Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

35

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর ৯৯/১, বানরগাতি কৃষ্ণের মোড়স্থ আরামবাগ প্রথম গলির মনোহর রায়ের ছেলে সুমন রায় (২৪)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময়  ৫বোতল ফেন্সিডিলসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। 

নগরীতে ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর খালিশপুর থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।

সুত্রে জানা যায়, এই অভিযানে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এর নেতৃত্বে খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় তদারকি করে বিভিন্ন ব্র্যান্ডের নকল তেল, গোলাপজল, গ্লুকোজসহ বিভিন্ন পন্য মোড়কজাত ও বিপনন করায় এস এম রহমান কোম্পানিকে প্রশাসনিক ব্যবস্থায় ২০হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে খালিশপুর থানাধীন বিভিন্ন এলাকায় তদারকি করে নোংরা পরিবেশে বেকারী সামগ্রী  তৈরি করায় সানস বেকারীকে ৫হাজার ও   বৈধ লাইসেন্সবিহীন পানি বিশুদ্ধকরণ ও বিক্রয় করায় সফট ড্রিংকিং ওয়াটারকে ৫হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ৩ এপিবিএন । জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

নড়াইলে র‌্যবের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার কালিয়া থানাধীন ভোমবাগ গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও একটি কাঠের বাটযুক্ত লোহার কুড়ালসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সন্ত্রাসী হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের মো. আক্তার শেখের ছেলে মো. আনোয়ার শেখ (২৪)। 

র‌্যাব-৬ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন ভোমবাগ গ্রামে অভিযান পরিচালনা করে যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের  রাধারমন পাল এর উত্তর ভিটির আধাপাকা টিন শেড বসত ঘরের পূর্ব পাশের পকেট রুমের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও একটি কাঠের বাটযুক্ত লোহার কুড়ালসহ আনোয়ার শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালিয়া থানায়  ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট এর ১৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর কোতয়ালী মডেল থানাধীন হালশা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ১৯ আগষ্ট বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলা সদরের নারাংগালী গ্রামের মো. মোক্তার আলীর ছেলে মো. মিথুন আলী (৩০)। 

র‌্যাব-৬ জানায়, ১৯ আগষ্ট বিকেল পৌনে ৪টার দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন হালশা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়  নাস্তি ডিবের মোড় থেকে এক কেজি গাঁজাসহ মিথুন আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্ত বরদাশত করা হবে না: ইসলামী আন্দোলন খুলনা মহানগর

খবর বিজ্ঞপ্তি

সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ কর্তৃক সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে রাজনৈতিক দলগুলোকে দেয়া আইনি নোটিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার দাবির সাহস কোথা থেকে পায় জাতি তা জানতে চায়। অশোক কুমার ঘোষদের আষ্ফালন মেনে নেয়া যায় না। যারা ইসলাম, মুসলমান, মসজিদ, মাদরাসা সহ্য করতে পারে না, ৯২ ভাগ মুসলিম দেশে তাদের থাকার কোন অধিকার নেই।

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম সাংবিধানিক স্বীকৃত। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে। এ নিয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। অশোক কুমার ঘোষদের আষ্ফালন ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত। অবিলম্বে অশোক কুমার ঘোষকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এই অশোকরাই দেশের শান্তি বিনষ্ট করে ফায়দা নিতে চায়। এরা ইসলাম, দেশ ও মানবতার দুশমন। যারা ইসলাম সহ্য করতে পারে না তাদের জায়গা এখানে হবে না।

বিবৃতিদাতারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রশীদ, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ ইমরান হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, হাফেজ আব্দুল লতিফ প্রমুখ।

বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা: এ্যাড. মিলন এমপি

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা। জাতির মুক্তি ও স্বাধীনতার সংগ্রামে তাকে জেলের অভ্যান্তরে কাটাতে হয়েছে। বুধবার দুপুরে পৌর ভবন মিলনায়তনে এ ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমান, কাউন্সিলর মোতালেব হোসেন ফকির, ওয়ালিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, আজিজুল ইসলাম মিলন, মো. নান্না শেখ, মো. মহিদুল ইসলাম, রোকেয়া বেগম, কুরছিয়া আক্তারসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন আরো বলেন, বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের সামাজিক উন্নয়ন বেষ্টনি প্রকল্পের আওতায় এ ভাতা প্রদান চালু করেছেন, প্রতিটি উপজেলায় শতভাগ সুবিধাভোগীরা এর আওতায় আসবেন। অনুষ্ঠান শেষে জাতীর জনকের স্বপরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, পৌরসভায় ১৫শ’ ৫০ জন অসচ্ছল পরিবার, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী, ভাতা পাচ্ছেন। নতুনভাবে ৫৬ জন বয়স্ক ভাতা, বিধবা ৭১ ও প্রতিবন্ধী ২৪৮ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বই ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

নগরীর টুটপাড়ার মোড়ে ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার

নগরীর টুটপাড়া কবরখানার মোড়ে অবস্থিত বিদ্যুৎ বিচিত্রা দোকানে গত মঙ্গলবার গভীর রাতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে দোকানটির মালিক এস এম ইমদাদুল হক।

বিদ্যুৎ বিচিত্রা নামক ইলেকট্রিক দোকানটি নগরীর টুটপাড়া কবরখানার মোড়ে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। দোকানটি ইলেট্রিক পণ্যের চাহিদা মেটাতে সক্ষম বিধায় কষ্ট ও সময় নষ্ট করে বাজার এলাকায় আসতে হয় না অত্র এলাকার মানুষকে। দোকানটির স্বত্ত্বাধিকারী ইমদাদ জানান, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবারও যথারীতি দোকান বন্ধ করে রাত ১১টায় আমি বাসায় যাই। গতকাল বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে আমার দোকানের পূর্ব পার্শ্বে অবস্থিত প্রাইম ব্যাংকের বুথের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড ফারুক জানায়, আমার দোকানে চুরি হয়েছে। সে জানায়, চোরেরা দোকানের ৫টি তালাই ভেঙ্গে নিয়ে গেছে। আমি তৎক্ষণাত গার্ডকে সাথে নিয়ে দোকানে এসে দেখতে পাই দোকানের ৫টি তালাই ভাঙ্গা ও দোকানের ভেতর জিনিসপত্র ওলোট-পালোট করা। চুরির বিবরণ সম্পর্কে জানতে চাইলে ইমদাদুল বলেন, ক্যাশ বাক্স ভেঙ্গে চোরেরা নগদ ২লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে। চুরিকৃত পণ্যের মধ্যে বিআরবি কেবলের ২শ’ ২০ কয়েল তার যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা, ডিশের তার ৫৭ কয়েল যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির সিলিং ফ্যান ২৩টি যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। বিদেশি চার্জার টর্চ (জাপান ও চায়না) ১৬টি যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা, মাল্টি এক্সটেনশন কর্ড ৫৫ যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা, স্যুইচ, সকেট ও ক্যাপাসিটরসহ অন্যান্য পণ্য যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। নগদ অর্থসহ মোট ২৪ লাখ ৭৬ হাজার টাকার চুরি হয়েছে। চোরেরা দোকানের সামনে থাকা সিসি টিভির ৩টি ক্যামেরাই উল্টো করে রেখে যায় এবং ক্যামেরায় সংযোগকৃত হার্ডডিস্কটিও খুলে নিয়ে গেছে। এ ব্যাপারে গতকাল বুধবার খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার নম্বর-৯০০।

