Home খেলাধুলা অবসর ভেঙে বার্সেলোনায় শেজনি

অবসর ভেঙে বার্সেলোনায় শেজনি

18


স্পোর্টস ডেস্ক।।

সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। আজ বুধবার এল আনুষ্ঠানিক ঘোষণা। অবসর ভেঙে ভয়চেক শেজনির বার্সেলোনায় যোগ দেওয়ার ঘটনা জানাল স্প্যানিশ এই ক্লাবটি। গত মাসেই পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন জুভেন্টাস ও আর্সেনালের সাবেক এই গোলরক্ষক।

আজ বুধবার বার্সেলোনা জানিয়েছে, চলতি মৌসুমের জন্য ৩৪ বছর বয়সী শেজনিকে চুক্তিভুক্ত করেছে তারা। জুভেন্টাসের হয়ে তিনটি করে সিরি’আ ও ইতালিয়ান কাপ জয়ের অভিজ্ঞতা আছে এই তারকার। আর্সেনালের হয়েও শিরোপা জিতেছেন তিনি।

হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে এবারের স্প্যানিশ লা লিগাটা দারুণভাবে শুরু করেছিল বার্সেলোনা। তবে তাদের জন্য দুঃসংবাদ হয়ে আসে গত সপ্তাহে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের চোটের খবর। পরে জানা যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। পুরো মৌসুমই শেষ হয়ে যেতে পারে স্টেগেনের। জার্মান এই গোলরক্ষকের শূন্যতা পূরণেই শেজনিকে নিয়ে এল বার্সা।