পেট্রোপোল চেকপোস্টে ক্যাম্পে বিজিবি বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্টের ওপারে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ক্যাম্পে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়। সোমবার বিকেলে মাদক অস্ত্র ও অনুপ্রবেশ রোধে অনুষ্ঠিত পতাকা বৈঠক ফলপ্রসু হয়েছে বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের ইনচার্জ সুবেদার আব্দুল ওহাব জানান, পতাকা বৈঠকে বাংলাদেশে পক্ষে ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা, খুলনা সেক্টর জিটু মেজর সৈয়দ সোহেল আহমেদ, ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম। ভারতের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৭৯ বিএসএফের অধিনায়ক শ্রী অনিল কুমার ঠাকুর। বৈঠকে পেট্টাপোল চেকপোস্টে বিএসএফ অস্থায়ী টিন সেডের ঘর নির্মান সহ তৈরী,মাদক পাচার,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশে নিয়ে আলোচনা হয়।
করোনা যুদ্ধে আরো একধাপ এগিয়ে নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা, ১৭ আগস্ট ২০২০ সোমবার খুলনা নৌবাহিনীর হাসপাতাল বানৌজা উপশমে কোভিড-১৯ শনাক্তকরণ ‘আরটি পিসিআর ল্যাব’ উদ্বোধন করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মুসা। এই ল্যাবে কোভিড-১৯ এর উপসর্গবাহী ব্যক্তির ‘ন্যাসাল সোয়াব’ ‘থ্রোট সোয়াব’ (নাক ও গলার আদ্রতা) নমুনা পরীক্ষা করা হবে। গত ০৮ আগস্ট ২০২০ বানৌজা উপশমে এই ল্যাবটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। পরবর্তী এক সপ্তাহে নৌবাহিনী পিসিআর ল্যাবটির কার্যকারিতা নিশ্চিত করে পরিপূর্ণভাবে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ল্যাব খুলনা জেলায় স্থাপিত দ্বিতীয় পিসিআর ল্যাব যাতে দ্রুততম সময়ে নভেল করোনা ভাইরাস শনাক্ত করা যায়। জার্মানী হতে আমদানীকৃত এই পিসিআর মেশিনে প্রতিদিন একসাথে ৩৪টি নমুনা পরীক্ষা করা যাবে। এই ল্যাব স্থাপনের মধ্য দিয়ে খুলনা নৌ অঞ্চল করোনা যুদ্ধে উলেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
ভারতের সাথে রেলপথে আমদানি বাণিজ্যে আগ্রহ বেড়েছে ব্যবসায়ীদের : সরকারেরও বাড়তি রাজস্ব আয়
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে রেলপথে আমদানি বাণিজ্যে আগ্রহ বেড়েছে ব্যবসায়ীদের। ফলে আমদানিকারকদের ভোগান্তি কমে ফিরেছে স্ব¯িহ। সরকারেরও রাজস্ব আয়ও বাড়তে শুরু করেছে হু হু করে। বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, মূলত করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২২ মার্চ রেল ও স্থলপথে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হয়ে যায় দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য। আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়ে ৫ হাজার পন্য বোঝাই ট্রাক। পরবর্তীতে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দেশের অন্যান্য বন্দর দিয়ে আমদানি-রফতানি সচল হলেও এ পথে ভারতের সঙ্গে বাণিজ্য সচলে নানান প্রতিবন্ধকতা সৃস্টি হয়। ভারতের কেন্দ্রীয় সরকার বারবার আমদানি রফতানি বানিজ্য সচল করার নির্দেশনা দিলেও পশ্চিমবংগ সরকারের বাধার কারনে আমদানি রফতানি বানিজ্য চালু হতে দীর্ঘ সময় চলে যায়। এ সময় ব্যবসায়ীরা ক্ষতির বিষয়টি জানালেও সচল হয়নি বাণিজ্য। পরে রেল কর্তৃপক্ষ, কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বিকল্পভাবে বাণিজ্য সচল করতে রেলপথে সাইড ডোর ট্রেন এর মাধ্যমে শুরু হয় রেল বানিজ্য। পার্সেল ভ্যানে দুই দেশের মধ্যে আমদানি বাণিজ্য চুক্তি হয়। বর্তমানে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে স্থলপথের পাশাপাশি রেলপথে কার্গো রেল, সাইড ডোর কার্গো রেল এবং পার্সেল ভ্যানে সব ধরনের পণ্যের আমদানি বাণিজ্য চলছে। এতে ব্যবসায়ীদের যেমন দুর্ভোগ কমেছে, তেমনি বাণিজ্যে গতি বেড়ে সরকারেরও রাজস্ব আয় বাড়তে শুরু করে। রেলপথে বাণিজ্য প্রসার ঘটায় স্বস্থি ফিরে আসে বন্দর শ্রমিকদের মধ্যে।
করোনার কারণে কাজ কমে যাওয়ায় শ্রমিকরা বিপাকে পড়েছিল। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারন সম্পাদক আলী হোসেন জানান, স্থলপথে ভারতের বনগাও কালিতলা পার্কিং এ আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক থেকে প্রতিদিন ২ হাজার টাকা করে চাঁদা আদায় করায় ব্যবসায়ীরা মোটা অংকের লোকসান দিয়ে এই পথে আমদানি করতে অনিহা প্রকাশ করে। অন্যদিকে পট্রাপোল বন্দরে অবরোধ, হরতাল, শ্রমিক অসšেতাষসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় পণ্য পরিবহন করতে না পেরে ব্যবসায়ীরা প্রায়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিলেন।
ভারত থেকে পণ্য আমদানি করতে অনেক ক্ষেত্রে এক মাসেরও অধিক সময় লেগে যেত। রেলপথে সব ধরনের পণ্যের আমদানি হতে সময় লাগে মাত্র ৩ দিনে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মফিজুর আলহাজ্ব নুরুজ্জামান জানান, করোনার কারনে ভারতের পেট্রাপোলের এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাসের পর মাস ট্রাক আটকে রেখে মোটা অংকের চাঁদাবাজি করছিল। ফলে ব্যবসায়ীদের ক্ষতির কথা মাথায় রেখে রেলপথে শুরু হয় আমদানি বাণিজ্য। চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা পুরন সম্ভব হবে বলে আশা করি।
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে খুনের ঘটনায় আট কিশোরকে শ্যোন অ্যারেস্ট
যশোর অফিস
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে ঘটে যাওয়া অমানুষিক নির্যাতনে তিন কিশোর হত্যা ও ১৫ জনকে আহতের ঘটনায় বন্দি আট কিশোরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যশোরের চাঁচড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান বন্দি থাকা আট কিশোরকে (গ্রেফতার) শ্যোন অ্যারেস্টের জন্য রোববার আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। তারা হলেন, চুয়াডাঙ্গার আনিছ, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসেন ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসেন ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে পলান এবং কুড়িগ্রামের রিফাত আহমেদ। এছাড়াও এই ঘটনায় পাঁচ সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছে।
গত ১৩ আগস্ট যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে কিশোর ‘বন্দিদের’ অমানুষিক মারপিট করা হলে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অজ্ঞাত কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়। পুলিশ এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান বলেন, শনিবার বিকেলে আদালত পাঁচজনের রিমান্ড আবেদন মঞ্জুর করার পরপরই তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আজও (রোববার) তা চলমান রয়েছে।
এদিকে শিশু উন্নয়ন কেন্দ্রের ওই ঘটনায় সমাজসেবা অধিদপ্তর দুই সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছিল, সে কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। কমিটির প্রধান সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক সৈয়দ নূরুল বাসির বলেন, ইতিমধ্যেই তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোরদের সঙ্গে কথা বলেছেন। তদন্তের জন্য তারা যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে যাবেন। এরপর ঢাকায় গিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের রিপোর্ট প্রদান করবেন। এ তদন্ত কমিটির অপর সদস্য হলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকার উপপরিচালক এমএম মাহমুদুল্লাহ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই এ কমিটি বেশ কিছু তথ্য-উপাত্ত পেয়েছে। কিশোরদের নির্মমভাবে মারপিটের পরও সময় মতো যদি তাদের হাসপাতালে নেওয়া হতো, তাহলে প্রাণহানির ঘটনা নাও ঘটতে পারতো বলে মনে করছে তদন্ত কমিটি। নিহত তিন কিশোরকে হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়। আর ঘটনার প্রায় ৬-৭ ঘণ্টা পর আহতদের হাসপাতালে নেওয়া হয়।
এদিকে একই ঘটনা তদন্তে সমাজকল্যাণ মন্ত্রণালয় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল লাইছকে প্রধান করে তিন সদস্যের যে তদন্ত কমিটি গঠন করে, সেই কমিটিও তাদের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
বৃহস্পতিবার এই ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং দাবি করেন, কেন্দ্রের শিশু কিশোরদের দুই গ্রুপের মারামারিতে এই হতাহতের ঘটনা ঘটে। কিন্তু পরে আহত কিশোরদের বক্তব্য ও পুলিশের তদন্তে স্পষ্ট হতে থাকে যে, কর্মকর্তা-কর্মচারীদের নির্দয় মারপিটের কারণেই তিন কিশোর নিহত ও ১৫ কিশোর আহত হয়।
আটককৃতরা হলেন, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক ও প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান। শুক্রবার দশ কর্মকর্তা-কর্মচারীকে হেফাজতে নেওয়া হলে মামলার পর রাতে উল্লিখিত পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়।