অপরদিকে চুরি যাওয়া দোকান বিদ্যুৎ বিচিত্রার পূর্ব পার্শ্বে অবস্থিত প্রাইম ব্যাংকের সিকিউরিটি গার্ড ফারুক জানায়, রাত আনুমানিক ২টা অথবা আড়াইটার দিকে খুটখাট আওয়াজে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন আমি বুথের বাইরে আসলে দেখতে পাই যে, ৪/৫জন লোক বিদ্যুৎ বিচিত্রা দোকানের সাামনে দাঁড়ানো এবং মনে হলো দোকানের ভেতরেও লোক আছে। আমি কিছু বোঝার আগেই ৩/৪ জন লোক এসে আমার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং আমার ঘাড় ধরে জোর করে বুথের ভেতরে নিয়ে বলে, চুপ করে বসে থাক না হলে তোকে জানে শেষ করে ফেলব। আমি ভয় পেয়ে বুথের ভেতর চুপ করে বসে থাকি। চোরেরা চুরি করার পর কোনদিকে গেছে বা কি কি চুরি করেছে আমি তার কিছুই জানিনা।

শহরের এমন গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে ৩/৪জন নাইট গার্ড থাকে ও একটি ব্যাংকের বুথে দায়িত্বরত সিকিউরিটি গার্ড থাকার পরও এমন দুর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তারা নিরাপত্তার অভাব বোধ করছে। অবিলম্বে দ্রুত চোরদের গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করছে এলাকাবাসী।

তেরখাদায় নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

খুলনার তেরখাদা উপজেলার ইছামতি চর এলাকায় ঈমান মোল্যা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঈমান মোল্যা রূপসার বামনডাঙ্গা এলাকার মৃত আব্দুল জব্বার মোল্যার পুত্র। বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার থেকে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোজ ছিলেন। তেরখাদা থানার এস আই স্বপন কুমার বলেন, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রতিদিনই নদীতে গোসল করতেন। একাধিকবার তিনি স্ট্রোক করেছিলেন। তার শরীরে কোন ক্ষত চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে নদীতে গোসল করতে নেমে তিনি তলিয়ে যান বলে তার মৃত্যু হয়েছে।

কেএমপির অভিযানে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

 গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ১জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রেতা সুমন রায় (২৪) কে গ্রেফতার করা হয়েছে। ওই সময় গ্রেফতার আসামীর কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সুমন সোনাডাঙ্গার বানরগাতি কৃষ্ণের মোড় এলাকার মনোহর রায় ওরফে মনোরঞ্জন রায়ের পুত্র। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

কপিলমুনিতে রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণ!

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনিতে ব্যাস্ততম বৈরাগীপাড়ার সড়কটির দখল করে পাকা ঘরের সিড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় রনজিৎ অধিকারী বিরুদ্ধে। ফলে রাস্তা সংকুচিত হওয়ায় প্রতিনিয়ত পথচারী ও যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। ঘটছে নানা দুর্ঘটনা।

সরেজমিন গিয়ে দেখাগেছে, মুল রাস্তা থেকে প্রায় ৩ ফুট রাস্তার জায়গা দখল করে ঘরের সিঁড়ি গড়ে তুলেছেন কবিরাজ রনজিৎ। ফকিরবাসা সংলগ্ন ডাঃ জিষ্ণুপদ মুখার্জির কিনিকে যেতে এবং কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যেতে এ রাস্তাটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য। স্থানীয় অনেকে অভিযোগ করেও কোন কাজ হয়নি। জানাগেছে, ফকিরবাসা মোড় থেকে শাখা রাস্তাটির কোন স্লোভ) তো নাই বরং মুল রাস্তাটির ৯ ফুটের মধ্যে প্রায় ৩ ফুট দখল করে ফেলেছেন কবিরাজ রনজিৎ। এতে করে রাস্তাটির দৃশ্যপট বদলে গেছে। ঘন বসতিপুর্ণ এ রাস্তাটির উপর দখলকৃত পাকা স্থপনা জনস্বার্থে অপসারনের দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বাগেরহাটে সাবেক এমপি করোনায় আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) সাবেক সংসদ সদস্য (এমপি) এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে। সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা এবং মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার নতুন করে জেলায় আরো ০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হল। এ পর্যন্ত বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৭৯৫ জন। আর আক্রাদের মধ্যে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের ৬৫ জন স্টাফ হয়েছে। আক্রান্তদের মধ্যে বাগেরহাট জেলায় এ পর্যন্ত মারা গেছে ১৮ জন । বাকিদের নিজেদের বাড়ি ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাগেরহাটে করোনায় বৃদ্ধের মৃত্যু, মোট ১৮, আক্রান্ত ৮০২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে শেখ মোহাম্মাদ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রন্ত হয়ে মোট ১৮ জনের মৃত্যু হল।মৃতদের মধ্যে অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, গ্রাম্য চিকিৎসক, পিতাপুত্র ও ব্যবসায়ী রয়েছেন। মৃত মোহাম্মাদ আলী বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর  গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।তিনি করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৮ আগস্ট)রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে বুধবার পাওয়া করোনা পরীক্ষা রিপোর্টে বাগেরহাটে আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে।এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা ৮০২ এ পৌছেছে। তবে এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬২০ জন। আক্রান্তদের মধ্যে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক ও ব্যবসায়ী রয়েছেন। বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সুব্রত দাস বলেণ, মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত এক রোগী সদর হাসপাতালে ভর্তি হন। বুধবার তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। জেলায় মোট ৮০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ জন।

পাইকগাছায় ২৪ ঘণ্টাও সন্ধান মেলেনি ডুবে যাওয়া দিনমঞ্জুর অহেদ আলীর

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় কাজ থেকে ফেরার পথে নদীতে নৌকা ডুবে নিখোঁজ দিনমজুর অহেদ আলী (৪৫)’র ২৪ ঘণ্টাও সন্ধান মেলেনি। সে পুরাইকাটি গ্রামের হাতেম সরদারের ছেলে। মঙ্গলবার বিকেল ৪টায় সে সহ ৭জন জনৈক মালেকের জমিতে ধান রোপন করে বাড়ী ফিরছিল। কপোতাক্ষ আলোকদ্বীপ খেয়াঘাটে নৌকায় পার হওয়ার সময় প্রবল পানির ¯্রােতে নৌকাটি ডুবে যায়। অন্যরা কূলে ফিরলেও ফিরেনি অহেদ আলী। সংবাদ পেয়ে স্থানীয়রা রাতভোর উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও তার কোন সন্ধান পায়নি। এদিকে, বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে তাকে নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বেনাপোলে মাদক ব্যবসায়ীকে আটক  করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে ৩১২ বোতল ফেন্সিডিল সহ জাহান আলী মোল্লা (৪৭)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে তাকে আটক করা হয় খরিডাংগা মাঠ থেকে। সে বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের হযরত মোল্লার ছেলে। ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল খড়িডাঙ্গা মাঠে অভিযোন চালিয়ে ভারতীয় ৩১২ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

এডভোকেট মো: এনায়েত আলীর রোগ মুক্তি কামনা বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির

খবর বিজ্ঞপ্তি

সংবিধান প্রণেতা সাবেক পৌর চেয়ারম্যান প্রবীন আইনজীবী এডভোকেট মো: এনায়েত আলী একটি কিনিকে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, নিজাম উর রহমান লালু, শাহিন জামান পন, বীর মুক্তিযোদ্ধা এসএম দাউদ আলী, মীনা আজিজুর রহমান, অধ্যাপক আবুল বাশার, শেখ আব্দুল্লাহ, মামুনুরা জাকির খুকুমনি, শেখ ফজলুর রহমান, এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, মিজানুর রহমান জিয়া, আফজাল হোসেন রাজু, রকিব উদ্দীন ফারাজি, এসএম ইকবাল হোসেন বিপব, আলহাজ্ব মিজানুর রহমান টিংকু, মতলেবুর রহমান মিতুল, এসএম আক্তারউদ্দিন পান্নু, শেখ মোহাম্মদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মো: খলিলুর রহমান, সরদার রবিউল ইসলাম, মো: মনিরুল ইসলাম, অধ্যাপক মো: আজম খান, এস এম দেলোয়ার হোসেন, রসু আক্তার, সরদার জিহাদুল ইসলাম প্রমুখ।

এদিকে আশু রোগ মুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন গ্লোবাল খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন, সদস্য সচিব রফিকুল ইসলাম চৌধুরী হাসান, প্রফেসর তাসরিনা বেগম, কোলকাতা কো অর্ডিনেটর চন্দ্রনাথ নাগ, ডাঃ হাসানুর রহমান সুমন, কানাডা কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, অষ্ট্রেলিয়া কো-অর্ডিনেটর আনিসুর রহমান রিতু ও শেখ হাফিজুর রহমান, শামসুল কাদের মজনু, পেন্সিলভেনিয়া কো-অর্ডিনেটর শাহ মোঃ আমানত, দুবাই কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুল ইসলাম, সুইজারল্যান্ড কো-অর্ডিনেটর আল মাসুদ, নেদারল্যান্ডস কো-অর্ডিনেটর গোলাম রব্বানী রাজা, সিংগাপুর কো-অর্ডিনেটর শেখ ইকবাল হোসেন, ফিনল্যান্ড কো-অর্ডিনেটর বাপ্পী ইসলাম, ইংল্যান্ড কো-অর্ডিনেটর রাসেল শাহরিয়ার, ইতালি কো-অর্ডিনেটর মশিউর রহমান, আফ্রিকা কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার কামরুল হুদা, কোরিয়া কো-অর্ডিনেটর দাস পুষ্পক কুমার, জাপান কো-অর্ডিনেটর গোলাম মাসুম জিকো, শাহ জিয়াউর রহমান স্বাধীন, ট্রেজারার শাহ আরিফুর রহমান সৈকত, কাজী সোহাগ, আল মাসুম সবুজ, কানাডা কো-অর্ডিনেটর মানস মন্ডল, লেবানন কো-অর্ডিনেটর নিলু মোল্লা, সাংবাদিক এইচআর তানজির, সাংবাদিক বিএইচ সজল, রাজু আহমেদ, আরিফুল হক, তানভীর সুজন, লোটাস খানসহ বিভিন্ন দেশের এবং বাংলাদেশের কো-অর্ডিনেটরবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ।

ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বালিনগর এলাকা থেকে ফেন্সিডিলসহ খায়রুল ইসলাম ওরফে আসাদুল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়। আসাদুল মহেশপুর উপজেলার মাথাভাঙ্গাপাড়া গ্রামের নুর বক্সের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে বালিনগর এলাকায় ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন’র নেতৃত্বে এস আই সেলিম রেজা, এস আই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট বসায়। এসময় বস্তা মাথায় নিয়ে সীমান্ত এলাকা থেকে আসা ৩ ব্যক্তিকে পুলিশ গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন বস্তা ফেলে পালিয়ে গেলেও খায়রুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে উদ্ধার করা হয় ৪’শ ৭৫ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

এমপি ও মেয়রকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট, পাল্টাপাল্টি মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের বক্তব্যের ভিডিও বিকৃত করে ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর বিরুদ্ধে ভিজিএফএর চাল নিয়ে মিথ্যা অপবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে দুই গ্রুপ। বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি বাদী হয়ে পাল্টাপাল্টি দুটি মামলা চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করেন।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেনের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম নিপ্পনসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে ১৬ মিনিট ৫৪ সেকেন্ড বক্তব্য রাখেন। কিন্তু ওই বক্তব্য কেটে ও এডিট করে ৩০ সেকেন্ডের একটি অসত্য ও বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচার করা হয়। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে একই ধারা মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৭ আগস্ট ভিজিএফের চাল নিয়ে চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমানের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়। আসামিরা তাদের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে মেয়রের নামে ভিত্তিহীন অপবাদ দিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করেছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ দুটি ধারায় বিভক্ত। গত ২৮ জুলাই ঈদুল আজহা উপলক্ষে গরীব অসহায়দের মধ্যে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে পৌর মেয়রের কার্যালয়ে এমপি এবং পৌর মেয়রের সমর্থকদের মধ্যে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে পৌর মেয়র এবং এমপি গ্রুপের সমর্থকবৃন্দ পৌরসভার সামনে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে মানববন্ধনের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করেন। এসব ঘটনা নিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানস্থলের বক্তব্য বা বক্তব্যের আংশিক কর্তন করে কিংবা বিকৃতভাবে সামাজিক মাধ্যমে দুই গ্রুপেরই কিছু চিহ্নিত উচ্ছৃঙ্খল রাজনৈতিক কর্মী বা নেতা জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বাজে মন্তব্য করতে দেখা গেছে। এ বিষয়ে দুটি গ্রুপই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বেনাপোল দিয়ে স্থলপথের পাশাপাশি রেলপথেও বেড়েছে বাণিজ্য

বেনাপোল প্রতিনিধি

মহামারি করোনার মধ্যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ও পেট্রাপোল দিয়ে স্থলপথের পাশাপাশি রেলপথেও আমদানি বাণিজ্য বেড়েছে। আর এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আর সরকারেরও রাজস্ব আয় বেড়েছে। বেনাপোল বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে। মহামারি করোনা সংক্রমণরোধে গত ২২ মার্চ রেল ও স্থলপথে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারত। হঠাৎ বাণিজ্য বন্ধের ফলে বেনাপোল বন্দরে প্রবেশের হাজার হাজার ট্রাক পণ্য নিয়ে আটকা পড়ে। পরবর্তীতে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দেশের অন্যান্য বন্দর দিয়ে আমদানি-রফতানি সচল হলেও এ পথে ভারতের সঙ্গে বাণিজ্য সচলে নানান প্রতিবন্ধকতা দেখা দেয়।এর ফলে ব্যবসায়ীরা ক্ষতির বিষয়টি উভয় দেশের বন্দর কর্তৃপক্ষকে জানায়, তাতেও সচল হয়নি বাণিজ্য। এক পর্যায়ে রেল কর্তৃপক্ষ, কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বিকল্পভাবে বাণিজ্য সচলে রেলপথে পার্সেল ভ্যানে দুই দেশের মধ্যে আমদানি বাণিজ্য চুক্তি হয়। বর্তমানে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে স্থলপথের পাশাপাশি রেলপথে কার্গো রেল, সাইডডোর কার্গো রেল এবং পার্সেল ভ্যানে সব ধরনের পণ্যের আমদানি বাণিজ্য শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের যেমন দুর্ভোগ কমেছে, তেমনি বাণিজ্যে গতি বাড়ায় সরকারেরও রাজস্ব আয় বেড়েছে।

