
বিতর্কিত কারিকুলাম অনতিবিলম্বে বাতিল করুন: খুলনা জাতীয় শিক্ষক ফোরাম
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান বলেছেন, জুলাই মাস ছাত্র- জনতার বিজয়ের মাস। হাজার হাজার ছাত্র- জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে দেশ অপশাসন মুক্ত হয়েছে। দেশকে দূর্নীতি, দু:শাসন মুক্ত করে গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন,আমরা লক্ষ্য করেছি, দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন,ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে। অনতিবিলম্বে এই ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিল করতে হবে।
সেই সাথে ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে।
গতকাল শনিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে “গণহত্যার বিচার,কারিকুলাম-২১ বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে”আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভাপতি তার বক্তব্যে জুলাই গণহত্যার বিচারসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।
জাতীয় শিক্ষক ফোরাম জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে আহত সকল ছাত্র-জনতার তালিকা তৈরি করে সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের নিকট দাবী জানানো হয়।
মানববন্ধনে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।
মানববন্ধন শেষে জুলাই আন্দোলনে আহত, নিহত সবার জন্য মাগফেরাত কামনা ও দুয়া অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফে, মোঃ কামরুল ইসলাম কচি, মাওলানা হারুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, মুফতি মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মোঃ মুফতি ফজলুল হক ফাহাদ, জেলা সেক্রেটারি শেখ খালিদ হোসেন নাজমুল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা সভাপতি ফরহাদ মোল্লা, নগর সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবাহ, ইউসুফ গাজী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
মোংলায় বিএনপির চেয়ারপারসন’র রোগমুক্তি, সুস্থতা ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে মিঠাখালী মাঠে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা আমাদের মানতে হবে। ছাত্রজনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তাদের আকাঙ্খা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। বিএনপি’র কাছে জনগণের প্রত্যাশা অনেক। ভুলভ্রান্তি ও অপকর্ম হলে দায়ভার বিএনপির উপর এসে বর্তাবে। তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশ- কোন অবস্থায় যেন বিশৃংখলা না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে হবে। তারুণ্যের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে।
সভাপতির বক্তব্যে বিএনপি নেতা শেখ রুস্তম আলী বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগনের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছে। তারেক রহমানের নির্দেশে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে রাজপথে আমরা সাহসী ভূমিকা রাখছি।
এ দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মান্নান হাওলাদার, রুস্তুম শেখ, শাহআলম শেখ, আবু হোসেন পনি, মাহবুবুর রহমান মানিক, বাবুল হোসেন রনি, যুবদল নেতা সাইফুল ইসলাম, আঃ হাকিম, আবুল কাশেম।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া-মোনাজাত করা হয়।
দামুড়হুদায় আল্লামা সাঈদীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও আলোচনা সভা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার কুড়ুলগাছি নতুন গ্রামে আল্লামা সাঈদীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর নতুন গ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এ আয়োজনের সভাপতিত্ব করেন হরিশ্চন্দ্রপুর হিলফুল ফুযূল সংগঠনের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি থেকে বক্তব্য দেন দেশ বরেণ্য আলেম মাওলানা আবুল কাশেম জিহাদী। আলোচনা সভা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম জিহাদী ।
কালিগঞ্জে কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানাবিধ অভিযোগে অনাস্থা
