বন্যা ও ভারী বর্ষণে অজুহাতে সবজি বাজার চড়া
স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি সময়ে দেশে সৃষ্ট বন্যা পরিস্থিতি সর্বস্তরের মানুষকে বেশ ভাবিয়ে তুলছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, ব্রাক্ষনবাড়িয়া, খাড়রাাছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর , সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা দেখা দিয়েছে, যা স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি। ঐই সকল এলাকার বানভাসী মানুষের আর্তনাতে গোটা দেশ মর্মাহত। বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাড়াতে গোটা দেশ কাজ কাজ করছে। যে যেভাবে পারছে সহায়তার হাত বাড়াচ্ছে। একই সাথে খুলনার পাইগাছা এলাকা বেড়িবাধ ভেঙে গিয়ে এলাকার শত শত মানুষ পানিবন্দি। তাদের সহয়তার জন্যও খুলনার সর্বস্তরের মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো বিরতিহীনভাবে কাজ করছে। তারপর আবার মরার উপর খাড়ার ঘাঁ। কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতের কারণে দূর্ভোগ আরো বেড়েছে।
একদিকে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি, অন্যদিকে পানিবন্দী মানুষের হাহাকার, ঠিক সেই মুহুর্তে দেশের বন্যা পরিস্থিতি ও ভারী বর্ষণে সবজি নষ্টের অজুহাতে বাজারগুলোতে হুড়হুড় করে বেড়ে চলেছে প্রতিটি সবজির দাম। সবজি বাজার ঘুরে জানা গেছে, বন্যা ও কয়েকদিনের টানা বৃষ্টিরপাতের কারণে কৃষকের ক্ষেতের সবজি নষ্ট হয়েছে। একই সাথে ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয় এলাকার ঘের পাড়ের সবজির নষ্টের কারণে বাজারে বর্তমানে সবজির সরবরাহ চাহিদার তুলনায় কম বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে বাজারে আসা ক্রেতারা বলছেন, বাজারে যে কোনো নিত্যপ্রয়োজনীয় পন্য কিনতে গেলে তার পেছনে সিন্ডিকেট আছে। এখন বন্যা, ভারী বর্ষা, গরমের সময়ে তাপদাহের কারণে সবজির ক্ষতি এসব কারণ সারা বছর লেগে থাকে। এ সকল কারণ পুজি করে ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে যাচ্ছে। তবে এদেশে এই দূর্যোগময় মুহুর্তে প্রতিটি ব্যবসায়ীকে মানবিক হতে হবে বলে দাবি জানিয়েছেন সাধারন ক্রেতারা।
সবজি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৭০ টাকা, করলা ৬০ টাকা, পাতা কপি ৮০ টাকা, বরবটি সীম ৭০ টাকা, কঁচুর লতি ৭০ টাকা, কঁচুরমুখি ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাকরোল ৮০টাকা, শষা ৪০ টাকা, পটল ৫০ টাকা, পেপে ৫০ টাকা, কুশি ৬০ টাকা, পুইশাক ৪০ টাকা, ঢেড়শ ৭০ টাকা, লাউ প্রতি পিছ ৬০ টাকা, জালি প্রতি পিছ ৪০ টাকা, কলা হালি ৩০টাকা বিক্রি হচ্ছে। কাচাঝাল বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। থেমে নেই পেয়াজ ও আলুর দামও।
খুচরা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলা হতে খুলনার বাজারে সবজি সরবরাহ হয়ে থাকে। মুকামে বর্তমানে সবজি বাড়তি দামে কেনা লাগছে, কারণ কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে বাজারে চাহিদার তুলনায় বর্তমানে সবজির সরবরাহ কিছুটা কম। খুচরা ব্যবসায়ীরা বলেন, পাইকারী বাজার হতে যে দামে সবজি কিনি, ক্রেতাদের নিকট কেজি প্রতি ৮/১০ টাকা বেশি দরে বিক্রি করি, তার মধ্যে তো খরচ-খরচা আছে। অপরদিকে বাজারে আসা ক্রেতা সাধারনত জানিয়েছেন, বিক্রেতা যে অজুহাতে সবজির বাড়তি দাম নিচ্ছে এটা রীতিমতো ডাকাতি মতো। কারন একটু বৃষ্টি বেশি হলে কৃষকের ক্ষেত নষ্টের কারনে ফসল ডুবে গেছে, বৃষ্টি না হলে পানির অভাবে ফসল হচ্ছে না। একটা না একটা অজুহাত দেখিয়ে তারা সারা বছরই ক্রেতাদের জিম্মি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বাজার সঠিক মনিটরিং না হওয়ার কারনেই এমন অবস্থা বলে ক্রেতাদের দাবি।
ক্রেতা রফিকুল ইসলাম জানান, সবজি বাজারে যথেষ্ট আমদানী বা সরবরাহ রয়েছে, তবে দাম আকাশ ছোয়া। ৬০ টাকার নিচে কেজির কোনো সবজির দাম নেই। এক’শ টাকা নিয়ে সবজি বাজারে ঢুকলে মাত্র দু’প্রকার সবজিও কেনা যাচ্ছে না, আর মাছ-মাংস, চাল-ডাল তো পরেই থাকলো। সাধারন মানুষ বাচবে কি করে? দাম বাড়তির কারণ জানতে চাইলে বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। নানা অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা ক্রেতাদের চোখে ধূলা দিয়ে ব্যবসা করে যাচ্ছে সমান তালে। অপর ক্রেতা আফজাল জানান, বাজারে কাচা সবজির গায়ে যেন আগুন লেগেছে। কাচা মরিচ তাও ১৬০/১৭০টাকা কেজি। অন্যান্য সবজিও একই অবস্থা, দাম বেশি। আমরা নিম্ন আয়ের মানুষ যাবো কোথায়? বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছি।
সবজি ব্যবসায়ী শহিদুল জানান, আমরা খুরচা বিক্রিতা পাইকারী বাজার হতে যে দামে সবজি কিনি, খরচ-খরচা বাদে কেজি প্রতি ৮/১০ টাকা বেশি দামে বিক্রি করি। কারন সেই ভোর রাত হতে দিনজুড়ে তীব্র গরমের মধ্যে বসে সবজি বিক্রি করি। বাজারে সবজির দাম একটু বাড়তি, মুকামে বর্তমানে সবজি বাড়তি দামে কেনা লাগছে বলে জানিয়েছেন ব্যপারীরা। কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অনেক ক্ষেতের ফসল। বর্তমানে চাহিদার তুলনায় ফসলের উৎপাদন বেশ কমেছে।
রূপসায় জাতীয়তাবাদী (জাসাস) এর কর্মীসভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর কর্মীসভা গতকাল ৩১ শে আগস্ট বিকালে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জাসাস এর সদস্য সচিব এম.ডি আজাদ আমিন। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের সহসভাপতি আইউব হোসেন মোল্লা। জাসাস রূপসা উপজেলা শাখার সভাপতি শাহজালাল লস্করের সভাপতিত্বে ও সদস্য সচীব শেখ আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ হুমাউন কবির শেখ, ইউনিয়ন আহবায়ক এস এম এ মালেক, জেলা তাতীদলের সদস্য সচীব শেখ মাহমুদ আলম লোটাস। বক্তৃতা করেন বিএনপি নেতা ল ম আনোয়ার হোসেন, মোঃ আসলাস শেখ, মোল্লা দুরুল হুদা, ইমদাদ হোসেন মল্লিক, মোঃ সোহাগ ভূইয়া, সাবের মোল্লা, মোঃ হাফিজুর রহমান, মোঃ আলাদ হুসাইন, মোঃ খালিদ লস্কর, মোঃ রোকন হোসেন সেলিম, মোঃ রাজিব শেখ, আশরাফুল ইসলাম বাকি মোড়ল, রনি শেখ, রিপন শিকদার, মুরসালিম ইসলাম রনি, আমিনুল ইসলাম, মোঃ শাহজাহান শেখ, আবু তালেব ফকির, আব্দুল্লাহ শিকদার, এরশাদ শেখ, রিক্তা আক্তার, মোল্লা আহম্মদ হুসাইন, সরদার আশিকুল ইসলাম, অমিত পাত্র, অসিত পাত্র, জামির পাইক প্রমুখ।
কুয়েট ‘বিশ্ববিদ্যালয় দিবস’ আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. রবিবার বিশ্ববিদ্যালয় হিসেবে ২১তম র্বষর্পূতি উদ্যাপন করবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়টে)। দেশে র্বতমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় দিবস এর অনুষ্ঠানসমূহ সংক্ষিপ্ত করে এ অনুষ্ঠান হতে অব্যয়ীত টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুয়েট এবং খুলনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীপঙ্গুত্ব/দৃষ্টি শক্তি রহিত বা অন্যান্য আঘাতপ্রাপ্ত অবস্থায় রয়েছে তাদের জন্য এবং খুলনা এর পার্শ্ববর্তী স্থানসমূহে বন্যা/বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে ত্রাণের প্রয়োজন সে সকল ক্ষেত্রে প্রদান করা হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রশাসনকি ভবনের সামনে প্রীতি সমাবশে, পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েব সাইটের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং সভাপতিত্ব করবেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদরে ডিন প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়, পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) এবং ০১ সে্েটম্বর ২০০৩ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) হতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়টে) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আড়ংঘাটা দলিল লেখক বাড়ি দুর্র্ধষ ডাকাতি!
স্টাফ রিপোর্টারঃ
নগরীর আড়ংঘাটা থানা সংলগ্নে গাইকুড় কেডিএ আবাসিক এলাকায় বুধবার গভীর রাতে দলিল লেখক মোঃ সাফায়েত হোসেন (রাজু)’র বাড়ীর দক্ষিণ-পশ্চিম পাশের গ্রীল কেটে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তিনি বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সংঘবদ্ধ ডাকাতেরা গ্রীল কেটে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ লক্ষ ৩৩ হাজার ৫’শ টাকা মালামাল (স্বর্ণলংকার ও নগদ অর্থ) লুট করে নিয়ে পালিয়ে যায়। আড়ংঘাটা থানা এলাকায় রাতে পুলিশের তৎপরতা থাকা সত্ত্বেও ওই ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে একদিকে যেমন চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, অন্যদিকে এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা জানিয়েছেন, গাইকুড় কেডিএ আবাসিক সংলগ্নে আড়ংঘাটা থানার অবস্থান। কেডিএ আবাসিক এলাকার বাসিন্দারা বলেন পুলিশের অবস্থান থাকা সত্ত্বেও এতো বড় ডাকাতির ঘটনা মেনে নেওয়া মতো নয়। তাহলে আমরা কতটুকু সুরক্ষিত? তবে পুলিশ বলছে, তারা ইতোমধ্যে ওই ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যে ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যহত রয়েছ।
মামলার বাদী জানান, বুধবার দিবাগত রাতে তিনি তার বাড়ীর দ্বিতীয় তলায় নিজ রুমে শুয়ে ছিলেন। ওই দিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ তার রুমে ৩/৪ জন দেশীয় অস্ত্রে সুসজ্জিত মুখোশধারী ডাকাত তার ঘরের ভেতর প্রবেশ করে। তারা (ডাকাতেরা) তাৎক্ষনিক মামলার বাদী সাফায়েত হোসেনের হাত বেঁধে ফেলে। পর্যায়ক্রমে তাকে (বাদীকে) সাথে নিয়ে তার ছোট বোন, মেয়ে ও বোনের হাত বেধে দো-তলার একটি রুমে নিয়ে যায়। তারা বলে আমরা ডাকাত, কোনো প্রকার শব্দ করবেন না। বাদীর স্ত্রীর প্রচন্ড অসুস্থ থাকায় কেবলমাত্র তার হাতটি বাধেনি তাছাড়া পরিবারের বাকি সব সদস্যদের হাত বেধে রাখে। এরপর তারা (ডাকাতেরা) একে একে বাদীর স্ত্রী, মেয়ে, বোন ও বোনের বান্ধবীর গায়ের স্বর্নালংকার খুলে নেয়। স্বর্ণালংকার লুটের পর বাদীর লকার, আলমারী ও মানিব্যাগ হতে নগদ টাকাসহ স্বর্ণালংকারও হাতিয়ে নেয়। সংঘবদ্ধ ডাকাতেরা বাদীর বাড়ী হতে ৩১ লক্ষ ৩৩ হাজার ৫’শ টাকা মালামাল (স্বর্ণলংকার ও নগদ অর্থ) লুট করে। লুটকৃত মালের মধ্যে নগদ অর্থ ৭ লক্ষ ৪৮ হাজার ৫’শ টাকা এবং ২১ ভরি ৮ আনার স্বর্নালংকার রয়েছে। ওই ঘটনার সময় ৩/৪ জন ডাকাত বাদীর দো-তলায় লুটের কার্যক্রম চালায়, ২/৩ জন নীচ তলায় দাঁড়িয়ে ছিল এবং বাকিরা ঘরের বাইরের অবস্থান করছিল। ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পর নিচে নেমে পোশাক পরিবর্তন করে পালিয়ে যাই। তাদের বয়স আনুমানিক ২০/৩০ বছরের মধ্যে হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী পুলিশ প্রশাসনের প্রতি দ্র্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ডাকাতির কাজে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি লুটকৃত মালামাল উদ্ধারের আহ্বান জানিয়েছেন।
ওই এলাকার বাসিন্দা জাহিদ জানান, আমরা সাধারন মানুষ। আমাদের জানমালের সুরক্ষার দায়িত্ব পুলিশের। দুঃখ জনক বিষয় গত বুধবার দিবাগত রাতে একদল ডাকাত এসে আড়ংঘাটা থানা পাশে থাকা সত্ত্বেও ডাকাতি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। এ ঘটনা মেনে নেওয়ার মতো নয়। থানা পাশে থাকা সত্ত্বেও এ ঘটনা কিভাবে ঘটে গেল, তাহলে আমরা কতটুকু সুরক্ষিত? মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছি এবং প্রযুক্তিগত সহয়তার মাধ্যমে ওই ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারে সক্ষম হবো বলে আশাবাদী। আসামী গ্রেফতারসহ লুটকৃত মালমাল উদ্ধারে অভিযান অব্যহত আছে।
আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, আড়ংঘাটা থানাধীন গাইকুড় কেডিএ আবাসিক এলাকায় যে ডাকাতির ঘটনা খবর শোনা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করি। ইতোমধ্যে ঘটনায় বাড়ীর মালিক অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। আশাবাদী দ্রুত সময়ের মধ্যে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ লুটকৃত মালামাল উদ্ধারে সক্ষম হবো।
রূপসায় নদী ভাঙ্গন মেরামতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নগদ অর্থ প্রদান
খবর বিজ্ঞপ্তি
৩১ আগষ্ট শনিবার সকাল দশটায় রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর নদীর পাড়ে ভাঙ্গন প্রতিরোধে ইসলামী আন্দোলন রুপসা উপজেলা শাখার পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রুপসা উপজেলা শাখা সভাপতি শেখ মোঃ ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ,মোঃ আল আমিন, মোহাম্মদ সেলিম সরদার, মাওলানা জামাল উদ্দিন, মোহাম্মদ আরজুন আলী মেম্বার, মিরাজ মোল্লা, ছাত্রনেতা ফরহাদ মোল্লা, মোহাম্মদ নাসরুল্লাহ, হাবিবুল্লাহ, নাজমুস সাকিব, শেখ আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান আকতার, আশরাফুল ইসলাম বিশ্বাস, আশরাফ ফকির, মাসুম বিল্লাহ, মাসুদ ফকির, মাসুদ রানা, আহ হাফিজ শেখ,প্রমুখ। নেতৃবৃন্দ সবাইকে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব এর কমিটি গঠন
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ শে আগষ্ট) সকালে স্থানীয় পৌর পাঠাগারে প্রয়াত চেয়ারম্যান এম এ হুলামিয় মিলনায়তনে সংগঠনটির কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটি সদস্যদের ভোটে দৈনিক আমার সংবাদ ও প্রতিদিনের কথা প্রতিনিধি মঈন উদ্দিন খান সভাপতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক বাংলার ভোর ও দৈনিক নবচিত্র প্রতিনিধি আব্দুল্লাহ বাশার কে সাধারণ সম্পাদক ও সকালের খোঁজ খবর প্রতিনিধি রমজান আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এস এম রায়হান উদ্দিন কে সিনিয়র সহ-সভাপতি, ভোরের দর্পন প্রতিনিধি আনোয়ার জাহিদ জামান সহ-সভাপতি , সময়ের কাগজ প্রতিনিধি রেজাউল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, দৈনিক নবচিত্র প্রতিনিধি সহিদুল ইসলাম সহ- সাংগঠনিক সম্পাদক, মাতৃ জগৎ প্রতিনিধি জাহাঙ্গীর আলম কোষাধ্যক্ষ, সহকারী কোষাধ্যক্ষ দৈনিক আকাশ খবর প্রতিনিধি আব্দুল সোবহান জনি, ভোরের চেতনা প্রতিনিধি শামীম রেজা দপ্তর সম্পাদক, আমাদের সংবাদ প্রতিনিধি রোকনুজ্জামান প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছে। নির্বাহী সদস্য মামুনুর রশিদ (সুমন) দৈনিক যশোর বার্তা, মোস্তাফিজুর রহমান (আপেল) দৈনিক দেশ সংযোগ, শওকত আলী অংকুর গ্রামের কাগজ, জহুরুল ইসলাম একুশের বাণী, সদস্যঃ আবুল হাসান দৈনিক খাসখবর, সুমন পাল সাপ্তাহিক স্মৃতি, আবু সুফিয়ান (শান্তি) দৈনিক সত্য পাঠ, আকিমুল ইসলাম ( সাজু) এই আমার দেশ,আশরাফুল জামান দৈনিক স্বদেশ বিচিত্রা, আশাদুল ভূঁইয়া লিখনী সংবাদ, মোঃ মাসুম বিল্লা বিবিসি ৭১, শামীম খান বাংলাদেশ বুলেটিন, ইউসুফ আলী মিলন বিবিসি ৭১,মোঃ সোহেল চৌধুরী ভোরের সময়। কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের ২৬ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাজনৈতিক, ব্যবসায়ীসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ফকিরহাটে যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুবদলের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয় চত্ত্বরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ বক্তা ছিলেন যুবদলের যুগ্ম আহবায় মোদাশ্বের মল্লিক।
যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক খান লিয়াকত, যুগ্ম আহবায়ক মো. কবির হোসেন, বিএনপি নেতা খান সিরাজুল ইসলাম, মো. মিজানুর রহমান, যুবদল নেতা মো. নওশের আলী, শহীদ হাসান রানা, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম সাধারন সম্পাদক শেখ আ. ছালাম, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি প্রমূখ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। #
রামপালে জনযুদ্ধের শীর্ষ সন্ত্রাসী মুক্তোর অত্যাচারের বিচার দাবীতে মানববন্ধন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের কুমলাই গ্রামের জনযুদ্ধের শীর্ষ সন্ত্রাসী ৬ টি হত্যা ও অর্ধ শতাধিক মামলায় আসামী মুক্ত এবং তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমলাই গ্রামের হাজার পরিবার। স্বৈরাচারী সরকারের পতনের পরেও তার বাহিনীর সদস্যদের অত্যাচার অব্যাহত রয়েছে। প্রাতিকার চেয়ে ও বিচার দাবীতে ওই গ্রামের নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (৩০ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলার কেয়ারের বাজার মোড়ে ভুক্তভোগীরা মানববন্ধন করেন। তারা দাবী করেন বিগত ১৬/১৭ বছর ধরে আওয়ামীলীগ সরকারের সময় থেকে মুক্ত বাহিনী বেপরোয়া হয়ে ওঠে। সে সাবেক উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের ছত্রছায়ায় থেকে কুমলাই গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে। তার অত্যাচারে রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ মানুষ এমন কি নারীরাও নিরাপদ ছিল না।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০০১ সালে সমর নাথের বাড়িতে ডাকাতি ও নারী ধর্ষণ। ২০০১ সালে বাবলু মেম্বর কে হাতুড়ি পেটা করে পঙ্গু করা। ২০০৩ সালে জনপ্রিয় বিএনপি নেতা ও চেয়ারম্যান সরদার হাবিবুর রহমানকে হত্যা করা। ২০০২ সালে জনপ্রিয় জামায়াতের নেতা ইসলামী স্কলার মাও. গাজী আবু বকার কে হত্যা করা। ২০০৪ সালে চাদার টাকা না দেয়ায় গিলাতলা বাজারের চল ব্যাবসায়ী বাবলু কে হত্যা করা। ২০০৫ সালে ফেনী জেলার সাহানাজকে ধর্ষণ ও হত্যা করা। সর্বশেষ ২০১৯ সালে উজলকুড় ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মইন উদ্দিন আক্তারকে বোমা মেরে নৃশংসভাবে হত্যার অভিযোগ। তার ভাইপো ইমরানকে সাথে নিয়ে জামায়াত নেতা হাফেজ উসমানের বাড়ী ভাংচুর। বিএনপি নেতা রউফ তালুকদারের বাড়ি লুট ও ভাংচুর করা। কুমলাই দেবীতলার রুহুল শেখের ঘের দখলকরা। বিএনপি নেতা সরদার বাকী বিল্লাহকে কুপিয়ে হত্যার চেষ্টা করা। জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মানি কাজীর ঘের দখল ও লুট করা। বিএনপি নেত্রী খালেদা জিয়া, শহীদ জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর ও পুড়িয়ে ফেলা। যুবদলের আলম ফকিরকে ও ছাত্রদলের ছাব্বির শেখকে ধরে নিয়ে নাশকতার মামলায় দিয়ে তাদের জীবন নষ্ট করা। কেয়ারের বাজারের মুদি দোকানী মোহাম্মদ ফকিরকে মারপিটসহ অসংখ্য অভিযোগ রয়েছে ওই সন্ত্রাসী মুক্তর বিরুদ্ধে।
ভুক্তভোগী বিএনপি নেতা মল্লিক দেলোয়ার হোসেন, মো. মারুক বিল্লাহ, বাইনতলা ইউপির ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাও. আল আমিন, ও সাধারণ সম্পাদক শেখ তরিক, ছাত্রদলে আসাদুজ্জামান শুভ, সাব্বির আল মুসাব্বির, গাজী ইজাজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ৫ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে আত্মগোপনে থাকা অভিযুক্ত মুক্ত শেখের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
রূপসায় ফ্রী মেডিকেল ও দন্ত ক্যাম্প অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধিঃ
মানবিক সহায়তা কার্যক্রমের অঙ্গিকারে মেসার্স সিরাজ মেডিকেল হল ও ফিউচার টার্গেট যুব একাডেমির সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ৩১ আগস্ট শনিবার সকাল ১০ টায় রামনগর মুজিবর মোড়ে ফিউচার টার্গেট যুব একাডেমির ক্লাব অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ফিউচার টার্গেট যুব একাডেমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুজিবর রহমান। মেডিকেল ক্যাম্পে আগত উপকারভোগীদের স্বাস্থ্য পরিক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন ডা: ফারজানা ইয়াসমিন ও ডা: অভিজিৎ মৃধা। ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি তানভীর রহমান।
সভায় স্বাগত বক্তৃতা করেন ফিউচার টার্গেট যুব একাডেমির উপদেষ্টা ও মেসার্স সিরাজ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোঃমোস্তাফিজুর রহমান। সমন্বয়কারী আনন্দ মন্ডলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন
মোঃ মোশারফ হোসেন, নোমান কবীর অপু,কর্মকর্তা মুহিত শেখ, মোঃকবির হোসেন,সাংবাদিক
চন্দন ভট্টাচার্য্য, মো: ফরিদ উজ জামান,শেখ ফরিদ বাবু, শামীম চৌধুরী, সমাজ সেবক মাসুম আলী, গোলাম হোসেন,ফয়সাল উজ জামান,জিহাদ সেখ,সৈকত, আরাফাত, আলভী রহমান, প্রমূখ।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগী ব্যবস্থাপত্র গ্রহন করেন।
নড়াইলে জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত
মো. তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১আগস্ট) সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায়, জামায়তে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমীর অ্যাড. আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহ্ফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সাবেক আমীর মাওলানা মির্জা আশেক এলাহী। জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী মাওলানা আবুল বাশার। জেলা সহকারী সেক্রেটারী মো. আইয়ুব হোসেন খান। জেলা সহকারী সেক্রেটারী মো. আব্দুস সামাদ। জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসেন।
জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য দারসুল কোরআন মাওলানা মাহাবুবুর রহমান। মধুমতী সাহিত্য সংস্কৃতি সংসদের পরিচালক মাওলানা হাফিজুর রহমান। জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ মিরাজুল ইসলাম। জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম। জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জাম। সদর পৌরসভা আমীর, হাফেজ আব্দুল্লাহ আল-আমিন প্রমূখ। এসময় জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাহ্ফুজুর রহমান বলেন, আওয়ামীলীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে নিজেই দেশ ছেড়ে পালিয়েছে। জামায়াতে ইসলামী ১৭ বছর নির্যাতন নিপিড়ন হামলা মামলা খুনের শিকার হয়েও কিন্তু দেশ ছেড়ে পালায়নি। আওয়ামীলীগ হিন্দুদের উপর ভর, আনসারদের উপর ভর করেও শেষ প্রর্যন্ত কনো ফল পায়নি।
চুয়াডাঙ্গায় শ্রমিকলীগ নেতা শিমুল ইয়াবাসহ আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পিচ ইয়াবা ট্যাবলেট সহ শ্রমিকলীগ নেতাকে পুলিশ আটক করেছে।
