Home জাতীয় অটোপাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা বোর্ডে দিনভর উত্তেজনা

অটোপাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা বোর্ডে দিনভর উত্তেজনা

44


ঢাকা অফিস।।
এইচএসসি’র সাতটি বিষয়ে অটোপাসের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে আন্দোলন করেন কিছু শিক্ষার্থী। তারা চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। এরপর অভিযোগ মেলে তারা ভাঙচুর করেন বোর্ডে। এরপর তাদের উপর পাল্টা ‘হামলা’ করা হয়। এতে ১১ জন শিক্ষার্থী আহত হন।


রোববার বেলা সাড়ে ১২টার পর ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। বেলা ১টার দিকে মিছিলটি বোর্ডের ফটকের সামনে পৌঁছায়। একপর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বোর্ডের ভেতরে তাদের ওপর হামলা হয়। এই হামলায় ১১ জন শিক্ষার্থী আহত হন। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীরা এই হামলার বিচার চান। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।


শিক্ষার্থীদের অভিযোগ, তারা সাবজেক্ট ম্যাপিংয়ের নানা অসঙ্গতি নিয়ে অভিযোগ জানাতে বোর্ডের এসেছিলেন। তবে, বোর্ডের কর্মকর্তার কর্মচারীরা তাদের উপর হামলা করেন। যদিও বোর্ডের কর্মকর্তারা বলছেন, হুড়হুড়িতে কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বোর্ডের নানা সম্পদ বিনষ্টের চেষ্টায় লিপ্ত ছিলেন।


শিক্ষার্থীরা জানান, বাতিল ৬টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে তাতে চরম বৈষম্য তৈরি হয়েছে। সিলেট মাদ্রাসা বোর্ডের মাত্র ৩টি পরীক্ষা হয়েছে, কিন্তু তাদের সাবজেক্ট ম্যাপিং করায় রেজাল্ট ভালো হয়েছে। অথচ আমরা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান। তারা অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানান।