দাকোপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দাকোপ প্রতিনিধি
ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্যে দিয়ে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে বুধবার (২১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা পৌরসভা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাহাবুদ্দিন গাজী ও পৌরসভা স্বেচ্চঅসেবক দলের সদস্য সচিব ইখতেখার হোসেন বাপ্পির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক আবু তাহের হীরা। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ শাকিল আহম্মেদ দিলু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোকন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের যুগ্ম আহবায়ক আমল মন্ডল, চালনা পৌর বিএনপির সদস্য সচিব আল-আমীন সানা। বক্তৃতা করেন চালনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম জুবায়ের রহমান বুলবুল, জাবেদ আলী শেখ, তরিকুল ইসলাম নান্নু, শাহরিয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, পৌর যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ আহম্মেদ, জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম, মামুন শেখ, বি এম আলী আকবার, সুতারখারী ইউপির স্বেচ্ছাসেবক দলের মাহমুদ শিকারী, আব্দুল্লাহ গাজী, বানিশান্তা ইউপি স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান রাজু, আজাদ শেখ, পানখালী ইউপি’র ফরিদ শেখ, বাজুয়া ইউপির ইমরান হোসেন রিয়াজ, এনামূল হোসেন, ফরহাদ হোসেন, রুবেল আহম্মেদ, মোঃ দাউদ হোসেন,আব্দুল হালিম শেখ, কামারখোলা ইউপির রফিকুল ইসলাম, আতাউর রহমান, তিলডাঙ্গা ইউপির মোঃ শহীদ বিশ^াস, আহসান হাবিব প্রমুখ।
জেলা বিএনপির নেতা আব্দুর রকিব মল্লিক এর চাচার মৃত্যু ঃ ্উপজেলা বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিকের ছোট চাচা মোঃ রাশেদ আলী মল্লিক(৯৩)মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে আবু নাসের হাসপাতালে বাধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার জোহর বাদ চন্দনীমহল বাজার জামে মসজিদ ইদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শোকাহত পরিবারের প্রতি শমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ও জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিক্ষক নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন,গাজী জাকির হোসেন,মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, পারভেজ সাজ্জাদ বাবলা,শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ওমর ফারুক, আবুল কালাম আজাদ,মোল্লা আবেদ হোসেন, ডাক্তার হাফিজুর রহমান, রাম প্রশাধ অধিকারী,আসাদুজ্জামান, কামরুল মল্লিক, আব্দুল হালিম মল্লিক,জহিরুল ইসলাম,যুবদলের আহবায়ক কুদরত এ এলাহী স্পিকার, জেলা যুবদলের নেতা মোল্লা মাহমুদুল হাসান মিঠু, জেলা সেচ্ছাসেবক দলের নেতা আরিফুল ইসলাম হাসান, সাজ্জাদ মোল্লা,খান মোহাম্মাদ হোসেন,কাকন, গাজী মনিরুল ইসলাম প্রমুখ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
বুধবার বিকাল ৫ ঘটিকায় গোয়ালখালী মাদ্রাসা অডিটেরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভাটি নগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়ার সভাপতিত্বে ও দাওয়াহ ও সাধারন সম্পাদক সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর আল রাব্বি এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, দফতর সম্পাদক ডাঃ শামিম হায়দার, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোমিন ইসলাম নাসিব, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ত্রান ও সমাজকল্যান সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ গাজী, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ ডালিম হাওলাদার, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি নূরে আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, উপ সম্পাদক মোঃ ইয়াসিন, উপ সম্পাদক মোঃ হাসান, উপ সম্পাদক মোঃ আসাদ্জ্জুামান, আল আমিন সহ প্রমুখ নেতৃবৃন্দ । অনুষ্ঠানে আগত কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে বহুমূখী সিদ্ধান্ত গৃহিত হয়
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুনী হাসিনার বিচারের দাবিতে খুলনা মহানগরী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । ২১ আগষ্ট বুধবার বিকেল সারে ৫ টার সময় নগরীর ফেরিঘাট মোড় থেকে মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম এর সভাপতিত্বে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে রয়েল মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এসময় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সিনিয়র যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম সান্টু সহ নগরীর প্রতিটি ওয়ার্ড ও থানার বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
কপিলমুনিতে সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান ডাবলু
আমার দ্বারা কোন ব্যবসায়ীর ক্ষতি হয়নি, তাদের স্বার্থে সবসময় পাশে আছি
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনি বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে রাত জেগে আমাদের দলের নেতাকর্মীদের নিয়ে পাহারা দিচ্ছি, ব্যবসায়ীদের স্বার্থে তাদের পাশে রয়েছি। বুধবার দুপুর ১২ টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কপিলমুনির সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু একথা বলেন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৯শে আগস্ট দৈনিক যুগান্তর, দৈনিক সময়ের খবর ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় ’বন্ধের পথে কপিলমুনি ঐতিহ্যবাহী বাজার, চাঁদা ছাড়া দোকান খুলতে পারছেনা ব্যবসায়ীরা’ শিরোনাম যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রকাশিত সংবাদে আমাকে ও আমাদের নেতাকর্মীদের জড়িয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লিখিত বক্তব্যে তিনি জানান, একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক দক্ষতায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এহেনো অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, জাল টেনে হাজার হাজার মন চিংড়ি মাছ মারার যে কল্পকাহিনী তুলে ধরা হয়েছে তা আদৌ সত্য নয়। সংবাদের একাংশে লেখা হয়েছে কপিলমুনি বাজারের বেশ কিছু দোকান দখল ও লুটপাটে কথা। লুটপাট হয়েছে সত্য, কিন্তু লুটপাট ও চাঁদা নেয়ার বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। জনৈক ফারুক মোড়লের নেতৃত্বে বাজারে অসীম রায়ের মিষ্টির দোকান লুট হয়। নাছিরপুর গ্রামের মৃত রঞ্জন সাধুর পুত্র গৌরাঙ্গ সাধুর নেতৃত্বে নির্মাণ বিপণী ও বিশ্বজিৎ সাধুর চাউলের আড়ৎ সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করা হয়। নির্মাণ বিপনীর মালিক বিপ্লব সাধু ঘটনার দিন ফোন দিলে আমি নিজেই দ্রুত তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা ও লুটপাট রোধ করি এবং বাধা হয়ে দাঁড়াই। এরপর আমার ব্যক্তিগত প্রয়োজনে পাইকগাছা থানায় যাই। পরবর্তীতে আমি কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক সন্তোষ সরকার সহ দলীয় নেতা কর্মীদের ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া ও লুটপাট বন্ধের জন্য বিশ্বজিৎ সাধুর দোকানে পাঠাই। শুধু তাই নয় সেদিন থেকে বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত জেগে আমি ও আমাদের দলের নেতাকর্মীরা অদ্যবধি তাদের পাশে রয়েছি। কোন অসহায় মানুষ আমাকে ডাকলে আমি তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই যদি কেউ আমার নাম ভাঙ্গিয়ে কোন প্রকার অপরাধ সংঘটিত করে থাকে তার জন্য সে নিজেই দায়ী থাকবে, এবং তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানাই। তিনি বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে স্বাক্ষর বিহীন অভিযোগ দিয়ে সংবাদপত্রে খবর প্রকাশ করিয়েছে, এতে প্রমাণ হয় আবেদনপত্রটি চক্রান্তমূলক ও ভিত্তিহীন। বিষয়টি তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য দাবী জানান সাবেক এই জনপ্রতিনিধি।