স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা থেকে ধারে রিয়াল বেতিসে খেলতে গেছেন ভিতো খক। ব্রাজিলের তরুণ এই ফরোয়ার্ড চলতি মৌসুমের পুরোটা স্প্যানিশ ক্লাব বেতিসে খেলবেন।
এর আগে বার্সেলোনা গত জানুয়ারিতে এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করে। তবে আট মাস যেতেই তাকে ধারে অন্য ক্লাবে খেলতে পাঠাল তারা।
যদিও ১৯ বছর বয়সী খককে পুরো বেতন দেবে বেতিস। এই ফুটবলারকে পরের মৌসুমও ধরে রাখার সুযোগ রয়েছে লা লিগার ক্লাবটির। কেবল তাই নয়, দলটির পাকাপাকিভাবে তাকে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।
বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ১৬ ম্যাচ খেলেন খক। যার ১৪টিই লা লিগায়। কাতালান ক্লাবটির জার্সি গায়ে দুটি গোল করেন তিনি। বেশিরভাগ ম্যাচই খেলেন তিনি বদলি হিসেবে।










































