Home আঞ্চলিক বকুল’র নাম ব্যবহারে মহানগর বিএনপির উদ্বেগ প্রকাশ

বকুল’র নাম ব্যবহারে মহানগর বিএনপির উদ্বেগ প্রকাশ

107


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুলের নাম ব্যবহার করে +৯৬৬৫৭৭৩০৭০৮৫ নম্বর থেকে নগরীর বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে হয়রানীর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতি নেতৃবৃন্দ বলেছেন, ওই নম্বরটি রকিবুল ইসলাম বকুলের নয়। মহল বিশেষ রাজনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার হীন মানসিকতায় রকিবুল ইসলাম বকুলের নাম ব্যবহার করছেন। ভবিষতে ওই নম্বর থেকে কাউকে ফোন দিলে মহানগর বিএনপিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।