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিষ্টারের পদত্যাগ দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ও রেজিষ্টারের বিরুদ্ধে দুর্নীতি, আত্মীয়করণ, নিয়োগ বানিজ্যর অভিযোগ উঠায় অন্যান্যদের মত বৃহত্তর আমরা খুলনা বাসীর নেতৃবৃন্দ (তাদের) দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কর্মসুচি পালন করে। এক পর্যায় সাবেক ভিসি পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্ত থেকে যায় ঐ ভিসির অনুসারি রেজিস্টার খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান যার বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, নিয়োগের নামে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাতসহ সাবেক ভিসির বহু আত্মীয় স্বজন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আছেন যাদের দেখ ভাল ও করেন তিনি। বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মত পোষন করে বলেন, নুতন বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতিবাজের যাতে কোনো ঠাই না হয়। সেকারনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সরোয়ার আকরাম আজিজ এবং রেজিস্ট্রার খন্দকার মাজাহারুল আনোয়ার শাজাহানের দ্রুত পদত্যাগ দাবি জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু. ডা. আ. সালাম. জি এম মহিউদ্দিন. এড. কাজি আমিনুল ইসলাম মিঠু. মো. কামর”ল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, মো. কামর”ল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহের”ল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুুল ইসলাম রফিক, ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার. মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
কয়রায় কর্মীসভায় জেলা বিএনপি নেতা অধ্যাপক বাবুল
“সীমাহীন খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার হবে”
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল বলেছেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ে অর্জিত স্বাধীনতা বিলিন হয়ে যাবে যদি গণতন্ত্রের স্বাদ জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি। আর কোনো সহিংসতা নয়, সহিংসতাকারীদের বাংলাদেশের মাটিতে আর সংগঠিত হতে দেয়া হবে না। জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই নিতে হবে। লুটেরাদের সীমাহীন লুটপাটে বিলিয়ন-মিলিয়ন কোটি ডলারে ঋণের বোঝা মাথায় ভঙ্গুর বাংলাদেশকে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে। যুদ্ধ এখনো শেষ হয়ে যাইনি, জনগনের যুদ্ধ তো সবে শুরু। শেখ হাসিনাসহ তার দোসরদের গণহত্যা, সীমাহীন খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে। গতকাল বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় কপোতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু। কয়রা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জিএম মওলা বক্সের সভাপতিত্বে ও সদস্য সচিব নূরুল আমীন বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, রুম্মান আজম, কৃষক দলের জেলার সাধারণ সম্পাদক মোল্লা কবির হোসেন, শ্রমিক দলের জেলার সাধারণ খান ইসমাইল হোসেন, জাসাস জেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব আজাদ আমিন, প্রভাষক মোঃ মফিজুল ইসলাম, শরিফুল আলম, আব্দুল মজিদ, মঞ্জুর আলম নান্নু, প্রভাষক নজরুল ইসলাম, মহরাম হোসেন, মনিরুজ্জামান মনি, নুর ইসলাম ঢালী, সিরাজুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম গাজী, মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ, হাফিজুল ইসলাম, নজরুল ইসলাম, আহাদুর রহমান লিটন, রবিউল ইসলাম ঢালী, জাসাস নেতা জামাল ফারুক জাফরীন, শ্রমিকদলের আকবর হোসেন, ছাত্রদলের মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন টিটু, তানভীর ইসলাম অয়ন, আবুল বাসার হৃদয় প্রমুখ।।
দলিত এর লার্নিং শেয়ারিং এন্ড প্রোজেক্ট ক্লোজিং মিটিং
খবর বিজ্ঞপ্তি
দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউএসএইড এর অর্থায়নে, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায় এবং ওয়ার্কিং কমিটি ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা সেইড প্রোকল্পের লার্নিং শেয়ারিং এন্ড প্রোজেক্ট কেøাজিং মিটিং এর আয়োজন করে। আজ রুধবার সকাল ১১:০০ ঘটিকায় সিএসএস আভা সেন্টার রুপসায় এ মিটিং অনুষ্ঠিত হয়। এমিটিং এ সভাপতিত্ব করেন জনাব স্বপন কুমার দাস, নির্বাহী পরিচালক, দলিত। দলিত ওয়ার্কিং গ্রুপ এর আহ্বায়ক সিলভী হারুন বলেন প্রকল্প শেষ হয়ে গেলেও দলিত হরিজনদের অধিকার আদায়ে আমরা সর্বদাই দলিত হরিজনদের সথে কাজ করে যাবো এবং দলিত দের দাবী সমূহ সাংবিধানিক ভাবে বাস্তবায়নের জন্য কাজ করবো। এ মিটিং এ উপস্থিত সকলে এ প্রস্তাবে এক সাথে কাজ করার জন্য সহমত পোষণ করেন। দলিত-হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের দাবী গুলো তুলে ধরেন এবং একটি সুপারিশ মালা প্রদান করেন। এই দাবী গুলো বাস্তবায়নে সকলের একসাথে কাজ করার জন্য আহ্বান করেন। সুপারিশ সমূহ:১। জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করা এবং দলিতদের অধিকাকে এগিয়ে নিতে সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা।২। সংখ্যালঘুদের অধিকার একটি প্লাটফর্মের মাধ্যমে অগ্রসর করার জন্য ককাস তৈরি বা পুনরায় সক্রিয় করা ( যেমন- অদিবাসী-দলিত-সংখ্যালঘু ককাস বা দলিত ককাস) ৩। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধাসমূহ এবং প্রোগ্রামগুলিতে দলিতদের অভিগম্যতা প্রসারিত করা। ৪। বৈষম্য বিলোপ আইন দ্রুত কার্যকর করা। এ মিটিয় এ উপস্থিত ছিলেন জনাব স্বপন কুমার দাস, সির্বাহী পরিচালক ,দলিত; সিলভী হারুন, আহ্বয়ক, দলিত ওয়ার্কিং গ্রুপ, রেজবিনা খানম, আর্কিটেক্ট, কেসিসি; ইফ্ফাত জেরিন, অ্যাডভোকেসী এসপেশ্যালিস্ট, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ; এনজিও প্রতিনিধি বৃন্দ, মানবাধিকার কর্মী, সমাজকর্মী, সাংবাদিক বৃন্দ; দলিত হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ; প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন; অরুন দাশ প্রমুখ।
সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি মহেশপুর সীমান্তে আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
