Home খেলাধুলা বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টে আবহাওয়া কেমন থাকবে

বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টে আবহাওয়া কেমন থাকবে

66


স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে ২ ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কানপুরের গ্রিক পার্ক স্টেডিয়ামে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। চেন্নাইতে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে বৃষ্টি বাগড়া না দিলেও দ্বিতীয় টেস্টে বাগড়া দেওয়ার সমূহ সম্ভাবনা আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্টের প্রথম ৩ দিন কানপুরের আকাশ মেঘে ঢাকা থাকবে। আবহাওয়ার পূর্বাভাস দেয় এমন সংস্থা আকুওয়েদার জানিয়েছে, বৃষ্টির কারণে কালকে খেলা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শুক্রবার কানপুরের আকাশ শতভাগ মেঘে ঢাকা থাকবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা ৬৫ শতাংশ। এছাড়া হালকা বজ্রপাতের সম্ভাবনা বলেও জানিয়েছে আকুওয়েদার। বিকেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিকেলে ৯৯ শতাংশ সময় মেঘে ঢাকা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০ শতাংশ।

এদিকে, কানপুরের পিচ কালো মাটির হওয়ায় বাড়তি একজন স্পিনার নিয়ে আগামীকাল মাঠে নামতে পারে ভারত। সেক্ষেত্রে পেসার আকাশ দীপকে বসিয়ে একাদশে ঢোকানো হতে পারে স্থানীয় ক্রিকেটার কুলদীপ যাদবকে। যদিও ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারা জানিয়েছেন, ম্যাচের দিন সকালে পিচ দেখেই একাদশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভারত।