কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপি’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ জাতীয়বাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জুলফিকার আলী সাফুই এর সভাপতিত্বে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান (হাবিব), কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী পলাশ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক বদরুল ইসলাম বদরু, সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হুমায়ন কবীর ডাবলু, সদস্য সচিব হাসানসহ বিশিষ্ট সমাজ সেবক আলী মুর্শান ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে যুবদলের সিনিয়র সভাপতি শাহ আলম সাফুই সহ কালিগঞ্জ উপজেলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
কালিগঞ্জের বিষ্ণুপুরের চৌমুহনী হাট চত্বরে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে দলমত নির্বিশেষে সকলের সরব অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সদস্য সচিব আজিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলাম, সেক্রেটারী আব্দুল হান্নান, জামায়াত নেতা মাওঃ আব্দুল কাদের হেলালী, শেখ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, ছাত্র শিবিরের নেতা ইউসুফ, ছাত্রশিবির নেতা আছাদুল ইসলাম, শিবির নেতা আজাহারুল ইসলাম, ছাত্রদল নেতা জাফর ইকবাল বাবু, ব্যবসায়ী নেমাই কর্মকার প্রমুখ।
কালিগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত দুই সদস্যের স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত দুইজন সদস্যের স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন প্রয়াত আশেক মেহেদীর ছোট ভাই, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, প্রয়াত সাংবাদিক শেখ আব্দুল হামিদের পিতা শেখ আব্দুর রশিদ ও পুত্র শেখ রায়হান কবীর, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল লতিফ মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য গোলাম ফারুক, সিনিঃ সদস্য জিএম শামছুর রহমান, সিনিঃ সদস্য গাজী মিজানুর রহমান, বক্তব্য রাখেন উদীচি শিল্পগোষ্ঠীর উপজেলা সেক্রেটারী শান্তি গোপাল চক্রবর্তী, সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের উপজেলা সেক্রেটারী আলী সোহারাব, বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়দ মাহামুদুর রহমান, নাট্যাভিনেতা নয়ন কুমার দাশ, সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব আকরাম হোসাইন। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম, সদস্য কাজী আল মামুন, শেখ আব্দুল করিম মামুন হাসান, শেখ আমজাদ হোসেন, হাবিবুল্লাহ বাহার, আব্দুল জলিল খাঁন, গোলাম রব্বানী, আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, শেখ শরিফুল ইসলাম, শাহাদৎ হোসেন, মোঃ শিমুল হোসেন, ফজলুর রহমান, শেখ আল নুর আহমেদ ঈমন, কাজী রাফাদসহ প্রয়াত সাংবাদিক দ্বয়ের পরিবারের সন্মানিত সদস্যবৃন্দ ও সূধীবৃন্দ। উল্লেখ্য যে, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক গত ১০ সেপ্টেম্বর-২০২৪ ও সিনিয়র সদস্য আশেক মেহেদী ১২ সেপ্টেম্বর -২০২৪ তারিখে মৃত্যুবরণ করেন।
দিঘলিয়া উপজেলার সেনহাটি পশ্চিমপাড়া একতা সংঘের কমিটি গঠন
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটি পশ্চিমপাড়া একতা সংঘের কমিটি গঠন কল্পে এক সভা ক্লাবের নিজস্ব কক্ষে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা নাজমুল ইসলাম, পারভেজ সাজ্জাদ বাবলা, দিঘলিয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রওশন আজাদ, কাজী জুলফিকার আলী, বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম, সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক কেএম হাফিজুর রহমান নবী প্রমুখ। সভায় আলোচনা শেষে ক্লাবের নিম্নোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক সাজ্জাদ ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ তারেক মেহেদী। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন যুগ্ন আহ্বায়ক যথাক্রমে মোঃ ওয়াহিদুজ্জামান বিল্লাল, তৌহিদুর জামান সোহাগ, মেহেদী হাসান সবুজ, মোঃ লিয়াকত খাঁন, মোবারক মোড়ল, বিল্লাল হোসেন, মোঃ আলীম মোল্লা ও মোঃ লিয়াকত হোসেন।
দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে পিরোজপুর জেলা নাসিং ইষ্টিটিউট অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
পিরোজপুর প্রতিনিধি
দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ এনে কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে পিরোজপুর জেলা নাসিং ইষ্টিটিউট অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের সমন্বয় মিটিংয়ে ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা নাসিং ইষ্টিটিউট এর ইনচার্জ বেবী রানী রায়, অফিস সহকারী কাম কম্পউটার অপারেটর মো: বায়জিদ সেখ, হিসাব রক্ষক শিল্পি রানী ও হোস্টেল হাউজ কিপার তাহরিমা পদত্যাগের দাবীতে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, তিনজন কর্মকর্তা মিলে নানা অনিয়ম ও দুর্নীতি করে জেলা নাসিং ইষ্টিটিউটের পরিবেশ নষ্ট করছে। পিরোজপুর জেলা নাসিং ইষ্টিটিউটে ভর্তির সময়ে শিক্ষার্থীদের কাগজপত্র ত্রুটি দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেন অফিস সহকারী কাম কম্পউটার অপারেটর মো: বায়জিদ সেখ, হিসাব রক্ষক শিল্পি রানী এবং হোস্টোল হাউজ কিপার তাহরিমা। এছাড়াও শিক্ষার্থীদের ট্রান্সফারের সময়ে ইচ্ছে মত টাকা দাবী করে শিক্ষার্থীদের থেকে হাতিয়ে নেন। এছাড়াও চুক্তিভিক্তিক অফিস সহায়কদের সাক্ষর নিয়ে তাদের ৫০০শ থেকে ৪০০০ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করে তারা। এছাড়াও নাসিং ইষ্টিটিউট এর শিক্ষার্থীদের প্রশিক্ষণের বিভিন্ন যন্ত্রপাতি তারা সরিয়েছে বলেও অভিযোগ এতে তাদের পদত্যাগের দাবী জানায় শিক্ষার্থীরা।
জেলা নাসিং ইষ্টিটিউটে শিক্ষার্থী আবু সাঈদ জানান, নানা অভিযোগে অভিযুক্ত দুই কর্মকর্তাকে অবিলম্বে পদত্যাগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হবে। ভর্তির সময়ে শেষের দিকে তরিগরি করে শিক্ষার্থীদের কাগজপত্র দিতে বলে এবং সেখানে ত্রুটি ধরে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। আমাদের রান্নার বুয়াদের বেতন শিট এ সাক্ষর করিয়ে নিয়ে তাদের টাকা হাতিয়ে নেয়। মাইগ্রেশনের ক্ষেত্রেও তারা অনেক টাকা দাবী করে তুলে। আমরা কোন দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাইনা।
শিক্ষার্থী নূর মোহাম্মদ বলেন, দির্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠানে অফিস সহকারী কাম কম্পউটার অপারেটর মো: বায়জিদ সেখ, হিসাব রক্ষক শিল্পি রানী ও হোস্টেল হাউজ কিপার তাহরিমা নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। আমরা অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয় হয়নি। আমরা অবিলম্বে তাদের পদত্যাগ চাই।
অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পউটার অপারেটর মো: বায়জিদ সেখ বলেন, একমাস আগে একটি মিটিং হয়েছিলো এরপরে আমরা সময় দিতে পারিনি তবে আমরা এখন মিটিংয়ে বলেছি যে যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের অভিযোগ যৌক্তিক হলে আমরা তাদের টাকা ফেরত দিবো।
জেলা নাসিং ইষ্টিটিউটের ইনচার্জ বেবী রানী রায় জানান, একমাস আগে আমরা একটি মিটিং করেছিলাম তবে নানা কারনে আমরা এ বিষয়ে বসতে পারিনি। আজকে ওরা যখন আমাকে বলেছে সবাইকে নিয়ে বসতে হবে তখন আমি মিটিং ডাকি এবং ওদের নিয়ে বসি। ওরা আমাকে কয়েকজনের কাগজ দেখিয়েছে আমরা তাদের ডাকবো। যদি প্রমান হয় তাহলে আমরা অফিশিয়ালী মিমাংশা করবো আর মিমাংশা না হলে অফিশিয়ালী ব্যবস্থা গ্রহণ করবো। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানাবো।
খুলনায় ভারী বর্ষণে মৎস্য খাতে ক্ষতি ৯৪ কোটি টাকা
স্টাফ রিপোর্টার
ভারী বর্ষণে সৃষ্ট বন্যার প্রভাবে খুলনায় মৎস্য সম্পদে ক্ষতি হয়েছে ৯৪ কোটি ৬ লাখ টাকা। আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬২৫ হেক্টর জমির ফসল। এছাড়া তীব্র জলাবদ্ধতায় খালের আশপাশে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এখনও ডুবে রয়েছে নিম্নাঞ্চল। যা মৎস্য চাষী, কৃষক ও মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।
গত সপ্তাহে ৩দিন খুলনায় ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ তথ্য জানান খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মোঃ আমিরুল আজাদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা মেট্রোপলিটন থানাসহ ৯ উপজেলায় (পাইকগাছা, কয়রা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, রূপসা ও তেরখাদা) ৪২৭টি খাল রয়েছে। এর মধ্যে প্রবহমান রয়েছে ১৫৫টি। ভরাট ও সরু হয়ে ২৭২টি খালের নাব্য নেই। নাব্য হারানো খালের মধ্যে লবণচরায় ২টি, দৌলতপুর ২টি, রূপসায় ৩০টি, তেরখাদায় ৫টি, ফুলতলায় ৩৭টি, দিঘলিয়ায় ১৪টি, ডুমুরিয়ায় ৪৩টি, বটিয়াঘাটায় ৫৭টি, দাকোপে ৪০টি, কয়রায় ২৭টি ও পাইকগাছায় ১৫টি। এ ছাড়া ৪২৭টি খালের মধ্যে ৯ উপজেলায় ইজারা দেওয়া আছে ১১৬টি। যে গুলো নেট-পাটা ও বাঁধ দিয়ে খণ্ড খণ্ড করে মাছ চাষ করা হচ্ছে। এতে তিনদিনের ভারী বৃষ্টিতে খাল গুলোতে পানির অবাধপ্রবাহ বাধাগ্রস্ত হয়। খালের আশপাশে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, ভারী বর্ষণ, বাতাস ও জলাবদ্ধতায় ফসলের ক্ষেত ডুবে ১৭ হাজার ৮৬০ হেক্টর জমির রোপা আমন, ৩ হাজার ৯০ হেক্টর জমির সবজি, ১৬ হেক্টর জমির মরিচ, ৮৪ হেক্টর জমির পেঁপে, ২৫০ হেক্টর জমির শিম, ২০ হেক্টর জমির টমেটো, ২৩০ হেক্টর জমির তরমুজ, ২০ হেক্টর জমির পান ও ৫৫ হেক্টর জমির কলা আক্রান্ত হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন কৃষক।