সাতক্ষীরার কারাগার থেকে পলাতক শফিকুল ইসলাম নামের এক আসামিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম জেলার কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামে ছেলে। তিনি স্ত্রীকে হত্যার অপরাধে কারাগারে ছিলেন। ৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সৃষ্টি হলে সুযোগ বুঝে কয়েকজন কয়েদি জেল ভেঙ্গে পালিয়ে যায়। আসামি শফিকুল অবৈধ্যভাবে বাংলদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য মাটিলা সীমান্তে অবস্থান করেন। তিনি বলেন, সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল মাটিলা গ্রামে অবস্থান নেয়। পরে সকাল ১০টার দিকে মাটিলা ঈদগার পাশে অবস্থান করে সে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা নদী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বেলা এবং লোকজের আয়োজনে ‘শোলমারি নদী সংরক্ষণে করণীয়’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং লোকজ’র যৌথ আয়োজনে খুলনার বটিয়াঘাটাস্থ লোকজ কার্যালয়ে ‘শোলমারি নদী সংরক্ষণে করণীয়’ বিষয়ক অধ্যুষিত জনগোষ্ঠীদের নিয়ে আজ ২১ আগস্ট ২০২৪ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষক নেতা নিতাই গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেক্ষাপট ও মূখ্য আলোচক হিসেবে বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। এসময় আরো বক্তব্য রাখেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, বটিয়াঘাটা উপজেলা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ফৌজদার, ডেইলি স্টার খুলনা প্রতিনিধি দীপংকর রায়, কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভাষ মণ্ডল, ভূমিহীন সমিতির সভাপতি ক্ষীরোদ বৈরাগী, কালিদাস মল্লিক, রিপন মল্লিক, প্রভাষক পঞ্চানন মণ্ডল, মিলন কান্তি মণ্ডল, লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, শোলমারি নদী বটিয়াঘাটা ও ডুমুরিয়া অঞ্চলের জনগোষ্ঠীর কৃষি ও নৈমিত্তিক জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্ত বর্তমানে নদীর প্রবাহ না থাকায়, নদী ভরাট, নদীর দু’পাশ দখল ও ভরাটসহ বিভিন্ন কার্যক্রমের ফলে এই নদী এখন বিপর্যয়ের মধ্যে পড়েছে। বটিয়াঘাটা ব্রীজ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এই বিপর্যয়কে আরো ত্বরান্বিত করেছে। এর ফলে এলাকার কৃষক একদিকে কৃষিকাজে ও দৈনন্দিন গৃহস্থলী কাজে পানির চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে এলাকায় দিনের পর দিন জলাবদ্ধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বক্তারা তাদের আলোচনায় জরুরীভাবে শোলমারি নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে নদীর দখল-দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। সেক্ষেত্রে প্রয়োজনে দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে প্রশাসনিকভাবে সেই সকল দখলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠাানকে উচ্ছেদের দাবি জানান। সেই সাথে সবাইকে শোলমারি ও সালতা নদী রক্ষায় এগিয়ে আসবার আহ্বান জানান।
আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে ‘শোলমারি-সালতা নদী সংরক্ষণ আন্দোলন’ নামে নদী সংরক্ষণে মনোরঞ্জন মণ্ডলকে আহ্বায়ক, নিতাই গাইনকে যুগ্ম আহ্বায়ক এবং দেবপ্রসাদ সরকারকে সদস্য সচিব করে স্থানীয় জনগোষ্ঠীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসাবে আরো অন্তর্ভূক্ত আছেন মাহফুজুর রহমান মুকুল, দীপংকর রায়, বিভাষ মণ্ডল, স্বপন ফৌজদার, কলিদাস মল্লিক, ক্ষীরোদ বৈরাগী, রিপন মল্লিক, পলাশ দাশ, পঞ্চানন মণ্ডল, রবীন্দ্রনাথ মণ্ডল, অশোক মণ্ডল, অনন্ত কুমার রায়। এই কমিটি আগামীতে শোলমারি ও সালতা নদী সংরক্ষণে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।
যুবনেতা সাগরের নেতৃত্বে মহানগর যুবদলের কেন্দ্র ঘোষিত বিশাল বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মী গুম-খুন-জখম,২৮ অক্টোবরের লগি বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসার ছাত্রদেরকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল খুলনা নগরীর রেলওয়ে ষ্টেশন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিকচার প্যালেস মোড়ে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক সিনিঃসহ-সভাপতি মেহেদি মাসুদ সেন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। বিক্ষোভ মিছিল ও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবদলের সহ-সভাপতি মন্জুরুল আলম সৌরভ,রফিকুল ইসলাম টিটু, আলতাফ হোসেন,জয়নুল আবেদীন সাগর, ফজলে বারী লিপন, খান ইমরান আহমেদ, সালাউদ্দীন মোল্লা বুলবুল,গাজী সালাউদ্দীন,নাজমুল হাসান নাসিম, জাকির মুন্সী, আমিন হোসেন মিঠু, আরমান হোসেন রুপম,তাওহীদ ফেরদৌস, ইমরান হোসেন মোল্লা, আল মামুন জুয়েল, শফিকুল শাহীন,মাহাবুবুর রহমান,জসিম উদ্দিন ডেভিড, হানিফ মাহামুদ,মাহাবুবুর রহমান মাহাবুব, মেহেদী হাসান বাপ্পি, নুর ইসলাম নুরু, আলমগীর হোসেন, খোরশেদ জাহান রানা, মিজানুর রহমান বাবু,রাজিব তালুকদার, আলম খান, শাওন শরীফ, সোহেল রানা, শরিফুল ইসলাম বাদল,শরিফুল ইসলাম অসীম, আতিয়ার রহমান,হাসান আলী বাবু, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম শান্ত, রুবেল জমাদ্দার, আতিয়ার রহমান বাবু,ফারুক খান, আল-আমিন শেখ, মহিউদ্দিন দোলন, তৌহিদুর রহমান, বিল্লাল হোসেন, রুহুল আমিন, আশরাফুল ইসলাম সেতু, আব্দুল আলিম, রাজু আহমেদ,হুমায়ুন কবির পলাশ, শেখ ফিরোজ, সাহারুজ্জামান মুকুল, আশিকুর সেলিম, নজরুল ইসলাম সবুজ,কেএম আলাউদ্দিন,ইয়াকুব পাটোয়ারি, জাকির হোসেন,মো: তৌহিদ, আল-আমিন দেওয়ান,লিটন হাওলাদার লিটু, মাসুদ পারভেজ তুষার,গোলাম সারোয়ার সরো,মো নয়ন, মিরাজ ঢালী, রবিউল ইসলাম রবি, রাফিউল ইসলাম, এসকে রিপন, আ: হালিম, মোঃ আবদুল্লা, রনি, মো: মিলন, আলী, রাসেল, রহিম, রাজু, বাবুল,মানিক প্রমুখ নেতৃবৃন্দ।
নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত হলেন ইলিয়াজ হোসেন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত হলেন প্যানেল চেয়ারম্যান-১ ও ২নং ওয়ার্ড সদস্য শেখ ইলিয়াজ হোসেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল হাসিনা সরকারের পতনের পর জনরোষের কবল থেকে বাঁচতে পরিষদে আসতে না পারায় ২১ আগস্ট বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ৯জন ওয়ার্ড সদস্য ও ৩জন সংরক্ষিত ওয়ার্ড সদস্যের সর্বসম্মতিক্রমে পূর্বের প্যানেল চেয়ারম্যান পরিষদ ভেঙ্গে তিন সদস্যের নতুন প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। ওই তিন প্যানেল চেয়ারম্যানের মধ্যে জেষ্ঠ্যতার ভিত্তিতে ২নং ওয়ার্ড সদস্য শেখ ইলিয়াজ হোসেন শেখকে প্যানেল চেয়ারম্যান-১ মনোনিত করা হয়। অপর দুই জনের মধ্যে প্যানেল চেয়ারম্যান-২ মনোনিত হন মোঃ মাসুম শেখ ও প্যানেল চেয়ারম্যান-৩ মনোনিত হন লিপিকা রানী দাস। পরে বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান-১ শেখ ইলিয়াজ হোসেন শেখ।
এদিকে বারবার নির্বাচিত ইউপি সদস্য ও বিএনপি নেতা শেখ ইলিয়াস হোসেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত হওয়ায় উপজেলা বিএনপির পক্ষ থেকে সম্বর্ধনা ও আলোচনা সভা ২১ আগস্ট বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) আহবায়ক মোল্লা সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক রয়েল আজম।
সম্বর্ধিত অতিথি ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ইলিয়াস হোসেন, মাসুম শেখ, লিপিকা রাণী দাশ ইউপি সদস্য রিনা পারভীন, রেশমা বেগম, রেশমা বেগম, আঃ রাজ্জাক, মাফুজুর রহমান। ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা আসাদুজ্জামান বিপ্লব, কবির শেখ, আনসার আলী বিশ্বাস, ইউনুস গাজী, শাহজামান প্রিন্স, আজিজুল ইসলাম, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, বাবুল শেখ, মাসুম সরদার, রাকিবুল হাসান, পাপ্পু মীর, আঃ হালিম, আমীন মাহমুদ, মাহফুজুর রহমান, উসমান গনি, মানিক, মিকাঈল, ফয়সাল, তুহিন, আরিফ, রাজু, আয়মান প্রমুখ।
