
পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
মুরগীর ডিম-মাংস উৎপাদক-ভোক্তার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারি মূল্য নির্ধারণ, খুচরা ব্যবসায়ীদের জেল-জরিমানা-আমদানী স্থায়ী সমাধান নয়। উক্ত ফিনিসড পণ্যগুলো কাঁচামাল হিসেবে মুক্ত বাজার অর্থনীতিতে চাহিদার আলোকে মূল্য নির্ধারণ হয়। অদ্য ২০ অক্টোবর ’২৪ রবিবার সকালে সংগঠনের কার্যালয়ে বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র অনুষ্ঠিত আলোচনায় সভায় এভাবেই বলেন বক্তারা। সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তারা আরও বলেন, সরকারি ১০.৫০ টাকায় দরে উৎপাদক ডিম দেয় না বিধায় পাইকার ও খুচরা পর্যায়ে ভোক্তা ১১.৮৭ টাকায় ডিম পায় না। সেজন্য সরকারকে উল্লিখিত দরে ডিম সরবরাহের দাবী করা হয়। প্রান্তিক ক্ষুদ্র-মাঝারী খামারীদের এ পেশা থেকে বিতাড়িত করার জন্য দেশী-বিদেশী কর্পোরেট কোম্পানীগুলোর ষড়যন্ত্রের অংশ হিসেবে ডিমে অযৌক্তিক মূল্য নির্ধারণ ও ব্যবসায়ীদের জেল-জরিমানা বন্ধ করার আহ্বান জানান বক্তারা। তাঁরা পশুখাদ্য, বাচ্চা, ওষুধের দাম প্রথমে নির্ধারণ দাবী করেন।
সভায় অপর এক প্রস্তাবে এই অযৌক্তিক মূল্য তালিকা পুনঃ নির্ধারণ, উৎপাদন বৃদ্ধি, খামারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবীতে আগামী ২২ অক্টোবর ’২৪ মঙ্গলবার সকল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ কামরুল ইসলাম, মোঃ নূর হোসেন, মোঃ রাজিব হাওলাদার, মোঃ মোফাজ্জেল, মোঃ জামিল হোসেন রনি, আব্দুল খালেক, মোঃ ইয়াহিয়া মিণ্টু, মোঃ আসিফ খান, মোঃ সাগর, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ নেতৃবৃন্দ।
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
খবর বিজ্ঞপ্তি
ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (১৯-১০-২০২৪) সন্ধ্যায় নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনার কয়রা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ওমর সাদিক সানা ও মোঃ ইউসুফ ঢালী নামক ০২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাদক, ০১টি দেশীয় অস্ত্র, ০৩টি মোবাইল, ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মাদক ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে। বিল ডাকাতিয়া এলাকা তথা ফুলতলা ও ডুমুরিয়া উপজেলায় সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জলাবদ্ধ এলাকার পানি অপসারণে স্থাপিত পাম্পে যদি বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন হয়, তাহলে সংযোগ দ্রুত প্রদান করতে হবে। খুলনার শিপইয়ার্ড সড়ক সংস্কার কাজের ধীরগতি দূর করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সভার আয়োজন করা প্রয়োজন।
সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, এবছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদনে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একারণে দুইহাজার কৃষককে মরিচ, টমেটো, লাউ, ব্রোকলি, বেগুন, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপির বীজ ও ২০ কেজি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এছাড়া ছয়হাজার একশত কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে। তিনশতজন কৃষক গম চাষের জন্য, সরিষা চাষের জন্য দুই হাজার কৃষক, সূর্যমূখী চাষের জন্য তিনহাজার ছয়শত কৃষক এবং শীতকালীন পেয়াজ চাষের জন্য দুইশতজন কৃষক বীজ-সার সহায়তা পাবেন।
জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, খুলনা জেলায় ডিম উৎপাদনকারী মুরগির পর্যাপ্ত সংখ্যক হ্যাচারি নেই। খামারীদের প্রায় একশত টাকা মূল্যে একদিনের মুরগীর বাচ্চা সংগ্রহ করতে হয়। বাজারে মুরগির খাবার, বিদ্যুৎ ও ওষুধের দাম বৃদ্ধির ফলে ডিমের উৎপাদন খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে ডিমের দামের ওপর এর প্রভাব পড়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর দেশে প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১১টাকা ৮৭পয়সা, সোনালি মুরগী প্রতিকেজি ২৬৯টাকা ৬৪ পয়সা এবং বয়লার মুরগী প্রতিকেজি ১৭৯টাকা ৫৯পয়সা নির্ধারণ করেছে। এই দাম ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
সভায় দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিলডাঙ্গা এলাকায় নদীর পানির চাপে বেড়িবাঁধের ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানান। একই সাথে ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট এলাকার কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসনে নদী-খালের মাধ্যমে দ্রুত পানি অপসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পানি উন্নয়ন বোর্ড খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া সভায় জানান, ডুমুরিয়া-ফুলতলা এলাকার প্রায় সকল নদী-খালের তলদেশ ভরাট হয়ে উঁচু হয়ে যাওয়ায় পানি ধারণক্ষমতা কমে গেছে। একই কারণে এসকল নদী-খাল দিয়ে বৃষ্টির অতিরিক্ত পানি অপসারণ করাও কঠিন। বিল ডাকাতিয়ার পানি অপসারণের জন্য শোলমারি স্লুইস গেটের রেগুলেটরগুলো খুলে দেওয়া হয়েছে। তবে বিভিন্ন স্থানে থাকা স্লুইসগেটগুলো খুলে পানি অপসারণের জন্য উক্ত এলাকার জনসাধারণসহ সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোঃ আহসান হাবিব, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দাকোপ উপজেলা বিএনপির বিতর্কিত চার নেতাকে কারন দর্শানো নোটিশ প্রদান
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব মহোদয় আলোচিত বাজুয়া এলাকাবাসীর বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কতিপয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং বহিষ্কারের দাবি উঠায় আলোচিত চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, দাকোপ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান মনিরুল ইসলাম মনি দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শামীম হোসেন কে কারন দর্শানো নোটিশ প্রদান করেছে।
