ঢাকা অফিস।।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৯ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫২ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ১৭২, বরিশালে ৭১, চট্টগ্রামে ৯১, খুলনায় ৭৩, ময়মনসিংহে ২২ ও রাজশাহীতে ২৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৪১ জন। তাদের মধ্যে ৫২ দশশিক ৫ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ৫ শতাংশ পুরুষ। এ ছাড়া এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৩৮৪ জন। আক্রান্তের মধ্যে ৬২ দশমিক ৯৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।











































