Home আঞ্চলিক বাগেরহাটে কলেজ শিক্ষকের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাগেরহাটে কলেজ শিক্ষকের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

83

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে কলেজ শিক্ষকের বাড়িতে ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে একদল সন্ত্রাসী ওই হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, আমরা দুই ভাই চাকরির কারণে বাড়িতে থাকি না। বাড়িতে বাবা- মা দুজন থাকেন। সেই সুযোগে বুধবার সকালে স্থানীয় রতন হাওলাদার ও তার ছেলে সাইফুল ইসলাম জুয়েলসহ একটি সন্ত্রাসী দল দা, কুড়াল, লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ঘর মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ সময়ে ঘরে থাকা কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে এসব সন্ত্রাসীরা আমার বাড়ির অসংখ্য গাছপালা কেটে নষ্ট করে ফেলে এ কারণে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।