শুনানি শেষে যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ, সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ হয়।
করোনা আক্রান্ত নয় জনের মধ্যে ঝিকরগাছায় সাতজন
যশোর অফিস
যশোরের আরো নয়টি নমুনাকে পজেটিভ বলে শনাক্ত করেছে খুলনা মেডিকেল কলেজ ল্যাব।
রোববার জেলার ১৯ জনের নমুনা পরীক্ষা করে ফলোআপ একজনসহ নতুন আটজনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় জেলায় ৩৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সোমবার সকালে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, রোববার খুমেক ল্যাবে ১৯ জনের নতুনা পরীক্ষা শেষে দিনগত রাতে ই-মেইলে ফলাফল পাওয়া গেছে। যা সোমবার সকালে ঘোষণা করা হয়েছে। এতে জেলায় মোট নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার একজন, কেশবপুর উপজেলার একজন ও ঝিকরগাছা উপজেলায় সাতজন রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর শহরে আক্রান্ত হয়েছেন বারান্দীপাড়া এলাকার ডা. এমএম মোর্তজা (৩০)। তিনি ফলোআপ নমুনা দিয়েছিলেন।
ঝিকরগাছা উপজেলায় শনাক্ত হয়েছেন বাবুল ইসলাম (৫২), সাজাদুল আশেকিন অপূর্ব (১৮), শামিমা নাসরিন (২৭), মোহাম্মদ, নেফাউর রহমান (২৮), হাসিনা বেগম এবং সালামতপুরের শুকুর আলী (৪৯)।
কেশবপুর উপজেলায় করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন মাজিদপুরের শিবু (৭৫) নামে এক ব্যক্তি।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, ১৬ আগস্ট সন্ধ্যা পর্যন্ত যশোর জেলার আটটি উপজেলা থেকে ১১ হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৬১৬টি নমুনা। পরীক্ষার জন্য ল্যাবে জমা আছে অথবা নষ্ট হয়ে গেছে এক হাজার ৬৭৩টি নমুনা।
রোববারে শনাক্ত নয়জনসহ যশোরে এখন মোট করোনা শনাক্ত হওয়া রোগী দুই হাজার ৪১৫ জন। নতুন ৩৪ জনসহ জেলায় মোট সুস্থ এক হাজার ৪৩১ জন। এসময়ে মোট হয়েছে মৃত্যু হয়েছে ৩৫ জনের। চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯৪৯ জন। হোম আইসোলেশনে আছে ৮৯৩ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৩৮ জন। অন্য জেলায় রেফার করা হয়েছে ১২ জনকে।
কয়রায় মডেল মসজিদের জায়গা পরিদর্শন করলেন এমপি বাবু
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা সদরে বহুতল ভবনের সরকারি মসজিদের জায়গা পরিদর্শন করলেন খুলনা-০৬ কয়রা- পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি সোমবার বিকাল ৩ টায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এ জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনকালে এমপি বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রসার বাড়াতে ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন। বর্তমান ধর্ম নিরপেক্ষ শেখ হাসিনার সরকার মুসলমানদের নামায আদায়ের সুবিধার্তে সারা দেশে ৫৬০ টি বহুতল ভবন বিশিষ্ঠ মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করেছেন তারই ধারাবাহিকতায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ মসজিদ নির্মাণ করা হবে। সাংসদ বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। তারই ধারাবাহিততায় কয়রা উপজেলায় এই মডেল মসজিদ নির্মাণ। জায়গার জটিলতার কারনে নির্মাণ কাজ একটু দেরি হয়েছে। জমি দাতাদের নিয়ে এমপি বাবু সরেজমিনে এসে জায়গার জটিলতা দুর করেন এবং আগামীকাল সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করে নিশানা করতে বলেন। এ মডেল মসজিদে লাইব্রেরী গবেষণা ও দ্বীনি দাওয়াখানা কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ, শিশু শিক্ষা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা থাকবে। সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন ও ইসলামিক ফাউন্ডেশনের অফিস স্থাপন থাকবে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, এ্যাসিলান্ড নুর-ই-আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম মধু, গণপূর্তি মন্ত্রণালয়ের এক্সচেঞ্জ, মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা সদর চেয়ারম্যান এইচএম হুমায়ুন কবির, বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ফারুক খন্দকার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ্য হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন থানা বিএনপির নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম জনি খান, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুর রহমান রাজু, মোঃ সাইফুল ইসলাম মেম্বর, ইজাজুর রহমান শামীম, মোঃ কামরুল ইসলাম, যুব নেতা আবু বক্কর সিদ্দিক নিরু, মোঃ বাহাদুর মুন্সী, বাদল হাওলাদার, মোঃ মুসা, ছাত্রদল নেতা মোঃ লিটন, মোঃ ইসমাইল বায়েজিদ প্রমূখ।
নিরালায় সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও নামপত্তন করার পায়তারা
স্টাফ রিপোর্টার
নিরালা আবাসিক এলাকায় সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও নামপত্তন করার পায়তারা করছে একটি চক্র। প্লট নং সি ১২ ভূমির ওপর দেওয়ানী ১০০০/০৮ নং ও সিভিল রিভিশন ৩০১/২০০৬ মামলা রয়েছে। এই মামলা নিস্পত্তি না হওয়া সত্বেও গোপনে নামপত্তন করার পায়তারা করছে রেনজির আহমেদ বাচ্চু।
শেখ তফসীর আহমেদ মিলন ভূমি সংক্রান্ত বিষয় সরকারী ৬জন কর্মকর্তাকে বিবাদী করে ২০০৮ সালের ১৭ জুন জেলা জজ আদালতে মামলা করেন। মামলার পর বিজ্ঞ আদালত ওই বছরের ২৮ আগস্ট নামপত্তন মামলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করেন। যা এখনো বলবৎ রয়েছে। মামলার এই আদেশ গোপন রেখে বেনজির আহমেদ বাচ্চু কতিপয় ব্যাক্তির দ্বারা প্রভাবিত হয়ে ২০২৫/১৭-১৮নামপত্তন কেস আনায়ন করেন ।
বাদী শেখ তফসীর আহমেদ মিলন বলেন, এসি সহকারী কমিশনার (ভূমি) যে বদলী হয়ে আসার পর নতুন করে বেনজির আহমেদ বাচ্চু মামলার কথা গোপন রেখে নামপত্তন করার চেষ্ঠা করে থাকে। এ সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৩০১/২০০৬ মামলা চলমান রয়েছে। ওই জমির ওপর তার মালিকানাধিন মিতা স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান করেছে। মামলার বাদী শেখ তফসীর আহমেদ মিলন নামপত্তন না করার প্রতিকার চেয়ে গত ৯আগস্ট খুলনা সদর সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেন। তিনি চলমান মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নামপত্তন না করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
খালিশপুর শিল্পাঞ্চলে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পদযাত্রা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
অবিলম্বে রাষ্ট্রায়ত্ব পাটকল চালু করা, ভুলনীতি পরিহার, দুর্নীতি-লুটপাট বন্ধ ও মিলগুলো আধুনিকায়ন করা এবং শ্রমিকদের সকল পাওনা মুজরি-বোনাম অবিলম্বে পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর আহ্বানে সোমবার খালিশপুর শিল্পাঞ্চলে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। দৌলতপুর জুট মিল থেকে পদযাত্রা শুরু করে প্লাটিনাম জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, নতুন রাস্তার মোড়, দৌলতপুর বি এল কলেজ হয়ে পিপলস গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই খুদার সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এ রশীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সমন্বয়কারী ও বাংলাদেশের সমাতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল ক্বাফী রতন, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য সরদার রইস উদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম সদস্য সত্যজিৎ বিশ্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক ও পরিষদের যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর এইচ এম শাহাদাৎ, জেলা সদস্য মিজানুর রহমান বাবু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য ও পরিষদের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিঠু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক সুভাষ সাহা, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা আহ্বায়ক মনিরুল হক বাচ্চু, ইউসিএলবি খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তাফা খালিদ খসরু, বাসদ মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, বাংলাদেশ লেখক শিবির খুলনা জেলা সাধারণ সম্পাদক বরকত আলী, ক্রিসেন্ট জুট মিল সিবিএ সহ-সভাপতি আরমান আলী, জেজেআই জুট মিল সিবিএ সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, প্লাটিনাম জুট মিল শ্রমিক নেতা নূরুল ইসলাম, ইষ্টার্ণ জুট মিল শ্রমিকনেতা অলিয়ার রহমান, ষ্টার জুট মিল শ্রমিকনেতা বাচ্চু বেপারী, খালিশপুর জুট মিল শ্রমিকনেতা আলমগীর হোসেন, দৌলতপুর জুট মিল শ্রমিকনেতা এখলাস মোল্লা, জেজেআই জুট শ্রমি নেতা সামশের আলম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর নভাপতি আল আমিন শেখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিএল কলেজ শাখার সাধারণ সম্পাদক সোমনাথ দে প্রমুখ। সমবেশে নেতৃবৃন্দ বলেন, লোকসানের অজুহাতে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করা হলো। অথচ এই লোকসানের জন্য দায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি’র কর্মকর্তাদের দুর্নীতি এবং পাটকল পরিচালনায় সরকারের ভুল নীতিমাল। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) পাটকলগুলো আধুনিকায়ন ও লাভজনক করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছেন। এই প্রস্তাবনা বাস্তবায়নে মাত্র ১২শ কোটি টাকা ব্যয় হতো। কিন্তু সরকার সে পথে গিয়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে শ্রমিক ছাঁটাই করছে। এতে বোঝা যায়, সরকার লুটপাটকারীদের হাতে এসব পাটকল ২৬ হাজার কোটি টাকার সম্পদ তুলে দিতে এ সিদ্ধান্ত নিয়েছে। আর এর খেসারত দিতে হচ্ছে পাটকল শ্রমিকসহ সারা দেশের মানুষকে। সরকার অমানবিকভাবে করোনা মহামারীকালে হাজার হাজার শ্রমিককে কর্মচ্যুত করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেদিকে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সারা বিশ্বে যখন পাটপণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, তখন ভারতের স্বার্থে আমাদের দেশের পাটকল বন্ধ করে দেয়া হচ্ছে। এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তাই রাষ্ট্রায়ত্ব পাটকল পুনরায় চালু ও দুর্নীতি বন্ধ করার দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। সমাবেশ থেকে দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৪ আগস্ট সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দৌলতপুর নতুর রাস্তার মোড়ের অবস্থান কর্মসূচি পালিত হবে।
সাতক্ষীরায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯১৬
সাতক্ষীরা প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৫২৫ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৩৫৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৯১৬ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৬৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
রামপালে বিভিন্ন বিদ্যালয় নবনির্মিত ভবনের উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বিভিন্ন নবনির্মিত বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সোমবার সকাল ১০ টায় উপজেলার সুন্দরপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, গিলতলা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশতলী শিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভবন ও গিলতলা বাজার-কালিগঞ্জ বাজার ভায়া বাঁশতলী সড়ক, শ্রীফলতলা কুন্ডুপাড়া সড়ক উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউএনও সাধন কুমার বিশ্বাস, রামপাল থানার ওসি মঞ্জুরুল আলম,বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সিটি মেয়র উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ননএপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪৩ জনকে পাঁচ হাজার টাকা ও এক জনকে দুই হাজার পাঁচশত টাকা মোট ২লক্ষ ১৭ হাজার ৫শত টাকার চেক বিতরন করেন।
ইন্দুরকানীতে হত্যা মামলায় যুবলীগ নেতা রিমান্ডে
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে স্কুল শিক্ষকের স্ত্রী হত্যা মামলায় স্থানীয় যুবলীগ নেতাকে রিমান্ডে এনেছে পুলিশ। রোববার আদালতের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান হত্যার পরিকল্পনাকারী স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি অনিমেষ হালাদারকে পিরোজপুর জেলা কারাগার থেকে এক দিনের রিমান্ডে আনেন। রিমান্ডে সে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলার চরণী পত্তাশী ওয়ার্ড যুবলীগের সভাপতি অনিমেষ হালদার ও সাংগঠনিক সম্পাদক আল- আমিন বাবু কে পুলিশ গ্রেফতার করে । পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান মামলার প্রধান আসামী যুবলীগ নেতা আল-আমিন বাবু কে পিরোজপুর সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেডের ্আদালতে হাজির করে। আদালতে যুবলীগ নেতা বাবু ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি অনিমেষ টাকার জন্য শিক্ষক মধুসূধনের স্ত্রী গোলাপি রানীকে পিটিয়ে হত্যা করেছে বলে জানান।
গত ২৭ জুলাই উপজেলার চরণী পত্তাশী গ্রামের সাবেক স্কুল শিক্ষক মধুসূধন হালদারের স্ত্রী গোলাপী রাণীকে দাবীকৃত টাকা না পেয়ে পরিকল্পিতভাবে স্থানীয় দুই যুবলীগ নেতা অনিমেষ হালদার ও আল – আমিন বাবু পিটিয়ে হত্যা করে।
মামলার তদন্তক্রাী কর্মকর্তা ও ইন্দুরকানী থানার ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান জানান, স্থানীয় যুবলীগ নেতা ও হত্যা মামলার আসামী অনিমেষ হালদার কে একদিনের রিমান্ডে আনা হয়েছে। এর আগে স্কুল শিক্ষকের স্ত্রীকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া স্থানীয় যুবলীগ নেতা আল-আমিন বাবু আদালতে টাকার জন্য ওই নারীকে পিটিয়ে হত্যা করেছে বলে জানান।
বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ এনায়েত আলি এর আশু সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লিগ্যাল এ্যাডভাইজার, বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, সাবেক পার্লামেন্ট সদস্য, সাবেক জাতীয় পরিষদ সদস্য, খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা শিশু ফাউন্ডেশনের অ্যাডহক কমিটির সদস্য এবং নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও খুলনা শিশু হাসপাতাল নির্মানে অন্যতম প্রতিষ্ঠাতা, ক্যাব খুলনার সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট মোঃ এনায়েত আলি গত ১৪ আগস্ট, শুক্রবার আনুমানিক রাত ১১:৩০ টায় মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে খুলনাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থতা কামনা করে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকসহ পরিচালনা পরিষদ মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করেন যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। বিবৃতিদাতারা হলেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান।
খুবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষির্কী জাতীয় শোক দিবস উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে রবিবার বিকেল ৪.৩০ টায় অনলাইনে ‘১৫ আগস্ট ও তারপরে: প্রসঙ্গ বঙ্গবন্ধু’ শীর্ষক আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দীর্ঘদিন রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের উত্থানকে স্বাগত জানানো হয়েছিল বলেই এখনো বিভিন্ন সময়ে জঙ্গি-তৎপরতার খবর পাওয়া যায়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে রবীন্দ্রভারতী বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ‘শিশির ভাদুড়ী প্রফেসর’, নাট্যকার-অভিনেতা-পরিচালক ড. সৌমিত্র বসু; বাংলাদেশের রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের খ্যাতনামা অধ্যাপক, ইতিহাসবিদ ড. আবুল কাশেম। আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও খুবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেন। আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন খুলনা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। অনুষ্ঠানের অতিথি-পরিচিতি এবং ‘বঙ্গবন্ধু-প্রাসঙ্গিকী’ গ্রন্থের পরিচিতি তুলে ধরেন ড. রুবেল আনছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সিদ্দিকী। এর আগে কর্মসূচির প্রথম দিনে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে পনেরই আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সকাল ১০ টা থেকে বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং দুপুরে স্থানীয় একটি এতিমখানায় এতিমদের জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
শরণখােলায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সেনা বাহিনীর চিকিৎসা ক্যাম্প
শরণখােলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখােলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সােমবার দিনব্যাপী বরিশাল সিএমএইচ’র ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক বিগ্রেডের অধিনস্ত ৪৩ বীর ইউনিটের তত্তাবধায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্প স্থাপন করে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন। বরিশাল শেখ হাসিনা সেনাবাহিনীর ২৮ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগডিয়ার জেনারেল মােহাম্মদ আল মাসুম পিবিজিএম, এনডিসি, পিএসসি। পরিদর্শনকালে তাদের সাথে ৪৩ বীর ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শামস ইয়াসীন খান পিএসসি, শরণখােলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মােস্তফা শাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি)এসকে আব্দুল্লাহ আল সাইদ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম এ রশীদ আকন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা আব্দুল হক হায়দার, উপজেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক রায়েন্দা সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন। পরিদর্শন শেষে সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন ও বিগ্রেডিয়ার জেনারল মাসুম গর্ভবতী মায়েদের সাথে কথা বলেন এবং হতদরিদ্রদের মাঝে করােনা প্রতিরােধক ও শুস্ক খাবার বিতরন করেন। পরে তারা স্বাস্য কমপ্লেক্স মিলনায়তন স্থানীয় প্রশাসন, চিকিৎসক, জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন।
যুদ্ধাপরাধীদের মন্ত্রীত্ব এবং জঙ্গীবাদের মদদ দিয়ে পুন:বাসন করায় জিয়া, খালেদা, তারেক, বাবর ও পিন্টু’র বিচার করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, যুদ্ধাপরাধীদের মন্ত্রীত্ব এবং জঙ্গীবাদের মদদ দিয়ে পুন:বাসন করায় জিয়া, খালেদা, তারেক, বাবর ও পিন্টু’র বিচার করতে হবে। তারা পাকিস্তানের আইএসের মদদপুষ্ট হয়ে স্বাধীনতার স্বপক্ষের মেধাবী মানুষদের বেছে বেছে হত্যা করা হয়েছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৯বার হামলা চালানো হয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে যান। বিএনপি-জামায়াতের রাষ্ট্রীয় মদদে এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। চালানো হয়েছে অকথ্য নির্যাতন। যা ’৭১-কেও হার মানিয়েছিলো। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহের সৃষ্টি করেছিলো। যাতে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করতে না পারে। যে উদ্দেশ্য নিয়ে জিয়া মোস্তাক তাহের গংয়েরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। আর এদেশকে জঙ্গীবাদে পরিণত করেছিলো কুখ্যাত জিয়াপুত্র তারেক বাবর পিন্টু গংয়েরা। তিনি আরো বলেন, আজ সময় এসেছে যুদ্ধাপরাধীদের মন্ত্রীত্ব দিয়ে পুন:বাসন করায় জিয়াকে মরণোত্তর, দেশে অত্যাচার নির্যাতন হত্যা, গ্রেনেড হামলা, অগ্নি সংযোগ এবং জঙ্গীবাদের সৃষ্টি করার দায়ে খালেদা, তারেক, বাবর ও পিন্টু বিচারের দাবি জানানো হয়।
গতকাল সোমবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, কামরুজ্জামান জামাল, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, পারভেজ হাওলাদার, এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বিএমএ সালাম, শেখ মো. ফারুক আহমেদ, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, বিরেন্দ্র নাথ ঘোষ, এ্যাড. আব্দুল লতিফ, জয়ন্তী রানী সরদার, আবুল কাশেম ডাবলু, মনিরুজ্জামান খান খোকন, মো. মোতালেব মিয়া, মো. ইমরান হোসেন, শেখ জাহিদ হোসেন, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, মো. জাকির হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, মীর মো. লিটন, অহিদুজ্জামান পলাশ, কাজী কামাল হোসেন, মুশফিকুর রহমান সাগর, মো. ইকবাল হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, এস এম আকিল হোসেন, গোপাল চন্দ্র সাহা, হাবিবুর রহমান দুলাল, রকিবুল হাসান লাবু, ইলিয়াছ হোসেন লাবু, মৃনাল কান্তি, মফিজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, মাহামুদুর রহমান রাজেস, মো. শিপন, শংকর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আ’লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র মায়ের মৃত্যু নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র মা আছিয়া খাতুন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ………… রাজেউন)। সোমবার বিকাল ৪ টা ১০ মিনিটে বার্ধক্য জনিত কারনে ফায়ার ব্রিগেড রোডের বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনি ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা আজ মঙ্গলবার সকাল ৯টায় কমার্স কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে। এদিকে অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর মায়ের মৃত্যুর খবর পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। সেখানে নেতৃবৃন্দ কিছু সময় অবস্থান করে শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন।
অপরদিকে অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
॥ শেখ হেলাল উদ্দিন এমপি’র শোক ॥
অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র শোক ॥
অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
॥ এস এম কামাল হোসেনের শোক ॥
অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিবৃতি
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, খুলনায় মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী’র মৃত্যুতে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র চাচী ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের মামী আনোয়ারা বেগম (৭০) এর মৃত্যুতে, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কমার্স কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র মাতা আছিয়া খাতুন (৮২) এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। এক শোক বিবৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, উল্লেখিত ব্যক্তিবর্গের মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাদের বিহেদী আত্মার মাগফিরাত কামনা করছে খুলনা মহানগর ছাত্রলীগ। উল্লেখ্য যে, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী দীর্ঘদিন অসুস্থ থেকে গত রবিবার রাত ১টার দিকে মৃত্যুবরণ করেন এবং রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে পাবলার কারিগর পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র চাচী ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের মামী আনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারনে গতকাল সোমবার নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১১ সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে যান এবং গতকাল জানাযা শেষে দীঘলিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কমার্স কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র মাতা আছিয়া খাতুন গতকাল সোমবার বিকাল ৪ টা ১০ মিনিটে বার্ধক্য জনিত কারনে ফায়ার ব্রিগেড রোডের বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনি ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা আজ মঙ্গলবার সকাল ৯টায় কমার্স কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল সহ মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
নগরীর বিএনপির কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার, নগদ অর্থ ও মাস্ক প্রদান
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ অক্সিজেন সিলিন্ডার, নগদ অর্থ ও মাস্ক প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে মহিলা দল নেত্রী রেহেনা ঈশার মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আসুমা বেগম অক্সিজেন সিলিন্ডার, জনৈক ব্যক্তি নগদ অর্থ ও মহিলা দল নেত্রী লায়লা পারভীন মাস্ক প্রদান করেছেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নিকট।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি. জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈশা, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, মুজিবর রহমান, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম জলি, বদরুল আনাম খান, আফসার মাস্টার, ইশহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, ওহেদুর রহমান দিপু, জাহিদ কামাল টিটু, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, কাজী মাহমুদ আলি, খান শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, জিএম রফিকুল হাসান, কে এম মাহবুব আলম, জাহাঙ্গীর হোসেন, জিএম মাহবুব, জাকারিয়া হোসেন লিটন, ডা. ফারুক হোসেন, শরিফুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, সেলিম হোসেন, লায়লা রহমান, ইশমত আরা কাকন, এরশাদ হোসেন, আলমগীর হোসেন, মো. হারুন প্রমুখ।
সকালে ভাই, বিকেলে বোনের মৃত্যু
