স্টাফ রিপোর্টার
সোনাডাঙ্গা থানাধিন মজিদ স্বরণীস্থ বাটার মোড়ে দু’ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই মামলার আসামি মো. হাসান ইমাম বাপ্পী (২১) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই সোবহান মোল্লা আসামি বাপ্পী আদালতে হাজির করেন। এসময় বাপ্পীর দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রেকর্ড করেছেন। বাপ্পি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মো. জুলহাস ফকিরের ছেলে।
এরআগে গত মঙ্গলবার এ ছিতাইয়ের পরিকল্পনাকারী নগরীর সোনাডাঙ্গা এমএ বারী সড়কের মেসার্স সোহেল এন্টার প্রাইজের মালিক শিববাড়ি পালপাড়া রোডের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে রাসেল আরাফাত (২৫) ও) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মৃত হারুনের ছেলে মো. আব্দুলাহ আল ফাহিম (২৩) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। ছিনতাইয়ে এই তিনজনই অংশ নিয়েছিলো বলে তারা স্বীকার করেছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৮জুলাই সকাল পৌনে ১১টার দিকে পাইকারী কাঁচা বাজারের আল মদিনা আড়ৎ মালিক মো. আমিনুল ইসলাম ও খুলনা বানিজ্য ভান্ডারের কর্মচারী মো. শাকিল ইজিবাইকে করে টাকা জমা তেদয়ার জন্য শিববাড়ি মোড়ে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মজিদ স্মরনী বাটার মোড় এলাকায় পৌছালে একটি মোটর সাইকেলযোগে তিনজন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তাদের কাছে থাকা সাড়ে ৬লাখ টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় আল মদিনা আড়ৎ মালিক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং-৪৪।










