১৯ অক্টোবর রোজ শনিবার এই নোটিশ প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। তাদেরকে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা ও সদস্য সচিব আঃ মান্নান খান স্বাক্ষরিত অপর এক নোটিশে কামারখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাইদুল সানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে।
ফুলেল শুভেচ্ছা নিবেন না খুবির নবনিযুক্ত উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ফুল দিয়ে অভিনন্দন না জানানোর জন্য অনুরোধ করেছেন। ২০ অক্টোবর (রবিবার) সকালে উপাচার্য পদে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে তিনি এ অনুরোধ করেন। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা। শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ফুলেল শুভেচ্ছা না জানানোর জন্য সকলকে নিরুৎসাহিত করা হলো।
‘ডিম-মাংস-দুধ খামারী ভোক্তার ন্যায্যসূল্য নিশ্চিতে জেল-জরিমানা ও আমদানী সমাধান নয়’
খবর বিজ্ঞপ্তি
মুরগীর ডিম-মাংস উৎপাদক-ভোক্তার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারি মূল্য নির্ধারণ, খুচরা ব্যবসায়ীদের জেল-জরিমানা-আমদানী স্থায়ী সমাধান নয়। উক্ত ফিনিসড পণ্যগুলো কাঁচামাল হিসেবে মুক্ত বাজার অর্থনীতিতে চাহিদার আলোকে মূল্য নির্ধারণ হয়। ২০ অক্টোবর ’২৪ রবিবার সকালে সংগঠনের কার্যালয়ে বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র অনুষ্ঠিত আলোচনায় সভায় এভাবেই বলেন বক্তারা। সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তারা আরও বলেন, সরকারি ১০.৫০ টাকায় দরে উৎপাদক ডিম দেয় না বিধায় পাইকার ও খুচরা পর্যায়ে ভোক্তা ১১.৮৭ টাকায় ডিম পায় না। সেজন্য সরকারকে উল্লিখিত দরে ডিম সরবরাহের দাবী করা হয়। প্রান্তিক ক্ষুদ্র-মাঝারী খামারীদের এ পেশা থেকে বিতাড়িত করার জন্য দেশী-বিদেশী কর্পোরেট কোম্পানীগুলোর ষড়যন্ত্রের অংশ হিসেবে ডিমে অযৌক্তিক মূল্য নির্ধারণ ও ব্যবসায়ীদের জেল-জরিমানা বন্ধ করার আহ্বান জানান বক্তারা। তাঁরা পশুখাদ্য, বাচ্চা, ওষুধের দাম প্রথমে নির্ধারণ দাবী করেন।
সভায় অপর এক প্রস্তাবে এই অযৌক্তিক মূল্য তালিকা পুনঃ নির্ধারণ, উৎপাদন বৃদ্ধি, খামারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবীতে আগামী ২২ অক্টোবর ’২৪ মঙ্গলবার সকল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ কামরুল ইসলাম, মোঃ নূর হোসেন, মোঃ রাজিব হাওলাদার, মোঃ মোফাজ্জেল, মোঃ জামিল হোসেন রনি, আব্দুল খালেক, মোঃ ইয়াহিয়া মিণ্টু, মোঃ আসিফ খান, মোঃ সাগর, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ নেতৃবৃন্দ।
মাগুরায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিনিধি
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি করা হয় রবিবার ২০ দুপুর সাড়ে ১২ টার।
মাগুরা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসক শিশু সহ সকলকে হাত ধৌত করা দেখান। উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী বাসারুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) মোঃ লিংকন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের প্রমুখ। এ প্রকল্পের আওতায় জাতীয় স্যানিটেশন মাস ২০২৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে মাসব্যাপী প্রচার অভিযান চালাবেন রোভা ফাউন্ডেশন। মাগুরা রোভা ফাউন্ডেশন এডমিন প্রশাসন অর্পণা রানী কুন্ড, প্রোগ্রাম প্রধান রফিকুল ইসলাম এ কথা জানান। অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাগুরা।
বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই: আবুল কালাম আজাদ
খবর বিজ্ঞাপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসরামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের অন্যতম নিয়ামত। এ নিয়ামতের কদর করা যুবকের দায়িত্ব। যৌবনকালের দাবি হলো আল্লাহর নির্দেশিত পথে চলা এবং রাসূলুল্লাহ (সা.)-এর দেখানো পথে ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মজবুত কদমে বলিষ্ঠতার সাথে এগিয়ে যাওয়া। এটা ঠিক যে, যুবকদের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে যত বাধা-বিপত্তিই আসুক না কেন, তা উপেক্ষা করে আল্লাহর গোলামিয়াতের পথে থাকতে হবে। জীবন দর্শন হিসেবে ইসলামী আদর্শ আজ বিকশিত হচ্ছে। এ আদর্শকে সামনে এগিয়ে নেয়ার দায়িত্ব যুবকদেরই নিতে হবে। রোববার (২০ অক্টোবর) বিকেলে কাছারী বাড়ী বাজার সংলগ্ন বালুর মাঠে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
উত্তর বেদকাশি ইউনিয়ন সভাপতি মাস্টার নূর কামালের সভাপতিত্বে ও মাওলানা সুজা উদ্দিনের পরিচালনায বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ওয়ালী উল্লাহ, অধ্যাপক নুরুজ্জামান, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। এছাড়া বাগালি ইউনিয়ন আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর মো. মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কয়রা বাজার সভাপতি সরদার জুলফিকার আলম, উত্তর বেদকাশির সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম ও ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী সমন্বয়ক মোশাররফ হোসেন রাতুল প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান অতিথি আরও বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ শোষণ, শাসন, আর চরম বৈষম্যের শিকার। এ দেশে বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর মানুষ বসবাস করে । দীর্ঘ বছর ধরে তারা সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে বসবাস করছে। কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকার সেই সম্প্রীতি নষ্টের অপচেষ্টার মাধ্যমে ধর্মের এবং জাতিগত বৈষম্য সৃষ্টি করে বাঙালি জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর ছায়াতলে সকল ধর্মের বর্ণের মানুষ-ই নিরাপদ। এ জন্য বাঙালি হিসেবে সভ্য, সুশৃঙ্খল জাতিতে রূপান্তর করতে শ্রেণিগত বিভাজন এবং সংঘাতের রাজনীতি কোন ভাবেই কাম্য নয়। