স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন জীবন নগর টু দর্শনা গামী রোডে অভিযান চালিয়ে প্রায় তিন কেজি গাঁজা, ২৭০ পিস ইয়াবা ও ৮৯ টি ভারতীয় শাড়িসহ দু’মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১৬ জুলাই রাতে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জন হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বারকপাড়ার মো. রিফ বিল্লাহ’র ছেলে মো. মারুফ বিল্লাহ (২০) ও একই গ্রামের মো. এমারত হোসেনের ছেলে মো. ওসমান গনি আশিক (২২)।
র্যাব-৬ জানায়, ১৬ জুলাই রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন জীবন নগর টু দর্শনা গামী রোডে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল । এসময় হযরত রশিকশাহ দরবার শরীফ এলাকা থেকে ২.৭০০ কেজি গাঁজা, ২৭০ পিস ইয়াবা ও অবৈধভাবে চোরাইপথে ভারত হতে আনা ৮৯ টি ভারতীয় শাড়িসহ মারুফ বিল্লাহ ও আশিককে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে অবৈধভাবে মাদকদ্রব্যসহ ভারতীয় শাড়ি অবৈধভাবে রাইপথে ভারত হতে বাংলাদেশে এনে নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে।











































