Home স্বাস্থ্য ত্বকের ট্যান দূর করতে পারে নারকেল তেল

ত্বকের ট্যান দূর করতে পারে নারকেল তেল

100


মিলি রহমান।।

ট্যান হওয়া ত্বক অর্থাৎ সেই ত্বক যা অতিরিক্ত সূর্যালোক, ইউভি রশ্মির ফলে কালো হয়ে গেছে। এটির কারণ হলো ত্বকে বেশি মেলানিন জড়ো হওয়া, যা ত্বকের ক্ষতি প্রতিরোধ করার জন্য স্বাভাবিক সুরক্ষা প্রক্রিয়াতে সৃষ্টি হয়। তাই ট্যান তুলতে ভরসা হতে পারে নারকেল তেল।

এমনিতে চুলের যত্নে নারকেল তেলের জুড়ি মেলা ভার। রূপচর্চায় নারকেল তেলের ভূমিকা সত্যিই অনবদ্য। কিন্তু শুধু নারকেল তেল ব্যবহার করার চেয়ে কয়েকটি উপাদান মিশিয়ে নিলেই ট্যানের দাগ সহজেই দূর হয়ে যায়। নারকেল তেল ব্যবহার করে ট্যান তোলার উপায় জেনে নিন।

১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে একচিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। এবার রোদে পোড়া জায়গায় ২০মিনিট মেখে রাখুন এই মিশ্রণ। তারপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে তিন বার ব্যবহার করুন।

২ টেবিল চামচ নারকেল তেল এবং ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। ত্বকের যে যে অংশে রোদ লেগে কালচে ছোপ পড়েছে, সেখানে ২০ মিনিট মেখে রাখুন এই মিশ্রণ। সপ্তাহে দুইবার এই মিশ্রণ মাখলেই দাগ ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করবে।

২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে অর্ধেকটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। যেন তেল এবং রস আলাদা না করা যায়। আঙুলের সাহায্যে রোদে পোড়া জায়গায় ১৫ মিনিট মেখে রাখুন এই মিশ্রণ। কিছুক্ষণ পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিন বার ব্যবহার করলেই ফল নজরে আসবে।