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। কেবল ইসলামের বিধানের মধ্যেই রয়েছে সকল সমস্যার সমাধান। পারস্পরিক সম্প্রীতি রক্ষায়, সামাজিক বৈষম্য দূর, জাতিগত সহাবস্থান বজায় রাখা, এবং ধর্মীয় সংস্কৃতি নিশ্চিত করণে ইসলামে গুরুত্বপূর্ণ নিদর্শনা রয়েছে। যা-বাস্তবায়ন করা গেলে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ভালো ভূমিকা রাখতে পারে।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, মানবতার মুক্তি ও একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে পরিকল্পিতভাবে এগিয়ে আসতে হবে। ঈমানের দাবি পূরণ ও আখিরাতে নাজাতের জন্য শপথের আলোকে নিজেদের মান সংরক্ষণ করতে হবে। এজন্য তিনি সকলকে নিয়মিতভাবে কুরআন-হাদিস বেশি বেশি অধ্যয়ন করে তার আলোকে নিজেদের জীবন গড়ার তেলার আহ্বান জানান। দেশের সেবা ও মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী জাতীর কল্যাণে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় শহীদের রক্তে ভেজা এই সবুজ ভূখন্ডে দীন প্রতিষ্ঠায় যুব সমাজকে ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে। আর সেই ভূমিকা পালন করতে পারলেই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ্।
রামপালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজার এন্তার অভিযোগ, তদন্ত কমিটি গঠন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক ও গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারাবর গণস্বাক্ষরযুক্ত অভিযোগ দিয়েছেন। সরোজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মিলেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কিসমত ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন ২০১৮ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকে তিনি বিভিন্ন অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। এর মধ্যে তিনি বিদ্যালয়ের ৩ টি শিরিশ গাছ কেটে তার বাড়ীতে নিয়ে যান। ক্ষুদ্র মেরামত বাবদ ২ লক্ষ টাকায় টিনসেড ঘর করে প্রায় লক্ষাধিক টাকা পকেটে পুরেন। ৩ বছরের রুটিন মেইন্টেনেসের ১ লাখ ২০ হাজার টাকার ভূয়া বিল ভাউচার করে তা শিক্ষা অফিসে জমা দিয়ে প্রায় সমুদয় টাকা আত্মসাৎ করেন। প্রতি বছরের স্লিপের ৫০ হাজার টাকা তুলে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেন। প্রাক প্রাথমিকের শিশুদের বিভিন্ন উপকরণ বাবদ ৪০ হাজার টাকার মধ্যে নাম মাত্র সামান্য কিছু উপকরণ কিনে বাকি টাকা আত্মসাৎ করেন। প্রতি ৬ মাস অন্তর বরাদ্দকৃত কন্টিজেন্সির সব টাকা তুলে তা বাড়ীতে নিয়ে যান।
এ সকল অভিযোগের বিষয়ে সরোজমিনে গিয়ে দেখা যায়, রুটিন মেইন্টেনেন্সের টাকা বিল ভাউচারে বিভিন্ন কাজে খরচ দেখিয়ে মূলত তিনি সেই টাকা বিভিন্ন প্রোগ্রামে যেমন, বন ভোজন, বিভিন্ন দিবসে আপ্যায়ন খরচ হয়েছে বলে অন্য একটি খাতায় দেখান। এ ছাড়াও ল্যাট্রিন নির্মাণ, বিদ্যালয়ে বাগান তৈরী, বেঞ্চ মেরামত, টিন, বাঁশ, তার ক্রয় ও মুজুরি বাবদ খরচ দেখিয়েছেন। ৬ হাজার ৫৮০ টাকায় ২ টি চেয়ার কেনার হিসাব দেখালেও বাস্তবে কোন চেয়ার কেনেনি।
এ ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি বিগত আওয়ামীলীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে এমনভাবে ভীতির পরিবেশে সৃষ্টি করেন যে, তার ভয়ে অভিভাবক ও এলাকাবাসী ভয়ে চুপ থেকেছে। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তড়িঘড়ি করে কিছু তক্তা কাঠ বিদ্যালয়ের তালা ভেঙ্গে বিদ্যালয়ে রাখার চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেন ও বিক্ষোভ করেন।
ওই বিদ্যালয়ের কমিটি গঠনেও রয়েছে ওই শিক্ষিকার সেচ্ছাচারিতা। তার বাড়ী ওই এলাকায় হওয়ায় তিনি তার পছন্দমত লোক দিয়ে কমিটি করতেন। এমন কি জমি দাতা গোলাম সরোয়ারকে তিনি কোন দিন ডাকেননি। এ জন্যে অভিযোগকারীগণ তারা নিরপেক্ষ তদন্তসহ বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহনসহ অপসারণের জোর দাবী করেন। অভিযোগের বিষয়ে ওই প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন বলেন, কিছু অসংগতি আছে। আমার কিছুটা ভুল হয়েছে। তবে আমি বড় ধরনের কোন অনিয়ম করিনি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগের কপি পেয়েছি। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জামা দেওয়ার কথা রয়েছে। তদন্তে কোন অনিয়মের সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।#
তদন্ত প্রতিবেদন হাতে পেয়েও ব্যবস্থা নেয়নি সিভিল সার্জন
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে আল-মদিনা হানপাতাল এন্ড ডায়গনিস্টি কমপ্লেক্সের অনিয়ম ও চিকিৎসা অবহেলা জনিত কারনে নবজাতকের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েও দোষি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে যশোর সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান এর বিরুদ্ধে। ভুক্তভোগি পরিবার শিশু মৃত্যুর ঘটনায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২/০৯/২০২৪ তারিখ লিখিত অভিযোগ ও ১৯/০৯/২০২৪ তারিখ উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্বারক লিপি জমা দেয়। লিখিত অভিযোগের কারনে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জসীমউদ্দীন জুনিয়র কনসালটেন্ট (শিশু) কে সভাপতি এবং ডাক্তার মো: দিদার-এ-ইলাহী ইমু জুনিয়র কনসালটেন্ট (এনেসঃ) ও ডাক্তার খন্দকার মামুন আর রশিদ মেডিকেল অফিসার কে সদস্য করে তদন্ত কমিটি গঠস করা হয়। সেই অভিযোরে ভিতিত্বে গত ০৭/০৯/২০২৪ ইং তারিখ সকাল ১১ টায় তদন্ত কমিটি আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনস্টিক কমপ্লেক্সে পরিদর্শন এবং ভুক্তভোগি পরিবারের সাথে কথা বলেন। অভিযোগের ভিত্তিত্বে গঠিত তদন্ত কমিটি গত ২০/০৯/২০২৪ তারিখ যশোর সিভিল সার্জন ও অভয়নগর উপজেলা নির্বাহী অফিস বরাবর তদন্ত প্রতিবেদন প্রেরণ করে। ওই তদন্ত প্রতিবেদনে ক্লিনিক মালিক সিজারের সময় নিজে এনেস্থেসিয়া দেন যিনি একজন নন মেডিকেল পারসন, বাচ্চাকে ভর্তি ছাড়া চিকিৎসা দেয়া হয় এবং তার কোন ডকুমেন্টস রাখা হয় না, গার্জিয়ান ছাড়া রিসবন্ড নেওয়া হয় গাড়ির ড্রাইভারের, পেশেন্টের লাইগেশন করা হয় যা পেশেন্ট বা স্বামী বা তার ফার্ষ্ট ডিগ্রি রিলেটিভ কে জানানো হয় নাই, ক্লিনিকের লাইসেন্স নবায়ন নাই, রোগী ভার্তি ফাইলে এনেস্থেসিয়া ডাক্তার এর নাম লেখা ছিলো ডক্টও তাহের পরর্বতীতে তার সাথে যোযোগ করলে তিনি অস্বীকার করেন। ক্লিনিকের নানা অসঙ্গতি সমুহের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় তদন্দ প্রতিবেনে।