বিএনপি নেতা আনারুল হত্যার অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা
সাগর হোসেন, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার আগরদাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে তার বাড়ি থেকে অপহরন ও গুম করে নৃশংসভাবে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি মোঃ ইনামুল হক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধ আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরার আমলি আদালত—১ এ মামলাটি দায়ের করেন সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত আব্দুর রহমান সানার পুত্র ও নিহত আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ২০১৩ সালের ৩০ডিসেম্বর নিজ বাড়ি কাশেমপুর থেকে আনারুলকে অপহরন করে নৃশংসভাবে হত্যা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে তার নিজ বাড়ি কাশেমপুর থেকে সকাল ৯টার দিকে দুটি মাইক্রোবাসে অপহরন ও গুম করে নিয়ে যায় তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি মোঃ ইনামুল হক, এস আই হেকমত আলীসহ অজ্ঞাত আরো ৪/৫ জন। তারা তাকে প্রথমে সদর থানা নিয়ে তার দুই হাত ও দুই পা পিটিয়ে ভেঙ্গে দেয়। এরপর গভীর রাতে থানা থেকে চোখ। বেধে সদর উপজেলার শিকড়ি নামক স্থানে ফাঁকা মাঠে নিয়ে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেল কাজী মনিরুজ্জামানসহ তার সাথে অন্যান্য সদস্যরা তার বুকের ডান দিকে দুটি ও বাম দিকে দুটি এবং ঘাড়ে ও মাথায় আরো দুটি গুলি করে তাকে হত্যা করে। একপর্যায়ে নিহতের ভাই এ মামলার বাদী জিয়ারুল ও তার স্বজনরা জানতে পারেন তারা তাকে হত্যা করে সদর হাসপাতালে রেখেছে। পরদিন ৩১ ডিসেম্বর নিহতের স্বজনরা দুপুর দেড়টার দিকে উক্ত আসামীদের কাছ থেকে তার মরদেহ গ্রহন করেন এবং জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করেন। মামলায় আরো উল্লেখ করা হয় তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর থানার ওসি মোঃ ইনামুল হক বাকী ১৫ আসামীর ইন্ধনে, প্ররোচনায় ও সক্রিয় সহযোগিতায় এ হত্যাকান্ডটি ঘটিয়েছেন।
এ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামিরা হলেন, সাবেক জিপি এড. গাজী লুৎফর রহমান, জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান বাবু, আওয়ামীলীগ নেতা শওকত আলী, যুবলীগ নেতা আব্দুল মান্নান, তার ভাই আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা হবিবার রহমান, মাহাবুবুর রহমান, হাশেম আলী, তহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি গোলাম মোর্শেদ, রবিউল ইসলাম ও ইয়াহিয়া গাজী। এ মামলায় অজ্ঞতানামা আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবি এড. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার বাদীসহ নিহতের আত্নীয় স্বজন মামলা দায়েরের জন্য সদর থানায় কয়েকদফা গিয়েও মামলা গ্রহন না করায় এবং পুলিশসহ আসামীগণের হুমকির কারনে এতদিন আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা সম্ভব হয়নি। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ হওয়ায় মামলাটি দায়ের দায়ের করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, এমামলা দায়েরের সময় তার সহযোগি হিসেবে আরো উপস্থিত ছিলেন, এড. এবিএম সেলিম, এড. আকবর আলীসহ অন্যান্যরা।
কোটচাঁদপুর উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামের রোকন সমাবেশ অনুষ্ঠিত
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
কোটচাঁদপুর উপজেলায় ২১ আগস্ট বুধবার সকাল ৭ টায় বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন আস্থা কনভেনশন হলে জামায়াত ইসলামের রোকন সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মাস্টার আজিজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, প্রধান অতিথি জেলা নায়েবে আমির অধ্যাপক মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে দায়িত্বশীলেদর বলেন, আমাদের দাওয়াত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আল আমিনকে এক রব এবং রাসুলকে (সাঃ) আমাদের নেতা মানার দাওয়াত। কুরআন ও সুন্নাহ আলোকে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে। ইনশাআল্লাহ আমরা এই কাজে একদিন সফল হবো। এইজন্য সমাজ থেকে অসৎ নেতৃত্ব বিদায় করে সৎ, যোগ্য, মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে হলে গণমুখী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রতিষ্ঠিত সহ সমাজের সব শ্রেণিপেশার মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছাতে হবে। ঢাকা মহানগরী দক্ষিণকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে হবে। জালিম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।যুগে যুগে যারা ইকামাতে দ্বীনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এদেশেও জামায়াত ইকামাতে দ্বীনের কাজ করার কারণে অনেক জুলুম-নির্যাতনের স্বীকার হচ্ছে। ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে। জামায়াতের রুকনদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং পিতামাতার খেদমত করতে হবে। পরিবারকে ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে হবে। সন্তানদের আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে বড় করতে হবে।প্রতিবেশীদের নিজেদের ভাই মনে করা। অহংকারী না হওয়া গীবত ও পরনিন্দা না করে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া।এর ব্যাত্যয় ঘটলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে তাই ক্ষমাও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা একান্ত প্রয়োজন। রোকন সম্মেলনে কুরআন থেকে দারস পেশ করেন বাংলাদেশ জামাত ইসলামের জেলা সহকারী সেক্রেটারি শিক্ষাবিদ সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই। আরো উপস্থিত ছিলেন
কোটচাঁদপুর উপজেলা নায়েবে আমির মুয়াবিয়া হোসাইন। উপজেলা সহকারী সেক্রেটারি জেনারেল মাস্টার মশিউর রহমান। থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান খাঁন। উপজেলা বাইতুল মাল সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ রেজাউল ইসলাম। ঐতিহ্যবাহী কোট চাঁদপুর পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামের পৌর আমির মাওলানা নাজির আহমেদ।বাংলাদেশ জামায়াত ইসলামীর পৌর শাখার সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। আজমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন আমির জনাব আব্দুস সাত্তার। বলুহর ইউনিয়ন আমির মোঃ শাহ আলম। কুশনা ইউনিয়ন আমির মোঃ শরিফুল ইসলাম টিটো। এলাঙ্গী ইউনিয়ন আমির মোহাম্মদ মফিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আউয়াল প্রমুখ।
বাগেরহাটে স্বৈরাচার শেখ হাসিনার বিচার দাবীতে যুবদলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোটার
কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ছত্র-জনতাকে গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবীতে মিছিল সমাবেশ করেছে বাগেরহাট জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইয়ুব আলী মোল্লা বাবু । বুধবার বেলা ১২ টায় শহরের পুরাতন বাজার মোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট প্রেস ক্লাব চত্বরে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইয়ুব আলী মোল্লা বাবু, সহ সমন্বয়ক এ্যাড. সাজ্জাদ হোসেন,মনিরুজ্জামান সোহাগ, মনিরুজ্জামান মান্না, যুবদলনেতা সোহেল তরফদার, পৌর যুবদলের আহবায়ক সরদার জসিম উদ্দিন, সদস্য সচীব ওমর আলী মুন্না, যুবদল নেতা ফেরদাউস বাপ্পি, মহিদুল ইসলাম, কচুয়া যুবদলের যুগ্ন আহবায়ক মশিউর রহমান মুক্তা, মোড়েলগঞ্জ উপজেলা যুবদলনেতা সুজ্উদ্দিন সুজা, সহ বিভিন্ন থানার ও ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৫ বছর ধরে দেশে বিএনপির হাজার-হাজার নেতাকমীকে গুম খুন, লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে আলেমদের হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে শিশুসহ শত-শত ছত্র-জনতাকে হত্যায় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা। ছাত্র আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
