Home আঞ্চলিক ওসির ভূমিকা প্রশ্নবিদ্ধ ! খুমেক হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের নামে মিথ্যা মামলা গ্রহনের...

ওসির ভূমিকা প্রশ্নবিদ্ধ ! খুমেক হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের নামে মিথ্যা মামলা গ্রহনের অভিযোগ

50


স্টাফ রিপোর্টার।।
খুলনা সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত মামলা নিয়ে ওসির ভূমিকায় প্রশ্ন দেখা দিয়েছে। মামলার বাদী অনুপম কুমার মন্ডল এক সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং পরিচছন্নতাকর্মী হিসাবে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। চাকুরী করা কালীন তিনি কোম্পানী কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে সমআপূর্ন বেতন পায়নি এবং মামলার আসামীরা অস্ত্র ঠেকিয়ে টাকা দাবি করেছেন বলে উল্লেখ করে সোমবার সোনাডাঙ্গা থানায় ৪২০ ও ৪৫৬ ধারায় একটি এজাহার দাখিল করেন। এজাহার দাখিলের পরে ওসি কোন ধরণের তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করায় ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


বাদীর দায়েরকৃত মামলার ১নং আসামী নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক ও এস.এস. গ্রুপের চেয়ারম্যান হেমায়েত হুসাইন ফারুক জানান, বাদী অনুপম কুমার মন্ডল এর মামলাটি ভুয়া ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। একটি কুচক্রি মহলের চক্রান্তে অভিযোগকারী মামলটি দায়ের করেছেন। তিনি বলেন, বাদীর যদি কোন বেতন অথবা টাকা পাওনা থাকে তাহলে তিনি কোম্পানীকে জানাতেন। অভিযোগকারী পূর্বে ১০০ লটের কর্মচারী ছিল বর্তমান তিনি কোম্পানীর কোন কর্মী না।

এছাড়া অভিযোগকারী যে সকল কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা সকলে আউটসোর্সিং কর্মী তাদের বিরুদ্ধে অভিযোগকারীর কোন অভিযোগ থাকলে নিয়ম অনুযায়ী কোম্পানীকে অবগত করা উচিৎ ছিলো। অভিযোগকারীকে যদি কোন কর্মী হুমকি অথবা টাকা পয়সা দাবি করে থাকে তাহলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় জিডি করতে পারতেন। তিনি আরো বলেন অভিযোগকারীর সাথে তার কখনো কোন কথা হয়নি। তিনি আরো বলেন, চক্রান্তকারীরা হাসপাতালে স্বাস্থ্য সেবা ব্যহত ও পেশী শক্তির নিজ রাজত্ব স্থাপনের এধরনের কাল্পনিক মামলা দায়ের করেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আলিমুজ্জামান নিজের অপকর্ম ঢাকতে মিথ্যা মামলা করেছেন বলে তিনি মনে করছেন। আলিমুজ্জামান ঠিকাদারের কাছে টাকা চাওয়ায় এবং ঠিকাদার টাকা না দেয়ায় বাদীকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন বলে তিনি দাবী করেন। এ ব্যাপারে ওসির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।