মৃত্য নবজাতকের মা নাসরিন আক্তার পাখি বলেন, আমার সিজারিয়ান অপারেশন করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। ক্লিনিকের অব্যবস্থাপনা ও অপচিকিৎসার কারনে আমার শিশু সন্তানের মৃত্যু হয়। তার মৃত্যুর জন্য যারা দায়ি তাদের বিচারের মুখোমুখি করতে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করি। যাতে আমার মতো আর কোন মায়ের কোল খালি না হয়। কিন্তু তদন্ত প্রতিবেদন হাতে পেয়েও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে চুপ করে আছে সিভিল সার্জন। এতে করে আমি সঠিক বিচার পাওয়ার বিষয়ে সন্ধিহান হয়ে পড়েছি।
এবিষয়ে যশোর সিভিল সার্জন ডাক্তার মাহমুুদুর হাসান বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
পাইকগাছায় লস্কর ইউপি’র চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জাহাঙ্গীর আলম
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
খুলনারপাইকগাছায় লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন অনুপস্হিত থাকায় প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জাহাঙ্গীর আলম সানা কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৫অক্টোবর স্হানীয় সরকার শাখার সহকারি কমিশনার মহেশ্বর মন্ডল স্বাক্ষরিত পরিপত্রে ওই দায়িত্ব দেয়া হয়। রবিবার সকালে লস্কর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জাহাঙ্গীর আলম সানা
পত্রটি গ্রহন করে দায়িত্ব বুঝে নেন। পত্রে উল্লেখ রয়েছে উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন অনুপস্হিত থাকায় পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেকারনে পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্হানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯এর ৩৩(৩) ধারা মোতাবেক চেয়ারম্যানের অনুপস্হিতিতে দায়িত্ব পালনের জন্য প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জাহাঙ্গীর আলম সানা কে দায়িত্ব দেয়া হয়। একই সাথে তাকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়।
নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জনের কারাদন্ড
গাজী এনামুল হক (লিটন)
পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২ জনকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার কাজলাহার গ্রামের বাসিন্দা মো. মিজান ও রিদুল আলী হাওলাদার। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ আদালত পরিচালনা করেন। জানা গেছে, ২ আসামি ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিল। এ সময় মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মণ্ডল ও নৌপুলিশ সদস্যরা নদীতে টহল দিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ১৫টি ইলিশ মাছ এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে তাদের ইউএনওর কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মন্ডল বলেন, অভিযানে জব্দ করা মাছ দুস্থদের মধ্য বিলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
মাগুরা সদর উপজেলার আমুড়িয়াতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শনি ও রবিবার গ্রামের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে।এ সংঘর্ষে দুই গ্রপে অন্তত ১০ জন আহত হয়েছে।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্য কয়েক জনের অবস্থা আশংকা জনক।এ ভয়ে অনেক বাড়ী থেকেই ইতি মধ্যে মালামাল অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।অনেকে এখন পর্যন্ত মালামাল সরাচ্ছে। আহতরা হলো আমুড়িয়া গ্রামের আসাদ শিকদার, ইমরান হোসেন,মোঃ আকুল, দাউদ শিকদার সহ অন্তত ১০ জন।
সামাজিক মাতব্বর শাহাদত বিশ্বাস ও নওশের আলীর সমর্থকদের মাঝে দ্বন্দ্বের কারনে এ রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। গ্রামে এখন পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করছে।আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রামে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন আছে। এ রিপোট লেখা পর্যন্ত কোন পক্ষ মামলা করেনি।
ফুলতলায় বিল ডাকাতিয়ার জলাবদ্ধাতার নিরাসনের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার ফুলতলা-ডুমুরিয়ার ব্যাপক এলাকা জুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া। তবে স্থায়ী জলাবদ্ধতার কারণে প্রায় ৫০ হাজার হেক্টর জমির মৎস্য ঘের সবজির আবাদ ও ধান ক্ষেত এবং বিল এলাকায় বসবাসকারী বসুরাবাদ, মুজারঘুটা, কৃষ্ণনগর, বটবেড়াসহ কয়েকটি গ্রামের বাড়ি ঘর তলিয়ে গেছে। ফলে এ অঞ্চলের মৎস্য চাষি ও কৃষককুল সর্বশান্ত হয়ে অনাহারে ও অর্ধাহারে দিন কাটাচ্ছে। অপরদিকে ব্যাংক এনজিও বিভিন্ন সমিতি ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নেওয়া কৃষকদের উপর কিস্তি জন্য চাপ সৃষ্টি করছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির উদ্যোগে রোববার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসস্টান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিল ডাকাতিয়া রক্ষা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার। কমিটির যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম ও এনামুল হোসেন পারভেজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এটিএম গাওসুল আজম হাদী, কাজী মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, আব্দুল আলিম মোল্যা, শেখ ইকবাল হোসেন, সৈয়দ হাসান মাহমুদ টিটো, ওয়াহিদুজ্জামান নান্না, শেখ মোঃ ওবাইদুল্লাহ, কাজী আনোয়ার হোসেন বাবু, মশিউর রহমান বিপ্লব, এস এম আতাউর রহমান, মাওঃ সাইফুল হাসান, মোঃ হাসিবুর রহমান, মোঃ ফিরোজ মোড়ল, মোঃ হাসিবুর রহমান সর্দার, মোঃ মহিউদ্দিন শেখ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, মোঃ শাহীন সরদার, মাস্টার শাহিদুল মোল্যা, আনিছুর রহমান পলাশ, মোতাহার হোসেন কিরণ, মোঃ আলমগীর সরদার প্রমুখ।