এদিকে দুপুরে শহরের নূর মসজিদ মোড়ে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা । এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এস এম ইমরান হোসাইন, যুবদলনেতা এসকে বদরুল, রাহান যোয়াদ্দার, মাসুদুজ্জামান মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাচান প্রমূখ।
পাইকগাছায় খড়িয়ার নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যর অভিযোগ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় খড়িয়ার নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে ৪র্থ শ্রেনী কর্মচারী নিয়োগ ও সরকারী প্রনোদানার ৫ লক্ষ টাকার আত্নসাতের অভোগ। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগটি করেন এলাকাবাসির পক্ষে প্রকাশ চন্দ্র সরকার নামে এক ব্যক্তি।
অভিযোগে জানাগেছে, উপজেলার খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র সরদার ও সভাপতি সমারেশ চন্দ্র সরকার মোটা অংকের টাকার বিনিময়ে ৪র্থ শ্রেনী ৩ জনকে ব্যক্তিকে গত ১২ জুলাই নিয়োগ দেন। নিয়োগ প্রাপ্তরা হলেন, সভাপতির ভাই পরিছন্নতা কর্মি ভবেশ চন্দ্র সরকার, প্রধান শিক্ষক আয়াপদে শালিকা লাবনী সরদার ও পরিচালা কমিটির সদস্যর ভাগ্নে নিরপত্তা কর্মি পলাশ মন্ডলকে নিয়োগ দেয়া হয়। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরবর্তিতে প্রধান শিক্ষকের যোগসাজশে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রনোদানার ৫ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ উঠে। ওই সমস্থ নিয়োগ বানিজ্য ও প্রনোদানার টাকা সুষ্ঠু তদন্ত করে নিয়োগ বাতিল করে টাকা উদ্ধার সহ শাস্তির দাবি জানান এলাকাবাসি। এ বিষয় প্রধান শিক্ষ দিপক চন্দ্র সরকার বলেন, আমি যে টাকা পেয়েছি তা ছাত্র ছাত্রিদের দিয়েছি এবং কোন নিয়োগ বানিজ্য করেনি। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি জবর-দখলের অপচেষ্টা
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি জবর-দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার গড়ইখালীর কেকচিবুনিয়া এলাকায়। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করা হচ্ছে। উপজেলার গড়ইখালী এলাকার মোস্তফা জামান মন্টু,মিজান জোয়াদ্দার সহ একাধিক জমির মালিকরা জানান, আমরা রেকর্ডীয় মালিক দিলীপ হরি গংদের কাছ থেকে ১৯৮৮ সালে কোবলা মূলে ২৮.২৪ একর ও ২০৪ খতিয়ানে ২৯৬/৮৯-৯০সালে ৯.৪৯ একর নিলাম খরিদ করে ভোগদখলে ছিলাম। আর ওই সম্পত্তি বর্তমান জরিপে রেকর্ড মূলে কর-খাজনাদি পরিশোষ আছে। জমির মালিকদের মধ্যে জাকির সানা ও নজরুল সরদার জানান, আমরা ভোগদখলে থাকা অবস্হায় বিগত ২০২০ সালে সাবেক এমপি আক্তারুজ্জামানের লোকজন আমাদের দখল উচ্ছেদ করে। কিন্তু ২০২৪সালে সংসদ নির্বাচনের পরে জানুয়ারি মাসে আমরা আমাদের জমি ও মৎস্য ঘের বুঝে নিয়ে ভোগদখলে আছি। তবে প্রতিপক্ষ নবীর আলী শেখ গংরা সরকার পতনের পর পুনরায় আমাদের জমি ও মৎস্য ঘের দখলের চেষ্টা করছে। আর এ নিয়ে তারা বিভিন্ন দপ্তরে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে হয়রানীর চেষ্টা অব্যাহত রেখেছে। এ বিষয প্রতিপক্ষ নবীর আলী জানান, আমরা জমি ও ঘের দখল করতে যাইনি। তারাই আমাদের জমি ও ঘের দখল করে নিয়েছে।
অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
স্টাফ রিপোর্টার
অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় মাওলানা রাকিব উদ্দিন(৬০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে বুধবার (২১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস বিভাগের শিক্ষক ও আকিজ জুট মিলস্’র কেন্দ্রীয় জামে মসজদিরে ইমাম ও খতিব ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৭-৩০ টার দিকে মাদ্রাসায় যাবার জন্য নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভ্যান থেকে নামেন। যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকলে তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুর“তর আহত হন। আহত অব¯’ায় ¯’ানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই দিন আসর নামাজ শেষে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা ময়দানে তারা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ পীরবাড়ির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে দীন দরদি মুসলিম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় একজন মৃত্যু বরণ করেছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মাথায় গুর“তর আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হ”েছ।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে একটি দূর্ঘটনার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যব¯’া গ্রহগ করা হবে।
এডহক কমিটির সভাপতি সালাম ব্যাপারী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের এডহক কমিটির সভাপতি হয়েছেন আঃ সালাম ব্যাপারী। মঙ্গলবার (২০আগষ্ট) বিকেলে মোংলা পোর্ট পৌর ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে গঠিত এডহক কমিটির সভাপতি আঃ সালাম ব্যাপারীর সভাপতিত্বে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহস্রাধিক ভ্যান-রিক্সা শ্রমিক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের স্বৈরশাসক পতনের পর এই সংগঠনের নেতৃবৃন্দরা এক সঙ্গে পালিয়ে যায়। এতে গঠনতন্ত্রের ২৬নম্বর ধারা অনুযায়ী কার্যকরী কমিটির পদ আপনাআপনি বিলুপ্ত হয়ে যায়। এ কারণে এ শ্রমিক সংগঠনের সদস্যদের মধ্যে এক ধরণের শ্রম অসন্তোষ সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে গত শনিবার (১৭আগষ্ট) সাধারন সদস্যদের মধ্য হতে আবুল বাশার ব্যাপারীকে সভাপতি করে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আঃ সালাম ব্যাপারীকে সভাপতি করে ৫সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ ইয়াকুব আলী মোল্লা, হাওলাদার মোঃ শহিদুল ইসলাম, আবুল বাশার ব্যাপারী ও আবুল বাশার মৃধা।
সভায় আরো বলা হয় গঠনতন্ত্রের ১৯নম্বর ধারা অক্ষুন্ন রেখে যথা সময় সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচন সম্পন্ন করতে হবে।
পরে মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলীকে নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান ও মোঃ মাহাবুবুর রহমান মানিককে সদস্য সচিব করে ৫সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির অন্যান্যরা হলেন মোঃ ইয়াকুব আলী মোল্লা, মোঃ ইমরান হোসেন ও মোঃ আবুল বাশার ব্যাপারী। #
পাসপোর্ট প্রতারকচক্র থেকে সাবধান
তথ্য বিবরনী
একটি প্রতারকচক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ ও রকেটে পাসপোর্টের আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে অর্থ প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
