ঢাকা অফিস।।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে থাকা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।











































