পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চাল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। চালক ও হেলপার অত রয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার গজালিয়া গ্রামের মধ্য পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। চালক রিপন স্থানীয় বাশারুল জানিয়েছে, সিলেট থেকে ৪শ বস্তা চাউল নিয়ে ট্রাকটি আশাশুনির থানার আটরা গ্রামের লুৎফর রহমানের আড়তে যাচ্ছিলো।
পথ ভুলে আশাশুনির দিকে না যেয়ে পাইকগাছা থেকে কয়রার দিকে চলে যায়। গজালিয়ায় যাওয়ার পর চালক জানতে পারেন সে পথ ভুলে অন্য পথে চলে আসছে। গাড়ী ফিরিয়ে আবার পাইকগাছা হয়ে গন্তব্যে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি বাঁশের ট্রাককে সাইড দিতে গেলে যশোর-ট-১১-৪৬৭৭ ট্রাকটি দেলোয়ার মাষ্টারের পুকুরে পড়ে যায়। চাউল উদ্ধার করে নসিমন করে আশাশুনিতে নেয়ার চেষ্টা করছে। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি পুকুর থেকে উঠানো সম্ভব হয়নি।











