রেলপথে বাণিজ্য প্রসার হওয়ায় হাসি ফিরে এসেছে বন্দর শ্রমিকদের মধ্যে। করোনার কারণে কাজ কমে যাওয়ায় শ্রমিকরা বিপাকে পড়েছিলো। ভারত থেকে আসা কন্টেইনার ট্রেনবেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, স্থলপথে ভারতের পেট্রাপোল বন্দরে অবরোধ, হরতাল, শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় পণ্য পরিবহন করতে না পেরে ব্যবসায়ীরা প্রায়ই লোকশানের কবলে পড়তেন। ভারত থেকে পণ্য আমদানি করতে অনেক ক্ষেত্রে এক মাসেরও অধিক সময় লেগে যেত। রেলপথে সব ধরনের পণ্যের আমদানি করতে পারায় এখন আর সে সমস্যা নেই।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সুজন জানান, করোনার অজুহাত দেখিয়ে ভারতের পেট্রাপোলের এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাসের পর মাস ট্রাক আটকে রেখে ফায়দা লুটছিলো। এমন পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হয় রেলপথে আমদানি বাণিজ্য। এভাবে চলতে থাকলে আশা করা যাচ্ছে চলতি অর্থ বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আসবে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, স্থলপথের পাশাপাশি আমদানিকারকরা রেলপথে পণ্য আমদানি করায় বেনাপোলে যানজট কমেছে, বেড়েছে আমদানি। সরকারও বেশি রাজস্ব পাচ্ছে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নৃশংসতা: মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও সময় চেয়েছে

যশোর প্রতিনিধি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে তিন কিশোর নিহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও সাত দিন সময় চেয়ে আবেদন করেছে। বুধবার (১৯ আগস্ট) তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আবুল লাইছ এ তথ্য নিশ্চিত করেন। গত ১৪ আগস্ট মন্ত্রণালয় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির প্রধান জানান, তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে গ্রেফতার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু এখনও এ ব্যাপারে কোনও আদেশ পাওয়া যায়নি।  সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আরও সাত দিন সময় চাওয়া হয়েছে। এদিকে, সমাজসেবা অধিদফতর গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ঢাকায় ফিরে গেছেন। তাদের তদন্ত প্রতিবেদন যেকোনও সময় সমাজসেবা অধিদফতরে জমা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ১৩ আগস্ট তুচ্ছ ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি তিন কিশোর মারপিটে নিহত হয়। এ সময় আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন ও কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা পুলিশ রিমান্ডে রয়েছে। 

জামাইয়ের সামনে গালিগালাজ, শাশুড়িকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে তুচ্ছ ঘটনায় গৃহবধূ সখিনা বেগমকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত সখিনা বেগম (৩৫) গয়ড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। আটকরা হলেন, মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও ছেলে জাহিদ হাসান(১৩)। স্থানীয়রা জানায়, আনোয়ার হোসেন ও ইমানুর রহমান সম্পর্কে ভাই। আনোয়ারের মেয়ে জামাই বাড়িতে থাকায় সখিনা তার ভাসুরের ছেলে ও তার মা মর্জিনাকে গালাগালিজ না করার জন্য অনুরোধ করলে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মর্জিনা বেগম, ছেলে জাহিদ হাসান এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলে সখিনাকে হত্যা করে। মেয়ে রাজিয়াকেও আঘাত করে। কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনীর উল গীয়াস জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত রাজিয়াকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিনেমার নামে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণ

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে মোবাইল ফোনে সিনেমা ও গান দেখানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর শামিম হাসান ওরফে শামিমুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শামিম একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। ঘটনার শিকার স্কুলছাত্রী জানায়, মঙ্গলবার রাতে প্রতিবেশী শামিম তাকে মোবাইল ফোনে সিনেমা ও গান দেখানোর কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় সে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য শামিম ভয়ভীতি দেখায়। সে বাড়িতে ফিরে ঘটনাটি তার পরিবারকে জানায়।

ঘটনা জানার পর মঙ্গলবার রাতেই পরিবারের সদস্যরা তাকে নিয়ে অভয়নগর থানায় গিয়ে শামিম হাসান ওরফে শামিমুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযুক্ত শামিমকে রাতেই আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

খুলনার খালিশপুরে হাসিব (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। নিহত ও আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।  হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে হাসিব মারা যায়। বাকি আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোরে করোনা শনাক্ত হলো ৪০ জনের

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় বুধবার যশোরের যে ৪০ জনকে করোনা পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে যশোর শহরের রয়েছেন ১৪ জন। এছাড়া অভয়নগর উপজেলার ১১, চৌগাছা ও কেশবপুর উপজেলার পাঁচজন করে, মণিরামপুরের তিন এবং শার্শার দুইজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর শহরে আক্রান্তদের মধ্যে রয়েছেন আরবপুরের বাবু (৪০), পুরাতন কসবার আতিউর রহমান (৬৫) ও রাহাত হোসেন (২৮), ষষ্ঠিতলাপাড়ার সাইফ মোহাম্মদ (৩৯) ও সাদিয়া আক্তার (৩৩), ইসলামী ব্যাংকের তৌকির রহমান (৫০), ঘোপের মনিরুজ্জামান (৩৭), ডা. আহসানুল হক সোহেল (৩৬) ও কামাল উদ্দিন (৪৩), নূতন উপশহর বি ব্লকের ৭৩ নম্বর বাড়ির নুসাইবা তাহসিন (১) ও ডা. গুলশান রহমান (৩৫), ডি ব্লকের ফজলুল করিম (৩২), জেল রোডের সৈয়দা জান্নাত (২৭) এবং নীলগঞ্জের তাপস কুমার ঘোষ (৪২)।

চৌগাছা উপজেলায় শনাক্ত হয়েছেন শহরের আম্রকাননপাড়ার সৌরভ (২৪), জগধরপুরের জাজিন্ত মন্ডল (৫০) ও বিউটি মন্ডল (২৬), জগদীশপুরের জিহান খান (১৭) এবং ঋষিপাড়ার রওশন আরা (৪৫)।

অভয়নগর উপজেলায় আছেন গুয়াখোলার সীমা হাজারী (৪০), মুফাজ্জেল (৪০) ও ফিরোজা বেগম (৭০), বুইকারার জেসমিন নাহার (৪০), পাইকপাড়ার সাইমা (১৯), চলিশিয়ার সামাদ হোসেন (২৯), নওয়াপাড়ার শাহ আলম মিনা (৪৩), চাপাতলার অর্জুন ব্রাহ্মণ (২৭) এবং বেঙ্গল মডেল কলেজের পারভীন আক্তার (৪৫)। এছাড়া অভয়নগরে নমুনা প্রদানকারী যশোর শহরের বারান্দীপাড়ার নাজমুল (৩৪) ও মণিরামপুরের চিত্ত বিশ্বাসের (৬২) নমুনা পজেটিভ এসেছে।

