স্টাফ রিপোর্টার
নগরীর পাইকারী ও খুচরা মৎস্য ব্যবসায়ী সমবয় সমিতি লিমিটেড এর নামে নিয়মিত চাঁদাবাজি করে আসছে কতিপয় তিন ব্যাক্তি। তাদের চাঁদা না নিতে মানা করায় মারমুখি আচরণ এবং জীবননাশের হুমকি দেয় তারা। এঘটনায় সমিতির সদস্য মো. আলম হাওলাদার থানায় সাধারন ডায়েরী করেছেন। এর আগে সমিতির সদস্যরা নিয়ম বহির্ভূত চাঁদা আদায় বন্ধ করতে জেলা সমবয় কার্যালয়ে আবেদন করেন।
জিডি সুত্রে জানা যায়, রূপসা পাইকারী মৎস্য বাজার এলাকার মৃত. মেহের আলী গাজীর ছেলে সাইমুল ইসলাম রাজ্জাক, মৃত. আব্দুল আজিজের ছেলে রানা ও মৃত. তোবারেক আলীর ছেলে খান হায়দার আলী রূপসা মৎস্য বাজার, গল্লামারী মৎস্য বাজার ও ৫নং ঘাট মৎস্য বাজার থেকে সমিতির নামে চাঁদা নিয়ে রাজ্জাকের কাছে জমা রাখে। সোমবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে তাদের চাঁদা নিতে নিষেধ করায় মো. আলম হাওলাদারকে জীবননাশের হুমকি দেয়। এঘটনায় তিনি খুলনা সদর থানায় সাধারন ডায়েরী করেছেন যার নং-৪৫২। অপর দিকে সমিতির সদস্যরা নিয়ম বহির্ভূত চাঁদা আদায় বন্ধ করতে জেলা সমবয় কার্যালয়ে আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ৩ অক্টোবর খুলনা জেলা সমবয় কার্যালয় দু’সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির আহবায়ক জেলা সমবয় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ এবং সদস্য সহকারী প্রশিক্ষক এম রাকিব হাসান। উক্ত কমিটি আগামী ৩ নভেম্বর তদন্তপুর্বক প্রতিবেদন দাখিল করবেন।











