বিল ডাকাতিয়াকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষনা, বিলের পানি দ্রুত নিষ্কাশণের ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান সমূহকে কৃষি ঋণের সুদ মওকুপ ও ৬ মাসের জন্য কিস্তি আদায় স্থাগিত, কৃষি ও মৎস্য খাতে ক্ষয় ক্ষতির পরিমান নিরুপণ ও দ্রুত ক্ষতি পুরণের ব্যবস্থা এবং আফিলগেট এলাকায় ভৈরব নদের সাথে বিল ডাকাতিয়ার সংযোগ খাল খনন করে বিলের পানি নিষ্কাশণের স্থায়ী ব্যবস্থার দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম সরদার, টিটো জমাদ্দার, আলমগীর শেখ, আনিছুর রহমান রনি, রবিউল ইসলাম রবি, হিরণ সরদার, জাহিদুল ইসলাম লাবলু, আরাফাত হোসেন, আবুল হোসেন মোল্যা, ইমরুল কায়েস লাল্টু, আইয়ুব মোল্যা, মনিরুল শেখ, আব্বাস মোল্যা প্রমুখ। খুলনা-যশোর মহাসড়কের দু’পাশে বিভিন্ন বয়সী ও পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সেক্সে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার বেলা ১১টায় কমপ্লেক্স অডিটোরিয়ামে মহিলাদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃন্মময় পাল, ওসি মোহাম্মদ হানিফ, ডাঃ সাইফুর রহমান, ডাঃ মোঃ তানভীর হাসান, ডাঃ খাদিজা পারভীন, ডাঃ সীমন্তি সাহা, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, একাডেমিক সুপারভাইজার ফারজানা আক্তার, প্যানেল চেয়ারম্যান এস এম রাসেল প্রমুখ। সভায় উপজেলার ৫ হাজার ৯শ’ ৭৯ জন স্কুল মাদ্রাসা শিক্ষার্থীসহ মোট ৬ হাজার ৪শ’ ৬ জন ১০ থেকে ১৪ বছর বয়সী পর্যন্ত কিশোরীদের এইচপিভি টিকা দান কর্মসূচি সফল করার লক্ষ্যে শিক্ষক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে সমাজিক সচেতনতার সৃষ্টিতে ভুমিকা পালনের আহবান জানানো হয়।
শিরোমনি গণসেবা সংস্থার প্রতিবন্ধিতা করন উঠান বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গনসেবা সংস্থা কর্তৃক প্রতিবন্ধী তার কারণ, ধরন ও প্রতিকার বিষয়ক উঠান বৈঠক গতকাল বিকাল ৪ টায় শিরোমণি দক্ষিণপাড়া মরিয়ম বেগমের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়। গণসেবা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক পরিচালনা করেন গণসেবা সংস্থার সমন্বয়কারী আকলিমা খাতুন রিমি। বক্তৃতা করেন গনসেবা সংস্থার সদস্য ইয়াসমিন আক্তার সাথী প্রমূখ। উঠান বৈঠকে ২৭ জন নারী অংশগ্রহণ করেন উক্ত নারীরা প্রতিবন্ধী তার কারণ ধরন ও প্রতিকার বিষয়ে সম্পর্কে অবহিত হন এবং সচেতনতার সাথে তারা এ বিষয়ের উপর লক্ষ করবেন বলে অবহিত করেন ।
কয়রায় ৩ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইল সহ ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। গত শনিবার ( ১৯ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার ২নং কয়রা এলাকা হতে তাদেরকে গাঁজা সহ আটক করা হয়। আটককৃতরা হলেন, আবু ইউছুফ ঢালী ও সাদিকুর রহমান। যৌথ বাহিনীর কয়রার কন্টিনজেন্ট কমান্ডার এম ইয়াকুব আলী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের গাঁজা সহ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ শাহ আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ২ জন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে যুবক জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সুদে মহাজনের টাকা দিতে নিষেধ করার মিথ্যা অপবাদে প্রতিপক্ষের ইটের আঘাতে জখম হয়েছে সোহাগ গাজী (২২) নামে এক যুবক। ঘটনাটি উপজেলার রঘুনাথপুর এলাকায়। এ ঘটনায় আহত সোহাগ গাজী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর এলাকার রাফিদ হাসান ও পিয়াস একই এলাকায় রুপায়ন সাহার নিকট পাওনা টাকা চাওয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে রুপায়ন টাকা না দেওয়ার জন্য সোহাগ কে সন্দেহ মুলক মিথ্যা অপবাদ দেয় তারা। তারই জের ধরে ঘটনার দিন ১৩ অক্টোবর বিকেলে রঘুনাথপুর বাজারে সোহাগ গাজীর উপর অতর্কিত ভাবে রাফিদ ও পিয়াস ইট দিয়ে হামলা চালায়। এতে সোহাগের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ প্রসঙ্গে ওসি শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ্ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা বেসরকারী ক্লিনিক সমিতির সাধারন সম্পাদক কামরুজ্জামান রাসেল, জেলা ক্যাবের সাধারন সম্পাদক পারভীন আকতার, হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শাহ আলম, বড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির যুগ্ম—সাধারণ সম্পাদক মিহির সাহা, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি ওলি উল্লাহ, কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, জেলা গ্যাস ডিস্ট্রিবিউশন সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশিসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
বক্তারা বলেন, সারাদেশে বন্যার প্রাদুর্ভাবে কৃষি পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে ফলে সবজির উৎপাদন ব্যহত হচ্ছে। এর ফলে সবজির দাম বেড়েছে। এছাড়া রাখি পণ্যের চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগ পাচ্ছে। একই সাথে এলপিজি গ্যাস সরবারহের সিন্ডিকেট মুক্ত করলে সরকারি নির্ধারণী দামে বিক্রয় সম্ভব হবে।
