Home আঞ্চলিক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য বাস উদ্বোধন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য বাস উদ্বোধন

55


স্টাফ রিপোর্টার


আজ বেলা ১২টায় খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে নবনিযুক্ত শিক্ষকদের জন্য একটি বাস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বাসের ফিতা কেটে উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান।
বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান তার বক্তৃতার শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের।


তিনি বলেন, কৃষিতেই বাংলাদেশের সমৃদ্ধি ও মুক্তি নিহিত। কৃষির এই অমিত সম্ভাবনাকে ঘিরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। জাতির পিতার সূচিত পথ ধরেই তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের কৃষিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত চার দশকের বেশি সময় ধরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। দেশের এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কৃষি, কৃষক ও কৃষিবিদগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।


তিনি আরও বলেন, এই বিশ^বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত মেধাবী শিক্ষকরা গবেষণার মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনসহ ভিশন ২০২১ বাস্তবায়নে সকলে একাত্মভাবে কাজ করে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ২০৪১ সালের মধ্যে আধুনিক কৃষি শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং হস্তান্তরের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বলয় সৃষ্টি করে দেশকে উন্নত দেশে পরিনত করবেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় বিশ^^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা: খন্দকার মাজহারুল আনোয়ার (শাজাহান) বলেন, বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক তত্ত্বাবধানে বিশ^বিদ্যালয়ের জন্য ৫০ বছর মেয়াদী মাস্টার প্লান তৈরিসহ একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প তৈরির জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাত্মক সুবিধা প্রদানের জন্য স্বল্পতম সময়ের মধ্যে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ছাত্র ও ছাত্রী হল এবং পরিবহন সুবিধা চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নবনিযুক্ত শিক্ষকদের জন্য বাস সুবিধা চালু করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আরও সুযোগসুবিধা বাড়ানো হবে। এ সকল অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এ সময় শিক্ষকদের মধ্যে স্বাগত বক্তৃতা রাখেন কুয়েটের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল এবং এই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ্ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আশিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর দোয়া পরিচালনা করেন বিশ^বিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের শিক্ষক ডাঃ কাজী খালিদ ইবনে খলিল।