কয়রার উপজেলার বাসিন্দা সৌরভ ও হাসমত জোয়াদ্দার বলেন, ভারী বর্ষণে রোপা আমনের বীজতলার চারা গাছ নষ্ট হয়ে গেছে। এখন পাইকগাছার কপিলমুনি এলাকা থেকে ধানের চারা ক্রয় করে রোপন করতে হবে।
জেলা মৎস্য অফিসার জয়দেব পাল জানান, বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় খুলনার ৪৩টি ইউনিয়নের ৩২০ হেক্টর আয়তনের ১ হাজার ১৯৫টি দিঘি ও পুকুর এবং ৫ হাজার ৭২৬ হেক্টর আয়তনের ৭ হাজার ৫১০টি মৎস্য ঘেরের ক্ষতি হয়েছে। এতে সাদা মাছের ক্ষতির পরিমাণ ৫ হাজার ৮১০ দশমিক ৩৪ মেট্রিক টন, যার আনুমানিক মূল্য ১৭ কোটি ১২ লাখ টাকা। চিংড়ি মাছের ক্ষতির পরিমাণ ৭ হাজার ৩২১ দশমিক ৫০ মেট্রিক টন, যার আনুমানিক মূল্য ৫৮ কোটি ১৭ লাখ। সাদা মাছের পোনার ক্ষতির পরিমাণ ১৮৮ দশমিক ৫০ লাখ, যার আনুমানিক মূল্য ৫ কোটি ৫৯ দশমিক ৫০ লাখ টাকা। চিংড়ি মাছের পোনার ক্ষতির পরিমাণ ৫৩৫ লাখ, যার আনুমানিক মূল্য ৬ কোটি ২০ লাখ টাকা। এছাড়া অবকাঠামোয় ৬ কোটি ৯৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা।
এছাড়া ভারী বৃষ্টিতে নগরীর রয়্যাল মোড়, সাতরাস্তা মোড়, টুটপাড়া, মুজগুন্নি, রায়েরমহলসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে। বাস্তুহারা কলোনিসহ শহরে নিমাঞ্চলে এখনো পানিতে ডুবে রয়েছে।
এছাড়া গ্রামের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হয়। এখনও পানিবন্দি হয়ে আছে অনেক পরিবার।
ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেনসহ বেশ কয়েকজন বাসিন্দা জানান, গোনালী-বামুন্দিয়া, রংপুর, বিলপাটিয়া, শরাফপুর গ্রামে বাড়ি-ঘর, সড়ক, ফসলী জমি ও মৎস্য ঘের পানিতে ডুবে যায়। ভেসে গেছে সাদা মাছ ও গলদা-বাগদা চিংড়ি। কিছু কাঁচাঘরের দেওয়ার ধসে পড়েছে। অনেক পরিবার এখনও পানিবন্দি রয়েছেন।
এ ব্যাপারে খুলনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইজারা বাতিল করে খাল ও জলাশয় গুলো মুক্ত রাখতে কমিটি গঠন করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে।
২৭ শে সেপ্টেম্বর গণসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন ১৮ নম্বর ওয়ার্ডের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৮ নম্বর ওয়ার্ডের এক প্রস্তুতি সভা গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সবুজবাগ নিজস্ব কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মোস্তফা জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, সেক্রেটারি আলহাজ্ব মোঃ কবির হাওলাদার।
সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ আঃ মান্নান, আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান (মুকুল), মোঃ আবুল বাশার (বাদশা), মোঃ আঃ রহিম, মোঃ শাহিন, মোঃ আব্বাস আলী, মোঃ আঃ মোতালেব, মোঃ সোহেল, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আঃ হান্নান, মোঃ আবু হানিফ, মোঃ ইলিয়াছ হোসেন, মোহাম্মদ ইউসুফ গাজী প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার গণ সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
ডুমুরিয়ায় অতিবৃষ্টিতে এক ঘের ব্যবসায়ীর ঘের প্লাবিত, ২ কোটি টাকার ক্ষতির আশঙ্কা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার তালা সীমান্তে দেশে টানা বৈরী আবহাওয়ার ভারী বর্ষণে ডুমুরিয়ার তালা সীমান্তের জেয়ালা তালতলা খৈল ও বাহির মৎস্য খামার নামক মুজিবর রহমান খান’র ২০০ বিঘা মৎস্য খামার প্লাবিত হয়েছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়,কমপক্ষে এবার বৃষ্টির কারণে আনুমানিক ২ কোটি টাকা ক্ষতির আশঙ্কা এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেয়ালা তালতলা খৈল ও বাহির মৎস্য খামার ওই ব্যবসায়ী বর্তমান হতাশা জীবন যাপন করছে। ভুক্তভোগী আরোও জানান বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড শাহাপুর শাখা হতে ৪০ লক্ষ টাকা লোন নিয়ে ঘেরটি পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে মুজিবর রহমান খান’ সরকারের উদ্ধর্তন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে আথিক সহযোগিতা কামনা করছেন। তিনি প্রতিবেদককে জানান, বাংলাদেশ সরকার যদি আমাদের মতো ঘের ব্যবসায়ীদের পাশে না দাঁড়ায় তাহলে আমরা ভিটেবাড়ি হারা হয়ে যাব।
মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপির অভিযোগ
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিএনপি নেতাকে অপর এক বিএনপি নেতা প্রকাশ্যে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হোগলাবুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম শাহ ফকির (২১ সেপ্টেম্বর শনিবার) ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মোরেলগঞ্জ প্রেসক্লাবে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগে তিনি (নুরুল ইসলাম) বলেছেন, একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুল হালিম শুক্রবার সন্ধায় ফকিরবাড়ি বাজারে বসে এক ব্যাক্তিকে মারপিটের নির্দেশ দেন। নির্দেশ পালন না করায় অধ্যাপক হালিম নুরুল ইসলামকে উপস্থিত সবার সামনে গালিগালাজ ও মারধর করেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আব্দুল হালিম বলেন, তিনি কাউকে মারধর করেননি। একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্র করছে।
দামুড়হুদার সড়ক হতে কলেজ লাইব্রেরিয়ানের মরদেহ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি সড়ক হতে কলেজ লাইব্রেরিয়ানের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে কার্পাসডাঙ্গা কলোনী পাড়ার মৃত এরশাদ আলী মাষ্টারের ছেলে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান শফিকুল ইসলাম (৫০)’র মরদেহ প্রধান সড়কের ফকিরখালি রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এসময় তার মাথায় প্রচন্ড আঘাত চিন্হ দেখা যায়।ধারণা করা হচ্ছে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ে রাস্তায় হাটাহাটির সময় অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গায় ফুটপাত দখল মুক্ত বিষয়ে ফল ব্যবসায়ী সাথে পুলিশ সুপারের মতবিনিময়
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার ফল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা’র ফল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,বিপিএম-সেবা’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ফল ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রেখে নির্ধারিত স্থানে ফলের দোকান স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পেড়িখালী বাজার বণিক সমিতি গঠন: সভাপতি সায়কুল, সম্পাদক কচি
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের ঐতিহ্যবাহী পেড়িখালী বাজার বণিক সমিতি গঠন করা হয়েছে। গত রবিবার সন্ধা ৭ টায় পেড়িখালী বাজার বণিক সমিতির কার্যালয়ে শেখ মোতাহার আলীর সভাপতিত্বে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
সভায় সায়কুল ইসলাম মোল্লাকে সভাপতি ও শেখ মহিউদ্দিন কচিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মো.রেজাউল মল্লিক, সহসাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, কোষাধ্যক্ষ মল্লিক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক বাসুদেব শীল, প্রচার সম্পাদক মো. ফোরকান হাওলাদার। সদস্য করা হয়, শেখ মোতাহার আলী, নূর মোহাম্মাদ গোলদার, সুশান্ত সাহা, শফিকুল মোল্যা, আল আমিন ইজারদার, শেখ আওরঙ্গ, মো. কামরুল ইসলাম ও প্রদীপ সাহাকে।
