Home আঞ্চলিক মহসীন জুট মিলে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে ১১জনের বিরুদ্ধে আদালতে মামলা

মহসীন জুট মিলে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে ১১জনের বিরুদ্ধে আদালতে মামলা

47


স্টাফ রিপোর্টার
নগরীর শিরোমনি এলাকার মহসীন জুট মিলের দেয়াল ভেঙ্গে ভিতরে ডুকে প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে মিল ভাংচুর ও ২কোটি ৯৭ লাখ টাকা মুল্যের মালামাল লুটপাটের অভিযোগে ১১জনের নাম উল্লেখ এবং আরো ২৫০/৩০০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশনটি দায়ের করেন মহসীন জুট মিলের নির্বাহী পরিচালক তাওহীদ উল ইসলাম। আদালতের বিচারক পিটিশনটি আমলে নিয়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে পিবিআইকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন মো. সাইফুল্লাহ তারেক, জিয়া শেখ, তৌহিদুর রহমান, ভোলা, মো. সোহাগ, মো. সাগর, মজিব আকন, রমজান আলী, শহিদুল শেখ, মো. সাইফুল, কামালসহ অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন।


আরজি সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট মো. সাইফুল্লাহ তারেক এর নেতৃত্বে অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন মহসীন জুট মিলের দেয়াল ভেঙ্গে ভিতরে ডুকে প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে মিলের মেশিনারীজ, আসবাবপত্র, ইলেট্রনিক্স, ইলেকট্রিক সামগ্রীসহ অন্যান্য মালামাল লুট করে কয়েকটি ট্রাকে করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্যে প্রায় কোটি টাকা। এছাড়া আসামিরা মিলের বিভিন্ন মেশিনারীজ ও আসবাবপত্র ভাংচুর করে প্রায় একশত কোটি টাকার ক্ষতি সাধন করে। এঘটনায় মিলের নির্বাহী পরিচালক তাওহীদ উল ইসলাম বাদী হয়ে আদালতে পিটিশনটি দায়ের করেন।