কেশবপুর উপজেলায় শনাক্তরা হলেন সোনলী ব্যাংকের নয়নকুমার দাস (৩১), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাবিবুর রহমান (৩২), আলতাপোলের নাসরিন সুলতানা (৩৬), নির্বাচন অফিসের নূর মোহাম্মদ গাজী (৫৫) এবং উপজেলা পরিষদের আশোককুমার সাহা (৩৮)।

শার্শা উপজেলায় আছেন কাজীবেডের মতিয়ার রহমান (৪৫) এবং উপজেলা পরিষদের হুমায়ুন কবির (৩২)।

মণিরামপুরে আক্রান্ত হয়েছেন তাহেরপুরের আব্দুল্লাহ আল-মামুন (৪৫), উপজেলা পরিষদের আব্দুল আজিজ (৬০) এবং পল্লী বিদ্যুতের মনিরুজ্জামান (২৮)।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার তদন্তে আরো সময়ের আবেদন

যশোর অফিস

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মমভাবে পিটিয়ে তিন কিশোর হত্যার ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরো সাতদিন সময় চেয়ে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।

তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আবুল লাইছ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে গ্রেফতার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু আদালতের কাছ থেকে এখনো কোনো আদেশ পাওয়া যায়নি। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আরো সাতদিন সময় চাওয়া হয়েছে।

১৩ আগস্ট খুনের ঘটনার পর গত ১৪ আগস্ট মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয় বলে জানিয়েছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

এদিকে, সমাজসেবা অধিদপ্তর গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ঢাকায় ফিরে গেছেন। তাদের তদন্ত প্রতিবেদন যেকোনো সময় সমাজসেবা অধিদপ্তরে জমা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের দায়িত্বশীলরা পিটিয়ে মেরে ফেলেন ‘বন্দি’ তিন কিশোরকে। ওই সময় পিটুনিতে আহত হয় অন্তত ১৫ জন। আহতদের পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন ও কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই চারজনসহ ইউনিসেফের নিয়োগ দেওয়া সাইকো সোশ্যাল কাউন্সিলর এখনো পুলিশ রিমান্ডে রয়েছেন।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা কমিটির অবস্থান কর্মসূচী পালন

যশোর অফিস

পাটের মণপ্রতি মূল্য ন্যূনতম তিন হাজার টাকা নির্ধারণ, রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো বেসরকারিকরণ সিদ্ধান্ত বাতিল, কৃষিভিত্তিক শিল্প আধুনিকায়ন ও জাতীয়করণসহ ৭দফা দাবিতে যশোর প্রেসকাবের সামনে অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের জেলা সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, ছাত্রনেতা মধু মঙ্গল বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেন জেলা যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু।

নেতৃবৃন্দ বলেন, পাট বাংলাদেশের সোনালী আঁশ। বর্তমানে দেশে পাটচাষীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। জিডিপিতে পাটের অবদান ০.২৫ শতাংশ এবং কৃষি জিডিপিতে ১.৩ শতাংশ। কিন্তু এই খাতকে ধ্বংস করতে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। যারা অংশ হিসেবে পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেয়া হচ্ছে। তাই এই সিদ্ধান্ত দ্রুত পাল্টাতে হবে। একই সাথে পাটের মণ ন্যূনতম তিন হাজার টাকা করতে হবে।

 অভয়নগরে স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অভয়নগর প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  গতকাল বিকালে অভয়নগরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভয়নগর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলেরর উদ্বোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, অভয়নগর থানা কমিটির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোল্যা হাবিবুর রহমান (হাবিব), উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মনিরুল আলম ফারাজী, অভয়নগর থানা যুবদলের আহব্বায়ক মোঃ মাসুদ রানা, যশোর জেলা যুবদলের সহ-সাঃ সম্পাদক আব্দুর রশিদ,  সহ-সাঃ সম্পাদক মোঃ কামাল হোসেন, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- আহব্বায়ক মোঃ মাহাবুব হোসেন, রিয়াজ উদ্দিন মিঠু, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- আহব্বায়ক মোঃ হাফিজুর রহমান,  যশোর জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক তরফদার নাজির উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাসুদ রানা তুহিন, এসময় উপস্থিত ছিলেন  যুবদল নেতা মোঃ জোবায়ের হোসেন, রেজাউল ইসলাম রেজা, গোলাম রসুল, মোঃ শিশির, স্বেচ্ছাসেবক দল নেতা মতিয়ার রহমান, সাগর শেখ,  রেজোয়ান হোসেন,  মোঃ সোহাগ হোসেন, একরামুল ইসলাম,  ছাত্রদল নেতা মোঃ তানভীর তরফদার আবু হানিফ শেখ,  হানিফ মুন্সী, তবিবুর রহমান সাদ্দাম, মোঃ মামু হোসেন, নৃরে নাইম, আলামিন হোসেন, মোঃ হানিফ, সাইদ শেখ, রকিবুল জানান রকি, সাজ্জাদ হোসেন, সুজন ফারাজি, হৃদয় শেখ, বি এম বিল্লাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ আলোচনা সভাশেষে বিএনপির চের্য়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আতœার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে তাবারক বিতরন করা হয়।

কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি

রাজনৈতিক প্রতিপক্ষের কুপরামর্শে কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানি করতে নারী কর্তৃক ব্লাক মেইল এবং মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়ার পরানপুর গ্রামের শেখ মোশাররফ হোসেন এর ছেলে মেহেদী হাসান নাইস। বুধবার ১৯ আগস্ট দুপুরে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান নাইস জানান, আমি কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক। আমার রাজনৈতিক জীবনে কোন নারীকে হয়রানি বা অপরাধ কর্মকান্ডের অভিযোগ নেই। আমি বর্তমানে উপজেলা যুবলীগের প্রার্থী হিসাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। কিন্তু সম্প্রতি আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গণপতিপুর এলাকার হানিফ আলীর কন্যা মুন্নি আক্তারকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মুন্নি আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার সাথে আমার কোন সম্পর্ক ইতোপূর্বেও ছিলো না। বর্তমানেও নেই। অথচ সে বিভিন্ন দপ্তরে মিথ্যাচার করে নানান আপত্তিকর অভিযোগ করে যাচ্ছে। মুন্নির মা শাহানারা ও পিতা হানিফ মেয়ের এধরনের অকর্মের প্রতিবাদ না করেও উল্টো তার পক্ষ নিয়ে এই ন্যাক্কার জনক কাজে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন মুন্নির সাথে বছর খানেক আগে ২/১ দিন মোবাইলে কথা হলেও তাকে সেভাবে কোন ধরনের আশ^াস তো দূরের কথা কোন সম্পর্কই তৈরি হয়নি। শুধু মাত্র রাজনৈতিক সুনাম নষ্ট করতে আমার রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে এবং আমার কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার লক্ষ্যে এধরনের জঘন্যতম মিথ্যাচারে লিপ্ত হয়েছে মুন্নি ও তার পরিবার। এতে আমার সামাজিক মান মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ১২ বছর ছাত্রলীগের রাজনীতি করে আসছি। এ দীর্ঘ সময়ে আমার বিরুদ্ধে কেউ নারী কেলেঙ্কারী বা অভিযোগ দিতে পারলো না। অথচ যেই যুবলীগের মত একটি গুরুত্বপূর্ণ সংগঠনের পদপত্যাশা করছি ঠিক সেই সময়ে স্থানীয় কুচক্রী মহলের স্বার্থ উদ্ধার করতে আমাকে এবং আমার পরিবারকে সামাজিক-রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এধরনের

কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমি বর্তমানে বিবাহিতা স্ত্রীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঘর সংসার করে যাচ্ছি। কিন্তু ওই চরিত্রহীন অর্থলোভী মুন্নী এবং তার পরিবারের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছি। আমার রাজনৈতিক ও সামাজিক মান রক্ষার্থে ওই চরিত্রহীন অর্থলোভী মুন্নী ও তার পিতা-মাতার

বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১১নং দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সানি খান, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ।

মশিয়ালীতে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করে  লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগে স্বামী আটক

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালিতে নিজ স্ত্রী অনন্যা চৌধুরী হীরা (২৮)কে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে  আত্যহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় অভিযুক্ত স্বামী এম কে আই জিসান কে আটক করেছে পুলিশ । দামোদার এলাকার আমির হোসেন এর মেয়ে অনন্যা চৌধুরী হীরা কে মশিয়ালি গ্রামের মৃত নুরুল হকের পুত্র জিসান এর সাথে প্রায় ৯ বছর আগে  বিয়ে হয় , বিয়ের পর থেকে স্বামী জিসান বিভিন্ন অজুহাতে স্ত্রী হীরা কে অমানুষিক নির্যাতন করতো।এ ঘটনায় খানজাহান আলী থানায় একাধিক বার জিডি ও অভিযোগ করা হয়েছে বলে জানান হীরার পিতা আমির হোসেন চৌধুরী,  কিন্তু হীরা তার  ছোট ২  টি বাচ্চা মরিয়ম (১০) তামিম মোহাম্মাদ ( ৫)  এর ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর নির্যাতন মেনে নিয়ে সংসার করছিল । হীরার ভাইয়ের স্ত্রী মিম জানান  ১৮ আগষ্ট  মঙ্গলবার রাতে হীরার  মোবাইলে একাধিক বার ফোন দিলে কেউ  রিসিভ করেনি। পুনরায় সকালে ফোন দিলে হীরার স্বামী মোবাইল রিসিভ করে বলে হীরা বাড়িতে নেই, কোথায় গেছে খুজে জানিনা, এ কথা বলার পর পাশে থাকা হীরার ছেলে তামিম বলে মা তো মারা গেছে, মোবাইলে একথা শোনার পর আমার শশুর সহ পবিারের সবাই মশিয়ালিতে হীরার শশুর বাড়িতে গিয়ে দেখি তার স্বামী ঘরে রয়েছে।  জিসান এর কাছে হীরার কথা জানতে চাইলে সে বলে তাকে খুজে পাচ্ছিনা , এর পর আমার শশুর পাশের ঘরে গিয়ে দেখে  ঘড়ের আড়ার সাথে হীরার  গলায় ওড়না প্যাচানো লাশ ঝুলানো রয়েছে । তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দিলে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং স্বামী জিসানকে আটক করে । খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন সুরতহাল রিপোর্ট শেষে লাশের ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি আরোও বলেন হীরার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । এ রিপোট লেখা পর্যন্ত খানজাহান আলী থানায়  মামলার প্রস্তুতি চলছিলো ।

ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা শাখার ঈদ পুনর্মিলনী সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বন্যায় ক্ষতি গ্রস্থদের ত্রাণ সংগ্রহ, করোনায় মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত ও অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠান ১৯ আগষ্ট বুধবার সকাল ১০টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয় থানা সভাপতি আলহাজ্ব মোঃ জামিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন মাওঃ সিরাজুল ইসলাম, মোঃ বজলুর রহমান, নজরুল হুদা চৌধুরী, মান্নান মুন্সি, কামরুল হুদা চৌধুরী, আব্দুল জলিল, মোঃ সুমন, ইলিয়াজ হোসেন, মোঃ লিয়াকত,  এস্কেন্দার আলী,  আব্দুল্লাহ আল তামিম, আজাদ মোল্যা মনির হোসেন প্রমুখ।

আফিলগেটে প্রবাসী বাড়ির সামনে  পরিত্যাক্ত অবস্থায় ককটেল সদৃশ্য বস্তুু

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেটে সৌদি প্রবাসী মোঃ সিরাজুল ইসলামের বাসার সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ টি ককটেল সদৃশ্য বস্তু পাওয়াতে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল ১০ টায় প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম বাসা থেকে বের হবার সময় লাল টেপ দিয়ে পেচানো একটি বস্তু দেখতে পায়। এ সময় বিষয়টি তিনি স্থানীয়দের মাধ্যমে থানায় জানান । খবর পেয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনাস্থলে পৌছান। বেলা ১ টার দিকে কেএম পি ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গির হোসেন, দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার বায়জিদ ইবনে আকবার ও র‌্যাব ৬ এর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং  র‌্যাব ৬ এর বোমা ডিস্পোজাল টিম এসে এটা উদ্ধার করবে । 

খুলনা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইমরানের নির্দেশনায় শিরোমনিতে বৃক্ষরোপণ

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের নির্দেশনায় মুজিব শতবর্ষ ও শোকাবহ আগষ্ট উপলক্ষে খুলনা জেলা ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম জিমের পরিচালনায়  বুধবার সকাল ১০ টায় শিরোমণি হাফেজিয়া মাদ্রাসা , শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত, খানজাহান আলী থানা   ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, জেলা ছাত্রলীগ নেতা মিনহাজ ইসলাম রাদ, শান্ত, শরিফুল রহমান প্রমুখ ।

সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ-নির্মাণের চেক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১’শ ৯৬টি পরিবার ও ২৬টি প্রতিষ্ঠানের মাাঝে বিনামূল্যে ২’শ ২২ বান ঢেউটিন ও গৃহ-নির্মাণ বাবদ ৬লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এ সব ঢেউটিন ও চেক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি, সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিমসহ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সাতক্ষীরা সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১শ’ ৯৬টি পরিবার ও ২৬টি প্রতিষ্ঠানের মাাঝে বিনামূল্যে এই ঢেউটিন ও গৃহ-নির্মাণ বাবদ ৬ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সাতক্ষীরার তালায় মৎস্যজীবী হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালার জেয়ালা নলতা গ্রামের মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান এবং তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে । বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে শুরু হয় এই বিক্ষোভ সমাবেশে। এতে তালা উপজেলা সদরের হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। এ সময় খুনী সরদার মশিয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা সাতক্ষীরা শহর । শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসুচি পালন করে। পরে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক এ সময় এই হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আশ^স্ত করেন। তিনি বলেন, স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে। একই সাথে তারা সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াতের কাছে ময়না তদন্তের সঠিক রিপোর্টের দাবিতে আরো একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা রুহুল আমিন নিকারী, আবু হায়াত নিকারী, সালেহা বেগম প্রমুখ। বক্তারা এ সময় সরদার মশিয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান।

