Home আঞ্চলিক খুলনার দিঘলিয়া ছিনতাই ও বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ইউপি চেয়ারম্যানকে আসামি করে...

খুলনার দিঘলিয়া ছিনতাই ও বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা

97


স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা হাটে পান বিক্রি করে বাড়ি ফেরার পথে টাকা ছিনিয়ে নেয়ার সময় চিন্তাই কারীদের হামলায় ৪ জন আহত হয়েছে । এদের মধ্যে বিএনিপ নেতা মহাসিন শিকদারকে অবস্থা আশঙ্কাজনক ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় গাজীরহাট ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডুকে আসামি করে বখতিয়ার শিকদার বাদী হয়ে দিঘলিয়া থানায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। পাশ্ববর্তী কালিয়া উপজেলার হামিদপুর ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর উপজেলার ডোমরা হাটের ইজারাদার আলমগীর
আত্মগোপনে চলে যান । এরপর থেকে পার্শ্ববর্তী কালিয়া উপজেলার জাহাঙ্গীর মোল্লা হাটের দখল নিয়ে ইজারার টাকা উত্তোলন ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় । তার এহেন কর্মকাণ্ডে বাঁধা দিলে বাঁধা প্রদানকারীদের উপর নির্যাতন , হামলা ও মামলা সহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করা হতো।
গত ৩০ আগষ্ট ডোমরা হাটে পান বিক্রি করে বাড়ি ফেরার সময় জুংগশিয়া মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা স্থানীয় প্রভাবশালী ঠান্ডু মোল্লা ও হামিম মোল্লার নেতৃত্বে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের নিকট থাকা পান বিক্রি ৬৫ হাজার ৮ শত টাকা ও একটি মোটর সাইকেল যার রেজিস্ট্রেশন নং খুলনা -হ- ১১-২৭৪৯ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় মহিষদিয়া গ্রামের বিএনপি নেতা মহাসিন শিকদার, লিটন শিকদার , টুটুল শিকদার ও নাসির শিকদারকে রক্তাক্ত জখম করে তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে পিস্তল বের করে ফাঁকা ফায়ার করতে করতে আসামিরা নির্বিঘ্নে পালিয়ে যায়। এদের মধ্যে মহাসিন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বখতিয়ার শিকদার বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং – ২ , তারিখ ০১/ ০৯/ ২৪ । এ মামলায় পার্শ্ববর্তী কালিয়া উপজেলার হামিদপুর ইউপি সদস্য কামাল মোল্লাকে আটক করেছে পুলিশ।