Home আঞ্চলিক খুলনায় ৩দিন নিখোজ ভ্যান চালকের লাশ উদ্ধারঃ আটক-২

খুলনায় ৩দিন নিখোজ ভ্যান চালকের লাশ উদ্ধারঃ আটক-২

25


স্টাফ রির্পোটারঃ
তিন দিন নিখোজ হবার পর খুলনার দিঘলিয়া উপজেলায় সাকিব শেখ নামের এক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে ফুলতলা হাউজিং এস্টেট এলাকার একটি কাশবন থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করেছে দিঘলিয়া ও থানজাহান আলী থানা পুলিশ।
।নিহত সাকিব দিঘলিয়ার হাজীগ্রামের কামাল শেখের ছেলে।এ ঘটনায় জনি শেখ ও আসাদুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তারা দিঘলিয়া উপজেলার বাসিন্দা।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ টোকনউজ্জামান এ প্রতিবেদককে বলেন, ৫ সেপ্টম্বর সাকিব তার ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি বাড়িতে। পরিবারের সদস্যরা বিষয়টি দিঘলিয়ায় থানায় সাধারন ডায়রী করে । সোমবার বিকালে ফুলতলা হাউজিং এস্টেট এলাকার একটি কাশবন থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি সাকিবের বলে শনাক্ত করে। তিনি আরো জানান লাশের গলায় গামছা পেচানো ছিল। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই
করা হয়েছে । পরিবারের সদস্য ও এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।