উল্লেখ্য ঃ সোমবার রাতে তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরার সময় সেলিম নিকারীকে আটক করে মারপিট করে সরদার মশিয়ারসহ তার সহযোগী তুহিন শেখ ও রনি। ছেলে সেলিম নিকারীকে এ সময় বাঁচাতে গেলে বাবা লুৎফর নিকারীকেও তারা মারপিট করে। এতে ঘটনাস্থলেই নিহত হন লুৎফর নিকারী।

বেতাগার ১নং ওর্য়াড সদস্য হোল্ডিং ট্যাক্স আদায়ে আবারও দ্বিতীয়

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন আবারও হোল্ডিং ট্যাক্স আদায়ে শতভাগ সফলতা অর্জন করেছেন। এই নিয়ে তিনি দ্বিতীয় বারের মত সফলতা অর্জন করেন। গত ২০১৯-২০অর্থ বছরও একই ধারাবাহিকতা বজায় রেখে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। যা সারাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত। জানা গেছে,২০২০-২১অর্থ বছর শুরু হলে বেতাগা ইউনিয়ন পরিষদের সকল মেম্বরদের মধ্যে হোল্ডিং ট্যাক্স আদায়ের প্রতিযোগীতা শুরু হয়। সে মোতাবেক ১নং মাসকাটা ওয়ার্ডের সকল জনগন উন্নয়নের সার্থে শতভাগ ট্যাক্স প্রদান করেছেন। এখানের ৪৭৫টি খানার মধ্যে ধার্যকৃত ট্যাক্স ৭০.০০০/-টাকা। ২০২০-২১অর্থ বছর শুরুর ১ম মাসেই তারা পরিশোধ করেন। যা সারাদেশের মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত।

দেবহাটায় এসি ল্যান্ডের অভিযানে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী

কে.এম রেজাউল করিম, দেবহাটা

দেবহাটায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলামের অভিযানে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। পরে ভ্যাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম ঐ কন্যার পিতাকে নগদ টাকা জরিমানা করেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলা সদরের মৃত আজিবর রহমানের ছেলে বিলায়েত হোসেনের নাবালিকা কন্যাকে বিবাহ দেয়া হচ্ছে। তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের নির্দেশনা মোতাবেক উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। সেসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম কন্যার পিতা বেলায়েত হোসেনকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেনা বলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম জানান, বাল্য বিবাহ একটি সামাজিক সমস্যা ও আইনানুগভাবে অপরাধ। আমাদের সমাজ থেকে এই সামাজিক ব্যধি দূর করতে তিনি সকলের সচেতনতাবোধ তৈরীর আহবান জানান। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীসহ ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।

দেবহাটায় প্রেসকাবের সভাপতি ও সম্পাদককে ওয়ার্ল্ড ভিশনের পিপিই প্রদান

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় প্রেসকাবের সভাপতি ও সম্পাদককে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। মহামারি করোনাকালীন সময়ে সকল প্রতিকূলতা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট-লাইনের যোদ্ধা হিসেবে কর্মরত গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে দেবহাটা প্রেসকাব নেতৃবৃন্দকে পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। দেবহাটার পারুলিয়াস্থ ওয়ার্ল্ড ভিশনের এরিয়া অফিসের আয়োজনে বিকালে দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের পক্ষ থেকে দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পাকে এসকল স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার। এসময় সুশীলনের প্রজেক্ট অফিসার রাসেল আহম্মেদ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পলভক্ত মন্ডলসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা উপকরণের মধ্যে ২ পিস পিপিই (গাউন), ২০ জোড়া সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, ১০০ পিস সার্জিক্যাল ফেস মাস্ক এবং দুইটি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। দেবহাটা প্রেসকাব নেতৃবৃন্দ এই দূর্যোগকালীন সময়ে মিডিয়া কর্মীদের এই ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য ওয়ার্ল্ড ভিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

শরণখোলায় করোনা উপসর্গ নিয়ে সহকারী প্রকৌশলী মৃত্যু

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরনখোলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন রাজৈর গ্রামের  মোঃ মোশারেফ হোসেন। মঙ্গলবার রাত ১১ টার দিকে খুলনা নেয়ার পথে তিনি মারা যান। তিনি ওই গ্রামের মৃতঃ আবুল হাশেমের পুত্র। মোশারেফ হোসেন মঠবাড়িয়া এলজি,ইডি অফিসের সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। মোঃ তরিকুল ইসলাম জানান,  মোশারেফ হোসেন জ্বর, গা- ব্যথা, শ্বাস কস্টো নিয়ে মঙ্গলবার দুপুরে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে সন্ধায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়। যাবার পথে রাত ১১ টার দিকে মৃত্যু হয়। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেম্পল রিপোর্ট আসলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  ডাক্তার তরিকুল জানান, তার উপসর্গ গুলো ছিলো করোনা কেন্দ্রিক।

মহেশপুরে একই ডাক্তারের হাতে ১৩ দিনের ব্যবধানে তিন প্রসুতি মায়ের মৃত্যু ॥ কিনিক গুলোর বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

একই ডাক্তারের ভুল সিজার অপারেশন করার কারনে গত ১৩ দিনের ব্যবধানে তিন প্রসুতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত ওই কিনিক গুলোর বিরুদ্ধে প্রসাশনিক ভাবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তিন জন প্রসুতি মায়ের মৃত্যু হলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রয়েছে চুপ চাপে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কারনেই ঝিনাইদহের মহেশপুরে ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠেছে কিনিক নাম ধারী কসাইখানার। আর এসব কিনিক নাম ধারী কসাইখানায় নেই কোন ডাক্তার,নার্স,আয়া। এসব কিনিক গুলোতে ঝাড়–দার হয়েছে নার্স আর সুইপার যদি আয়া হয় আর ভাড়া করা ডাক্তার দিয়ে যদি কিনিক গুলো চালানো হয় তাহলে মৃত্যু মিছিল কেউ ঠেকাতে পারবেনা।

এসব কারনেই ১৩ দিনের ব্যবধানে তিন প্রসুতি মায়ের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ৬ আগষ্ট মহেশপুরের নেপা মোড়ের একতা কিনিকে সেজিয়া গ্রামের নাঈম হাসানের স্ত্রী লাবনী আক্তার (১৮), ৯ আগষ্ট নেপা মোড়ের মা ও শিশু প্রাইভেট হাসপাতালে জিনজিরা পাড়ার শিকতার আলীর স্ত্রী মরিয়ম খাতুন (৩০) ও সর্বশেষ গত ১৮ আগষ্ট মহেশপুরের পাতিবিলা মোড়ের শুভ কিনিক এন্ড প্রাইভেট হাসপাতালে হাবাশপুর স্কুল পাড়ার সামাউল ইসলামের স্ত্রী রিনা খাতুন (৩২) সিজার অপারেশন করার সময় অপারেশনের টেবিলেই মৃত্যু হয়। তিনটি সিজার অপারেশনই করেন ভাড়াটে নেশাগ্রস্ত ডাক্তার সোহেল রানা।   

নেপা ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান,এলাকার কোন কিনিকে ডাক্তার নেই। নেই কোন নার্স। তাহলে একটা কিনিক কিভাবে চলে। স্বাস্থ্য বিভাগকি ওদের কিনিকের সাইবোর্ড ঝুলিয়ে মানুষ মারার লাইন্সেস দিয়েছে।