পাসপোর্ট ভেরিফিকশন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে ‘ঐবষষড় ঝই’ ও ‘ঐবষষড় কগচ’ অ্যাপসের মাধ্যমে অথবা ০১৩২০-০৫৮৬২০ এবং ০১৩২০-০৫৮৬৪০ মোবাইল নম্বরে জানানো যাবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল,গুলি ও নগদ টাকা সহ ১ ব্যাক্তি গ্রেফতার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি ৯ এম এম পিস্তল, ম্যগজিন, ৪ রাউন্ড গুলি, ২ টা দেশীয় অস্ত্র ও ১১ লাখ টাকাসহ ১জন গ্রেপ্তার হয়েছে।
বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগান পাড়ার সাজেদুল ইসলামের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া পৌর এলাকার মুক্তি পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো: হাবিবুর রহমান রাজিব (৪০) ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান রেখেছে। এই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ের অফিসার ও সঙ্গীয় ফোর্স ঐ বাড়িতে অভিযান চালায়। এসময় আসামীর বাড়ির গেট খুলতে বললে সে ১৫/২০ মিনিট পর দরজা খুলে দেয়। এসময় আসামির ভাড়া বাড়ি হতে আলমারী তল্লাশি করে একটি ৯ এম এম পিস্তল, একটি ম্যগজিন, ৪ রাউন্ড গুলি, ২ টা দেশীয় অন্ত্র, ১১ লক্ষ টাকাসহ রাজিবকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে একটি মাদক মামলা আছে বলে স্বীকার করেছেন।
কুয়েট ক্যাম্পাস সংলগ্ন বাড়ির মালিক ও থানাসমূহের প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
দেশে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বন্ধ থাকা সকল শিক্ষা কার্যক্রম আগামী ২৫ আগস্ট রবিবার হতে যথারীতি চালু হবে এবং এ প্রেক্িেষত ২১ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে। উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন (ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোল) এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে ঐসকল বাড়ির মালিক, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধিগণের সাথে কুয়েট কর্তৃপক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বুধবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ), হলসমূহের প্রভোস্ট, নিরাপত্তা কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলায় মার্কেট দখল ও লুটপাট, মামলা হলেও আটক হয়নি কেউ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার শিল্পাঞ্চলের দিগরাজ বাজার সংলগ্ন নাসির সুপার মার্কেট ও মার্কেট সংলগ্ন দুইটি বাড়ীতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্নলংকার, গুরুত্বপূর্ণ দলিল, মটরসাইকেল ও মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ১০জনের নাম উল্লেখসহ আরো ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ মামলার কোন আসামীকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত ৬আগষ্ট সকালে দিগরাজের নাসির সুপার মাকের্টের অফিসে প্রবেশ করে বসে তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরু করছিলেন নাসির এন্টার প্রাইজের ক্যাশিয়ার মোঃ সোহেল। এ সময় হঠাৎ দিগরাজ এলাকার বাসিন্দা মোঃ শাহিন শেখ ২৫/৩০জনের একটি সশস্ত্র দল নিয়ে তাদের অফিস রুমে প্রবেশ করে। ক্যাশিয়ার সোহেলকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে অফিস কক্ষে থাকা নগদ টাকা, চারটি ব্যাংক একাউন্টের চেক বই, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও দলিলপত্র এবং অফিসের সামনে রাখা একটি মটর সাইকেল নিয়ে যায়। এর আগে অফিস কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় হামলাকারীরা। এরপর মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা ও ভাংচুর চালায় তারা। সেখান থেকে স্বর্ণলংকার ও বাসার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে। এ সময় মারধর করা হয় মাকেটের মালিক নাসির হাওলাদারের ছোট ভাই মশিউর ও তার স্ত্রী ও সন্তানদের। এ ঘটনার পর থানায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক না থাকায় মামলা করতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ী। পরে ১৮আগস্ট শাহিন শেখসহ ১০জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১৫/২০জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নাসির এন্টারপ্রাইজের কর্মচারী মোঃ সোহেল।
মামলার বাদী সোহেল জানান, হামলা ও লুটপাটকারীরা মার্কেটের মালিক নাসির হাওলাদারকে মেরে ফেলার জন্য খুজতে থাকে। তিনি (নাসির) যেহেতু খুলনায় থাকে তাই তাকে না পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তিনি দাবী করেন, হামলাকারীরা তাদের প্রায় সাড়ে পঁচিশ লাখ টাকার মালামাট লুট ও ক্ষতি করেছেন।
নাসির সুপার মার্কেটের মালিক নাসির হাওলাদার জানান, তার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে ১৯আগষ্ট সকালে মার্কেটে থাকা তার সাইনবোর্ড নামিয়ে ফেলে এবং তাদের একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। মার্কেটের ভাড়াটিয়াদের হুমকি ধামকি দিতে শুরু করে। নাসির আরো বলেন, হামলা ও লুটপাটকারীরা তাকে মেরে ফেলতে খোজাখুজি করছে। তাই তিনি প্রাণ বাচাতে পালিয়ে বেড়াচ্ছেন। ২০১৩সালের ১০জুন এক একর ৫৪শতক ও ১৯নভেম্বর স্ত্রী আসমার নামে ২৬শতক জমি শাহিন শেখের কাছ থেকে ক্রয় করে মার্কেটটি নির্মাণ করেন নাসির।
মামলার এক নম্বর আসামী ও অভিযুক্ত শাহিন শেখ বলেন, নাসির হাওলাদার তার কাছ থেকে মার্কেটের জমি কিনেছিলেন। পরে সেই জমি তাকে ফেরত দেওয়ার কথা ছিলো। তিনি মার্কেটের মালিক নাসির হাওলাদারের নিকট টাকা পাবেন তাই মার্কেটটি দখলে নিয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, লুটপাট ও হত্যার চেষ্টার ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও পাওয়া গেছে। মামলার আসামীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র: আন্দোলনে দামুড়হুদার গুলিবিদ্ধ মেরাজ চোখ হারাতে বসেছে
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
দামুড়হুদার চন্ডিপুরের শুকুর আলীর ছেলে গুলিবিদ্ধ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলোজি বিভাগের শিক্ষার্থী আল মেরাজ ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এক চোখ হারাতে বসেছেন।
১৯ জুলাই নয়াপল্টন মোড়ে মিছিলে অংশ নেয়।এসময় মেরাজ পুলিশের কাঁদানে গ্যাস ও ছররা গুলিতে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর চোখ থেকে একটি গুলি বের করা হলেও আরেকটি গুলি চোখের ভিতরে থেকে যায়। গুলিবিদ্ধ মেরাজ জানায়,তার শরীরের বিভিন্ন অংশে ১০/১২ টি ছররাগুলি লেগেছিলো। পুলিশের ধরপাকড়ের কারণে ৫ আগস্ট খুব কষ্ট করে পালিয়ে বাড়িতে চলে আসি।মেরাজের বাবা মো. শুকুর আলি জানান, আমার দু ছেলেমেয়ে। ছেলেটাকে মানুষের মত মানুষ করতে ঢাকায় পড়াশোনা করতে পাঠিয়েছিলাম। আল্লাহ আমার মুখের দিকে তাকালো না। আমরা গরীব মানুষ। ছেলের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। কোথায় পাব এতো টাকা, কে দিবে? জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. নেয়াজ রহমান জানিয়েছেন, মেরাজের চোখে এখনো বুলেট থাকতে পারে। সেগুলো বের করতে সময় লাগবে। কিন্তু চোখ দুটি আবার আগের অবস্থায় ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যবিপ্রবির উপাচার্য আনোয়ারের পদত্যাগ
শহিদুল ইসলাম দইচ যশোর।।
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন পদত্যাগ করেছেন।
