Home আঞ্চলিক পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি দখল করে ভাংচুর, অগ্নি সংযোগ ও...

পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি দখল করে ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ

31


পাইকগাছা (খুলনা)প্রতিনিধি
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘের ও ধান্য জমি দখল করে ভাংচুর,অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ সংকট মুহূর্তে প্রতিপক্ষরা উপজেলার গড়ইখালীর কেকচিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জমির মালিকদের পক্ষে মোঃ নবীর আলী শেখ ও মনিরুল শেখ বাদী হয়ে মিজান জোয়াদ্দার, তার ছেলে ইমরান হোসেন, জাকির সানা,মোস্তফা জামান মন্টু,স ম রেজাউল, শহর আলী, নজরুল ইসলাম, বিহারি বাবু, বাচ্চু গাজী সহ অনেকের বিরুদ্ধে সেনা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জমির মালিক নবীর আলী শেখ জানান,বিগত ১৯৬৪ সাল থেকে বিনিয়ম সূত্রে ২৪০বিঘা জমি ভোগ দখল করে আসছি। এ নিয়ে জেলা যুগ্ম ৪র্থ জজ আদালতে দেওয়ানী ৭৯/৯৮ মামলায় আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য ঘের ও ধান্য জমি দখল করে নিয়েছে। এ বিষয়ে মিজান জোয়াদ্দার বলেন,আমরা ক্রয়সুত্রে জমির মালিক। কিন্তু বিগত প্রায় ১৪বছর ধরে প্রতিপক্ষরা এ সম্পত্তি দখল করে রেখেছিল। যা আমরা দখল মুক্ত করেছি।