কিনিক মালিক সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, আমি অনেক আগে থেকেই প্রতিটা কিনিক মালিকদেরকে বলে দিয়েছিলাম নেশাগ্রস্ত ডাক্তার সোহেল রানাকে দিকে যদি কেউ আপারেশন (ওটি) করান তাহলে এর দায়ভার সমিতি নেবেনা। সব দায়ভার কিনিক মালিককেই নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আঞ্জুমানআরা মহেশপুরের কোন কিনিকে ডাক্তার ও নার্স নেই স্বীকার করে জানান, আমি খুব তারাতারিই মহেশপুরের সব কিনিক গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তিনি আরো জানান,আমি নিজে ডাক্তার সোহেল রানাকে আমার এলাকায় কোন ধরনের অপারেশর করা থেকে বিরত থাকতে বলেছি। তার পরও সে গোপনে কিভাবে করলো। তাছাড়া আমি এলাকার সকল কিনিক মালিকদেরকে আগেই বলে দিয়েছিলাম আপনারা ডাক্তার সোহেল রানাকে দিয়ে কোন ধরনের অপারেশন করাবেননা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল জানান, আমার এলাকায় কাগজপত্র বিহিন কোন কিনিক আমি চলতে দেবোনা। তাছাড়া প্রতিটা কিনিকে সর্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার,ডিপ্লমা নার্স ও অভিজ্ঞ আয়া থাকা লাগবে। তা না হলে সে কিনিক বন্ধ।

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল জানান, যেখানে কোন ভালো ডাক্তার বা নার্স নেই সে সব কিনিক গুলো কি ভাবে চলছে। আজ যদি কিনিক গুলোতে ভালো ডাক্তার-নার্স থাকতো তাহলে পর পর তিনজন প্রসুতি এ ভাবে মারা যেতো না।

রামপালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুভ উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বুধবার সকাল ৯ টায় উপজেলার তুলশীরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমলাই পবনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবিন্দপুর শহীদ মুক্তিযোদ্ধা সরদার ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবন ও বালিয়াডাঙ্গা টু ভাঙ্গনপাড় সড়ক, সোনাতুনিয়া বাসইষ্টান টু উজলকুড় ইউনিয়ন পরিষদ সড়ক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সেখ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউএনও সাধন কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,রামপাল থানার ওসি মঞ্জুরুল আলম,বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লা, আবু হানিফ সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দূর্নীতির কাগজপত্র পোড়ানো অভিযোগ

শরিফুল ইসলাম লোহাগড়া,নড়াইল ঃ

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয় ধামাচাপা দিতে ওই কর্মকর্তা গোপনে প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে । ওই কর্মকর্তার দূর্নীতির বিষয়টি তদন্তকালে  কাগজপত্র না দেখাতে পেরে অফিস সহকারীর উপর দায় চাপাচ্ছেন। এ ব্যাপারে গত বুধবার অফিস সহকারী কাম কম্পিউটার  মুদ্রাক্ষরিক মনিরুজ্জামান উপজেলা নির্বাহী  কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কাগজ পোড়ানোসহ দূর্নীতির বিষয়ে  তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছেন।

অভিযোগে জানা গেছে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গত ২০১৮-১৯ অর্থ বছরে ১৭টি সেতু/কালভার্টের সিডিউল বিক্রির ৪ লাখ ৮৬ হাজার এবং এইচবিবি রাস্তার সিডিউল বিক্রির ৬ লাখ টাকা সরকারী কোষাগারে জমা  না দিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এ করিম আত্মসাত করেন এবং অফিসের লোকদের গালিগালাজ করেন বলে  তৎকালিন অফিস সহকারী জিয়াউর রহমান  ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে  লিখিত অভিযোগ করেন।  অভিযোগের ভিত্তিতে দূর্নীতি দমন কমিশন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নড়াইলের জেলা প্রশাসককে নির্দেশ দেন । এরই প্রেক্ষিতে জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মিজানুর রহমান চলতি বছরের ৬ জুলাই  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সিডিউল বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে  আত্মসাতের বিষয়ে তদন্তকালে ওই কর্মকর্তা নথি পত্রাদি উপস্থাপন করেননি। অভিযোগে আরো জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত এস. এ করিম গত ২০১৮-১৯ অর্থ বছরের সেতু/ কালভাট ও ২০১৯-২০ অর্থ বছরের হেরিং বোন বন্ডকরন প্রকল্পের সিডিউল, সিএস শীটসহ  সকল কাগজপত্র এস এ করিম  নিজ কক্ষের আলমারিতে সংরক্ষন করেন যার তালা-চাবি অন্য কোন কর্মচারীর কাছে নেই।  এ সুযোগে ওই কর্মকর্তা অফিসের সাবেক অফিস সহায়ক শিকদার আশরাফুল আলম ও কার্যসহকারী  হারুন অর রশিদের সহযোগিতায় রাতের আঁধারে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দিয়েছেন, যা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের নৈশ প্রহরীরা অবহিত আছেন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এ করিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানান,অভিযোগের বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে   সুরাহা করা হবে  বলে তিনি জানান।

খুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নিশাত তারান্নুমের মাতার ইন্তেকালে উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নিশাত তারান্নুমের মাতা রোখসানা ফেরদৌসী মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় রাজশাহীতে একটি কিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্বামী এবং ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১২ টায় মরহুমার নামাযে জানাজা শেষে তাঁকে শহরের একটি কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নিশাত তারান্নুমের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সমাজবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরাসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এছাড়া পৃথক বিবৃতিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নিশাত তারান্নুমের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস।

দেবহাটায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত: ৩

দেবহাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানাযায়, বুধবার আনুমানিক বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দেবহাটা উপজেলার পারুলিয়া কদবেল তলা ও ভুমি অফিসের মধ্যবর্তী  স্থলে  পশ্চিম পার্শ্বে একটি পিকআপ থাকায় দুটি মোটর সাইকেল মুখো মুখি সংঘর্ষ হয়। এতে পারুলিয়া সেকেন্দ্রা গ্রামের মৃত ছিয়াম উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম ও অজ্ঞাত আরো একজন আহত হয়। অপর একটি মোটর সাইকেলে ভোমরা স্থল বন্দরের সি এন্ড এফ এ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী ওহিদুল ইসলামের  পুত্র ফরহাদ হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সখিপুর হাসপাতালে নিয়ে গেলে  প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপিতালে রেফার্টকরে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে আহতরা সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাযায়।পরে ঘটনা স্থল পরিদর্শন করেন দেবহাটা থানার সদ্য যোগদান  কৃত এস আই মহিত। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করেন।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তার ২ পুত্রসহ ৪ জন করোনা পজিটিভ

ইলিয়াস হোসেন, তালাঃ  

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তার দুই পুত্রসহ নতুন করে ৪ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন  তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তার পুত্র সজল ঘোষ ও স্বচ্ছ ঘোষ এবং উপজেলার জেয়ালা নলতা গ্রামের মোঃ সোহেল হোসেন। বুধবার (১৯ আগষ্ট) তালা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ৩০ নারীসহ মোট ১৩৪ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। তবে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন রোগির বাড়ি বিভিন্ন উপজেলায় হলেও তারা চাকুরীর সুবাদে তালা উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করে বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বুধবার সাতক্ষীরা জেলায় ৬ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯২৪ জন।  এদিকে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৭ জন বলে জানা গেছে।