ব্যবসায়ীরা জানান, সুলতানপুর বড় বাজার থেকে বছরে প্রায় ৫৫ লক্ষ টাকা ইজারা দেওয় হলেও বাজারের অবকাঠামো উন্নয়নে কোন কাজ করা হয় না। এসময় জেলা প্রশাসক বাজারের অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন। সভায় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তারা উপস্থিত ছিলেন।
সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের একাদশতম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে রূপসার আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসা, নগরীর মতি মসজিদ, আলীয়া মাদ্রাসা ও দারুণ উলুম মাদ্রাসাসহ কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া কয়েকটি এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আমজাদ হোসেন ১৯৫৭ সালে জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। তিনি খুলনা আজম খান কমার্স কলেজ ও সিটি ল’ কলেজের শিক্ষক ছিলেন। ছিলেন খুলনা আইনজীবী সমিতির এক নম্বর সদস্য; পরবর্তীতে সভাপতিও। বিজ্ঞ আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন।
কয়রায় জামায়াতের যুব সমাবেশ
কয়রা(খুলনা)প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর বেদকাশী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ( ২০ অক্টোবর) বিকাল ৩ টায় কাছারী বাড়ী বাজার সংলগ্ন বালুর মাঠে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর বেদকাশি ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার নুর কামালের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাওলানা সুজাউদ্দীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সহকারি সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী ও খুলনা জেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ গাউসুল আজম হাদী, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ওলিউল্যাহ, অধ্যাপক নুরুজ্জামান, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ। এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারী জিএম মোনায়েম, বাগালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, জামায়াত নেতা মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম,জিএম এনামুল কবির,ছাত্র প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল, উত্তর বেদকাশি যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান প্রমুখ।
খুলনায় দৈনিক রূপালী বাংলাদেশের শুভ সূচনা উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে রোববার থেকে শুভ সূচনা হলো দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকা। রোববার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকতার শক্তি আসলে প্রচার সংখ্যা নয়। সাংবাদিকতার শক্তি হচ্ছে তথ্যের বস্তুনিষ্ঠতা, তথ্যের একাগ্রতা ও তথ্যের গভীরতা। এই তিনটি বিষয় গুরুত্ব দিয়ে পত্রিকাটিকে এমনভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা করেন তিনি।
তিনি আরো বলেন, নতুন পাঠক, নতুন সমাজ, নতুন অর্থনীতি ও রাজনীতিকে দৈনিক রূপালী বাংলাদেশ ধারণ করবে। নতুন পাঠকদের প্রত্যাশা পূরণ করে এটা একটা স্বীকৃত, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের দৈনিকে রূপান্তরিত হবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি সাইয়েদুজ্জামান সম্রাট ও দৈনিক রূপালী বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান হাসানুর রহমান তানজির। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, বিডিনিউজ ২৪ ডট কমের খুলনা প্রতিনিধি শুভ্র শচীন, দৈনিক আামার সংবাদ এর ব্যুরো প্রধান ইকরামুল কবির, খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি, সময় টেলিভিশনের খুলনা প্রতিনিধি বেল্লাল হোসেন সজল, খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. খায়রুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু, কোষাধ্যক্ষ মো. হুমায়ূন কবির, দৈনিক দিনকালের ফকির শহিদুল ইসলাম, খুলনা গেজেট এর স্টাফ রিপোর্টার একরামুল হোসেন লিপু দৈনিক আজকের পত্রিকার সাব্বির ফকিরসহ দৈনিক রূপালী বাংলাদেশ খুলনা ব্যুরো অফিসের উপজেলা ও জেলা প্রতিনিধিরা। সব শেষে শুভ সূচনা উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।
কালিগঞ্জে সুরত আলী হাইস্কুলের প্রধান শিক্ষকসহ ৩জনকে পিটিয়ে যখম
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীসহ ৩জনকে পিটিয়ে যখম করে আটক রাখে দুবৃত্তরা। সংবাদ পেয়ে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, সুরাত আলী হাইস্কুলের প্রধান শিক্ষক হযরত আলীকে গত দুইমাস যাবত স্কুলে ঢুকতে দিচ্ছে না একটিচক্র। চাহিদামত নির্দিষ্ট টাকা দিতে পারলেই অফিসে প্রবেশ করানো হবে মর্মে হুমকি ধমকী দেওয়া হয়েছে বললেন অতর্কিত হামলার শিকার প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয় ঐ এলাকায়।একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেই রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টা স্কুলে হাজিরা দিতে যান প্রধান শিক্ষক। এসময়ে স্থানীয় বিএনপির সদস্য সচিব সবুর, যুবদলের আহবায়ক আজাদসহ ৪০/৫০ জন অতর্কিত হামলা চালায় হযরত আলীর উপর। স্কুলের গেট থেকে ধাক্কাতে ধাক্কাতে এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে কদমতলা বাজারের একটি ঘরে প্রধান শিক্ষক ও তার দুই সহযোগী আটকিয়ে রাখে। মুহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ার খবরে বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ও কালিগঞ্জ থানার উপ পরিদর্শক শাহিনসহ সঙ্গীয় ফোর্স ঐ দোকান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ও স্থানীয়দের বক্তব্য নিয়েছেন ভ্রাম্যান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস। বর্তমানে প্রধান শিক্ষক ও দুই সহযোগী কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর হওয়া মটর সাইকেলটিও থানায় আনা হয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
কেশবপুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাট রুহুল আমিন (৫৭) কে গাঁজাসহ আটক করেছে। এসময় তার কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের নির্দেশনায় এস আই হেলাল উদ্দিনের নের্তৃত্বে থানা পুলিশের একটি টিম শনিবার (১৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে উপজেলার মজিদপুর গ্রামের বাজার থেকে মাদক ব্যবসায়ী রুহুল আমিনকে আটক করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। সে দীর্ঘদিন যাবত মিষ্টি ব্যবসার আড়ালে অবৈধ মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছেন।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, আটক রুহুল আমিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী ইতিপুর্বে তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। রোববার তাকে যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জে সুরত আলী হাইস্কুলের প্রধান শিক্ষকসহ ৩জনকে পিটিয়ে যখম
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীসহ ৩জনকে পিটিয়ে যখম করে আটক রাখে দুবৃত্তরা। সংবাদ পেয়ে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট।
সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, সুরাত আলী হাইস্কুলের প্রধান শিক্ষক হযরত আলীকে গত দুইমাস যাবত স্কুলে ঢুকতে দিচ্ছে না একটিচক্র। চাহিদামত নির্দিষ্ট টাকা দিতে পারলেই অফিসে প্রবেশ করানো হবে মর্মে হুমকি ধমকী দেওয়া হয়েছে বললেন অতর্কিত হামলার শিকার প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয় ঐ এলাকায়।একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেই রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টা স্কুলে হাজিরা দিতে যান প্রধান শিক্ষক। এসময়ে স্থানীয় বিএনপির সদস্য সচিব সবুর, যুবদলের আহবায়ক আজাদসহ ৪০/৫০ জন অতর্কিত হামলা চালায় হযরত আলীর উপর। স্কুলের গেট থেকে ধাক্কাতে ধাক্কাতে এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে কদমতলা বাজারের একটি ঘরে প্রধান শিক্ষক ও তার দুই সহযোগী আটকিয়ে রাখে। মুহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ার খবরে বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ও কালিগঞ্জ থানার উপ পরিদর্শক শাহিনসহ সঙ্গীয় ফোর্স ঐ দোকান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ও স্থানীয়দের বক্তব্য নিয়েছেন ভ্রাম্যান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস। বর্তমানে প্রধান শিক্ষক ও দুই সহযোগী কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর হওয়া মটর সাইকেলটিও থানায় আনা হয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
বিজিবি ও পুলিশ সদস্য মিলে স্বর্ণ ছিনতাই, জনতার হাতে আটক-৩
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
স্বর্ণ ব্যবসায়ীকে রক্তাক্ত করে ফাঁকা সড়কে ফেলে পালানোর সময় সাতক্ষীরায় দুই বিজিবি ও এক পুলিশ সদস্যকে আটক করেছে জনতা। বিজিবি সদস্যের কাছে মিলেছে তিনটি স্বর্ণের বার। পুলিশ বলছে, তাদের উদ্দেশ্য ভালো ছিল না। শনিবার(১৯ ই অক্টোবার) রাত পৌনে ১০ টার দিকে বিজিবি পোশাক পরিহিত দুজন, সঙ্গে ছিলেন সাদা পোশাকে আরও দু’জন সাতক্ষীরা জেলার অজ্ঞাত স্থান থেকে স্বর্ণ ব্যবসায়ী জাকির হোসেনকে আটক করে প্রাইভেটকারের পিছনের বক্সে করে নিয়ে আসেন। জাকির সাতক্ষীরা সদর থানার মাছখোলা গ্রামের আরশাদ আলীর ছেলে। পরে তাকে তালা থানার ইসলামকাটি বদর মোড় থেকে তালা অভিমুখি অদূরে রাস্তার ধারে ঝোপেড় মধ্যে মৃত্যু ভেবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে একটি মটর সাইকেল ও প্রাইভেকারে থাকা বিজিবি ও পুলিশ সদস্যরা তালা অভিমুখে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই স্থানীয় এলাকাবাসী ইসলামকাটির ওই ঝোপেড় মধ্যে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই ব্যবসায়ীকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। পালিয়ে যাওয়ার খবর পেয়ে সুজনশাহ বাজারে স্থানীয় জনতা ব্যারিকেড দিয়ে একটি এপাসি মটর সাইকেল যার নং ঢাকা মেট্রো- ল ২১-৫৫০৮ ও প্রাইভেটকার যার নং ঢাকা মেট্রো-গ ১৩-৮৬০১ সহ তিনজনকে আটক করে । এসময় তারা নিজেদের বিজিবি সদস্য দাবি করেন দু’জন ও বিজিবির পোশাক রেখে একজন পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা। জনতার হাতে আটকদের একজন তিন পিস স্বর্ণের বার তুলে দেন বিজিবি কর্মকর্তার নিকট। সেখান থেকে তাদের উদ্ধার করে দুই বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা। এদিকে ঘটনা নিয়ে মুখ খুলতে চান না ওই স্বর্ণ ব্যবসায়ীর বড় ভাই শাহাবাজ আলী। ওই রাতেই ১২ টা দিকে ঘটনাস্থল পরিদর্শন সহ তালা থানায় আসেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ সজিব খাঁন।
ঘটনা নিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির সদর দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। তবে আটক পুলিশ সদস্য রাশেদকে সাময়িক বরখাস্ত করে ডিবি পুলিশের হেফাজাতে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তালা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ফারুক হেসেন জানান, জনতার হাতে আটক দুই জন প্রকৃত বিজিবি সদস্য, একজন পুলিশ কন্সটেবল। তাদের উদ্দেশ্য সঠিক ছিল না বলছেন পুলিশের এই কর্মকর্তা। মটর সাইকেল ও প্রাইভেকারটি তালা থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত তালা থানায় কোন মামলা রুজু হয়নি।
খুলনা এক্স ক্রিকেটে এসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