খুবিতে ক্যাম্পাস টু ক্যারিয়ার শীর্ষক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজনে ও ব্র্যাকের ক্যারিয়ার হাবের সহযোগিতায় ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার (বিল্ডিং ব্রিজেস টু এ ব্রাইট ফিউচার)’ শীর্ষক এক সেমিনার ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, চাকরির বাজারে সেরা প্রমাণের জন্য নিজেদের বহুগুণে যোগ্য করে তুলতে হবে। বিশেষ করে নেতৃত্বগুণ, প্রযুক্তিতে দক্ষতা অর্জন, স্মার্টনেসসহ অন্যান্য গুণাবলী আত্মস্থ করতে হবে। এজন্য পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত থাকতে হবে। নিজেকে অন্যের চেয়ে যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মোটিভেশনাল স্পিস বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে গুরুত্বসহকারে শোনা হয়। তিনি চাকরি নেওয়ার চেয়ে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করে যাতে অপরের চাকরি দিতে পারি, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। আমাদেরও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে। অপরকে চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, আজকের সেই সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের বেশিরভাগই ছাত্রী। এ থেকে প্রমাণিত হয়, নারীরা পিছিয়ে পড়তে জানে না। দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি তারাও সমানভাবে অবদান রাখতে চায়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সিভি লেখার জন্য বিভিন্ন ফরমেটের ব্যাখা তুলে ধরেন। বিশেষ করে নিয়োগদানকারী প্রতিষ্ঠান যে ফরমেটে সিভি প্রত্যাশা করে, সে ফরমেটেই শিক্ষার্থীদের সিভি লেখার জন্য আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি অজয় মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর ও ইভেন্ট চেয়ার শাফায়েত ইসলাম শুভ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কি-নোট স্পিকার হিসেবে শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ, কমিউনিটি স্কিল ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্র্যাক ব্যাংকের ট্যালেন্ট অ্যাকুইজিশন এন্ড এমপ্লয়ার ব্রান্ডিং এর সহযোগী ব্যবস্থাপক রাকিব মোস্তাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাফিয়া ওয়াহিদ নির্ঝর ও এস সৈকত। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, রোটার্যাক্ট পারপস পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
খুবিতে ‘লেট’স কোড ইউর ক্যারিয়ার থ্রু প্রোগ্রামিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ক্লাব ‘রাউটার’ এর উদ্যোগে ‘লেট’স কোড ইউর ক্যারিয়ার থ্রু প্রোগ্রামিং’ শীর্ষক এক কর্মশালা ২১ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে এখন প্রযুক্তির ছড়াছড়ি। এজন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি, প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে। কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে প্রোগ্রামিং এ দক্ষ হতে হবে। পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামাররা কাজ করে থাকেন। প্রোগ্রামিং স্কিল আয়ত্ত করতে পারলে অনেক কিছুই সমাধান করা সম্ভব হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রযুক্তিতে দক্ষ হতে গেলে অনেক চ্যালেঞ্জ আসবে, তোমাদের এর ডিমান্ড বুঝতে হবে। নিজেদের একটা স্বপ্ন থাকতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের পেছনে দৌঁড়াতে হবে। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। যাতে তোমাদের নিয়ে আমরা গর্ব করতে পারি।
ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইসমত কাদির। অনলাইনে যুক্ত থেকে মূল বক্তা হিসেবে প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয় ও প্রোগ্রাম মার্কেট নিয়ে আলোচনা করেন প্রোগ্রামিং হিরো’র সিইও ঝংকার মাহবুব। উপস্থিত থেকে আলোচনা করেন প্রোগ্রামিং হিরো’র সিওও আব্দুর রকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসিই ডিসিপ্লিনের শিক্ষার্থী উম্মে তাসমিয়াহ ও ফাতিমা রহমান।
এম আবদুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি নিয়োগ হওয়ায় অভিনন্দন
যশোর অফিস
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সাবেক মহাসচিব ও সভাপতি এম আবদুল্লাহ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, দেশের খ্যাতিমান এ পেশাদার সাংবাদিক নেতা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়ায় সাংবাদিকদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। নেতৃত্বদ্বয় বলেন, সাংবাদিক ইউনিয়ন যশোর মনে করে এম. আবদুল্লাহ তার দায়িত্বপালনকালে আগামী দিনগুলোতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের তৃণমূল পর্যায়ের বৈষম্যর শিকার সকল সাংবাদিকদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখবেন।
মোংলায় বিশ্ব নদী দিবস পালিত
মোংলা প্রতিনিধি
বিষ প্রয়োগ, শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে পশুর নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও। পশুর নদে প্রতিনিয়ত কয়লা ও তেলবাহী জাহাজ ডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে। পশুর নদের স্বাস্থ্য ভালো থাকলে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা পাবে। জাহাজি বর্জ্য, কয়লা, তেল ও প্লাস্টিক দূষণে সুন্দরবনের প্রাণ পশুর নদের জলজপ্রাণীর প্রজননে সমস্যা হচ্ছে। নদী একটি জীবন্ত সত্তা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার সকালে মোংলার পশুর নদের পাড়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধন এবং প্রতীকী নদী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতীকী নদী পরিচ্ছন্নতা কর্মসূচিতে সভাপতি এবং প্রধান অতিথির বক্তৃতা করেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা গীতিকার মোল্লা আল মামুন, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, শেখ রাসেল, তন্বী মন্ডল ও প্রদীপ সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, নদী মাতৃক বাংলাদেশের নদী-খাল আজ বিপন্ন। নদী দখল এবং দূষণে বাংলাদেশ এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পশুর নদের জলজ প্রাণী অস্তিত্ব বিপন্ন হতে চলছে। নদী-খালে বিষ প্রয়োগে মাছ নিধন এখন সুন্দরবনের এক নম্বর সমস্যা। নদী দখল ও দূষণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, উপজেলা ও জেলা নদী রক্ষা কমিটিকে সচল করতে হবে। নদীর অভিভাবক হিসেবে নদী রক্ষা কমিশনকে সক্রিয় ও ক্ষমতায়ন করতে হবে। নদী দখল ও দূষণকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে পশুর নদের প্লাস্টিক বর্জ্যের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয়।
দাকোপে সবজির বাজার চড়া, রফতানি বন্ধ থাকলেও কমছে না ইলিশের দাম
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে সবজি বাজার বেশ চড়া। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। দুয়েকটি বাদে কোনোটির দাম ৭০ টাকার কেজির নিচে নেই। বেগুনের কেজি আবারও শতকের ঘরের কাছাকাছি। কাঁচামরিচের দরও চড়া। দুইদিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। বেগুন, করলার জন্য গুনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। শসার দাম উঠেছে শতকের ঘরে। আর টমেটোর স্বাদ নিতে হলে প্রতি কেজির জন্য গুনতে হবে ১৬০ টাকা। এদিকে, চড়া দামের সবজি কিনতে নাকাল ক্রেতারা। মাছের আড়তেও নেই স্বস্তি। ৪শ’ টাকা কেজির নিচে নেই চাষের রুই-কাতল। আর নদ-নদী, খাল-বিলের দেশি মাছ খেতে চাইলে দিতে হবে ৮শ’ থেকে হাজার টাকার বেশি। রফতানি বন্ধ থাকার সুফল পাচ্ছেন না ইলিশের ক্রেতারা। দাম হাকানো হচ্ছে আকাশ ছোয়া। এক কেজি ওজনের ইলিশ মিলছে ১৭শ’ থেকে ১৯শ’ টাকায়। ৭-৮শ’ গ্রামের ইলিশের জন্য গুনতে হবে ১২শ’ টাকা। এদিকে, যোগান স্বাভাবিক থাকলেও দাম বাড়তে শুরু করেছে সব ধরনের ডালের দাম। মশুর, মুগ ও বুটের ডাল প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। কেজিতে ৫ টাকা কমে কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে এখন ৫৫ – ৬০ টাকা। আর দেশি পেঁয়াজের দাম হাকা হচ্ছে ১১৫ টাকা। চাউলের বাজারও অস্থির। এলাকা ঘুরে দেখা যায় বাজার করতে এসে দিশেহারা নিম্ন আয় ও মধ্যে আয়ের মানুষেরা।
মোরেলগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জেসমিন আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। শনিবার সকাল ৭টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত জেসমিন আক্তার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামের দিনমজুর কাসেম খানের মেয়ে। সে স্থানীয় রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
জেসমিনের মা ফাহিমা খাতুন বলেন, জেসমিন তার ছোট ভাইয়ের সঙ্গে বিস্কুট ভাগাভাগি নিয়ে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে।
বালির নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার
যশোর অফিস
যশোরের অভয়নগরে বালিচাপা অবস্থায় শরিফুল ইসলাম সাকিব (২০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভয়নগরের একতারপুর পূর্ব পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, সাকিব ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। ১৭ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার বিকেলে প্রতিবেশী মোমেনা বেগম সাকিবদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি রুমে হাত-পায়ের ও লুঙ্গির কিছু অংশ দেখতে পান তিনি। এসময় তার হাঁক-ডাকে আশপাশের লোকজন এসে দেখতে পান সাকিবের মরদেহ বালিভর্তি বস্তায় রাখা। যা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে তার বাবা মজিবর পলাতক। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।
