স্টাফ রিপোর্টার
সন্তাসী ও চাদাবাজীর অভিযোগে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা পিতা-পুত্র সহ দশজনের নামে সোনাডাঙ্গা মডেল থানায় অভিযোগ দায়ের। পুলিশ ও অভিযোগকারী সুত্র জানাযায়, গত ২২ সেপ্টেম্বর রাত সোয়া ১১ টায় সোনাডাঙ্গা বাসটার্মিনাল এলাকার একটি পরিবহন কাউন্টরের সামনে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব ও তার পুত্র ঐশ্বর্য সহ দশজনের একটি সনতরাসী দল ওত পেতে ছিলো।
মামলার অভিযোগে প্রকাশ, জনৈক প্রাইভেট মালিক মো: ইকলাস শেখ তার কারটি দিয়ে ভাড়ায় চালায়। কিন্ত মটর শ্রমিক নেতা বিপ্লব ইকলাসকে বলে ভাড়ায় গাড়ী চালাতে হলে তাকে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে এবং প্রতিমাসে একশত টাকা মাসিক চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। তার এই দাবি না মানায় গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ১১ টায় সোনাডাঙ্গা বাসটার্মিনাল এলাকার একটি পরিবহন কাউন্টারের সামনে বিপ্লব ও তার পুত্র ঐশ্বর্য সহ দশজনের একটি সনতরাসী বাহিনী লাঠিসোটা,ধারালো ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে ছিলো বলে অভিযোগে জানাযায়। এসময় বিপ্লব ইকলাসের গাড়ীটি আটকিয়ে তাকে গলা ধরে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নাকিয়ে মারধর করে।
ইকলাস ১ লক্ষ টাকা বিপ্লবকে না দেয়ার কারনে সনতরাসীবাহিনীর মারধর ও হামলার শিকার হর।এসময় হামলাকারীরা ইকলাসের গাড়ীতে রক্ষিত ৮০ হাজার সাতশো টাকা নিয়ে নেয়। এ সময় ইকলাসের ডাক চিৎকরে কয়েকজন এগিয়ে আসলে বিপ্লব তার বাহিনির সদস্যদের নিয়ে চলে যাবার সময় বলে আরো ১৯ হাজার তিনশত টাকা পরিশোধের হুমকি দিয়ে চলে যায়। এসময় এই চাঁদাবাজ বাহিনীর সাথে ছিলো বিপ্লব পুত্র ফাহিম হোসেন ঐশ্বর্য, মো: নয়ন,হৃদয়, মিন্ট , দিপু,আবু সাইদ,আশরাফুল, আজিজ,সেলিম মৃধা। সকলেই শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নগর ও সোনাডাঙ্গা থানা এলাকার নেতা- কর্মি।
তাদের হামলার শিকার হয়ে ইকলাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসা গ্রহন করেন। ইকলাস গত ২৮ সেপ্টেম্বর সোনাডাঙ্গা থানায় এ বিষয়েব একটি অভিযোগ দায়ের করেন । পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানায়।











