মাগুড়া প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে কোমল পানীয় খেয়ে অসুস্থ হওয়ার পর ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে ও বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হচ্ছে- উপজেলার বিনোদপুর গ্রামের আরজু মোল্যার ছেলে শিমুল মোল্যা (১০) ও মেয়ে আফরিন সুলতানা (১৭)। শিমুল বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও আফরিন বিনোদপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। নিহতদের মা শ্যামলী খাতুন জানান, শিমুল ও আফরিন শনিবার (১৫ আগস্ট) রাতে বাড়িতে রান্না করা ডিম ভাত খায়। পরে শিমুল দোকান থেকে একটি কোমল পানীয় কিনে পান করে। তবে আফরিন সেটি পান করেনি। কিন্তু দুজনই রোববার সকালে পেটে ব্যথা করছে বলে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এ অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়। মেয়ে আফরিনকে ওই সময়ই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার কিছু আগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোথা থেকে কী ঘটলো বুঝে উঠতে পারছেন না শ্যামলী খাতুন। এদিকে মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের রেজিস্ট্রার বইয়ে শিমুল ও আফরিনের অসুস্থতার কারণ কোমল পানীয়তে বিষক্রিয়া উল্লেখ করা হয়েছে। মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
দুঃসময়ে সাংবাদিক সুভাষ চৌধুরীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সাতক্ষীরা প্রতিনিধি
হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ চৌধুরী। তার চিকিৎসার জন্য দুই লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের কাটিয়া সরকারপাড়া এলাকায় অসুস্থ সাংবাদিক সুভাষ চৌধুরীর বাসভবনে সহায়তার চেকটি পৌঁছে দেয়া হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এস.এম মোস্তফা কামালের পক্ষে প্রতিনিধি ভবতোষ কুমার বিশ্বাস সহায়তার চেকটি অসুস্থ সাংবাদিক সুভাষ চৌধুরীর হাতে তুলে দেন। এ সময় সাতক্ষীরা প্রেস কাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সুভাষ চৌধুরীর স্ত্রী মিনতি চৌধুরী ও ছেলে চন্দন চৌধুরী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকা এই সাংবাদিক সাতক্ষীরা প্রেস কাবের সাবেক সভাপতি। বর্তমানে তিনি দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
চিকিৎসা সহায়তা পেয়ে সাংবাদিক সুভাষ চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুঃসময়ে পাওয়া এই দুই লাখ টাকা আমার চিকিৎসার জন্য অনেক উপকার হবে। সার্বিক সহায়তার জন্য জেলা প্রশাসককেও ধন্যবাদ জানাই।
করোনায় মারা গেলেন নড়াইল আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক
নড়াইল প্রতিনিধি
করোনায় আক্রান্ত হয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৬ আগস্ট) রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে প্রয়াত এই নেতা স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ এ মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ৮ আগস্ট ঢাকার কর্মচারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। রোববার রাত ৯টা ২৫ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তার আত্মীয় সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী জানান, সকাল ১০টায় নড়াইল আইনজীবী সমিতি ভবনে তার স্মরণে শোকসভা শেষে নড়াইল পৌর গোরস্থান চত্বরে জানাজা ও রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রাদন করা হবে। এরপর নড়াইলের বঙ্গবন্ধু স্কোয়াড তার দাফন সম্পন্ন করবে। এদিকে এ নেতার মৃত্যুতে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সদ্য প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা, বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তেরখাদায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
তেরখাদা প্রতিনিধি
খুলনার তেরখাদায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় হুমায়রা বেগম (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তেরখাদার স্বপ্ন সিঁড়ি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নামক ওই হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়। হুমায়রা বেগম তেরখাদার আটলিয়া গ্রামের জিকু শেখের স্ত্রী। রোগীর মৃত্যুর পর থেকে তাদের পরিবারের লোকজন হাসপাতালের সামনে আন্দোলন শুরু করে। তারা অভিযোগ তোলেন, ভুল চিকিৎসায় হুমায়রা বেগমের মৃত্যু হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে পরে তেরখাদা থানার পুলিশ সেখানে অবস্থান নেই। তেরখাদা থানার ইনচার্জ স্বপন রায় বলেন, হাসপাতালটিতে ওই প্রসূতির মৃত্যুর পর পরিবারের লোকজনেরা আন্দোলন শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সেখানে অবস্থান নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। হাসপাতালটির পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, হুমায়রা বেগম নামের ওই রোগী রোববার বেলা ১১টায় ভর্তি হয়েছিলেন। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ডা. সাধন বিশ্বাস তার অপারেশন করেন। প্রসূতি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। পরে জরায়ু থেকে রক্তক্ষরণ হয়ে অপারেশনের ২০ মিনিট পর তিনি মারা যান। তখন রোগীর পরিবারের লোকজ আন্দোলন শুরু করে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ, পাট কর্মকর্তা কারাগারে
স্টাফ রিপোর্টার
খুলনায় পাটপণ্যের ওজনে কারচুপি করে সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত দায়িত্বে থাকাকালে মামলার আসামি বিজেএমসির মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর হোসেন, সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভূঁইয়া ও প্লাটিনাম জুবলি জুট মিলস’র সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকত হোসেন প্লাটিনাম জুবলি জুট মিলস’র ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাটপণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে এক হাজার ৫২৯ দশমিক ২৯ মেট্রিক টন পাটপণ্য আত্মসাৎ করেন। যার মূল্য সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা। এ ঘটনায় ২০১৬ সালে খালিশপুর থানায় মামলার পর ২০১৯ সালের ২৬ আগস্ট শংকর চন্দ্র ভূঁইয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার অন্য দুই আসামি জাহাঙ্গীর হোসেন এবং লিয়াকত হোসেন জামিনে রয়েছেন।
বন্যা-ভাঙনে ক্ষতিগ্রস্ত ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান
আবু বকর ইয়ামিন
এ বছরের বন্যা ও নদী ভাঙনে প্রায় ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আসবাবপত্র, বই-খাতাসহ স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়েছে। জানা গেছে, বন্যা ও নদী ভাঙনে এখন পর্যন্ত প্রাথমিকের প্রায় ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান। অনেক স্থানে স্কুলের মেঝে দেবে গেছে। নষ্ট হয়েছে স্কুলের প্রবেশ পথ। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ও ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব মাঠ পর্যায় থেকে পাঠানো হয়েছে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ জানান, আমরা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হিসাব পুরোপুরি পাইনি। তবে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে বন্যা ও নদী ভাঙনে প্রায় ৭ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেনেছি। তবে বন্যার কারণে যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নতুন বই পাবে। এছাড়া যেসব ভবন এবং প্রতিষ্ঠান আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত ও পুনর্র্নিমাণের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো তালিকা এখনো পাইনি। তবে ইইডি তথ্যমতে জানতে পেরেছি প্রাথমিকের প্রায় ৩ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর তালিকা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত কাজ শুরু হবে। এ বিষয়ে ইইডির প্রধান প্রকৌশলী বুলবুল আখতার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে। এ খাতে পর্যাপ্ত বরাদ্দ আছে। বন্যার পানি নেমে গেলেই দ্রুত কাজ শুরু করা যাবে। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক আবার কোনোটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। আবার কিছু প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস
ঢাকা অফিস
দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়- রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। একই সময়ে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৩ মিলিমিটার।
একমাত্র ছেলে হারিয়ে পাগল প্রায় রাব্বির মা
শাহ তানভীর আহমেদ