শনিবার সকালে পুলিশ চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার নূর মোহাম্মদের ছেলে ও জেলা শ্রমিকলীগের সহ-দপ্তর সম্পাদক আসাদজামান শিমুল (৪৫)কে আদালতে প্রেরণ করেছে।উল্লেখ্য নিজেকে ৩ পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী শিমুলকে শান্তিপাড়ার স্কুলমোড় থেকে ইয়াবাসহ স্থানীয় জনগণ আটক করে পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা শহরের বুদ্ধিমানপাড়ার বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরার শান্তিপাড়া ভাড়া বাড়ি থেকে প্রায়ই ইয়াবা ট্যাবলেট কেনেন এই শ্রমিকলীগ নেতা শিমুল। শুক্রবার বিকালে ইয়াবা কিনে ফেরার সময় শান্তিপাড়া স্কুল মোড়ে শিমুলকে আটক করে স্থানীয় জনগণ। পরে কথাবার্তায় সন্দেহজনক হলে খবর দেয়া হয় পুলিশে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এক দল ঘটনাস্থলে পৌছে শিমুলকে আটক করে। পরে জনসম্মুখে তার শরীর তল্লাশি করে চার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এছাড়া তার নিকট থেকে তিনটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া যায়।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুর হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
দর্শনা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. আরিফুজ্জামান সব সময়ই অধ্যক্ষের দায়িত্বে থাকতে চান। তিনি ইসলামের ইতিহাস বিভাগের জুনিয়র শিক্ষক হয়েও অনেক সিনিয়রকে টপকে দীর্ঘদিন অধ্যক্ষের দায়িত্ব পালনকালে মাদ্রাসার লাখ লাখ টাকা আত্মসাৎ ও তছরুপ করেছেন।
২০০৪ সালে তৎকালীন জোট সরকারের সময় অধ্যক্ষের নিকটাত্মীয় হওয়ায় পাসকোর্সের সার্টিফিকেটধারী আরিফ প্রভাষকের চাকরি পান। পরে তিনি বিভিন্নভাবে আওয়ামী লীগের আস্থাভাজন হিসাবে মাদ্রাসা প্রধানের দায়িত্ব পেয়ে কোটি টাকা হাতিয়ে নেন। এ কারণে অধ্যক্ষের পদ শূন্য হওয়ার ১১ বছর পরেও এখানে নিয়োগ দেওয়া হয়নি নতুন অধ্যক্ষ।
একদিকে নিয়োগ বাণিজ্য অপরদিকে মাদ্রাসার ক্লাসরুম গোডাউন হিসাবে ভাড়া দিয়ে আরিফুজ্জামান পকেটস্থ করেছেন প্রায় দুই কোটি টাকা।
৫ আগস্ট সরকার পতনের দিন নতুন বিতর্কের জন্ম দেন এই আরিফুজ্জামান। ওইদিন তিনি লোহার পাইপ নিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সদ্য বিলুপ্ত সংসদের এমপি আলী আজগার টগরের বাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে নিজেকে বিএনপি নেতা পরিচয় দেন। এই পরিচয়ে তিনি আবারও মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার আশায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।
অভিযুক্ত আরিফুজ্জামানের বিরুদ্ধে ইতিমধ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও অভিভাবক মহল।
অভিযোগকারীরা জানান, জোট সরকারের আমলে ১৭ প্রার্থীর মধ্যে একমাত্র পাসকোর্সের ডিগ্রিধারী হয়েও শিবির কোটায় প্রভাষকের চাকরি বাগিয়ে নেন। এরপর অধ্যক্ষের পদ শূন্য হলে আওয়ামী লীগে যোগ দিয়ে নীতিমালা ভেঙে ভাইস প্রিন্সিপাল ও সিনিয়রদের টপকে দীর্ঘ সময় অধ্যক্ষের পদ দখলে রাখেন। শক্তি হিসাবে ছিলেন সাবেক এমপি আলী আজগার টগরের উপদেষ্টাখ্যাত মানিচেঞ্জার ব্যবসায়ী গোলাম ফারুক আরিফ। তিনি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি। তার যোগসাজশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান ১৩টি পদে প্রায় ৮০ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেন।
এছাড়া মাদ্রাসার ক্লাসরুম গোডাউন হিসাবে ভাড়া দিয়ে পকেটস্থ করেছেন প্রায় ৮২ লাখ টাকা।
অভিযোগ রয়েছে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর অধ্যক্ষ ইউসুফ আলী অবসরে যান। সেই থেকে অধ্যক্ষের পদটি শূন্য রয়েছে। আরিফুজ্জামান দুই দফায় দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৩ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত তিনি ওই পদ অকড়ে ছিলেন। পরে গত বছরের ১৭ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান মাওলানা শফী উদ্দীন। পরে গত ৬ আগস্ট আরিফুজ্জামান আবারও অধ্যক্ষের দায়িত্ব নিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফী উদ্দীনকে আওয়ামী লীগ নেতা আখ্যা দিয়ে তার কক্ষে তালা লাগিয়ে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে আরিফুজামান বলেন, আমি যা করেছি গভর্নিং বডির অনুমতি সাপেক্ষেই করেছি। দুর্নীতি-অনিয়মের অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে গত ২৭ আগস্ট তদন্তে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশীদ। তিনি জানান তদন্ত প্রতিবেদন জমা দিলেই সব জানা যাবে।
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, ‘মটোলক’ শনাক্ত করল ছিনতাইকারীর অবস্থান
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে আনোয়ার মোল্লা ওরফে আনো (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার বাগেরহাট শহরের মাঝিডাঙ্গা এলাকার সলেমান মোল্লার ছেলে। শনিবার ভোরে চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামের কুশির বাগান সংলগ্ন খালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে বাগেরহাট শহরের বড় বাজার থেকে যাত্রী নিয়ে চিতলমারীর উদ্দেশ্যে রওনা করেন চালক আনোয়ার মোল্লা। অনেক রাত হয়ে যাওয়ার পরেও আনোয়ার বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ইজিবাইকে লাগানো মটোলকের (লোকেশন ট্র্যাকার ডিভাইস) মাধ্যমে তার অবস্থান জানা যায়। মটোলক ডিভাইসের টেকনিশিয়ান এনামুল আহসান তিতাস ও আনোয়ারের ভাই দেলোয়ার মোল্লাসহ কয়েকজন পুলিশের সহায়তায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা মোড় থেকে ইজিবাইকসহ ছিনতাইকারীদের আটক করা হয়।
এ ঘটনায় ওই রাতেই ছিনতাইকারী সজীব শেখ (২১) ও সুদেব মজুমদার সাগরের (১৯) নাম উল্লেখ করে চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুশির বাগান সংলগ্ন খালের চর থেকে আনোয়ার মোল্লার মরদেহ উদ্ধার করা হয়।
আসামিরা হলেন, কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের আকরাম শেখের ছেলে সজীব শেখ ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদার সাগর।
চিতলমারী থানার ওসি স্বপন চন্দ্র রায় বলেন, হত্যার শিকার ইজিবাইক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এছাড়া এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তিন মাস বন্ধ থাকার পর আজ খুলছে সুন্দরবন
বাগেরহাট প্রতিনিধি
দীর্ঘ তিন মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর আগামী রোববার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। অনুমতি নিয়ে এদিন থেকে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। ইতোমধ্যে সুন্দরবনসংলগ্ন বনজীবী ও ট্যুর অপারেটররা প্রস্তুতি শুরু করেছেন।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম বলেন, ‘তিন মাস বন্ধ থাকার পর রোববার থেকে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে। টুরিস্টদের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বুকিং পেলে রোববার থেকে টুরিস্টদের নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবো।’
সুন্দরবন সংলগ্ন শরণখোলা এলাকার বনজীবী বাদল হাওলাদার বলেন, ‘আমাদের এলাকার বহু মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষেধ থাকার পর রোববার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এরমধ্যে স্থানীয় জেলেরা বন কর্তৃপক্ষের কাছ থেকে পাশ পারমিট নিয়ে প্রস্তুত হওয়া শুরু করেছে। রোববার ভোররাতেই আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হবো।’
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘বনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্যপ্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় প্রতিবছরের ন্যায় এ বছরও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আগামী রোববার নিষেধাজ্ঞার সময় শেষ হবে। রোববার থেকে বনজীবী ও টুরিস্টরা নিয়ম মেনে অনুমতি সাপেক্ষে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। আমরা বনজীবী ও টুরিস্টদের সকল ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছি।’
সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘সুন্দরবন জল-স্থলভাগ শুধু জীববৈচিত্র্যেই নয়, মৎস্য সম্পদের আধার। সে কারণে প্রথমে সুন্দরবনের মৎস্যসম্পদ রক্ষায় ইন্ট্রিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০২২ সাল থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সময় বৃদ্ধি করে বন মন্ত্রণালয়। এ সময় সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।’
বুকে গুলি নিয়ে ৩৯ দিন, অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শোহান
মাগুরা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়ে ঢাকার রামপুরায় গুলিবিদ্ধ হয়েছিলেন শোহান শাহ (২৯)। বুকে গুলি নিয়ে ৩৯ দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন তিনি।
শোহান শাহের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলা সদরের আলতাফ হোসেন মহিলা কলেজ রোড এলাকায়। শোহানকে হারিয়ে এখন পরিবারের সদস্যরা পড়েছেন অকুল পাথারে।
জানা যায়, অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন শোহান শাহ। মা-বাবা, স্ত্রী ও স্কুলছাত্র ছোট ভাইয়ের সব খরচের জোগান আসত একজনের বেতন থেকেই। পরিবারের সবার ভরসা ছিলেন তিনি। অর্থ সাশ্রয়ের জন্য স্ত্রীকে বাড়িতে মা-বাবার কাছে রেখে ঢাকায় মেসে থেকে চাকরি করছিলেন। গ্রামের বাড়িতে নতুন ঘরও নির্মাণ করা হচ্ছিল। যেখানে স্ত্রী শম্পা বেগমের সঙ্গে সুখের সংসার পাততে চেয়েছিলেন শোহান শাহ। তবে তাদের সেই স্বপ্ন অপূরণ থেকে গেল।
গত ১৯ জুলাই ঢাকার রামপুরা সিএনজি পাম্প এলাকায় গুলিবিদ্ধ হন শোহান। এর ৩৯ দিন পর ২৭ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার (২৯ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শোহানের মরদেহের ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে শ্রীপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে প্রায় ১০ বছর আগে সংসারের হাল ধরতে চাকরিতে যোগ দেন শোহান। সর্বশেষ ঢাকার রামপুরা এলাকায় একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন তিনি। তার বাবা শাহ সেকেন্দার এক দশকের বেশি সময় আগে নিজের ব্যবসা গুটিয়ে বেকার হয়ে পড়েন। তার একমাত্র ছোট ভাই অষ্টম শ্রেণিতে পড়ে।
শোহানের স্ত্রী শম্পা বেগম জানান, ২০১৭ সালের ১৯ নভেম্বর তাদের বিয়ে হয়েছিল। এর মধ্যে তিন বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন। বাকি সময় অর্থসংকটের কারণে তাকে গ্রামের বাড়িতে মা-বাবার কাছে রেখে ঢাকায় চাকরি করছিল শোহান।
অর্থের কারণে দুজন একসঙ্গে থাকতে পারেননি উল্লেখ করে শম্পা বলেন, শোহান বাড়িতে একটি নতুন ঘর দিচ্ছিল। সে বলেছিল, শম্পা আমি আর তুমি এই ঘরে থাকব।
গত মঙ্গলবার সিএমএইচে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শম্পার। তখন শোহান শম্পাকে বলেছিল, তুমি কেঁদো না। আমার কিছুই হবে না। তবে শোহান আর ফেরেননি। অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি। ১৮ ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি শোহানকে।
সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না উল্লেখ করে শম্পা বলেন, স্বামী ছাড়া কেউ নেই আমার। সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে। সে বলত, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি। আমি এখন কীভাবে বাঁচব?
শোহানের বাবা শাহ সেকেন্দার বলেন, আমার ছেলেটা ছোট থেকেই কর্মঠ আর দায়িত্বশীল। ছোটবেলা থেকেই ইনকাম করে। বিশেষ করে বিয়ের পর একদিনও বসে থাকেনি। চাকরি না থাকলে বাড়িতে এসে রাজমিস্ত্রির কাজও করেছে। আমার পকেট খরচও সে দিত। যেদিন মারা গেল সেদিন সকালেও বিকাশে আমাকে এক হাজার টাকা পাঠিয়ে বলল, এই টাকাটা তুলে চলে আসেন।
শোহানের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলে আমার মনের কথা বুঝত। কোনো কথা লুকালে ও বুঝে ফেলত। টাকা পাঠিয়ে বলত, মা তুমি আঁচলে গুঁজে রেখো না, যা লাগে কিনে খাও আমি আছি তো। আমার ইনকাম না খেয়ে তোমাদের মরতে দেব না।
শোহানের সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর শোহানকে প্রথমে বেটার লাইফ হাসপাতালে নিয়ে যান তার দুই সহকর্মী। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে এক্স-রে করে বুকে গুলি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। কিন্তু কর্তৃপক্ষ ভর্তি নেয়নি। কারণ তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষ চলছিল। প্রায় ১২ ঘণ্টা আরও কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতালে ঘুরে ভোর সাড়ে ৪টার দিকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় শোহানকে। সেখানে ওই দিনই ছোট একটা অস্ত্রোপচার করা হয়। তবে শরীরে গুলি থেকে যায়। পরে সেখান থেকে তাকে সিএমইচে রেফার্ড করা হয়।
ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমা-কাফনের কাপড় উদ্ধার
মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বাড়ির প্রধান ফটকের সামনে থেকে হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) রাতে শহরের চৌগাছা এলাকার জহুরুল ইসলাম মিঠুর বাড়ির সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
জহুরুল ইসলাম মিঠু চৌগাছা এলাকার হাসান সরোয়ারের ছেলে। তিনি গাংনী বাজারে ওষুধ ব্যবসা করেন।
এ বিষয়ে জহিরুল ইসলাম মিঠু জানান, দোকান বন্ধ করে বাড়িতে প্রবেশের সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পরে গাংনী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ মোড়ানো একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
খুলনায় ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে সোমা (২২) নামে একজন ডেঙ্গু রোগী গত শুক্রবার ভর্তি হয়। শনিবার ভোরে সে মারা গেছে। এর আগে গত ১৪ আগস্ট একজন রোগীর মৃত্যু হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এই হাসপাতালে ৯০ জন রোগী এসেছে। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৫ জন, চিকিৎসা শেষে চলে গেছে ৭৩ জন এবং মারা গেছে ২ জন।
বিদ্যুতের মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা’র নিকট খুলনা নাগরিক সমাজের স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