চুয়াডাঙ্গায় মাদক বিক্রি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, চারজন আহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দর্শনা থানার বেগমপুর ইউনিয়নে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করেছেন কারবারিরা। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শরিফুল ইসলাম ( ৪৫), রবিউল ইসলাম খোকা (৫৫), শিলন (২০) ও শামীম (২৩)।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দর্শনার আকন্দবাড়িয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লালু মিয়া পরিবারের সদস্যদের নিয়ে মাদক কারবার করে আসছেন। শরিফুল ইসলাম লালুসহ অন্যদের মাদক বিক্রি করতে নিষেধ করেন। এ নিয়ে শুক্রবার সকালে লালুর পরিবারের সঙ্গে শরিফুলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার দুপুর দুইটার দিকে লালু ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে শরিফুল ইসলাম ও তার নিকট আত্মীয়স্বজনের ওপর হামলা করে।
এ বিষয়ে লালু মিয়ার ছেলে মোল্লা মাদকের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বাড়ির পাশে কচুশাক তোলাকে কেন্দ্র করে শরিফুল ইসলামের মেয়ে স্নিগ্ধার (২৫) সঙ্গে আমার মায়ের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে স্নিগ্ধার বাবা শরিফুল ইসলাম এবং তার নিকট আত্মীয়স্বজন আমাদের ওপর হামলা চালায়। আমিসহ আমার পরিবারের সদস্যরা দামুড়হুদা চিতলা হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবরটি শুনে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি ছাড়াই সাত দিনে ঘাস উৎপাদন
স্টাফ রিপোর্টার
মাটি ছাড়াই চাষাবাদের মাধ্যমে গৃহপালিত পশুর খাদ্যের চাহিদা পূরণে ঘাস উৎপাদন করতে সক্ষম হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের গবেষক দল। হাইড্রোপনিক পদ্ধতিতে উৎপাদিত ঘাসকে ‘হাইড্রোপনিক ফডার’ বলা হয়। যা সাধারণ ঘাসের থেকে অনেক বেশি পুষ্টিকর।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রকল্পের প্রধান গবেষক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম এবং সহকারী গবেষক ও এমএস শিক্ষার্থী মো. মোসতাযাবুর রহমান গবেষণা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
এতে জানানো হয়, সাধারণ ঘাসের তুলনায় হাইড্রোপনিক ফডারের বেশ কিছু সুবিধা রয়েছে। যার মধ্যে অধিকতর ভিটামিন, খনিজ উপাদান, প্রাণিদের কাছে সুস্বাদু ও খুব সহজেই হজম হয়ে শরীরের পরিপাকতন্ত্র দ্বারা পুষ্টি উপাদান শোষিত হয়ে যাওয়া অন্যতম। সাধারণ ঘাসের তুলনায় এর মধ্যে থাকা বীজের জন্য আমিষের মাত্রা বেশি হয়। এটি ৭ থেকে ১১ দিনে উৎপাদন করে ব্যবহার করা হয় বিধায় এতে আঁশ ও লিগনিন জাতীয় পদার্থের মাত্রা কম থাকে। ফলশ্রুতিতে এনার্জির পরিমাণেও সাধারণ ঘাসের তুলনায় সাধারণত বেশী হয়। অঙ্কুরোদ্গম প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন এনজাইমের সক্রিয়তা বৃদ্ধি পায় যা বিভিন্ন ধরণের ভিটামিন-বি, ভিটামিন সি, ভিটামিন এ ইত্যাদি ভিটামিন সংশ্লেষণে সহায়তা করে এবং এটি গ্রহণে প্রাণিদেহে ভিটামিনের শোষণ এবং জৈব উপলভ্যতা বৃদ্ধি পায়।
গবেষকরা আরও জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটিতে মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আবহাওয়ায় পাঁচ প্রজাতির বীজ ব্যবহার করে এগুলোর ফলন, পুষ্টিগত উপাদান ও উৎপাদনের খরচ সম্পর্কে বিশদভাবে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এখানে দেখানো হয় ভুট্টা, গম, যব, সরগাম ঘাস ও বরবটির বীজ ব্যবহার করে কিভাবে খামারিরা প্রাণিসম্পদ বিকাশে এই প্রযুক্তির ব্যবহার করতে পারবেন। এই গবেষণায় দেখানো হয় পাঁচটি ক্ষেত্রেই প্রতিকূল পরিবেশে হাইড্রোপনিক প্রযুক্তি ব্যবহার করে ফডার তৈরি করা সম্ভব। খরচের দিক বিবেচনায় গমের হাইড্রোপনিক ফডারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে ফলনের দিক থেকে যব ও বরবটি অধিক সাফল্য দেখাতে সক্ষম বলে উল্লেখ করা হয়। গবেষণাটি বাংলাদেশের প্রাণিসম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেনন, সম্প্রতি বন্যায় দেশে গবাদি পশু খাদ্যের প্রচুর সংকটে পড়েছিল, খাদ্যের অভাবে অনেক পশু মারাও গেছে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা গো-খাদ্যের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, আমাদের দেশে পশুদের খাবার উৎপাদন খুবই কম দেখা যায়। কিন্তু বিদেশে বেশিরভাগ খামারি গো-খাদ্য নিজেরাই উৎপাদন করে। ফলে তারা পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গবাদি পশুকে খাওয়াতে পারে। এতে তাদের পশুটির স্বাস্থ্য ভাল থাকে এবং অধিক পরিমাণে দুধও পাওয়া যায়। আমাদের দেশে হাইড্রোপনিক পদ্ধতিতে ফডার উৎপাদনও পশুদের জন্য পুষ্টিগুণ সম্পন্ন খাবার হতে পারে। বিশেষ করে যাদের জমি নেই কিংবা শহর অঞ্চলের খামারি তারা এতে বেশি আগ্রহী হতে পারেন।
অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ এখন অনেক জনপ্রিয় হচ্ছে। এক্ষেত্রে চীন বেশি এগিয়ে যাচ্ছে। আমাদের এই খুলনার উপকূলীয় লবণাক্ত অঞ্চলে এটা কতটা কার্যকরী তা নিয়ে গবেষণা হওয়া উচিত। এতে এই অঞ্চলের কৃষকরা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. শামীম আহমেদ কামাল উদ্দিন খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী দিদারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম।
গবেষণা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সহকারী গবেষক ও এমএস শিক্ষার্থী মো. মোসতাযাবুর রহমান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের অর্থায়নে এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন কর্তৃক গৃহীত ‘হাইড্রোপনিক ফডার’ উদ্ভাবন প্রকল্প বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকরা অংশ নেন।
ব্যানার-ফেস্টুন ও পোস্টারে বকুল, মনা ও তুহিন’র ছবি ব্যবহার না করার নির্দেশ
খবর বিজ্ঞপ্তি
ব্যানার-ফেস্টুন-পোস্টারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের ছবি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত জরুরী বিজ্ঞপ্তিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়। যারা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ইতোমধ্যে ছবি ব্যবহার করেছেন তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে এগুলো সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়। যারা এই নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রকাশিত ও প্রচারিত সংবাদের প্রতিবাদ
গত ১৫/০৯/২০২৪ খ্রিঃ তারিখে দেশ টেলিভিশন ও দেশটিভি নিউজ নামে একটা ইউটিউভ চ্যানেলে শেখ পরিবারের দাপটে সম্পদের পাহাড় সওজ প্রকৌশলী মাসুদের শিরোনামে প্রচারিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যে সংবাদটি প্রচার হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যা একজন সুস্থ সাংবাদিকের পক্ষে নীতি ও আদর্শ ভ্রষ্ট বলে আমি মনে করি। সংবাদে বলা হয়েছে আমি শেখ পরিবারের সহায়তা নিয়ে মাগুরা, ঢাকা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বিপুল সম্পদের পাহাড়ের কথা বলা হলেও সেগুলো ঐইসব স্থানের কোথায়? কত টাকা দিয়ে কিনেছি? জমির পরিমাণই বা কতটুকু? কোন সালে, কোন তারিখে কেনা হয়েছে? এসব বিষয়ে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কোন তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই। এ থেকে বোঝা যায় স্বার্থন্বেষী মহলের সহায়তায় উদ্দেশ্যমূলক ভাবে শুধু একটি প্রতিবেদন করতে হবে, তাই করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি ও শারীরিক লাঞ্ছনার যে কথা বলা হয়েছে বা যাদের দিয়ে বলানো হয়েছে, তারা কেউ-ই সওজ বিভাগের নয়। বাইরে থেকে লোক ভাড়া করে স্বার্থন্বেষী মহলের শিখিয়ে দেওয়া বক্তব্য রেকর্ড করে প্রচার করা হয়েছে। যাদের সাক্ষাৎকার দেখানো হয়েছে, এরা কার লোক? কাদের সাথে চলাফেরা করে তা তদন্ত করলে সত্য বের হয়ে আসবে।
আমার বিরুদ্ধে অনুসন্ধানের সময় দুদক কর্মকর্তাদের সওজের বাংলোতে রাখার কথা প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে সেটা অনেকটাই হাস্যকর! এটা বোধগম্য নয় যে, দুদক কর্মকর্তারা কোথায় থাকবেন এটা তাদের বিষয়। এ বিষয়ে দুদক কর্মকর্তার কোন বক্তব্য নেয়া হয়নি। এমন সংবাদ দুই সরকারি সংস্থার জন্য নিঃসন্দেহে মানহানিকর। প্রসঙ্গত, দুদক আমার বিরুদ্ধে তাদের তদন্তে কোন অনিয়ম, দুর্নীতির প্রমাণ পায়নি। খুলনায় আমার বর্তমান নির্ধারিত আসনে এর আগে দায়িত্বে থাকা প্রকৌশলী জনাব তাপসী দাস আমাকে জড়িয়ে যে উদ্ধৃতি দিয়েছেন তা একজন সরকারী কর্মকর্তা হিসেবে একজন সহকর্মীর বিরুদ্ধে এরকম মনগড়া বক্তব্য দেওয়া আদৌ সমীচীন কিনা? চাকুরী করার সুবাদে স্থানীয় সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ, বিভিন্ন কর্মপন্থা নির্ধারনের জন্য অন্যান্য সকলের মত একজন সরকারী কর্মকর্তা হিসেবে সরকারী আইন-কানুন মেনে প্রফেশনালী যতটুকু করা প্রয়োজন তাই করেছি। আমি পুরো সংবাদের প্রতিবাদ করছি পরবর্তীতে এ ধরনের গতানুগতিক ও সাংবাদিকতার মূলস্রোত ধারার বাইরে গিয়ে সাংবাদিকতা না করার জন্য অনুরোধ করছি। একজন ব্যক্তির স্বার্থহাসিল কোন সুস্থ ধারার সাংবাদিকতা হতে পারে না। আইন সবার জন্য সমান।
-মোঃ আনিসুজ্জামান মাসুদ
তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ
সড়ক সার্কেল, খুলনা।