একমাত্র ছেলে পারভেজ হাসান রাব্বি (১৬) কে হারিয়ে পাগলপ্রায় মা পারভীন বেগম। তিনি ছেলের নাম ধরে বিলাপ করতে করতে বার বার মুর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলে আবার ছেলেকে খুঁজছেন। খুলনা শহরের দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকায় রাব্বির বাড়িতে শোক নেমে এসেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় যশোরের পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে রাব্বিসহ তিন কিশোরকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। নিহত রাব্বি খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা মো. রোকা মিয়ার একমাত্র ছেলে। সব আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১৫ আগস্ট) রাব্বির লাশ স্থানীয় মানিকতলা খাদ্যগুদাম সংলগ্ন মসজিদের সামনে জানাজা শেষে মহেশ্বরপাশা কবরস্থানে দাফন করা হয়। রাব্বিদের বাড়িতে গিয়ে দেখা যায়, মা সন্তান হারিয়ে বিলাপ করছেন। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা পরিবারসহ এলাকাবাসী মেনে নিতে পারছেন না। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দ-প্রাপ্ত কিশোর অপরাধী এবং যে সকল কিশোর বিচারাধীন তাদের সংশোধনের জন্য এ ধরনের উন্নয়ন কেন্দ্রে বন্দি রাখা হয়। কেন্দ্রের কর্মকর্তা মুশফিক আহমেদ দাবি করেন, কেন্দ্রে বন্দি কিশোরদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বিকেলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন রড ও লাঠির আঘাতে ১৭ কিশোর মারাত্মক জখম হয়।
এর মধ্যে খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের আলহাজ নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮) এবং একই জেলার শিবগঞ্জ উপজেলার তালিপপুর পূর্বপাড়া গ্রামের নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭) মারা যায়। তবে জাবেদ হোসেনসহ আহত কয়েক কিশোর জানায়, কর্মকর্তা এবং বন্দি কিশোররা তাদের লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তারা অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফিরলে তাদের একইভাবে আবার পেটানো হয়। এতে হতাহত হয়েছে।
বালকদের জন্য দেশে দুটি কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে। এর একটি গাজীপুরের টঙ্গিতে, অন্যটি যশোর শহরতলির পুলেরহাটে। যশোর কেন্দ্রে মোট বন্দির সংখ্যা ২৮০ জন বলে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর সাত দিন আগে ফোনে পরিবারকে রাব্বি জানিয়েছিল সে সেখানে থাকতে চায় না। তাকে অন্য কোথাও নিয়ে যেতে। সন্তানের কথা শুনে রোকা মিয়া যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ছেলেকে অন্যত্র নিতে চেষ্টা করে ব্যর্থ হন। রোকা মিয়া সন্তানকে শান্ত¡না দেন, একটু অপেক্ষা করতে। দ্রুত তাকে ছাড়িয়ে আনবেন। কিন্তু বাড়িতে এলো ছেলের নিথর দেহ। পারিবারিক সূত্রে জানা গেছে, বন্ধু মহলের বিরোধে গত বছরের ৩১ আগস্ট একই এলাকার মোস্তফা ফরাজীর ছেলে মো. জনী ফরাজী (১৮) খুন হয়। ওই মামলার তিন আসামির মধ্যে রাব্বিও রয়েছে। সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালতের মাধ্যমে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত ৮/৯ মাস ধরে সে ওই কেন্দ্রে ছিল।
রোকা মিয়া বলেন, রাব্বি মাঝে-মধ্যে ফোনে তাকে বলতো কেন্দ্রে ঠিকমত খেতে দেয় না। খাবার চাইলে কারণে-অকারণে নির্যাতন করে। দুই সপ্তাহ আগে খাবার নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কয়েকজন বন্দির কথা কাটাকটি হয়েছে। সেখানকার কর্মকর্তাদের মদদপুষ্ট কিছু বন্দি একজোট হয়ে তাদের নির্যাতন করছে। রোকা মিয়া বলেন, ‘‘আমার ছেলে আমাকে বলেছিল ‘বাবা আমি আর যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে যাও’। সর্বশেষ বৃহস্পতিবার সকালে ফোন করে জানায় ‘এখানে ঝামেলা হচ্ছে। তোমরা আমাকে নিয়ে যাও’। ওইদিনই ছেলের মৃত্যুর খবর আসে।’’ রোকা মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের লাশ আনতে গিয়ে আহত বন্দিসহ অনেকের কাছে নির্মম নির্যাতনের কথা শুনেছেন। ‘‘২/৩ দিন না খাওয়া আমার ছেলেসহ কিশোর বন্দিদের প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা, কর্মচারী ও তাদের মদদপুষ্ট বন্দিরা অডিটরিয়ামের সিঁড়ি ঘরের নিচে গ্রিলের সঙ্গে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, মুখে গামছা ঢুকিয়ে লোহার রড, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। ‘‘এরপর মুমূর্ষু অবস্থায় তাদের চিকিৎসা না করে অডিটরিয়ামের মেঝেতে ফেলে রাখে। পরে তাদের হাসপাতালে নেয়, কিন্তু তার আগে রাব্বি, নাঈম হোসেন ও রাসেল ওরফে সুজন মারা যায়।’’ শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা একই এলাকার মো. আলমগীরের ছেলে মো. জনী গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তিনি। রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজন কর্মকর্তা, কর্মচারী ও বন্দিদের আসামি করা হয়েছে।
পুলিশ এই মামলায় কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মশিয়ালীতে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধু আত্মহত্যা করেছে । ১৭ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০ টায় মশিয়ালী পুর্বপাড়ার বাসিন্দা ও আলীম জুট মিল গেটের সামনের ওয়ার্কসপ এর দোকানদার আঃ সালাম (সোনা মিয়ার) স্ত্রী আফরোজা বেগম (১৯)নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । ঐ সময়ে প্রতিবেশি রইজ শেখের মেয়ে টুকটুকি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময়ে গোংরানোর শব্দ পেয়ে সালামের ঘরে প্রবেশ করে আফরোজা কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে, তাকে দ্রুত নামিয়ে এলাকাবাসীর সহযোগীতায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । এ সময় চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করে । খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । যার নং-০৭, তাং ১৭/০৮/২০ ইং ।
আটরা গিলাতলা ইউনিয়নে অসচ্ছল প্রতিবন্ধী,বয়স্ক ও বিধবা ভাতা বহি বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মোট ২৯২ জন অসচ্ছল প্রতিবন্ধী,বয়স্ক ও বিধবা ভাতা বহি ১৭ আগষ্ট সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয় । বয়স্ক ১৫৪, বিধবা ৫৮ ও প্রতিবন্ধী ৮০ টি ভাতা বহি বিতরণ কালে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য খান হাফিজুর রহমান, খোকন কুমার নন্দী, নবিরুল ইসলাম রাজা, হাফেজ গোলাম মোস্তফা, শেখ আঃ সালাম, মোল্লা সোহরাব হোসেন, মাহমুদ হাসান, হুমায়ুন কবির, বখতিয়ার , আম্বিয়া বেগম,আছিয়া আনসার, শিরিনা বেগম, ইউপি সচিব তুলশি দাশ মন্ডল প্রমুখ ।
সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা পালিত
খবর বিজ্ঞপ্তি
সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা গতকাল সোমবার পালিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ খুলনা বাজার কালিমাতা মন্দিরে দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও পূজা পালন করা হয়েছে। করোনা সংক্রমনের হাত থেকে দেশবাসী রক্ষা পাওয়ার জন্য বিশেষ প্রার্থণা করা হয়। উজ্জল ব্যানার্জীর পরিচালনায় ও সুব্রত হালদার তপা এবং প্রশান্ত ব্যানার্জীর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে খুলনা বাজার কালিমাতা মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, সুশান্ত ব্যানার্জী, তোতন হালদার, আকাশ ব্যানার্জী, স্বপন সরকার, গনেশ হাজরা, সবুজ ভট্টচার্য, মনি সাহনী, শিউলী রানী ব্যানার্জী, কেয়ারানী ব্যানার্জী, মুক্তি রানী ব্যানার্জী, শরৎ মুন্ধাড়া, কবিতা মৃধা, শংকর ঘোষ, ননী গোপাল দাশ, ইলারানী দাশ ও সুমন দাশসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।অনুরূপ ভাবে স্যারইকবাল রোডে ও বাইতিপাড়া মনসা বাড়িও এই পূজা নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শরণখোলায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পিং
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দিনব্যাপী বরিশাল সিএমএইচ’র ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক বিগ্রেডের অধিনস্ত ৪৩ বীরের তত্ত্বাবধায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্প স্থাপন করে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, বরিশাল শেখ হাসিনা সেনাবাহিনীর ২৮ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম পিবিজিএম, এনডিসি, পিএসসি। পরিদর্শনকালে তাদের সাথে ৪৩ বীরের অধিনায়ক লে. কর্ণেল শামস ইয়াসীন খান পিএসসি, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পলিশ সুপার মিজানুর রহমান, থানা পুলিশের অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আরম মিলন ও বিগ্রেডিয়ার জেনারেল মাসুদ গর্ভবতী মায়েদের সাথে কথা বলেন এবং হতদরিদ্রদের মাঝে করোনা প্রতিরোধক ও শুষ্ক খাবার বিতরন করেন। পরে তারা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্থানীয় প্রশাসন, চিকিৎসক, জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন।