খুলনা সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেট এসোসিয়েশন এর সাধারণ সভা ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টায় পিকচার প্যালেস মোড়স্থিত নিউ সেফ হোটেল এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। আহবায়ক শংকর কর্মকার এর সভাপতি , এবং সদস্য সচিব মোঃ নাসির এর সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি অনুষ্ঠান আয়োজক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ২ ই নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় খুলনা জেলায় স্টেডিয়ামে এক্স ক্রিকেট অ্যাসোসিয়েশন এর একটি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, উক্ত সভায়
সকল সদস্যদের একত্রিত করে, সকলের সম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে। ৭ সদস্যের মধ্যে রয়েছেন এস এম তরিকুল ইসলাম সোহান ,এস এম সাজ্জাদ হোসেন বাপ্পি, এজাজ আহমেদ, মোঃ ইয়াসিন খান, মোঃ আলমগীর হোসেন, হুমায়ুন কবির রয়েল, শাহাবুদ্দিন আহমেদ বুলবুল। উক্ত সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনসারুল হক, মোহাম্মদ সিরাজুল ইসলাম মিলন, মনোজ কুমার রায়, বিশ্বরূপ সরকার বিশু, সাংবাদিক আনিছুর রহমান কবির, মোঃ ফিরোজ আরিফিন, মাহাবুবুল ইসলাম সিজার, এএসএম ওয়াহিদুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান মিঠু, মোঃ জিয়াউল আলম, মোঃ আলমগীর হোসেন মোঃ মোস্তাক আহমেদ, মোঃ আসাদুজ্জামান, শামীম হোসেন তুহিন, তপন কুমার নন্দী, মোঃ মাকসুদুর রহমান নাসিম।
খুলনায় হঠাৎ করে কুয়াশা, শীতের হাতছানি
স্টাফ রিপোর্টার
হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে খুলনা। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে। এ যেন শীতের আগমনী বার্তা। হালকা হিমেল হাওয়ায় কিছুটা শীত অনুভবও হচ্ছে। তবে বেলা গড়াতেই কুয়াশা সরিয়ে দেয় সূর্যের ঝলমলে রোদ।
কার্তিকের পঞ্চম দিনে রোববার (২০ অক্টোবর) ভোরে খুলনার প্রকৃতিতে কুয়াশার ছড়াছড়ির দেখা মিললো। যে কারণে ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। বটিয়াঘাটা উপজেলার ছাচি বুনিয়ার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, হঠাৎ করে কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। মনে হচ্ছে শীত এসে গেছে। আরিফুলের মতো বেশ কয়েকজন পথচারী জানান, চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে শীত চলে এসেছে।
খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ক্রমান্বয়ে কুয়াশা পড়তে শুরু করেছে। একই সঙ্গে রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে হালকা শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে। এদিকে শীতের আগমনী বার্তায় খুলনার গ্রামগুলোতে আগাম শীতকালীন শাকসবজি চাষে কৃষকদের ব্যস্ততা বেড়েছে। হিম হিম বাতাসে শিশির ভেজা কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে কৃষক-কৃষাণী জমিতে বীজ বপন, চারা রোপণ, খেতের আগাছা পরিষ্কার করাসহ নানা কাজে এখন ব্যস্ত সময় পার করছেন।
মাদকের করালো গ্রাসে আক্রান্ত খুলনা মহানগরী : দেখার কেউ নেই
স্টাফ রিপোর্টার
খুলনার অধিকাংশ এলাকায় প্রকাশ্যে চলছে মাদকের রমরমা বিকিকিনি। মাদকের নেশায় আসক্তদের তালিকায় রয়েছেন খুলনার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কিছু রাজনৈতিক নেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা। বর্তমানে নগরীর আনাচে কানাচে হাত বাড়ালেই মিলছে এ সর্বনাশা মাদকদ্রব্য। তবে ফেনসিডিল, ইয়াবা’র চেয়ে গাঁজার চাহিদা খুলনায় বেশি বলে এক অনুসন্ধানে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন করা হলেও দেখার কেউ নেই।
মাদক বিক্রির তালিকায় প্রভাবশালী পরিবারের সন্তানেরা জড়িত বলে জানা গেছে। প্রভাবশালীদের কারণেই প্রশাসন রয়েছে ‘নীরব। দিনের পর দিন প্রকাশ্যে মাদক ব্যবসা চলে আসার কারণেই খুলনা মহানগরী এখন মাদকে সয়লাব হয়ে গেছে। প্রতিনিয়ত বাড়ছে মাদকসেবীর সংখ্যা। ফলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন অভিভাবকেরা। মাদক বিক্রি ঠেকাতে কয়েকজন উদ্যোগ নিলেও প্রভাবশালীদের কারণে তা ভেস্তে গেছে। সরেজমিন দেখা যায়, ৫ আগস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শিথিল থাকার সুযোগ নিয়ে অনেকটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক।
খুলনা মহানগরীর ২৫ নং ওয়ার্ড আরামবাগ, বানরগাতী বাজার, পশ্চিম বানিয়াখামার, বসুপাড়া, আলামিন মহল্লা, ইসলাম কমিশনার মোড়, গল্লামারী লায়ন্স স্কুল সংলগ্ন। ২৬ নং ওয়ার্ড ক্লাবের মোড়, বাঁশতলা, আযাদ লন্ডির মোড়, বিহারী কলনীর মোড়, নাজিরঘাট, আন্দির পুকুর, কাশেমাবাদ মসজিদ লেন, ২৪ নং ওয়ার্ড রায়পাড়া, ৭ রাস্তা মোড়, মোসলমান পাড়া, নিরালা প্রন্তিকা, কাশেম সড়ক, দোলখোলা, পুর্ব বানিয়াখামার, মিস্ত্রিপাড়া, সবেদাতলা মোড় সহ খুলনা মহানগরীর প্রায় দুইশত স্পটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মদ, ইয়াবা ও গাঁজা। এছাড়া মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পাওয়া যাচ্ছে ফেনসিডিল।
নগরীর ২৫ নং ওয়ার্ড বানরগাতি আরামবাগ কৃষ্ণ মোড় এলাকার ফেরদাউস আরা সোনা, নাজমা পারভীন, মেহেরুন নেসা, আসমা পারভীন চিহ্নিত মাদক বিক্রেতা বলে এলাকাবাসীর অভিযোগ। এরা দীর্ঘদিন ধরে অতি গোপনে মাদক বিকিকিনি করে আসছে। এদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোনটি বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এরা দীর্ঘদিন ধরে অতি গোপনে মাদক বিক্রি করে আসছে। এদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। মেটেপুল সংলগ্ন একটি চক্র একইভাবে চালিয়ে যাচ্ছে মাদক বাণিজ্য। বসুপাড়া এরশাদ আলী লেন এলাকায় ডেলিভারিম্যানেদের সাহায্যে এই মাদক বিক্রি হয় খুলনার বিভিন্ন স্পটে। প্রতিদিন কয়েক লাখ টাকার মাদক বিক্রি হয় খুলনা মহানগরীতে। খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা গল্লামারী মাদকের মুল স্পট, যশোহর বেনাপোল থেকে মাদকদ্রব্য প্রথমে গল্লামারী আসে ওখান থেকে খালিশপুর, দৌলতপুর, ফুলতলাসহ বিভিন্ন এলাকায় মাদক চলে যায়। গল্লামারি এলাকায় বিক্রি হচ্ছে মাদক বিক্রি। সচেতন মহল এদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।










