সদর ও সোনাডাঙ্গা থানার অবশিষ্ট ওয়ার্ডবিএনপি’র সম্মেলন পিছিয়েছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির যে সকল ওয়ার্ডের সম্মেলন বাকি আছে তার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। সম্মেলনের তারিখ পরবর্তীতে জানানো হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) মহানগর বিএনপি খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য সম্মেলনের নির্ধারিত তারিখে ওয়ার্ডগুলোতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরায় দৈনিক পত্রিকা ও ইলেকট্রোনিক্স মিডিয়ার জেলা প্রতিনিধি কার্যালয়ের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেকট্রোনিক্স মিডিয়ার ৩৫ জন জেলা প্রতিনিধিকে নিয়ে জেলা প্রতিনিধি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের পলাশপোলস্থ জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে উক্ত জেলা প্রতিনিধি কার্যালয়ের উদ্বোধন করা হয়।
দৈনিক আলোর পরশ এর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ প্রতিনিধি কার্যালয়ে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে ৭ জনকে নিয়ে ¬¬পরিচালনা কমিটি গঠন করা হয়। পরিচালনা কমিটির সদস্যবৃন্দ হলেন দৈনিক আলোর পরশ এর সম্পাদক সভাপতি মোঃ আলতাফ হোসেন, বাংলাভিশন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান, দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এ্যাড এবিএম সেলিম, দৈনিক কাফেলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, দৈনিক পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আব্দুল আলিম।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মতিয়ার রহমান মধু, দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মাদ পাড়, দি ডেইলি পিপুলস লাইফ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম, দি ডেইলি পিপুলস টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোরশেদুল হক, দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনি, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রমজান আলী, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, দৈনিক আজকের জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, দি ডেইলি মনিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, দৈনিক নব অভিযান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান আলী মিটন, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার মোঃ কামাল উদ্দীন সরদার, সাপ্তাহিক নির্ভীক সংবাদ সহকারী সম্পাদক মোঃ আব্দুল মান্নান, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, খবর টিভির জেলা প্রতিনিধি শেখ ফারুক হোসেন, দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবিদুল হক মুন্না, দ্যা নিউজ প্লাস এর জেলা প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ বাহার, পাক্ষিক নির্ভীক পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন জনি, দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মুজাহিদুল ইসলাম, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৭১ সালে এবং ২০২৪ সালের ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মুক্তি সংগ্রামে যারা যুক্ত হয়ে দেশের জন্য লড়াই করেছেন তাদের সকলের জন্যও দোয়া করা হয়। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন।
বানিশান্তার কৃষিজমি সুরক্ষার দাবিতে গণস্বাক্ষর সম্বলিত আবেদন পত্র প্রেরণ
খবর বিজ্ঞপ্তি
শনিবার বানিশান্তার কৃষিজমি সুরক্ষার দাবিতে বানিশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটি ও এলাকার কৃষকরা নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা, বন ও পরিবেশ মন্ত্রনারয়ের উপদেষ্টা, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং খুলনা জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর সম্বলিত আবেদন পত্র প্রেরণ করেছে। আবেদন পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের জানানো হয়েছে, গত ২০২২ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষ ‘মোংলা বন্দর চ্যানেলে ইনহারবারে ড্রেজিং’ প্রকল্পের ২য় পর্যায়ের অধীনে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর জমিতে ড্রেজিংকৃত বালু ফেলার জন্য ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত হুকুম দখলের মাধ্যমে জমি গ্রহণ করেছিল। পরবর্তীতে এলাকার কৃষকদের আন্দোলনের মুখে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে সেটা বন্ধ হয়ে যায়, যা এখনো সেই অবস্থায় আছে। সম্প্রতি ৩ জুলাই ২০২৪ ভূমি মন্ত্রণারয়ের সিনিয়র সহকারী সচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা গেছে, ৩০০ একর জমির মধ্যে ৩৮.৪১ একর জমি হুকুম দখলের আওতায় রেখে বাকি ২৬১.৫৯ একর জমি হুকুম দখল বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এলাকার কৃষক ও জনগোষ্ঠী উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এই ৩৮.৪১ একর জমি কেন হুকুম দখলের আওতায় রাখা হয়েছে, সেটা তাদের কাছে অজানা। উক্ত হুকুম দখলকৃত জমিতে যেন বালু ফেলা না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। বৃষকরা এই অংশটুকুতে বালু ফেললে বানিশান্তার সকল জমি ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কা প্রকাশ করেছে। আবেদনে বানিশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটি জরুরীভাবে ৩৮.৪১ একর জমি হুকুম দখল বাতিল করবার দাবি জানিয়েছে।
সালতা নদীর সংযোগ সরকারী খাসখাল ও সুইচগেট উন্মুক্ত করে জলবদ্ধতা নিরাসনের দাবি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সাতক্ষীরার তালা সালতা নদীর সংযোগ সরকারী খাসখাল চাড়িভাঙ্গা, কোলাস বিল, সুইচগেইট উন্মুক্ত করে হাজার হাজার মানুষের জলাবদ্ধতা নিরাসনের দাবীতে শনিবার বেলা ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ সাহেব আলী নিকেরীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, মোস্তফা মোড়ল, আতিয়ার নিকারী, একরামুল ইসলাম, কবিরুল ইসলাম, মফিজুল নিকারি, মোশাররফ নিকারি, তরুণ কুমার সাহা, মুসলিম শেখ, দিদার নিকারি, মিজানুর রহমান, ডাঃ নাসির নিকারী, হাবিবুর নিকারী, কোহিনুর বেগম, টুকটুকি খাতুন, তাহমিনা বেগম, আয়েশা খাতুন, শিরিনা খাতুন, রোকেয়া বেগম, খোদেজা বেগম প্রমূখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, চাড়িভাঙ্গা উত্তর কোলাজ বিল,সুইচগেইট ও খৈয়া তলা এলাকার প্রায় দেড়শত বিঘা সরকারি খাস খাল ও জমি প্রভাবশালী সোহেল রানা কর্তৃক অবৈধভাবে দখলপূর্বক খালে বাঁধ দিয়ে মৎসঘের করে, ফলে বৃষ্টির পানি খাল দিয়ে বের হতে না পেরে জেয়ালা নলতা গ্রামের নিকারি পাড়া এলাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একদিকে শত শত বাড়িঘর প্লাবিত অন্যদিকে স্কুল, মসজিদ রাস্তাঘাট পানিতে তলিয়ে জনজীবন অচল হয়ে পড়ে। এছাড়া সোহেল রানা গং এলাকার নিরীহ গরিব দুঃখী মানুষের নিকট থেকে অন্তত অর্ধশত বিঘা জমি অবৈধ জবর দখল করে মৎস্যঘের করে, তাদের লীজ/ হারীর টাকা পরিশোধ না করে উপরন্ত তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে লাঞ্ছিত করে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান বলেন ১ সপ্তাহ আগে আমি নিজে গিয়ে অবৈধভাবে খাল দখলপূর্বক যে সকল খালে বাঁধ দিয়ে রাখা হয়েছিলো সেসকল স্থান কেটে পািন চলাচলার ব্যবস্থা করেছিলাম , দখলবাজরা পুনরায় সেখানে দখল করার চেষ্টা করছিলো শনিবার দুপুরে আমি নিজে গিয়ে সেসকল স্থানে পুনরায় খাল এর বাঁধ কেটে দিয়ে এসেছি এবং এ ধারা অব্যাহত থাকবে, দখলবাজদের কোন ছাড় দেওয়া হবেনা ।
বারাকপুর সন্ন্যাসী ঘাটের ইজারাদারের সংবাদ সম্মেলন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা জেলা পরিষদের আওতাধীন দিঘলিয়া উপজেলার বারাকপুর সন্ন্যাসীর খেয়াঘাটের ইজারদার গতকাল বিকালে দিঘলিয়ার বারাকপুর নিজ অফিসে সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে লিখিত সংবাদ সম্মেলনে ইয়াজুল ইসলাম বলেন বাংলা ১৪২৮ বঙ্গাব্দের এক বছরের জন্য ইজারা পায়। ওই সময়ে করোনা মহামারীর কারণে সারা বিশ্ব সহ দেশে লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা হয় । সে সময়ে প্রায় তিন মাসের মতো ঘাট চলাচল ও ইজারা আদায় বন্ধ থাকে । দেশের উৎপাদনের অনেক সেক্টরে ও প্রণোদনা দেওয়া হলেও এই সেক্টরে কোন প্রণোদনার ব্যবস্থা না দেওয়ার কারণে আমি গত ২০২০ সালের ৪ জুন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর ক্ষতিপূরণের আবেদন করি । গতবছরের তুলনায় ১০% টাকা বৃদ্ধিতে ঘাট ইজারার নিয়ম থাকলেও পরবর্তীতে বছরের প্রাপ্ত ইজারাদার জোরপূর্বক ইজারার দুই মাস থাকাকালীন সময়ে আমাকে তুলে দিয়ে ঘাট দখল করে। জেলা পরিষদ তার বন্ধকালীন সময় অতিরিক্ত ইজারা আদায়ের সুযোগ না দিয়ে মাসিক চুক্তিতে ইজারাদারের নিয়োগ দেওয়ায় আমি বাদী হয়ে জেলা পরিষদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি, যার মামলা নাম্বার ৭০ /২০২১। এসময় বিজ্ঞ আদালত বাৎসরিক ইজারা টেন্ডার বন্ধ করে। আমি ইয়াজুল ইসলাম ১৪৩১ বঙ্গাব্দে প্রাপ্ত ইজারাদার জাকারিয়া খান পিতা মৃত সোবান খানের সঙ্গে শেয়ারে বারাকপুর সন্ন্যাসীর খেয়াঘাট ইজারা আদায়ের কাজে নিয়োজিত আছে। আমি সরকারি নীতিমালা অনুযায়ী ঘাট পেতে ইচ্ছুক। তিনি আদালতের ন্যায় বিচার প্রার্থনা করেছেন।