আজ২১ আগষ্ট ( বুধবার) বিকাল সাড়ে চারটার দিকে মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পত্র পাঠিয়েছেন। উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে তিনি বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে বলে উল্লেখ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ে পুনরায় সেশন জটের শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে তিনি অপরাগতা প্রকাশ করেছেন।
অন্তর্র্বতীকালীন সরকার গঠনের পর উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১৩ আগস্ট মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি শুরু করে। দাবি আদায়ে যবিপ্রবিতে বঙ্গবন্ধু ম্যাুরাল, শেখ হাসিনা ম্যাুরাল, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের বঙ্গবন্ধুর নাম ও বঙ্গবন্ধু একাডেমিকের গ্যালারির সামনে ছবি ভাস্কর্য্য ভাঙচুর করে বিক্ষুদ্ধ ছাত্ররা। পরে দিন কর্মসূচি থেকে ভিসির বাসা ও প্রশাসনিক ভবন তালা মেরে দেয় শিক্ষার্থীরা। এছাড়া কুশপুত্তলিকা পুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের পেক্ষিতে গত সোমবার বিকালে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এছাড়া পদত্যাগ পত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং উপাচার্য একান্ত সচিব মোঃ আব্দুর রশিদও। গতকাল মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ তানভীর ইসলামসহ হলটির সকল সহকারী প্রভোস্টবৃন্দ।
চলমান কর্মসূচির মধ্যে গতকাল মঙ্গলবার বিকালে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে উপাচার্যকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয়। এরপর উপাচার্য আজ নিজের অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে আন্দোলন করলো, সেটা সর্ম্পকে আমার কিছু বলার নেই। তাদেরকে বলতে চাই, তারা ক্লাসরুমে ফিরে যাক। তারা জীবন গড়ুক। কারণ যেভাবে তারা আন্দোলন করছে, সেটা তো তাদের কাজ না। ট্রেজার, শিক্ষক, ভিসির বাসাতে যেয়ে জোর পূর্বক পদত্যাগের দাবিতে মিছিল স্লোগান দেওয়া তাদের কাজ না। যে শিক্ষার্থীরা এতো বড় গণঅভ্যুথান ঘটালো, সেই শিক্ষার্থীরা যা করছে সেটা শিক্ষক হিসাবে আমার কাছে কোনভাবেই গ্রহনযোগ্য না।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা। যদি কোন দুনীর্তি করি, তাহলে তদন্ত করে ব্যবস্থা নিবে সরকার।’
প্রসঙ্গত, অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্য পদে যোগদান করেন। চাকরির প্রথম মেয়াদে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ৫৫ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ২০২১ সালের ১৯ মে তার পদের মেয়াদ শেষ করেন। একই বছরের ১ জুন তিনি দ্বিতীয় মেয়াদে ভিসির দায়িত্ব পান।
ফ্যাসিবাদ স্বৈরশাসনের অবসান হয়েছে, এখন সময় দেশ গড়ার: মাওঃ জাফরী
খবর বিজ্ঞপ্তি
ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন পরবর্তী দেশের পরিস্থিতি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া, নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতি চালু, ৭ দফা বাস্তবায়ন এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে জনমত তৈরি করার লক্ষ্যে- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় খালিশপুর গোয়ালখালী অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে “তৃণমূল দায়িত্বশীল সম্মেলন” ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওঃ লোকমান হোসাইন জাফরী।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মোঃ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, আলহাজ্ব আব্দুস সালাম, মাস্টার মইন উদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল, আব্দুল্লাহ আল মাসুম, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ কামরুজ্জামান, মোঃ আলফাত হোসেন লিটন, শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, মোঃ রেজাউল করিম, যুব নেতা মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুস সবুর, ছাত্র নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব, হাবিবুল্লাহ মেজবাহ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা লোকমান হোসাইন জাফরী তৃণমূল দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদ স্বৈরশাসনের অবসান হয়েছে। এখন সময় দেশ গড়ার। এখন সময় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ নির্মাণে জনমত তৈরি করতে হবে । তবে এই যুগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জণগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। গণদুশমন, গণহত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামীতে পূণর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথি আরও বলেন, গ্রহনযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইবুনাল গঠন করে জুলাই গণহত্যাকান্ডের বিচার করতে হবে, একই সাথে গত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে, এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
তদন্ত সাপেক্ষে বিগত বছরের সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগসহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠির চিন্তা-চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতি চালু করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আউয়াল বলেন, আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এদেশের সাধারণ শিক্ষাখাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষাকমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে। ছাত্র-জনতার এই আন্দোলন হত্যা, লুটতরাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিলো। শিল্প ও কল-কারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিলো না, ছিল না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোন পদক্ষেপ। সেজন্য আমরা বিশ্বাস করি, যারা লুটতরাজ, দখলদারী-অরাজকতা ও সংখ্যালঘুদের উপর কোন রকম হুমকি সৃষ্টিকারী কার্যকলাপে লিপ্ত, তারা এই আন্দোলনে সম্পৃক্ত কেউ না বরং তারা সুযোগ সন্ধানী। সুতরাং আমরা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে এই সকল অরাজকতা সৃষ্টিকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না। আমাদের আন্দোলনের চেতনাও তা সমর্থন করে না।
রোগীকে সিটে উঠানো নিয়ে মারধর, ওয়ার্ড বয়সহ আটক ২
যশোর অফিস
যশোর জেনারেল হাসপাতালে এক রোগীকে বেডে তোলাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মারপিট করার অভিযোগে হাসপাতালের ওয়ার্ড বয় ও বহিরাগত ক্লিনিকের কর্মচারীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বৈষম্যরবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাধারণ শিক্ষার্থী জেসিনা মুর্শীদ ও মাসুম বিল্লাহসহ কয়েকজন শিক্ষার্থী হামলাকারীদের পুলিশের হাতে সোপর্দ করেন। এরপর যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
বুধবার সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে এ মারামারি ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোগীর স্বজন যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের রিপন হোসেন (৪৫) এবং তার স্ত্রী আঞ্জুমানারা বেগম (৩৫)।
হামলাকারীরা হলেন- যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় আসাদুজ্জামান (৫০) এবং ল্যাবস্কান ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী জাহাঙ্গীর হেসেন (৪৫)।
হাসপাতালে ভর্তি রোগীর স্বজন রিপন হোসেন বলেন, বুধবার ভোর ৫টার দিকে আমার মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করি। ভেতরে বেড খালি না থাকায় ওয়ার্ডের বাইরে ফ্লোরে থেকে চিকিৎসা নেই। একপর্যায়ে ওয়ার্ডের ভেতরে বেড খালি হলে সেই বেডে আমার মেয়েকে হস্তান্তর করার চেষ্টা করি। এ সময় হাসপাতালের ওয়ার্ড বয় আসাদুজ্জামান এসে আমাদের বাধা দেয় এবং বলে এই বেডেও তার রোগী উঠবে। আগে থেকে নাকি বেড ঠিক করা রয়েছে।