বিদ্যুতের অবৈধ মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে শনিবার দুপুরে খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর নিকট সরাসরি স্মারকলিপি পেশ করা হয়। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সমাজকর্মী শাহ্ মোঃ লায়েক উল্লাহ, খ ম শাহীন হোসেন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এ স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালে প্রিপেইড মিটার স্থাপনের একটি পাইলট প্রকল্প গ্রহণ করে ওজোপাডিকো। যার অধীন খুলনায় ২০১৫ সালে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়। প্রিপেইড মিটার স্থাপন কালে ওজোপাডিকো’র পক্ষ থেকে বলা হয়েছিল, বিনামূল্যে এ মিটার স্থাপন করা হচ্ছে। এ বাবদ কোনো মূল্য নেয়া হবে না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম যে, কিছুদিন যেতে না যেতেই সংস্থাটি মিটার প্রতি আবাসিক মিটারে মাসে ৪০ টাকা এবং বাণিজ্যিক মিটারে ২৫০ টাকা হারে ভাড়া গ্রহণ করা শুরু করলো, যা গ্রাহকদের সাথে রীতিমত মিথ্যাচার ও প্রতারণা। খুলনা নাগরিক সমাজসহ অন্যান্যদের আন্দোলনের মুখে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সংবাদ সম্মেলন করে অন্যান্য প্রতিশ্রুতির সাথে ঘোষণা করেছিলেন যে, মিটারের মূল্য সমন্বয় হওয়ার পর আর কোনো মিটার ভাড়া নেয়া হবে না। আমাদের জানামতে, মিটার স্থাপনের সময় আবাসিক মিটারের ক্রয়মূল্য ছিল ৩,২০০ টাকা এবং বাণিজ্যিক মিটারের মূল্য ছিল ১৪,০০০ টাকার মত। অথচ, গত ৮ বছর যাবত উপরিল্লিখিত হারে মিটার ভাড়া নেয়া হচ্ছে, যা ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি নেয়া হয়েছে। সংস্থাটি ইতোপূর্বে খুলনায় ৬১ হাজার আবাসিক এবং ২ হাজার বাণিজ্যিক মিটার স্থাপন করেছে। এই বিশাল সংখ্যার মিটার থেকে লাগাতারভাবে অতিরিক্ত মিটার ভাড়া গ্রহণ করা হচ্ছে, যা শুধুমাত্র বাড়ির মালিকদেরই নয় সিংহভাগ ক্ষেত্রে ভাড়াটিয়াদের ঘাড়ে এসে পড়ছে। ফলশ্রুতিতে স্বল্প আয়ের মানুষকেই এর দায়ভার নিতে হচ্ছে। অন্যদিকে প্রিপেইড মিটার স্থাপনের সময় সংস্থাটি পূর্বের এনালগ মিটার খুলে নিলেও তার জামানত/মূল্য সমন্বয় করা হয়নি। পরিতাপের বিষয়, এ ব্যাপারে সংস্থাটি নির্বিকার। একদিকে গ্রাহক ব্যবহৃত বিদ্যুতের উপর ভ্যাট প্রদান করছে, যা সংবিধিবদ্ধ। অন্যদিকে বিদ্যুতের চার্জ বাবদ মোট চার্জ হিসেবে অর্থ নেয়ার পরও ডিম্যান্ড চার্জের নামে একটি বিশাল অংকের টাকা গ্রহণ করছে সংস্থাটি। যে বিষয়টি আমাদের নিকট বোধগম্য বা গ্রহণযোগ্য নয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মোট চার্জ ২৫.১১%, ডিম্যান্ড চার্জ ১৬.৮%, ভ্যাট ৪.৭৬%; অর্থাৎ প্রতি ১০০ টাকায় গ্রাহকের খরচ হচ্ছে ৪৬.৬৭ টাকা। এর উপর বাড়তি মিটার ভাড়া। একদিকে ভ্যাট, যেটি প্রনিধানযোগ্য। অন্যদিকে মোট চার্জ, মিটার ভাড়া, আবার ডিম্যান্ড চার্জ। বিষয়টি আমাদেরকে হতবাক করে। এতে সংস্থাটি কর্তৃক মিটার ভাড়া এবং ডিম্যান্ড চার্জ প্রত্যাহার, প্রিপেইড মিটার স্থাপনের সময় খুলে নেয়া এনালগ মিটারের জামানত/মূল্য ফেরৎ/সমন্বয় করার বিষয়ে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।
পরিশেষে জাতির ক্রান্তিলগ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে উপদেষ্টাকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
মহেশপুর সীমান্তে ভারতীয় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১আগষ্ট)সকালের দিকে উপজেলার শ্যামকুড় ইউপির লড়াই ঘাট বিওপি সীমান্ত পিলার ৬১/১৩৭আর এলকা থেকে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,শ্যামকুড় লড়াইঘাট বিওপি এলাকার গ্রামের মাঠে নাজমূল নামের এক কৃষকের জমিতে একটি গোলা পড়ে রয়েছে বলে স্থানীয়রা বিজিবিকে জানায়। এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক বিজিবির একটি টহল দল ঘটনা স্থনে পৌছে মর্টার শেলটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে ৫১ মিঃমি মটারের অবিস্ফোরিত ইলুমিনেটিং শেল বলে সনাক্ত করা হয়। যা ভারতীয় সামরিক বাহিনী এবং বিএসএফ কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে। অবিস্ফোরিত মটার শেলটি মহেশপুর থানা পুলিশের সহায়তায় নিস্কৃয় করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
লীজ প্রক্রিয়া বাতিল করে বন্ধকৃত সকল পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে পাট উপদেষ্টার সাথে সাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
পাটকলসহ বন্ধ সকল রাষ্ট্রীয় কলকারখানা দুর্নীতি ও লুটপাটমুক্ত করে আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানায় চালুর দাবিতে গত ২৭ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। পাট উপদেষ্টার সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিজেএমসি’র সাবেক চেয়ারম্যান ও বর্তমান পাট সচিব আব্দুর রউফ, নাগরিক পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, সদস্য সচিব ও সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, যুগ্ম আহ্বায়কদ্বয় ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য মোঃ মোজাম্মেল হক খান, নির্বাহী সদস্য ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, খালিশপুর জুট মিল সিবিএ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, যশোর জুট মিল (জেজেআই) শ্রমিকনেতা শামসেদ আলম সমসের, সামস সারফিন সামন, প্লাটিনাম জুট মিল শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক তালুকদার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, গত ২ জুলাই ২০২০ তারিখে করোনা মহামারির সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে খুলনার ৯টি পাটকলসহ সারাদেশের ২৬টি পাটকল লোকসানের অজুহাত দেখিয়ে উৎপাদন বন্ধ ঘোষণা করেন। এতে প্রায় ৭০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। এ অবস্থায় আমরা খুলনার সচেতন নাগরিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা একত্রে রাষ্ট্রীয় কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালু রাখার দাবীতে শ্রমিকদের সাথে নিয়ে দেশব্যাপী আন্দোলন সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করি। যেহেতু দেশে কোন গণতান্ত্রিক পরিবেশ ছিলো না সেহেতু এ আন্দোলন করতে গিয়ে আমরা তৎকালীন সরকারের ব্যাপক দমন-পীড়নের শিকার হই। আমাদের বিরুদ্ধে মামলা হয় এবং পাটকলের শ্রমিক বন্ধুরাসহ আমাদের অনেককেই কারাবরণ করতে হয়। যে মামলা বর্তমানে চলমান। নানাবাধা বিপত্তি হুমকি সত্ত্বেও রাষ্ট্রীয় কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালুর দাবিতে টানা তিন বছর নাগরিক পরিষদ আন্দোলন পরিচালনা করে ১৭ জুন ২০২৩ তারিখে খুলনাতে একটি জাতীয় কনভেশনের আয়োজন করে। যেখানে ঢাকাসহ সারাদেশের পরিবেশকর্মী, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিককর্মী, বিভিন্ন কারখানার শ্রমিক প্রতিনিধিসহ তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ঐ কনভেনশনের খুলনা ঘোষণায় এই আন্দোলনটিকে জাতীয় নেতৃবৃন্দের উদ্যোগে একটি পরিণতির দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হলেও পরবর্তিতে সে প্রক্রিয়া খুব বেশি অগ্রসর করা সম্ভব হয়নি।
সরকার তিন মাসের মধ্যে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা দিয়েছিলো। কিন্তু উৎপাদন বন্ধের চার বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত শ্রমিকদের ন্যায্য বকেয়া পায়নি। উল্লেখ্য ৫টি জুটমিলের (খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, জাতীয় জুট মিল, কেএফডি ও আর আর জুট মিল) শ্রমিকেরা এখন পর্যন্ত কোনো টাকা পায়নি। অন্যদিকে বিজেএমসি’র কর্মকর্তা ও কর্মচারীরা স্বপদে বহাল রয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কয়েকটি মিল ইতোমধ্যে ব্যক্তি মালিকানায় লীজ দেয়া হয়েছে। কোটি কোটি টাকার সরকারি সম্পদ লুটপাট, চুরি ও অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে।