ইন্দুরকানীতে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে পুলিশের আয়োজনে বিশেষ আইন শৃঙ্খলা সভা
ইন্দুরকানী প্রতিনিধি
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ইন্দুরকানী থানার উদ্যোগে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইন্দুরকানী থানার হল রুমে এই সভাটি আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, “দুর্গা পূজা উপলক্ষে ইন্দুরকানী থানার পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। আমরা আশা করি, পূজার সময় কোন প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার এর সভাপতি অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগির কবির মান্নু, উপজেলা জামায়াতের প্রতিনিধি কাজী রফিক, ইন্দুরকানীর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র, ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরিুজ্জামান খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইন্দুরকানীর থানার এস আই আঃ জলিল।
সভায় শারদীয় দুর্গা পূজার সময় নিরাপত্তা ব্যবস্থা, যানবাহনের নিয়ন্ত্রণ, পূজামন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গুজব প্রতিরোধে সকলকে সতর্ক থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার উস্কানিমূলক পোস্ট না করার জন্য আহ্বান জানানো হয়।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পূজা উদযাপনের জন্য কাজ করব।”
বিচারহীতার সংস্কৃতি-নৈরাজ্য বন্ধের আহ্বান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
খবর বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু’জন ছাত্রকে পিটিয়ে মারা, খাগড়াছড়িতে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা, যা মব জাস্টিসের মধ্য দিয়ে ঘটানো হয়েছে এগুলো বিচারহীনতার সংস্কৃতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। এ সকল ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তোফাজ্জেল হত্যাকাণ্ডকে ইস্যু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণাকেÑমাথা ব্যথায় মাথা কেটে ফেলার নীতিকে প্রত্যাখ্যান করে পলিটব্যুরো বলেছে, ছাত্র রাজনীতি বন্ধের নামে আরেকটি বি-রাজনৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় নতুন স্বৈরচারের পথকে সুগম করবে। সুবিবেচনা সেটিই হবে যে, রাজনৈতিক লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ রেখে ছাত্রকল্যাণের ছাত্র রাজনীতিকে জায়গা করে দিতে হবে। খাগড়্াছড়িতে হঠাৎ করে সংঘাত সৃষ্টি করে পাহাড়ী জনগণের ওপর গুলিবর্ষণের এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। অনতিবিলম্বে পাহাড়ী জনগণের দাবি মেনে নিয়ে ঐ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার দাবি করা হয়।
গত ক’দিন যাবত দেশের বিভিন্ন স্থানে মসজিদে খুৎবা দিয়ে মাইকে ঘোষণা দিয়ে মাজার ভাঙ্গার যে সংস্কৃতি চালু হয়েছে তা ভ্রাতৃঘাতিক সংঘাত সৃষ্টি করবে। ইতোমধ্যে অনেকেই এই সংঘাতের শিকার হয়ে আহত হয়েছেন। পীর, ফকির, দরবেশ, আওলিয়ার মাজারে বিশ্বাসী ও বিভিন্ন তরিকায় বিশ্বাসী মানুষদের ওপর আক্রমণ সমাজে কোনোভাবেই স্থিতিশীলতা আনবে না। অনতিবিলম্বে মাজার ভাঙ্গার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি এবং মাজার ভাঙ্গার নিন্দা জানানো হয়। দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, একাত্তরের রণাঙ্গনের অন্যতম সৈনিক, প্রাক্তন পার্লামেন্ট মেম্বার মরহুম মাঈনুদ্দিন খান বাদলের কবর ভেঙ্গে ফেলে ও আগুন দিয়েÑবিশেষ মতাদর্শের দুর্বৃত্তরা যে নজীরবিহীন কাণ্ড ঘটিয়েছে, এর নেতিবাচক ফলাফল হবে সুদূরপ্রসারী। চট্টগ্রামে সংঘটিত এই ঘৃণিত ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। আজ ২১ সেপ্টেম্বর ’২৪ পলিটব্যুরো সভা বাংলাদেশের ওয়ার্কার্স পাটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং বিবৃতি প্রদান করা হয়।
অপরদিকে উল্লিখিত বিবৃতির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগরের পক্ষে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম।
মহেশপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মহেশপুর প্রতিনিধি
আগামী ২৮ শে সেপ্টম্বর ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষে মহেশপুরে বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১সেপ্টম্বর) সকাল ১১ দিকে মহেশপুর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি এ্যাড.আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড.এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তরফদার মাহমুদ তৌফিক বিপু,মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,পৌর বিএপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা নারীসহ আটক ১৭
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহর মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা কালে দুই জন পাচারকারী ,৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটলিয়ন। শুক্রবার(২০সেপ্টেম্বর) রাতে উপজেলার সামন্তা,বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।শনিবার (২১সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় ওই ৩টি সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা নাটোর,বাগেরহাট,খুলনা,নারায়গঞ্জ ও কস্কবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানান তিনি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
লুটতরাজ ও দখলদারিত্ব নির্মূল না হলে অর্জিত গণতন্ত্র বিফলে যাবে
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটা উপজেলা নাগরিক ঐক্য আয়োজিত কর্মীসভায় বক্তারা বলেন, স্বৈরশাসনের অবসান হলেও লুটতরাজ ও দখলদারিত্বের কারণে অর্জিত গণতন্ত্রের সুফল মানুষ ভোগ করতে পারছে না। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে লুটেরাদের আইনের আওতায় আনতে হবে। অর্জিত গণতন্ত্রের সুফল ভোগ করার জন্য সকলকে সুষ্ঠূ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নামতে হবে। বক্তারা শহিদদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানবিক, গণতন্ত্র ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার রাতে উপজেলার বারভূইয়া এলাকায় এক কর্মীসভায় বক্তার এ দাবি তোলেন। বক্তারা বলেন, পতিত সরকারের দোষররা নানা পরিচয়ে নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মাঠে নেমেছে। এরা মূলত স্বৈরাচারের আজ্ঞাবহ দাস।
স্থানীয় সমাজকর্মী ফারুক হোসেন শেখ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের জেলা সংগঠক এ্যাড. আব্দুল মজিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন দলের নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও নগর প্রতিনিধি মনোনীত
খবর বিজ্ঞপ্তি
আগস্টের প্রথমার্থে রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর জেলা ও নগর সংসদ বাতিল করার পর গতিশীলতা রাখতে খুলনা জেলা ও নগর শাখায় দু’জন প্রতিনিধি মনোনীত করা হয়েছে। প্রতিনিধিরা সংসদের আগামী কার্যক্রম, মুক্তিযোদ্ধাদের সংকট সমস্যা ও সংসদ কিভাবে চলবে তা সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবহিত করবেন।
শনিবার বেলা এগারটায় হাজি মহসিন রোডস্থ উদয়ন সংঘ ভবনে খুলনা জেলা ও নগর বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা সংসদের সাবেক কমান্ডার মোঃ আবু জাফর সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, এ্যাড. আ ফ ম মহসিন, এ্যাড. আ ব ম নুরুল আলম, শেখ আফজালুর রহমান, গাজী রুহুল আমিন, হেকমত আলী ভুইয়া, শেখ জয়নাল আবেদিন, বিনয় কৃষ্ণ রায়, রফিকুল ইসলাম বাবলু, মোঃ আবুল কাশেম, আফজাল হোসেন, গোলাম মোস্তফা মোল্লা, জিএম মাওলা বক্স, আব্দুল কুদ্দুস ও সরদার আমির হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আবু জাফরকে মুক্তিযোদ্ধা সংসদের খুলনা জেলা এবং সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মনিকে মহানগর সংসদের প্রতিনিধি মনোনিত করা হয়।
ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিস্কার