এ বিষয়টি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে রিপন হোসেনকে কিল-ঘুসি দেয় হাসপাতালের ওয়ার্ড বয় আসাদুজ্জামান। একই সঙ্গে রিপনের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও মারপিট করে আসাদুজ্জামান। ওয়ার্ড বয় আসাদুজ্জামানের সহযোগী জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে এসে পুনরায় রিপন হোসেনের ওপর চড়াও হয় এবং তাকে মারপিট করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থী জেসিনা মুর্শীদ প্রাপ্তি ও মাসুম বিল্লাহ জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই এবং মারধরের শিকার রোগীর স্বজনদের কাছ থেকে পুরো ঘটনা শুনি। এরপর পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনায় জড়িত দুই হামলাকারীকে আমরা পুলিশে সোপর্দ করি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একটা হাসপাতালের ওয়ার্ড বয় রোগীর স্বজনদের মারধর করবে এবং মহিলার গায়ে হাত তুলবে এটি একটি বড় ধরনের অপরাধ।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ বলেন, হাসপাতালের মধ্যে মারামারির ঘটনায় ওয়ার্ড বয়কে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা বা অভিযোগ হলে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
তিনি আরও বলেন, ওয়ার্ড বয় যেহেতু এক মহিলাকে মারপিট করেছে, এটি একটি বড় অন্যায়। থানা পুলিশ কোনো ব্যবস্থা না নিলে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোর জেনারেল হাসপাতালে মারামারির ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।
চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি দাবি
যশোর অফিস
চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দি বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত ‘বিডিআর সদস্য যশোর অঞ্চল’-এর ব্যানারে এই মানববন্ধন করা হয়। যশোর খুলনা সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার প্রায় তিন শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন।
তারা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘বিডিআর আমার স্বামীর চাকরি ফেরত চাই, ৫৭ সেনাকর্মীসহ ৭৪ জন হত্যার বিচার চাই, আমরা নির্দোষ বিডিআর চাকরি ফেরত চাই, আমার বাবা বিদ্রোহী নয়, দেশপ্রেমিক বিডিআর সৈনিক।’ মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। শেষে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাদের মধ্যে এখনো অনেক বিডিআর সদস্যরা বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। অনেকেই নিখোঁজ আছেন। যেসব বিডিআর সদস্যরা কারাবরণ করে বাড়িতে ফিরেছেন, চাকরি হারিয়ে অসহায় মানবতার জীবনযাপন করছেন।
সরকারি হিসাব অনুযায়ী, ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে বিনাবিচারে কারাবরণ করতে হয়েছে। ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত, তাদের খুঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যারা নিরীহ ও নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যারা এখনো কারাবন্দি আছেন, তাদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।
হাতে দাবির প্ল্যাকার্ডে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৭৫ বছর বয়সি বিডিআর সুবেদার সিরাজুল কবিরকে। তিনি জানান, আমার আর চাকরি ৩ মাস ২২ দিন ছিল। তার আগেই বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে আমাকে চাকরিচ্যুত করা হয়। আড়াই বছর কারাবরণ করে তিনি নিজ গ্রাম সাতক্ষীরায় চলে যান।
তিনি জানান, চাকরি শেষ করে পরিবার পরিজন নিয়ে সুখে থাকার কথা ছিল; কিন্তু সেনা হত্যার তকমা নিয়ে প্রতিনিয়ত আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। আসলেই আমি হত্যার সঙ্গে ছিলাম না। তারপরও চাকরিচ্যুত হয়ে জেল খাটলাম। বাড়িতে থাকাকালীন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
খুলনার পাইকগাছার থেকে আসা মোশাররফ হোসেন বলেন, চাকরির ৬ মাস পুরার আগেই চাকরিচ্যুত হয়েছি। দেড় বছর কারাবরণ করে যখন পরিবারের কাছে ফিরেছিলাম, তখন লজ্জায় আত্মহত্যা করতে চেয়েছিলাম। গেছিলাম দেশ রক্ষা, দেশ সেবার জন্য; কিন্তু আমাদের ট্যাগ লাগিয়ে দেওয়া হলো বিডিআর বিদ্রোহী হিসেবে। আমার সন্তানদের ভালো স্কুলে ভর্তি করতে পারিনি। ভালোবেসে মানুষ করতে পারেনি। বাবা হিসেবে সন্তানদের কাছে লজ্জাবোধ করি।
মানববন্ধনে উপস্থিত এক নারী নিজেকে একজন বিডিআর সদস্যের স্ত্রী পরিচয় দেন। তার বাড়ি সাতক্ষীরার তালা থানায়। তিনি বলেন, আমার স্বামী ঢাকার পিলখানায় কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়। পরে বারবার রিমান্ডে নেওয়ার পরও তার কোনো দোষ পাওয়া যায়নি। তিনি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হন। এরপরও তাকে এখনো জেল খাটতে হচ্ছে। আমি আমার স্বামীর মুক্তি চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই। তিনি বলেন, আমার তিন সন্তান। স্বামীর অনুপস্থিতিতে মানবেতর জীবনযাপন করছি।
মানববন্ধনে নেতারা ৬টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- নিরপরাধ বিডিআর সদস্যদের পুনর্বহাল চাই। নিরপরাধ বিডিআর সদস্য যারা এখন পর্যন্ত জেলে বন্দি আছেন তাদের অবিলম্বে মুক্তি চাই। যে সমস্ত চৌকস সেনা অফিসার পিলখানার হত্যাকাণ্ডে শহিদ হয়েছেন ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার করতে হবে। ২৫-২৬ ফেব্রুয়ারি ‘শহিদ সেনা হত্যা দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি। শহিদ সেনা অফিসার পরিবার কর্তৃক যে ৭টি দাবি উপস্থাপন করেছেন ওই ৭টি দাবির পূর্ণ সমর্থন জানাই। বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে।
পাকা তালে রসনাবিলাস
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপা বাজারে তাল বিক্রি করতে এসেছিলেন লক্ষ্মীপুর গ্রামের বাসন্তী রানী। তবে এক বস্তা পাকা তাল এনে বিপদেই পড়ে যান তিনি। একটু বসার জায়গাই যে পাচ্ছিলেন না। তিনি জানান, এবারই প্রথম বাজারে পাকা তাল বিক্রি করতে এসেছেন। কিন্তু যে দাম, তাতে তাঁর আসা-যাওয়ার খরচ ওঠানোও মুশকিল।
তালের শাঁস থেকে শুরু করে পাকা তালের হরেক রকম পিঠা অনেকেরই পছন্দ। এ জন্য কাঁচামাল ব্যবসায়ী থেকে শুরু করে ফল ব্যবসায়ী, সবাই বাজারে পাকা তালের পসরা সাজিয়ে বসেছেন। কম দামে তাল কিনে ক্রেতাদেরও হচ্ছে রসনাবিলাস। গতকাল শৈলকুপা বাজারে গিয়ে দেখা মেলে এমন দৃশ্যের।
দাম নিয়ে বিক্রেতারা হতাশ হলেও খুশি ক্রেতারা। যাচাই করে নানা দোকান ঘুরে কিনছেন পছন্দের তাল। ১০ টাকা থেকে শুরু করে বড় আকারের একটি তাল ৪০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। শৈলকুপা সিটি কলেজের প্রভাষক সাবিনা ইয়াসমিন বলেন, আষাঢ়-শ্রাবণ মাসে পাকা তাল পাওয়া যায়। এটি সবার খুব প্রিয়। বড়াপিঠা, তালরুটি, চিড়ার সঙ্গে তাল– সবই সুস্বাদু।
এত তাল এর আগে বাজারে দেখেননি বলে জানান বিক্রেতা সিদ্দি গ্রামের আয়ুব আলী বিশ্বাস। তিনি বলেন, কাঁচামালের ব্যবসায়ী থেকে শুরু করে যে দোকানে তাকাবেন, মনে হচ্ছে সবাই তাল ব্যবসায়ী। প্রতিটি তাল গড়ে ২৫ টাকায় বিক্রি করেছি। বড়মৌকুড়ি গ্রামের দুলাল শেখের ভাষ্য, বাজারজুড়ে তাল রয়েছে। প্রতিটি প্রকারভেদে ১০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।











































