Home আন্তর্জাতিক পাকিস্তানে মাসব্যাপী ইন্টারনেটে ধীরগতি, ব্যাখা দিল সরকার

পাকিস্তানে মাসব্যাপী ইন্টারনেটে ধীরগতি, ব্যাখা দিল সরকার

21


অনলাইন ডেস্ক।।
পাকিস্তানে প্রায় মাসব্যাপী ইন্টারনেটে ধীরগতি চলছে। এ নিয়ে বিক্ষুব্ধ দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা। এবার ধীরগতির ব্যাখ্যা দিয়েছে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। তারা বলছে, সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। খবর এএফপির।

বুধবার এক বিবৃতিতে পিটিএ বলেছে, পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সাতটি সাবমেরিন কেবল যুক্ত আছে। এর মধ্যে দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এ কারণেই দেশজুড়ে ইন্টারনেটের গতি কমেছে। আগামী অক্টোবরের শুরু নাগাদ সাবমেরিন কেবলের এ সমস্যার সমাধান করা যাবে।

পাকিস্তানের একটি তথ্যপ্রযুক্তি সংস্থা জানিয়েছে, দেশটিতে গত জুলাইয়ের শুরু থেকে ইন্টারনেটে স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ পর্যন্ত গতি কম পাচ্ছেন গ্রাহকেরা। হোয়াটসঅ্যাপ ও ভিপিএন ব্যবহারে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইন্টারনেটের এই গতি নিয়ে এর আগে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পাকিস্তান সরকার বা পিটিএ।