আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। আজ রবিবার সকালে রাশিয়ায় একাধিক এলাকায় এই ভূমিকম্প আঘাত আনে।
রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পটি আঘাত হানার পর সেখানে সক্রিয় হয়ে উঠেছে একটি আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর আকাশে কয়েক মাইল ছাইয়ে ছেয়ে গেছে।
শিভেলুচ নামের এই আগ্নেয়গিরিটি কামচাতকা উপদ্বীপের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ২৮০ মাইল দূরে অবস্থিত। সেখানে ১ লাখ ৮০ হাজার মানুষ বসবাস করেন। বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার উপর পর্যন্ত উঠেছে। এছাড়া আগ্নেয়গিরি থেকে গড়িয়ে নিচে নেমে এসেছে লাভা।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি।











































