সংকট দেখা দিয়েছে, সুপেয় পানি ও গবাদি পশুর খাবার
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছার দেলুটি ইউনিয়নে চকরি-বকরি বদ্ধ জলমহলে বেড়িবাঁধ ভেঙ্গে তিন গ্রাম প্লাবিত হয়েছে। ঘুর্ণিঝড় আম্পানের পর এ পর্যন্ত এই ইউনিয়নটি তিনবার ভাঙ্গনের কবলে পড়েছে।
শুক্রবার সকাল ৮টায় জোয়ারের পানিতে এ বাঁধটি ভেঙ্গে যায়। যাতে পারমধুখালী, চকরি-বকরি ও গেওয়াবুনিয়া গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে কাঁচা ঘর-বাড়ী, ফসলের ক্ষেত, ভেসে গেছে চিংড়ি ঘের ও পুকুরের মাছ। জলমগ্ন হয়ে মানবেতর জীবন-যাপন করছে শতাধিক পরিবার। সংকট দেখা দিয়েছে, সুপেয় পানি ও গবাদি পশুর খাবার।

জানা গেছে, উপজেলার দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের চকরি-বকরি জলমহলের বাঁধ রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙ্গে যায়। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন জলমহলের ইজারা বাতিল করেন। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ভাঙ্গন কবলিত এলাকা স্বেচ্ছাশ্রনের মাধ্যমে সংস্কার করলেও বৈরী আবহাওয়া ও অমাবশ্যার প্রবল জোয়ারের পানিতে শুক্রবার সকালে আবারো ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে কাঁচা ঘর-বাড়ী, ফসলের ক্ষেত, ভেসে গেছে চিংড়ি ঘের ও পুকুরের মাছ। জলমগ্ন হয়ে মানবেতর জীবন-যাপন করছে শতাধিক পরিবার। সংকট দেখা দিয়েছে, সুপেয় পানি ও গবাদি পশুর খাবার। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, প্লাবিত এলাকায় টেকসই বাঁধ নির্মাণ না করার কারণে এ স্থানটি বার বার ভেঙ্গে যাচ্ছে। তিনি সরকারিভাবে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সরেজমিনে যেয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।











































