ঢাকা অফিস।।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর,কৈচাপুর ও ধারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ সোমবার দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এর আগে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী এরশাদুল আহমেদের সঙ্গে হালুয়াঘাটের বন্যা পরিস্থিতি, সরকারি ত্রাণ ও পূনর্বাসন নিয়ে আলোচনা করেন।
আজ সকালে এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট সদর ইউনিয়নের খন্দকপাড়া,কালিয়ানিকান্দা, চিলাবিল কৈচাপুর ইউনিয়নের পাগলপাড়া,দর্শা গ্রামের বিস্তীর্ন অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি দূর্গত মানুষের মাঝে চাল, মুড়ি, চিড়া, তেল, শিশুখাদ্য, রান্না করা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গত মানুষের উদ্দেশ্যে তিনি ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।
সরকারের উদ্দেশ্যে তিনি জানান, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়ার এবং ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পূনঃনির্মাণ, আগামী ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা প্রদান, ক্ষতিগ্রস্ত গরু, মাছ ও মুরগী খামারীদের শর্তহীন সুদমুক্ত ঋণ প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদান এবং ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাধ সংস্কার করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত সরকারী ত্রাণ অপ্রতুল। বিএনপি সাধ্য মতো অসহায় মানুষকে সহযোগিতা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা পরিচালনা করছে।’
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য আসলাম মিয়া বাবুল, হাফেজ আজিজুল হক, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চল, যুবদল নেতা আবদুল মালেক, মোতালেব হোসেন , আবদুল মালেক সোহান, ইমরান জাহিন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, মির্জা তায়েব, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, স্থানীয় নেতা হাবিবুর রহমান, সায়েদুর রহমান, আবদুর রশিদ, রিপন মিয়া,ওয়ারেস মাসুদসহ আরও অনেকে।











