এ সময়ে নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করা হয়Ñ(১) সকল রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করার, এক্ষেত্রে তৎকালীন শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ)এর প্রস্তাবনা অনুযায়ী সাড়ে ৬ হাজার কোটি টাকায় শ্রমিক বিদায় নয়, ১২’শ কোটি টাকা ব্যয় করে মিলসমূহ আধুনিকায়নের প্রস্তাবটি বিবেচনায় আনা; (২) দ্রুত সময়ের মধ্যে উল্লেখিত ৫টি মিলের শ্রমিকদের বকেয়া পাওনাসহ ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী ৯টি উৎসব বোনাসের ডিফারেন্স বা বর্ধিত অংশ, ২০২০ সালের ঈদ-উল-আযহা’র বোনাস, ৩টি বকেয়া বৈশাখী ভাতা, সাপ্তাহিক ৪৮ ঘন্টার অধিক হাজিরার এরিয়ার বিল প্রদান, মিল চালু থাকায় ১ ও ২ জুলাই ২০২০-এর ইনক্রিমেন্টসহ সকল বেতন ও পাওনাদি পরিশোধ করা; (৩) মাথাভারি প্রশাসন ও দুর্নীতিযুক্ত বিজেএমসির সংস্কার করাসহ তৎকালীন মন্ত্রী, সচিবও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচার করা; (৪) ইতোমধ্যে যে সকল রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ দেয়া হয়েছে সেগুলো বাতিল করে প্রজ্ঞাপন জারি করা; (৫) ২০১০ সালের ম্যান্ডেটরি প্যাকেজিং এ্যাক্ট কার্যকর করা; (৬) কাঁচাপাট সরাসরি রপ্তানি বন্ধ ঘোষণা; (৭) ব্যক্তিমালিকানাধীন পাটকল শ্রমিকদের চাকুরি স্থায়িকরণ, শিশুশ্রম নিয়োগ বন্ধ এবং দৈনিক ন্যুনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি। (৮) আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মিল কর্তৃক যে সকল ফৌজদারি মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, সাথে সাথে শ্রমিকেরা তাদের পাওন পরিশোধের জন্য মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল মামলা করেছেন অনতিবিলম্বে সেগুলি নিষ্পত্তি করে তাদের পাওনাদি পরিশোধ করা ও (৯) খুলনায় আন্দোলন চলাকালীন শ্রমিক ও নাগরিক নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করা হয়।
এ সময়ে পাট উপদেষ্টা ধৈর্য সহকারে নাগরিক পরিষদের প্রস্তাবনা শোনেন এবং বলেন পাট বিষয়ক আইনকানুন বিচার বিশ্লেষণ করবেন, পাইলট প্রকল্পের আওতায় ২/১টি পাটকল চালু করবেন। শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবেন।
অপরদিকে এ বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণে আগামী ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকল সাংবাদিক বন্ধুদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নাগরিক পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।
খুলনায় বাউন্ডারী ওয়াল ভাংচুরঃ জিডি
স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জের ধরে খুলনায় বাউন্ডারী ওয়াল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঠেকাতে গেলে জমির মালিককে মারতে ধেয়ে আস্।ে এ ঘটনায় ভুক্তভোগী আড়ংঘাটা থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং-৯৮০। জিডিতে উল্লেখ করা হয়েছে, তিনি কুলতলাস্থ রায়েরমহল কলেজের সামনের বাসিন্দা খান মোহাম্মদ জাফর ইমাম। তিনি কলেজের সামনে পৈত্রিক সূত্রে পাওয়া ৪.৫০ শতক জমির মালিক। ওই জমির চারপাশে তিনি বাউন্ডারী ওয়াল দিয়ে ঘিরে দেন। গত ২৯ আগস্ট দিবাগত রাত দেড়টার সময় দুর্বৃত্তরা ওই বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে। এ সময় দুর্বৃত্তরা জমির মালিককে উদ্দেশ্য করে উচ্চস্বরে গালাগালি করতে থাকে। জমির মালিক খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি বাউন্ডারী ওয়াল ভাঙ্গার কারণ জিজ্ঞাসা করতে দুর্বৃত্তরা তাকে মারতে ধেয়ে আসে। তিনি দৌড়ে প্রাণে রক্ষা পান। এ সময় জমির মালিককে জমিতে আসলে খুন জখম করার হুমকি দিয়ে যায়। দুর্বৃত্ত আজমির, অয়ন ও মহিমের নেতৃত্বে এ হামলা করা হয়। এরা এলাকায় ভূমি দস্যু হিসেবে পরিচিত। তার জমি তারা জোর করে কিনে নিতে চায়। তিনি বিক্রি না করায় এই চক্রটি তার বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ৩০ হাজার টাকার মত সম্পদের ক্ষতি করেছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। একই সাথে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান।
কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা হামিদের মতবিনিময়
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি’র একাংশের নেতা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। শনিবার সকাল ১১ টায় শহরের ফয়লা রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি নেতা হামিদ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে খবর লিখবেন। এটাই বাস্তব। কিন্ত আওয়ামী দুঃশাসনের আমলে সে সুযোগ ছিল না। অথচ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ না থাকলে দেশে গনতন্ত্র থাকে না। এজন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সাংবাদিকদের বস্তনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতে বিশ^াস করেন।
বিএনপি নেতা হামিদ আরও বলেন, কালীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষকে নিরাপদ রাখতে ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের জোর ভূমিকা দরকার। আ’লীগ সরকারের পতনের পর নরঘাতক শেখ হাসিনা ভারতে বসে এখনও যড়যন্ত্রে লিপ্ত আছে। শেখ হাসিনা নিজে দেশ থেকে পালালেও বিভিন্ন পন্থায় তাদের দোসররা দলের মধ্যে অনুপ্রবেশ করে চাঁদাবাজি, সন্ত্রাসী,মাস্তানী করে বিএনপিকে বিতর্কিত করতে চায়। এ জন্য সকলকে সজাগ থাকতে হবে।
তিনি উপস্থিত সংবাদকর্মিদের উদ্দেশ্যে আরও বলেন, বিএনপি বা আমার নাম ভাঙ্গিয়ে হুমকি ধামকি চাঁদাবাজি ধান্দাবাজিসহ যে কোন অপকর্ম করলে জানাবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা ছাড়া সুন্দর কালীগঞ্জ গড়া সম্ভব নয়। ফলে সাংবাদিকদের সহযোগীতা দরকার। আগামী দিনে তিনি সাংবাদিকদের সকল প্রকারের সহযোগীতার আশ^াস দেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান,সমকালের জামির হোসেন, নয়াদিগন্তের গোলাম রসুল, সংবাদের সাবজাল হোসেন, কালের কন্ঠের নয়ন খন্দকার প্রমুখ।
কালীগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা আনোয়ার হোসেন রবির সঞ্চালনায় মতবিনিময় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্ল্য, প্রভাষক এমএ মজিদ, বিএনপি নেতা মাহবুবুর রহমান মিলন ও মোজাম্মেল হোসেনসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফকিরহাটে নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনিকা সুলতানা নিশি (২০) নামে নার্সিং পড়ুয়া এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। আনিকা সুলতানা নিশি ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামের শেখ আরিফুল ইসলামের মেয়ে। সে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং এর শেষ বর্ষের ছাত্রী ছিল। ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার (৩১ আগষ্ট) ভোর রাতে পরিবারেরর লোকজন আনিকা সুলতানা নিশিকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা শেখ আরিফুল ইসলাম জানান, গত এক বছর আগে আনিকা সুলতানা নিশির সাথে খুলনা পূর্ব বানিয়াখামার এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে গাজী তানজিম শাহেদ সামিও ওরফে জোনায়েদের সাথে তার বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর সাথে মনোমালিন্যের সৃষ্টি হতে থাকে। এরই জের ধরে স্বামীর উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে জানান। এদিকে ঘটনার আগের দিন অর্থাৎ শুক্রবার (৩০ আগষ্ট) তাদের বিবাহ বার্ষিকী ছিল বলেও জানান তিনি। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে।
