Home আঞ্চলিক পাট কেনার ৪ কোটি টাকা আত্মসাৎ, মিতা বাগচী কারাগারে

পাট কেনার ৪ কোটি টাকা আত্মসাৎ, মিতা বাগচী কারাগারে

15

স্টাফ রিপোর্টার

সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে পাট কেনার নামে ঋণের ৪ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাৎ মামলায় মেসার্স সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. আশরাফুল ইসলাম জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মিতা ভট্টাচার্য লক্ষণ জুট মিলের মালিক লক্ষণ ভট্টাচার্যের স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২০১০-১১ অর্থ বছরে সোনালী ব্যাংকের করপোরেট শাখা থেকে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন মিতা ভট্টাচার্য। এ ঘটনায় ২০২১ সালে দুদক খুলনার উপ-পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি তিনি আদালতে মিতা ভট্টাচার্য, ব্যাংকের সাবেক ম্যানেজার সুজিত কুমার মণ্ডল ও সহকারী অফিসার নুরুল আমিনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছিলেন।