ছেন। শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, অনেকক্ষণ সিরিয়ালে দাড়িয়ে থেকে চিকিৎসককে দেখাতে না পেরে কয়েকজন রোগী ফিরে যাচ্ছেন। চিকিৎসা নিতে আসা রাজাপুর গ্রামের হোসনেয়ারা বেগম, খোন্তাকাটা গ্রামের সাইদুর রহমানসহ কয়েকজন রোগী বলেন, হাসপাতালে ডাক্তার কম থাকায় রোগ দেখাতে না পেরে ফিরে যাচ্ছি।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন বলেন, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসনিক কাজসহ বিভিন্ন দপ্তরে মিটিংয়ে ব্যস্ত থাকতে হয়। আমাদের দুইজন ডাক্তারকে হাসপাতালের আউটডোর ও ইনডোরে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। রোগীর চাপে সময় মতো তাদের খাওয়া দাওয়া ও ঘুম হচ্ছেনা বলে ডাঃ আশফাক হোসেন জানালেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ^াস বলেন, চিকিৎসকের অভাবে রোগীদের কাংখিত সেবা দেওয়া যাচ্ছে না। চারজন চিকিৎসকের দুইজন চিকিৎসককে খুলনা মেডিকেল কলেজে সংযুক্তি করায় চিকিৎসক সংকট দেখা দিয়েছে। তা ছাড়া এ স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের ২১টি চিকিৎসকের পদ শূণ্য রয়েছে। হাসপাতালে নতুন করে জরুরী ভিত্তিতে কমপক্ষে ৩/৪ জন চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন। চিকিৎসক সংকটের তথ্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।##

পেট্রাপোলে আসছেন অমিত শাহ, বেনাপোলে ২দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম ¯’লবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনালটি রবিবার (২৭ অক্টোবর) উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে শনিবার ও কাল রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপেস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। রৈরী আবহাওয়ার কারণে সিদ্ধান্ত প্রত্যাহার করেন পেট্রাপোল ¯’লবন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল (রবিবার) পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগমনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার ও আগামীকাল রবিবার দুইদিন বেনাপোল-পেট্রপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাইনি। তবে আগামী সোমবার (২৮ অক্টোবর) থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে পেট্রাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ নিয়ে তেমন কিছুই জানায়নি। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর আলহাজ মতিয়ার রহমান জানান, এশিয়ার বৃহত্তম পেট্টাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বো”চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি কার্যক্রম দুইদিন বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। তবে আগামী সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।