Home আন্তর্জাতিক কে এই হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন

কে এই হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন

39


অনলাইন ডেস্ক
ইসরাইলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তার উত্তসূরি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে যার নামটি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে তিনি হলেন নাসরুল্লাহর আপন চাচাতো ভাই হাশেম সাফিউদ্দিন। তিনি হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। সংগঠনটির রাজনৈতিক দিকটিও দেখেন তিনি।

হিজবুল্লাহর অন্যতম প্রধান এই ব্যক্তির সংগঠনটির আন্দোলন ও ইরানের সাথে গভীর সম্পর্ক রয়েছে। নেতৃত্বের ক্ষেত্রে তিনি যোগ্য উত্তরসূরি হতে পারেন বলে অনেকেই মনে করছেন। জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত আছেন সাফিউদ্দিন। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে।

গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর সাফিউদ্দিন বলেছিলেন, শত্রুকে কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হতে বল।

জনসম্মুখে তার বিবৃতিতে প্রায়ই হিজবুল্লাহর সামরিক অবস্থান ও ফিলিস্তিনিদের জন্য সংহতির বিষয়টির প্রতিফলন ঘটে। হিজবুল্লাহতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে বিদেশী প্রতিপক্ষের শত্রুতে পরিণত করেছে। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ‘সন্ত্রাসী’ তালিকায় রয়েছে সাফিউদ্দিনের নাম। খবর রয়টার্সের