অনলাইন ডেস্ক।।
ফিলিস্তিনি সাংবাদিক আসমা হারিসকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ছয় মাস প্রশাসনিকভাবে কারাগারে বন্দি রাখার পর বুধবার দেশটির ডেমন কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র এ কথা জানিয়েছে।
আজ বৃহম্পতিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলে রামাল্লা থেকে হারিসকে আটক করা হয়। কোনো অভিযোগ বা বিচার ছাড়াই হারিসকে ডেমন কারাগারে বন্দি করে রাখা হয়।
গাজা গণহত্যা শুরু করার পর ফিলিস্তিনের অনেক পুরুষ ও মহিলাকে বন্দি করা হয়। এসব বন্দিদের ওপর খারাপ আচরণ এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়।
ইসরায়েল ২৭ প্রশাসনিক বন্দিসহ ৯৬ ফিলিস্তিনি নারীকে ডেমন কারাগারে আটকে রেখেছে। যদিও এই সংখ্যায় ইসরায়েলের হাতে গাজার বন্দিরা নেই।
হারিসকে মুক্তি দিলেও আরও ছয়জন নারী সাংবাদিক ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছেন।











