ফকিরহাটে আবারও গোয়াল ঘর হতে তিনটি গরু চুরি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ গ্রামে কৃষকের গোয়ালঘর হতে দেড় লক্ষ্য টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়েছে। রবিবার গভীর রাতে পিলজংগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃতঃ শ্যামল কুমার মুখ্যাজীর পুত্র বিশ^জিৎ মুখ্যাজীর বাড়িতে এঘটনা ঘটে। জানা গেছে, উক্তদিন গভীর রাতে সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে বিশ^জিৎ মুখ্যাজী গোয়ালঘরে গিয়ে দেখতে পান চোরেরা তালা ভেঙ্গে তিনটি গুরু চুরি করে পালিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী। এর আগেও একই এলাকার আশিষ রায় চৌধুরীর গোয়ালঘর হতে তিনটি, টাউন নওয়াপাড়া গ্রামের অঞ্জন ব্যানাজীর গোয়ালঘর হতে ১টি ও একই এলাকার মুজিবুর রহমানের গোয়ালঘর হতে ১টি গরু চুরি হয়। একেরপর এক কৃষকের গোয়ালঘর হতে গরু চুরি যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
বাগেরহাটে প্রাথমিক শিক্ষা উন্নয়ণ কর্মসূচির কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উন্নয়ন কর্মসূচি ক্ষুদ্র মেরামতের জন্য দেওয়া বরাদ্দ শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির যোগসাজগে লোপাট হচ্ছে। অনেক বিদ্যালয়ে কাজ না করে ভুয়া ভাউচার করে টাকা তুলো ভাগাভাগি করে নিয়েছেন অনেকে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও সঠিক ভাবে জানেননা এই টাকা কিভাবে খরচ হয়েছে। এসব অভিযোগ ক্ষতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম।
বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ১’হাজার ১৬২ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৯ উপজেলায় মোট ৩‘শ৯৬টি বিদ্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরে ক্ষুদ্র মেরামতের জন্য ২ লক্ষ টাকা করে বরাদ্দ এসেছে। কিন্তু অনেক বিদ্যালয়েই কাজ না করে ভুয়া ভাউচার দিয়ে টাকা ভাগ বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আলমগীর হোসেন মীরু দূর্নীতি দমন কশিন (দুদক) ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য ২লক্ষ, স্লিপের ৫০ হাজার এবং সিএফএস-র ১ লক্ষ টাকা বরাদ্দ আসে। দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রধান শিক্ষক সাইদুল হক এই টাকা আত্মসাত করেছেন। ব্যবস্থাপনা কমিটির সাথে কোন আলোচনাও করেননি তিনি।
ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য জাহাঙ্গীর হোসেন মাসুম বলেণ, প্রধান শিক্ষক সাইদুল হক দীর্ঘদিন এখানে আছেন। তিনি বিদ্যালয়ের টাকা আত্মসাতসহ নানা প্রকার অনিয়ম করে থাকেন। স্থানীয় শাহজাহান আকন বলেন, প্রধান শিক্ষক ১০-১২ বছর ধরে বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে রাতে প্রাইভেট পড়ান। উপ-বৃত্তির তালিকা থেকে ইচ্ছেমত শিশুদের নাম কর্তন করেন। এসব বিষয় জানতে চাইলে তিনি আমাদের সাথে দূর্ব্যবহার করেন। শুনেছি এবছর স্কুলে বেশকিছু টাকা বরাদ্দ এসেছে। কিন্তু স্কুলে কোন কাজ করতে আমরা দেখিনি।
এবিষয়ে প্রধান শিক্ষক সাইদুল হক বলেন, মৌখিকভাবে ব্যবস্থাপনা কমিটির অনুমতি নিয়ে ক্ষুদ্র মেরামতের টাকা দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন কাজ করেছি। টাকা খরচের বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সব জানেন। রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা মধু বলেণ, বিদ্যালয়ে টাকা বরাদ্দ আসছে জানালেও খরচের বিষয়ে প্রধান শিক্ষক আমাকে কিছু জানান নি। শরণখোলা উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খাদা ও পোলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় একই চিত্র। কাজ না করে টাকা তুলে নেওয়ার একই অভিযোগ উঠেছে শরণখোলা উপজেলায় বরাদ্দ পাওয়া ৪৪টি বিদ্যালয়ে। অন্যান্য উপজেলায়ও বেশ কিছু অনিয়ম রয়েছে। বিভিন্ন উপজেলা শিক্ষা অফিস সূত্রে পাওয়া তথ্য মতে, ফকিরহাট উপজেলায় ক্ষুদ্র মেরামতের জন্য ২২ বিদ্যালয়ে বরাদ্দ এসেছে। শিক্ষা অফিস জানিয়েছেন সবগুলো বিদ্যালয়ে কাজ হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। চিতলমারীতে বরাদ্দ পাওয়া ৪৩টি বিদ্যালয়ে কাজ চলছে। তবে বরাদ্দ পাওয়া টাকার কতটুকু কাজ হবে এ নিয়ে শঙ্কা আছে স্থানীয়দের মাঝে। মোল্লাহাট উপজেলায় ৩৪ বিদ্যালয়ে বরাদ্দ পেলেও শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী কাজ সহয়েছে মাত্র ৩১টি বিদ্যালয়ে। তবে এতেও রয়েছে নানা অভিযোগ।বাগেরহাট সদর উপজেলায় ৫৫টি বিদ্যালয়ে বরাদ্দ পেলেও কাজ হয়েছে মাত্র ৩টি বিদ্যালয়ে। অন্য বিদ্যালয় গুলোতে যথা নিয়মে কাজ করা হবে, করোনার কারনে দেরী হচ্ছে।
রামপাল উপজেলায় বরাদ্দ পাওয়া ৩৩টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ৩টি বিদ্যালয়ের কাজ হয়েছে। অর্থ বছর শেষ হলেও অন্যগুলোর কাজ কবে হবে জানেনা উপজেলা শিক্ষা অফিস। মোংলা উপজেলায় বরাদ্দ পাওয়া ১৪টি বিদ্যালয়ের কাজ চলছে। মোরেলগঞ্জে বরাদ্দ পাওয়া ১০৪টি বিদ্যালয়ে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিস। তবে বাস্তবে কোন কাজ হচ্ছেনা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। কচুয়া উপজেলায় ৪৭টি বিদ্যালয়ে বরাদ্দ আসলেও কাজ হয়েছে মাত্র ১৫টির। অন্যগুলোর কাজ হবে কিনা শংকায় রয়েছে অভিভাবকরা।
অনিয়মের বিষয়ে কথা বলার জন্য শরণখোলা উপজেলা শিক্ষা অফিসে গেলে গনমাধ্যম কর্মী পরিচয় পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম গা ঢাকা দেন। পরবর্তীতে ফোন করলে তিনি ফোন কেটে দেন। তবে সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার বল বলেণ, এসব দেখার দায়িত্ব তার নয়। উপজেলা শিক্ষা কর্মকর্তাই দেখবেন আর্থিক বিষয়গুলো।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের আর্থিক অনিয়মের যে বিষয় উঠেছে সেসব বিষয়ে অভিযোগ পেলে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিব।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, ‘ সরেজমিনে গিয়ে মেরামতে কাজ দেখে বিল প্রদানের জন্য সকল উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। প্রাথমিক বিদ্যালয়ের আর্থিক অনিয়মের বিষয়ে বিভিন্ন মাধ্যমে লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছি। আমরা তদন্তপূর্বক এসব অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নিব’।
বাগেরহাটে ফাইবোর্ডে ফ্যাক্টরীতে এলাকাবাসীর কর্মসংস্থানের দাবি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থিত গ্রীন বোর্ড এ্যান্ড ফাইবারস লি. নামক ফাইবোর্ড কোম্পানিতে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কোম্পানি করার জন্য যারা জমি বিক্রি করেছেন চাকুরীর ক্ষেত্রে তাদের স্বজনদের অগ্রাধিকার ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এলাকার অসহায়দের সহযোগিতার দাবিও করেছেন স্থানীয়রা।
ফ্যাক্টরীর পাশে অবস্থিত চাপাতলা পূর্বপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গনি বলেন এলাকায় যখন বড় ধরণের কোন প্রতিষ্ঠান হয় তখন এলাকাবাসী বিভিন্ন আশায় বুক বাঁধে। তাদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলে এখানে তা হয়নি। আমরা চাই এই ফ্যাক্টরীতে স্থানীয় লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
চাপাতলা গ্রামের লক্ষি গোলদার, আসমা আক্তার, মিজান শেখসহ অনেকে বলেন, এলাকার অনেকই এই ফ্যাক্টরীর মালিকদের কাছে নিজের জমি বিক্রি করেছেন। জমি ক্রয়ের সময় তারা বলেছিলেন জমির মালিকদের উপযুক্ত প্রার্থী থাকলে তাকে এই ফ্যাক্টরীতে চাকুরী দেওয়া হবে। কিন্তু তা হয়নি। আমাদের গ্রামে যেহেতু কোম্পানি হয়েছে। আমরা চাই আমাদের গ্রামের মানুষের চাকুরী হোক।
টিকে গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া মিন্টু বলেন, আমাদের ফ্যাক্টরী এখনও পূর্নাঙ্গ রুপে চালু হয়নি। বর্তমানে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ স্থানীয় লোক ডেইলি ব্যাসিসে কাজ করছেন আমাদের ফ্যাক্টরীতে। ফ্যাক্টরী পূর্নাঙ্গরুপে চালু হলে আমরা চেষ্টা করব চাকুরীর ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে।
আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সোমবার সকাল ৮ টায়, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ এর পরিচালনায় মারকাযুল উলুম মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমানে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, পরিস্থিতি ও পরিবেশ আগের থেকে অনেক অংশে ভালো, রুগীর সংখ্যা কম পরিমাণে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে আমরা আইম্মা পরিষদের প থেকে শিা প্রতিষ্ঠান গুলিকে খুলে দিতে সরকারের কাছে জোর দাবি জানাই, বিশেষ করে কওমি মাদ্রাসা সমূহ খুলে দেওয়ার দাবী করছি, কওমি মাদ্রাসা গুলি খুলে দিলে আমরা সর্বোচ্চ সর্তকতা ও সাস্থবিধি অনুসরণ করে প্রতিষ্ঠান গুলিকে পরিচালিত করবো। সভায় সোনাডাঙ্গা থানা সভাপতি মুফতী জাকির হুসাইন এর আম্মার সুস্থতা ও সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মুফতী ইমরান হুসাইন এর চাচার রুহের মাগফিরাত কামনায় দু’আ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুফতী রশিদ আহমাদ, মুফতী আব্দুল কুদ্দুস, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইমরান বিন হুসাইন, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আনোয়ারুল ইসলাম, মুফতী আবু সালেহ, মুফতী আজিজুল হক, মুফতী জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা জাফর আহমাদ, মুফতী আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হাসান, মাওলানা আসাদুজ্জামান, হাফেজ সালাহ উদ্দিন, কারী দ্বীন ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।