বেনাপোল প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দলীয় পদ থেকে যশোরের ঝিকরগাছার ৭ নম্বর নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কার নেতাকর্মীরা হলেন- নাভারণ ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলাম। এছাড়া নাহিদ, মিজান, অসিম, মিলন হোসেন, সোহাগ ডাক্তার, জসিম, মিজাক আলী, বাবু, রফি, জাহিদ আলী, আব্দুর রশিদ, তারেক, মামুন, ইদ্রিস আলী ও বাবু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় তোপেরমুখে পড়েন। এঘটনায় ঝিকরগাছা থানায় মামলার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দলটি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এছাড়া বহিস্কৃতদের সাথে কোন সম্পর্ক না রাখার আহবান জানানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গণপিটুনি ও বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবীতে সিপিবি’র মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, সংখ্যালঘু সম্প্রদায়, মাজারসহ বিভিন্ন স্থাপনার ওপর হামলা-ভাংচুর, গণপিটুনি ও বিচার বহির্ভুত হত্যা বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সকল ক্ষেত্রে সংস্কারের রূপরেখা ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার, অর্থ পাচারকারী ও ঋণখেলাপীদের অর্থ উদ্ধারের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিপিবি খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আজ ২১ সেপ্টেম্বর ’২৪ শনিবার বিকেলে খুলনায় পিকসার প্যালেস মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিপিবি খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড এস এ রশীদ, খুলনা মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক কমরেড সহ-সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা কমরেড নিতাই পাল, তোফাজ্জেল হোসেন, কমরেড কিংসুক রায়, কমরেড গাজী আফজাল হোসেন, কমরেড অশোক সরকার, কমরেড আব্দুল হালিম, কমরেড শিশির সরকার, কমরেড হাবিবুর রহমান, কমরেড পলাশ দাস, কমরেড পূর্ণেন্দু বিশ্বাস, কমরেড সমীরণ রায়, ক্ষেত মজুর নেতা অ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, শ্রমিক নেতা এস এম চন্দন, যুবনেতা আফজাল হোসেন রাজু, ছাত্রনেতা সুদীপ্ত মণ্ডল প্রমুখ।
শরণখোলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন। ২১ সেপ্টেম্বর সকালে উপজেলার পাঁচ রাস্তা এলাকার আল-আরাফা ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক নেতৃবৃন্ধের মধ্যে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. শাহজামাল জুয়েল মীর, মো. নান্না মিয়া, আবুল বাশার খান, ছদরুল হাসান, মো.রুবেল মিয়া, মেহেদী হাসান সেতু, আয়শা আক্তার, সুলতানা জাহান, মো. মনিরুজ্জামান, এম আরিফুল ইসলাম, মো. তাজুল ইসলাম, মো.সাব্বির হোসেন, মো. অমিত হাসান অনিক, মঞ্জিলা আক্তার প্রমুখ।
বক্তরা বলেন, সরকার প্রাথমিক সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমুলক আচারণ করছেন। স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি অফিসারদের ১০ম গ্রেডে বেতন দেয়া হচ্ছে, সেখানে একই যোগ্যতা সম্পন্ন প্রাথমিক সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেয়া হচ্ছে। তারা বৈষম্য দুর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বাপা’র উদ্যোগে ‘মার্চ টু ময়ূর রিভার’ কর্মসূচিতে বক্তারা
মানুষের জীবন-জীবিকার স্বার্থেই নদ-নদী রক্ষায় দুর্নীতিমুক্ত, পরিকল্পিত ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ময়ূর নদ খনন ও সংরক্ষণের দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে ‘নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে দেশ ও মানুষ বাঁচবে’ এ স্লোগান এবং ‘আন্তঃসীমান্ত নদীতে আমাদের অধিকার’ নদী দিবসের এবারের এ প্রতিপাদ্যকে ধারণ করে ‘মার্চ টু ময়ূর রিভার’ শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। নগরীর গল্লামারীস্থ লায়নস স্কুল এন্ড কলেজের সামনে থেকে মার্চ শুরু হয়ে ময়ূর নদের পাড়ে এক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর নগর ও অঞ্চল পরিকল্পনা অনুষদের অধ্যাপক তুষার কান্তি রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, পরিবেশ সুরক্ষা মঞ্চ, খুলনার সদস্য সচিব সুতপা বেদজ্ঞ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার রোটাঃ রুহুল আমিন হাওলাদার, খুলনা উন্নয়ন আন্দোলনের সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, উন্নয়ন সংগঠক এম এ কাশেম, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম এফ এম মনিরুজ্জামান, সিনিয়র আইনজীবী অ্যাড. মমিনুল ইসলাম, ফারমার্স ক্লাব খুলনার সাধারণ সম্পাদক অ্যাড. আলাউদ্দিন আল মাসুদ (লিটন), পরিবেশ ও উন্নয়ন সংগঠক অ্যাড. মেহেদী হাসান, খ ম শাহীন হোসেন, নাজমুল তারেক তুষার, অ্যাড. মোস্তফা বিলাল, সাবেক ছাত্রনেতা নিউটন ঢালী, শেখ মুজিবুর রহমান, বাসদের অ্যাড. সনজিত মন্ডল, শিক্ষানবিশ আইনজীবী আব্দুল্লাহ আল লালি, হাফিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিরুন তাহা, আলাফাত হোসেননহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সমবেশে বক্তারা বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ, নদীর পলিমাটি দিয়ে এ দেশটির জন্ম হয়েছে। নদী মায়ের মতই দেশের ভূমি, প্রকৃতি, গাছপালা, পশুপাখি এক কথায় নবকিছুই প্রতিপালন করছে। অথচ দখল দূষণসহ মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের নদীগুলো নানামুখি সংকটের মধ্যে। বক্তারা বলেন, সারাদেশের ন্যায় খুলনাঞ্চলের নদীগুলোও মারাত্মক ঝুঁকির মুখে। অনেক নদ-নদী রুগ্নাবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া ময়ূর নদটিও মৃতপ্রায়। প্রায় তিন যুগ ধরে এ নদীটি রক্ষায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়ে আসছে। খুলনা সিটি করপোরেশন একাধিকবার প্রকল্প গ্রহণ করলেও তা অপরিকল্পিত হওয়ায় এবং দুর্নীতি ও স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে বিশেষ করে প্রকল্পগুলো বিজ্ঞানসম্মত না হওয়ায় রাষ্ট্র তথা জনগণের অর্থ লুটপাট এবং অপচয় হয়েছে। স্থানীয় ভৌগলিক অবস্থাকে বিবেচনায় না নিয়ে, লোকায়ত জ্ঞানকে পাশ কাটিয়ে বিদেশী প্রেসক্রিপশনে অবাস্তবসম্মত প্রকল্প গ্রহণ অনেকাংশে দায়ী। ময়ূর নদকে রক্ষা করতে হলে এ নদসংযুক্ত হাতিয়া ও ক্ষেত্রখালীসহ প্রায় ২২ কিলোমিটার নদী খনন, সংযুক্ত খালসমূহ পুনরুদ্ধার, এ নদের উৎসস্থল বিল ডাকাতিয়াকে অবমুক্ত ও জলাবদ্ধতা নিরসন, এ নদের মিলিতস্থলে নির্মিত স্লুইজ গেট নিয়মিত পরিচালনা বা সম্ভাব্যতা যাচাইপূর্বক গেটগুলো স্থায়ীভাবে অবমুক্ত করা, খননকৃত মাটি-বর্জ্য ব্যবস্থাপনার বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করতে হবে। অন্যথায় এ অঞ্চলের পরিবেশ প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হবে।
লুটতরাজ ও দখলদারিত্ব নির্মূল না হলে অর্জিত গণতন্ত্র বিফলে যাবে
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটা উপজেলা নাগরিক ঐক্য আয়োজিত কর্মীসভায় বক্তারা বলেন, স্বৈরশাসনের অবসান হলেও লুটতরাজ ও দখলদারিত্বের কারণে অর্জিত গণতন্ত্রের সুফল মানুষ ভোগ করতে পারছে না। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে লুটেরাদের আইনের আওতায় আনতে হবে। অর্জিত গণতন্ত্রের সুফল ভোগ করার জন্য সকলকে সুষ্ঠূ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নামতে হবে। বক্তারা শহিদদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানবিক, গণতন্ত্র ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার রাতে উপজেলার বারভূইয়া এলাকায় এক কর্মীসভায় বক্তার এ দাবি তোলেন। বক্তারা বলেন, পতিত সরকারের দোষররা নানা পরিচয়ে নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মাঠে নেমেছে। এরা মূলত স্বৈরাচারের আজ্ঞাবহ দাস।
স্থানীয় সমাজকর্মী ফারুক হোসেন শেখ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের জেলা সংগঠক এ্যাড. আব্দুল মজিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন দলের নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।
মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা নারীসহ আটক ১৭
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহর মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা কালে দুই জন পাচারকারী ,৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটলিয়ন। শুক্রবার(২০সেপ্টেম্বর) রাতে উপজেলার সামন্তা,বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।শনিবার (২১সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় ওই ৩টি সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা নাটোর,বাগেরহাট,খুলনা,নারায়গঞ্জ ও কস্কবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানান তিনি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মহেশপুর প্রতিনিধি
আগামী ২৮ শে সেপ্টম্বর ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষে মহেশপুরে বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১সেপ্টম্বর) সকাল ১১ দিকে মহেশপুর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি এ্যাড.আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড.এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তরফদার মাহমুদ তৌফিক বিপু,মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,পৌর বিএপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বারাকপুর সন্ন্যাসী খেয়াঘাট দখল মুক্ত
খান জাহান আলী থানা প্রতিনিধি
