স্পোর্টস ডেস্ক।।
এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর এলিট টু। তার নিচের স্তরের নাম ‘এএফসি চ্যালেঞ্জ কাপ’। বাংলাদেশের টানা পাঁচবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার খেলবে এই টুর্নামেন্টে। যেখানে প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলকে।
আজ এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বসুন্ধরা কিংস ‘এ’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজাম শাহ ও ভুটানের পারো এফসি। বাংলাদেশ থেকে একমাত্র কিংসই এই টুর্নামেন্টে খেলছে।
এএফসি চ্যালেঞ্জ লিগে পশ্চিম জোনে তিন গ্রুপে ভাগ হয়ে ১২টি দল খেলবে। এর মধ্যে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানারআপ পরবর্তী রাউন্ডে খেলবে। বসুন্ধরা কিংসকে পরবর্তী পর্যায়ে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা তিন গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।










