আবশ্যক
সরকারী বিধিমোতাবেক সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর- সোলাদানা, উপজেলা- পাইকগাছা, জেলা- খুলনা-এর শুন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্র ও ১৫০০/- টাকার পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২১দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ শিশু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ শিশু হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে সৃজনী ফাউন্ডেশন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সংস্থাটির কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সৃজনী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ্যাড. মোজাম্মেল হক, রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহারসহ অন্যান্যরা।
বক্তারা, যশোরসহ সারা দেশে শিশু নির্যাতন বন্ধ ও শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
নবাগত ওসি’র সাথে প্রেসকাব ফুলতলার সাংবাদিকদের মতবিনিময় সভা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলায় নবাগত ওসি মাহাতাব উদ্দিনের সাথে সোমবার সন্ধ্যায় তার দপ্তরে প্রেসকাব ফুলতলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের সততা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ মাদক, বাল্য বিবাহ এবং আইন শৃংঙ্খলা বিরোধী কর্মকান্ড সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসকাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী রাজু, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, এসআই মোঃ আবুল কাউম, এসআই অমিতাব সন্যাসী প্রমুখ। প্রসঙ্গতঃ নবাগত ওসি মাহাতাব উদ্দিন ইতিপূর্বে খুলনার বটিয়াঘাটা, যশোরের কেশবপুর, ঝিনাইদহের হরিনাকুন্ডু, বাগেরহাট সদরে ওসি হিসাবে দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার ফুলতলা থানায় যোগদান করেন।
ফুলতলায় ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালিত
ফুলতলা প্রতিনিধি
বিএনপির শাসনামলে জননেতা কম. রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ২৮তম বার্ষিকীতে দেশব্যাপী সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কম. সন্দিপন রায়। প্রধান অতিথি ছিলেন জেলা পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নেতা কম. আনছার আলী মোল্যা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কম. আরিফুজ্জামান বাবলু, হামিদ মোড়ল, আঃ মজিদ মোল্যা, প্রভাষক গৌতম কুন্ডু, রেজোয়ান হোসেন রাজা, জাহাঙ্গীর আলম, অরুপ, নারী নেত্রী মেহেরুন্নেছা ও রোকেয়া বেগম, শ্রমিক নেতা ইছাক আলী ফারাজি প্রমুখ।
মোড়েলগঞ্জে পঞ্চকরণে জাতীয় শোক দিবসে দোয়া আলোচনা সভা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে পঞ্চকরণ ইউনিয়নে আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের নতুন বাজার এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর। ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি মো.সরোয়ার হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিনা ভানু শেলি, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক মজুমদার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ, ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খলিফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন, যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খলিফা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল হোসেন সিফার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা উশা রানী চন্দ্র, পৌর সভাপতি শিশির সাহা, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন শেখ। এ সময় প্রধান অতিথি বলেন, রাজনৈকি জীবনে বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করার আহ্বান জানান।
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে ওয়ার্ড আ’লীগের জাতীয় শোক দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা,দোয়া মাহফিল ও দুঃস্থদেও মাঝে খাবার বিতরন করা হয়েছে।গতকাল সোমবার বিকেলে ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ জহুরুল ইসলামের সভাপতিত্বে বসুন্দিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য মোঃ শামীম হোসেন মোল্যা।বক্তব্যদেন আ’লীগ নেতা সরদার সিরাজুল ইসলাম,শেখ শফিকুল ইসলাম,গোলাম মোস্তফা,আব্দুর রহিম,ছিয়ামুর রহমান সাগর,ইমরান তুষার,অহিদুল মোড়ল,নুরুল ইসলাম লিটু,শহিদুল ইসলাম,মোঃ আব্দুল্লাহ প্রমূখ। মাওলানা মোঃ ফজলুল হকের দোয়া পরিচালনা শেষে দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।
ডুমুরিয়ায় মা-ছেলে জখমের ঘটনায় থানায় মামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় মা-ছেলে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ৬দিন পর আহত মাতা খালেদা বেগম বাদি হয়ে ৬জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।তবে কোন আসামীকে আটক করতে পারেনি পুলিশ। মামলার বিবরন সূত্রে জানা যায়,উপজেলার মাগুরাঘোনা এলাকার আলী মোর্ত্তজা সরদারের সাথে একই এলাকার জাকির সরদারের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন গত ১১ আগষ্ট দুপুরে আলামিন সরদার,জাকির সরদার,শরিফুল সরদার সহ ৬জন দা,লাঠিসোটা নিয়ে মোর্ত্তজার ছেলে কলেজ ছাত্র ওসমান গণি ও তার মা খালেদা বেগমের উপর হামলা চালানো হয়। ্এতে ওসমান গণি রক্তাক্ত জখম ও মাতা খালেদা বেগম আহত হয়।পওে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া ও পরে ওসমান গণিতে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরন করা হয়। এদিকে মামলা তুলে নিতে ভুক্ত পরিবারের প্রতি হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে বাদি জানান। ঘটনা প্রসঙ্গে ভারপ্রাপ্ত ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,মা-ছেলে আহত’র ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
কয়রায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেল কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন,বিজয় কুমার সরদার,আঃ ছাত্তার পাড়, মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল্যাহ আল মামুন লাভলু,আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, জিএম কবি শামছুর রহমান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কাজী মাহফুজুল হক, কাশিয়াবাদ স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা আঃ হাকিম প্রমুখ। সভায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও হরিন শিকারীদের বিরুদ্ধে সার্বক্ষনিক অভিযান অব্যাহত রাখা সহ উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় কয়রার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ভাল থাকায় সকলেই সন্তোশ প্রকাশ করেন। পরে একই স্থানে উপজেলার মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে যুবলীগ নেতার উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা, যুবলীগ নেতৃবৃন্দের নিন্দা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে মাহাদি হাসান নাজমুল নামের এক যুবলীগ নেতার উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। ওই সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক যখম করে তারা। রোববার সন্ধায় সুরাট বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সে পূর্ব কৃষ্ণপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামছুল আলম এর ছেলে ও সদর থানা যুবলীগের সদস্য এবং সুরাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক।
আহত মাহাদি হাসান নাজমুল অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার উপরে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। সুরাট ইউনিয়নে রাজনৈতিক প্রতিপক্ষরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় রামরাজত্ব চালিয়ে আসছে। এ ঘটনার প্রতিবাদ করার কারণেই আমার উপর এমন সন্ত্রাসী কর্মকান্ড চালায়।
এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ মোঃ ইব্রাহীম খলিল রাজা, যুগ্ম-আহবায়ক হারুনর রশিদসহ যুবলীগ নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








































