রামপাল প্রতিনিধি
যুবদলের কর্মী আরিফ ইজারদার (২৯) এর আঙুল কামড়ে ছিড়ে নিয়ে গেছে রামপাল থানার রাজনগর ইউনিয়ন এর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী ইমরান হোসাইন (৩০) বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত শুরু হয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রাজনগর ইউনিয়ন এর গ্রাম উন্নয়ন বিষয়ক কমিটি করা কে কেন্দ্র করে। উক্ত কমিটি করার বিষয়ে একটি সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন, কমিটিতে জামায়াতে ইসলামী ও বি.এন.পি র বিভিন্ন নেতাকর্মী উপস্থিত হয়,, বিএনপির এক নেতা বর্তমান গ্রাম উন্নয়ন কমিটির বিভিন্ন স্বজনপ্রীতি র কথা তুলে ধরে, এতে বর্তমান কমিটির সদস্য গন উত্তেজিত হয়ে পড়ে ওই সময় জামায়াতের সেক্রেটারি কাজী ইমরান হোসাইন (৩০) ওই নেতার কলার ধরে ধাক্কা দিয়ে উক্ত সভা থেকে “গেট আউট” বলে বের করে দেয়ার চেষ্টা করেন , ওই সময় বিভিন্ন নেতা কর্মি রা তার উপর ক্ষিপ্ত হয়ে হাতিহাতির পর্যায় চলে যায়, এ সময় রামপাল উপজেলা র শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মাহবুবুর রহমান মোল্লা বিভিন্ন নেতা কর্মি নিয়ে বি,এন,পির নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। উক্ত সময় জামায়াতের সেক্রেটারি কাজী ইমরান হোসাইন (৩০) যুবদলের কর্মী আরিফ ইজারদার (২৯) এর হাত সামনে পেয়ে আঙুল এ কামড় দেয় এবং উক্ত আঙুল এর ৪/১ ভাগ ছিড়ে নিয়ে যায়। এবং তার ভাই সোহাগ ইজারদার (৪০) চাবির রিং এ লুকানো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। এ খবর লেখা পর্যন্ত রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।











