ফকিরহাটে যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুবদলের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয় চত্ত্বরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ বক্তা ছিলেন যুবদলের যুগ্ম আহবায়ল মোদাশ্বের মল্লিক। যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক খান লিয়াকত, যুগ্ম আহবায়ক মো. কবির হোসেন, বিএনপি নেতা খান সিরাজুল ইসলাম, মো. মিজানুর রহমান, যুবদল নেতা মো. নওশের আলী, শহীদ হাসান রানা, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম সাধারন সম্পাদক শেখ আ. ছালাম ও ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি প্রমূখ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। #
“ইসলামী আন্দোলন বাংলাদেশ”
ফকিরহাট উপজেলা শাখা’র অস্থায়ী কার্যালয়’র উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে ৩০শে আগষ্ট শুক্রবার বিকাল ৪টায় ফকিরহাটের কাঁঠালতলা মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় ইসলামী আন্দোলন ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আবু বক্করের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট উপজেলা শাখা এর দায়িত্বশীল ও সদস্য এবং এর অঙ্গসংগঠনের দায়িত্বশীল সহ ফকিরহাট উপজেলার সাধারণ দেশপ্রেমী মানুষ নিয়ে অস্থায়ী কার্যালয় উদ্বোধন এবং ইসলামী ছাত্র আন্দোলন ফকিরহাট উপজেলা শাখা এর কমিটি নবায়ন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি মোহাম্মদউল্লাহ সাহেব এবং ফকিরহাট উপজেলার সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। তিনি তার আলোচলা শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফকিরহাট উপজেলা শাখা এর নতুন কমিটি ঘোষণা করেন।মোঃ ইয়াসিন শেখকে সভাপতি, মোঃ উসামা শেখ সহসভাপতি ও মোঃ মুজাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা:
খান জাহানআলী থানা প্রতিনিধি
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনের সরকার পতন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং ডুমুরিয়া ,পথের বাজার, ডাকাতিয়া শলুয়া সহ আশেপাশে বিলের জলবদ্ধতা নিরসন প্রকল্পে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় দৌলতপুর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় জলবদ্ধতা নিরশন সহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ দাবি করেন ছাত্র-জনতা আন্দোলনে নিহত সকল হত্যাকান্ডের দ্রুত বিচার করতে হবে। উগ্র জাতীয়তাবাদ ও সম্প্রদায়িক রাজনীতি স্বরূপ উন্মোচন এবং বিভিন্ন সম্প্রদায়সহ ক্ষুদ্র জাতিসত্তার ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিল ডাকাতিয়ার জলবদ্ধতা নিরসনে শোলমারি নদীতে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও মোঃ রবিউল ইসলামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মোঃ ইদ্রিস আলী, মোঃ ওহাব শেখ, আনিস মশিউর, নাজিউর রহমান নজরুল ,আমিনুর রহমান, আব্দুল সাত্তার, রেজাউল ,আবুল হোসেন, ডাঃ কেপি সরকার, নিবিড় ক্লান্তি বিশ্বাস ,সুকৃতি, সমির, মোঃ রবি ,আখতারুজ্জামান, আনিসুর রহমান প্রমুখ।
সাংবাদিক ইমরান হোসেনের পিতার মৃত্যুতে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের শোক
বটিয়াঘাটা প্রতিনিধি
সাংবাদিক ইমরান হোসেনের পিতা আব্দুল মান্নান মুন্সী (৯০) আর নেই। (ইন্না… রাজিউন)। তিনি গতকাল শনিবার বিকাল ৫ টায় বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন যাবত অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ৩কন্যা সন্তান, নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল এশা বাদ বটিয়াঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে আত্মার চির শান্তি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি নিখিলেশ গাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মোস্তফা বেলাল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক গাজী তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য এস এম এ ভূট্টো, সাংবাদিক গৌরদাস ঢালী, সাংবাদিক দ্বিগন্ত মল্লিক, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ গাইন, সাংবাদিক চিরঞ্জীত মল্লিক, সাংবাদিক শুভ রায় প্রমূখ।
উৎকোচ না দেয়ায় ও পূর্বের রাগে নিরীহ দুই মাছ ব্যবসায়ীকে মামলায় ফাঁসালেন বন কর্মকর্তা মহসিন আলী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের নিরীহ দুই মাছ ব্যবসায়ীকে হয়রানীমুক্তভাবে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে এক বন কর্মকর্তা বিরুদ্ধে। বিভিন্ন সময়ে ওই বন কর্মকর্তা উৎকোচ দাবী করায় তা না দেয়ায় ও পূর্বের রাগে ক্ষিপ্ত হয়েই তাদেরকে এ মামলায় জড়ানো হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার ও মোঃ সুমন খাঁ জানান, মোংলার চিলা ইউনিয়নের চিলা বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে বৃহস্পতিবার বিকেলে ২২বস্তা শুঁটকি চিংড়ি জব্দ করেন বনবিভাগের সদস্যরা। আর এ অভিযানের নেতৃত্ব ছিলেন ঢাংমারী স্টেশন কর্মকর্তা মহসিন আলী। এ সময় শুঁটকিসহ খুলনার মহেশ্বরপুর গ্রামের রবিউল গাজীর ছেলে কামরুল গাজী (২৯) ও কয়রা উপজেলার মমিন শাহর ছেলে ইকবাল হোসেন (২৪)কে আটক করে বনবিভাগ। আটককৃতরা খুলনার জেলে। ওই সকল জেলেদের সাথে আমাদের কোন ব্যবসায়ীক সম্পর্ক নেই, তাদেরকে আমরা চিনিও না। কিন্ত রহস্য হলো ওই দুইজনকে আটকের মামলায় আমাদেরকেও আসামী করা হয়েছে।
মাছ ব্যবসায়ী সুমন খাঁ বলেন, দীর্ঘদিন ধরে আমি সুন্দরবনে মাছের (কাঁচা/তাজা মাছ) ব্যবসা করি। এই সুবাদে ঢাংমারী ফরেস্ট অফিস থেকে পাসপারমিট নিতে হয়। পাস নিতে গেলে সরকার ধার্য্যকৃত ফি’র বাহিরেও অতিরিক্ত উৎকোচ দাবী করেন ঢাংমারী স্টেশন কর্মকর্তা মহসিন আলী। আমি প্রথম প্রথম তার অনৈতিক দাবী পূরণ করলেও পরবর্তীতে তা দেয়া বন্ধ করে দিই। এরপর থেকে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে নানাভাবে হয়রানীর অপচেষ্টা চালান। সেই অপচেষ্টার ধারাবাহিকতায় বৃহস্পতিবার জব্দ করা অন্যের শুঁটকি মামলায় আমাকে মিথ্যা মিথ্যা ফাঁসিয়েছেন। তিনি আরো বলেন, এ ঘটনার সময় (বৃহস্পতিবার ও শুক্রবার) আমি ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে শনিবার ফিরে এসে শুনি আমার নামে বনবিভাগে মামলা হয়েছে।
অপর ব্যবসায়ী বেলায়েত সরদার বলেন, আমি শুধু দুবলার শুঁটকি মৌসুমে মাছের ব্যবসা করি, তাও সাগরে। সুন্দরবনে আমার কোন মাছের ব্যবসা নেই। তারপরও কিভাবে আমার নামে ঢাংমারী স্টেশন অফিসার মহসিন আলী মিথ্যা মামলায় দিলো তা বুঝতেছিনা কিছু। তিনি আরো বলেন, গত ৫আগস্ট দেশের পেক্ষাপটের পরিবর্তন হওয়ার পর আমি এলাকায়ও নেই। আর বৃহস্পতিবার যাদের আটক করেছে তাদেরকেও আমি চিনিনা, কিন্ত রহস্যজনকভাবে মামলার আসামী হয়ে গেছি। তিনি আরো বলেন, মুলত গত বছরের ৭এপ্রিল মোংলার চিলা এলাকার জেলে হিলটন নাথ সুন্দরবনে মাছ ধরতে গেলে বন কর্মকর্তাদের মারধরে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন। সেই লাশ আজও পাওয়া যায়নি। ওই সময় জেলে হিলটনের পক্ষে লোকজন নিয়ে আমার আন্দোলন করার জেরেই বনবিভাগ পূর্বের সেই রাগে আমাকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বলে ধারণা করছি আমি।
এ বিষয়ে জানতে ঢাংমারী স্টেশন কর্মকর্তা মহসিন আলীকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে প্রশ্নের কোন উত্তর না দিয়েই কল কেটে ফোন বন্ধ করে দেন। এরপরও তাকে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।











































