Home আঞ্চলিক সুন্দরবনে বিশেষ প্রশিক্ষণ সফরে এলেন ২১দেশের সেনাবাহিনীর ৭৫পদস্থ কর্মকর্তা

সুন্দরবনে বিশেষ প্রশিক্ষণ সফরে এলেন ২১দেশের সেনাবাহিনীর ৭৫পদস্থ কর্মকর্তা

33

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের করমজলে বিশেষ প্রশিক্ষণ ভ্রমণে এসেছেন ২১টি দেশের ৭৫জন সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা। বুধবার (২অক্টোবর) তারা সুন্দরবনের করমজলে আসেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বুধবার রাত পৌনে ১২টায় এ তথ্য জানিয়ে বলেন, বিশেষ প্রশিক্ষণে করমজলে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের৭৫ জন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সাথে তাদের পরিবারের সদস্যরাও আছেন। তিনি আরও বলেন, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও তাদের পরিবারসহ মোট ৮৫জন সদস্য বিশিষ্ট একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের দল বিশেষ প্রশিক্ষণ সফরে করমজল ভ্রমণ করছেন। এসব কর্মকর্তার সফর উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য গত ২৯সেপ্টেম্বর খুলনা নৌ অঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিও দেওয়া হয়।
ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ, দর্শনীয় স্থানসমূহ প্রদর্শন ও ইংরেজি ভাষার ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা প্রদাণে জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিস্কার- পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয় বলেও জানান তিনি।
ভ্রমণ শেষে তারা সুন্দরবনের অপরুপ সৌন্দর্যের প্রশংসাসহ বনরক্ষীদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির জানান।