নগরীর দিঘলিয়া উপজেলার বারাকপুর সন্ন্যাসী খেয়াঘাট ইজারা দেয় খুলনা জেলা পরিষদ। ঘাটটির একপাশে গিলাতলা অপর পাশে বারাকপুর যা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হয়। গত ২রা সেপ্টেম্বর কিছু চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে ঘাটটি দখল হয়। ফলে ঘাটের দু পাশেই টোল আদায়ের জন্য ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। ঘাটটির ইজারাকৃত মালিক জাকারিয়া হাসান রানা, খুলনা জেলা পরিষদ, জেলা প্রশাসক, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, খানজাহান আলী থানা তে লিখিত অভিযোগ দায়ের করেন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহানের নির্দেশে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান মৃধা ও দিঘলীয়া নৌ পুলিশ ২০ শে সেপ্টেম্বর সকালে ঘাটটি পুনরুদ্ধার করেন।
যুব সমাজের বেকারত্ব নিরাশনের জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর ৭দফা প্রস্তাবনা মানববন্ধন কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা জেলা কর্তৃক আয়োজিত যুব সমাজের ৭দফা প্রস্তাবনায় মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ এর সভাপতিত্বেএবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা জেলা শাখার সদস্য মাঈনুল ইসলাম লিটন এর সঞ্চালনায় মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্মানিত সভাপতি, গণঅধিকার পরিষদ খুলনা মহানগর শাখার মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদ খুলনা জেলার শাখার সম্মানিত সভাপতি জি এম আজিজুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা জেলার শাখার পক্ষ থেকে শেখ লিয়াকত আলী, মোঃ সেলিম, আব্দুল্লাহ আল মামুন, গোলাম সরোয়ার, ইমরান হোসেন, গণঅধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ফারহাদ হাসান রাজ, জাহিদ হাওলাদার, সাবেক সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা জেলা, মোঃ সোহাগ মোল্লা, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, সাংবাদিক জি এম রোকনুজ্জামান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, রাজু হাওলাদার সাম্মানিত সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখা, সাব্বির রহমান শুভ, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর, আলমগীর হোসেন মুন্না, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরসহ গণ, যুব, পেশাজীবি ও ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন, সাবেক সহ সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা জেলা আব্দুল সালাম মোল্লা।
দৌলতপুরে বাজার ফল ব্যবসায়ীর টাকা ছিনতাইঃ থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার
দৌলতপুর বাজারের ফল ব্যবসায়ী লালন বিশ্বাস কে মেরে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই। দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। দৌলতপুর পাবলা কারিকরপাড়ার সরোয়ার বিশ্বাসের ছেলে মোঃ লালন বিশ্বাস (৪০)কে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টায় ফলের দোকান বন্ধ করে ফল বিক্রির ৮১ হাজার টাকা নিয়ে রিক্সা যোগে বাড়ীর দিকে রওয়ানা হয়। দৌলতপুর থানাধীন পাবলা মেইন রোড সংলগ্ন বিনা পানির স্কুলের ১ শত গজ সামনে পাঁকা রাস্তার উপরে সড়ক ও জনপথ বিভাগের গেস্ট হাউজের সামনে পৌঁছালে দলবদ্ধ ভাবে ছিনতাইকারী চক্র ভুক্তভোগী দৌলতপুর বাজারের ফল ব্যবসায়ী লালন বিশ্বাসের রিক্সার গতিরোধ করে হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও ধারালো অস্ত্র ঠেকিয়ে কোমরে থাকা ৮১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী ও দৌলতপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, ফল ব্যবসায়ী লালন বিশ্বাসের দৌলতপুর বাজারে ৪ টি ফলের দোকান রয়েছে। তিনি প্রতিদিন দুপুর ২টায় দোকানে বেচা বিক্রি শুরু করেন ও রাত অনুমানিক ১২ টায় দোকান বন্ধ করেন। দোকান বন্ধ করে প্রতিদিনের ফল বিক্রির টাকা বাড়ীতে নিয়ে যান। ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নেয়ার সময় ভুক্তভোগীকে মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বাড়ীতে পাঠায়। ঐ রাতে পরিবারের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ছিনতাইকারী দুজনকে ভুক্তভোগী ফল ব্যবসায়ী চিনতে পেরেছেন বলে জানান। এ বিষয়ে দৌলতপুর থানায় ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্স মীর আতাহার আলী বলেন, আসামীদের আটকে অভিযান চলছে। ছিনতাইকারী বা অপরাধী যেই হোক তার কোন ক্ষমা নাই।তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা হবে। থানায় ধনী গরিব যেই আসুক সমান ভাবে সকলকে আইনি সেবা দেয়া হবে।
ফুলতলা উপজেলায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে অদ্য সন্ধ্যা ৭.০০ ঘটিকায় স্থানীয় ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে উপজেলার ৩৪ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে শারদীয় দূর্গাপূজা সুষ্টভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। উপজেলা পূজা পরিষদের সভাপতি গৌর হরি দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, জেলা পূজা পরিষদের উপদেষ্টা প্রবীর রায়, বিজন বিশ^াস, প্রণব বসু, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ফুলতলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গৌতম কুন্ডু, উপজেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য রণজিৎ বোস এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি বিদ্যুৎ সুর, বিকাশ রায়, প্রফুল্ল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন বসু, অধ্যক্ষ সমীর ব্রহ্ম, প্রভাষক সুব্রত বিশ^াস, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত বসু ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন- হামলা নির্যাতন ও মিথ্যা মামলা দায়ের করে দুষ্কৃতিকারীরা শারদীয় দূর্গাপূজার বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। সভা থেকে উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল হাজরার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এছাড়া সহ-সভাপতি বিকাশ রায়, বিদ্যুৎ সুর ও শেখর সুরের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। পরিশেষে উপজেলার সকল মন্দিরে পূজা-অর্চণাদি যথাযথভাবে পালনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভুতিকে জাগ্রত রাখার জন্য শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
সাংবাদিকদের সাথে প্রেসক্লাবের মত বিনিময় সভা আজ
খবর বিজ্ঞপ্তি
রবিবার সাংবাদিকদের সাথে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের আয়োজনে রবিবার সকাল ১১.৩০ মিনিটে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় খুলনা প্রেসক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যসহ খুলনায় কর্মরত সকল সাংবাদিককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
খুলনা প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটিকে ছাত্র শিবিরের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাক এর খুলনা অফিস প্রধান এনামুল হক এবং সদস্য সচিব দিগন্ত টিভির খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ মনোনীত সাত সদস্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি এসএম নুরুল্লাহ।
যৌথ বিবৃতিতে তারা বলেন, অর্ন্তবরতীকালীন কমিটি গঠনের মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাব জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ক্লাবটির নেতৃত্বে পরিবর্তন এলো। তারা আশাবাদ প্রকাশ করে বলেন, সব আঁধার কাটিয়ে, গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে ক্লাবের শক্তিশালী এবং আদর্শবাদী কমিটি গঠন হবে এবং প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে।
তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ এ সব ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তারা আশা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ তাদের কর্মময় জীবনের সফলতা এবং তাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করছেন।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জুলফিকার আলী সাফুই এর সভাপতিত্বে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী।
এসময়ে বক্তব্যে তিনি বলেন শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিএনপিকে তৃনমুল পর্যায়ে সুসংগঠিত করতে হবে। দ্বিধা দ্বন্দ আর সকল ভেদাভেদ ভূলে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে দলের পরিচয়ে এলাকায় কেহ বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা অপরাধ মুলক কর্মকান্ড করলে তাকে পুলিশে সোপর্দ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান (হাবিব), কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী পলাশ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক বদরুল ইসলাম বদরু, সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হুমায়ন কবীর ডাবলু, সদস্য সচিব হাসানসহ বিশিষ্ট সমাজ সেবক আলী মুর্শান ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে যুবদলের সিনিয়র সভাপতি শাহ আলম সাফুই সহ কালিগঞ্জ উপজেলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।











