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারীতা, দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতিসহ নানাবিধ অভিযোগ এনে শিক্ষক- কর্মচারীরা অনাস্থা প্রকাশ এনে পদত্যাগ দাবী করেছেন। ফুঁসে উঠতে শুরু করেছে ছাত্র অভিববকসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ইতিমধ্যে লাপাত্তা হয়ে আত্মগোপনে অধ্যক্ষ আব্দুল ওহাব। চলছে মানববন্ধন, স্মারকলিপি পেশ, অভিযোগ দায়েরসহ পদত্যাগে বাধ্য করতে নানান কর্মসূচি। জানাগেছে, ১৯৯৫ সালে স্থাপিত অত্র কলেজটি স্ব গৌরবে মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে ৫ শতাধিক ছাত্র ছাত্রী অধ্যায়নরত, অধ্যক্ষ উপধ্যক্ষসহ স্টাফ রয়েছে ৬৫ জন। এই ৬৫ জনের মধ্যে ইতিমধ্যে ৫৬ জন শিক্ষক কর্মচারী দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুল ওহাব এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে নিজ নিজ স্বাক্ষর সম্পাদন করেছেন। লিখিত অভিযোগ করেছেন ২১ জন শিক্ষক কর্মচারী। তাদের নিকট থেকে প্রায় দুই কোটি ৮০ লক্ষ টাকা উৎকোচ নিয়ে ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করে গাড়ি বাড়ির মালিক বনে গেছেন। গত ১২ আগস্ট-২০২৪ তারিখে অভিভাবক, শিক্ষার্থী ও কলেজের আশেপাশের গ্রামের মানুষ অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে গত ৫ আগস্ট থেকে ধুরন্ধর ঝামেলা এড়িয়ে এই অধ্যক্ষ লাপাত্তা রয়েছেন বলে তার স্টাফরা জানান। বিক্ষুব্ধ শিক্ষক ও কর্মচারীরা তালা ঝুলিয়ে দিয়েছেন অধ্যক্ষের কক্ষে। তোপের মুখে পড়ে অসুস্থতা দেখিয়ে গত ১২ আগস থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন বলে জানাগেছে। অপরদিকে আন্দোলন কারীরা আগামী রবিবার থেকে অধ্যক্ষের পদত্যাগ ও শাস্তির দাবীতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন এমন তথ্য নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ। পরিচালনা পর্ষদের মিটিং হয়না দীর্ঘকাল। নিয়োগ প্রক্ষিয়া সম্পাদন হয়েছে নির্জন আর গোপন কক্ষে তৎকালীন দুর্নীতিবাজ এমপি এস এম জগলুল হায়দারের প্রভাব খাটিয়ে। এমনিভাবে বেরিয়ে আসছে কোটি কোটি টাকা আত্মসাৎ এর নানান কাহিনী। এ ব্যাপারে কথা বলতে অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল নম্বর বন্ধ থাকায় সম্ভব হয়নি।
কালিগঞ্জে জামায়াতে ইসলামীর বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
“ছাত্র জনতা ভাই ভাই বৈষম্য হীন দেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হয়। উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবু রাসেল আসকারী’র পরিচালনায় উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার আমীর মাও: আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা নায়েবে আমির মাওঃ লিয়াকত আলী, তারালী ইউনিয়ন আমীর আব্দুল ওয়াজেদ গাজী, জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর বিশ্বাস, সনাতন ধর্মের প্রতিনিধি সনৎ কুমার বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ। পথ সভায় নেতৃবৃন্দ বিগত ১৬ বছরের জুলুম, নির্যাতন, খুন, গুম, ভোটাধিকার হরণ, ২০০৯ সালে পিলখানায় সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদের হত্যা, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গণহত্যাসহ অসংখ্য অপকর্মের জন্য শেখ হাসিনাসহ তার দোসরদের ফাঁসির এবং সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান।
কালিগঞ্জে কোটা আন্দোলনে শহীদদের মাগফেরাতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া ফরিদপুর একতা যুব সংঘের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বেজুয়া ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যুব সংঘ চত্ত্বরে দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদীসের আলোকে বক্তব্য রাখেন বিশিষ্ট ওয়াজিয়ান হযরত মাওলানা আবুল হায়াত। পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও অত্র ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌমুহনী হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আহছানউল্লা তরফদার, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সদস্য সচিব আজিজুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, উপজেলা তরুনদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন প্রমুখ।
পুলিশের গুলিতে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করলেন জাতিয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দেবহাটার বীর শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার নেতৃবৃন্দ। নর্দান বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাতক্ষীরা জেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলমের ছেলে আসিফ হাসান আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। এই বীর শহীদ আসিফ হাসানের কবর ১৭ আগস্ট শনিবার দুপুরে জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা জজকোর্টের সাবেক এ.পি.পি, বিশিষ্ট সাংবাদিক এ.বি.এম সেলিম। উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের এ্যাড. এম এ শহিদ হাসান শহিদ, সাতক্ষীরা জজকোর্টের এ্যাড. নূরুল আলম, এ্যাড. মিজানুর রহমান বাপ্পী, এ্যাড. অসীম কুমার মন্ডল, এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, এ্যাড. মনিরুল ইসলাম, এ্যাড. সোহরাব হোসেন বাবলু, এ্যাড. তোহা কামাল উদ্দিন হীরাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসিফ হাসানের কবর জিয়ারত ও দোয়া শেষে তার পিতা-মাতা এবং পরিবারের সদস্যদের সাথে সমবেদন জানান এবং পরিবারের সার্বিক বিষয়ে কথা বলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, পরিবার যদি আসিফ হাসানের খুনীদের বিরুদ্ধে মামলা করতে চান তাহলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মামলার খরচ দিবে এবং বিনা খরচে সকল প্রকার আইনী সহায়তা দিবে। নেতৃবৃন্দ আরো বলেন, কোটা আন্দোলনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রী এবং নিহত জনগনের জন্য গভীর শোক জানান এবং খুনীদের বিচার দাবি করেন।
কোটচাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান
কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার এবং বর্তমান ও বিগত দিন আন্দোলনে শহীদ সকল ছাত্র জনতার আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগষ্ট) মেইন বাজার পৌর বিএনপি’র দলিও কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা সাবেক সফল মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস, কে, এম সালাউদ্দিন বুলবুল সিডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা বিএনপির উপদেষ্টা কাউন্সিলর মাহবুব খাঁন হানিফ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইঁয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক কৃষি বিদ ফিরোজ উদ্দিন মানিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বাশার, যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, যুগ্ম আহ্বায়ক বেনজামিন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, সদস্য সচিব হুমায়ূন কবির হিরা প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামি সাংস্কৃতিক কেন্দের মুহাতামিম নুরুন্নবী আশিকী।
খুলনায় বাড়ছে ডেঙ্গু রোগী, নেই প্রতিকারের উদ্যোগ
স্টাফ রিপোর্টার
খুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। কিন্তু মশাবাহিত এ রোগ মোকাবিলায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না স্বাস্থ্য বিভাগ বা সিটি করপোরেশনের পক্ষ থেকে। এছাড়াও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু করা হয়নি আলাদা কোনো ওয়ার্ড। উল্টো স্থবিরতা দেখা দিয়েছে মশা নিধন কার্যক্রমে। নগরীতে এডিস মশার লার্ভা শনাক্তের উদ্যোগ নেয়নি সিটি করপোরেশনও। এ অবস্থায় সম্ভাব্য পরিস্থিতি নিয়ে শঙ্কিত নগরবাসী।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, খুলনায় চলতি বছরের প্রথম দিন থেকে ১৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮৩ জন। এর মধ্যে ১৭২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ছয়জন এবং অন্য সরকারি-বেসরকারি হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন। ১৪ আগস্ট খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
শুধু খুমেক হাসপাতালে চলতি বছর ৫৫ জন চিকিৎসা নিলেও সেখানে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড চালু করা হয়নি। এ রোগে আক্রান্তদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী ও তাদের স্বজনরা জানান, আলাদা ওয়ার্ড চালু না করায় অন্য রোগীদের সঙ্গেই ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। কারণ আক্রান্ত কাউকে কামড়ানোর পর সেই মশা কোনো সুস্থ মানুষকে কামড়ালে তাঁরও ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিবছর আগস্টের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। খুমেক হাসপাতালে আলাদা ওয়ার্ড না থাকায় রোগী বেড়ে গেলে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হবে। তবে এ ব্যাপারে খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, রোগীর চাপ এখনও কম আছে, সে কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার বিষয়ে পরিকল্পনা নেই। ডেঙ্গু পরীক্ষার কিট পর্যাপ্ত আছে। রক্তের প্লাটিলেট সেপারেটর মেশিনও সচল রয়েছে।
এদিকে এক মাসের বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে নগরীতে স্থবির হয়ে পড়েছে খুলনা সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম। চলতি মাসে নগরীতে মশা মারার ওষুধ দিতে দেখা যায়নি। এ বছর চালানো হয়নি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও। এ কারণে মশার প্রজনন বেড়েছে। এছাড়া নগরীতে এডিস মশার লার্ভা শনাক্তের কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। কোনো এলাকায় মশার বংশবিস্তার কেমন কিংবা লার্ভা বেশি কিনা, সে বিষয়ে ধারণা নেই সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের।
এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বৃষ্টির কারণে এখন মশা নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড ওষুধ দেওয়া হচ্ছে না। কারণ, এগুলো দিলে তা বৃষ্টির পানিতে ধুয়ে যাবে। তবে এখন ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারা হচ্ছে। বৃষ্টি কমলে লার্ভিসাইড ও এডাল্টিসাইড দেওয়া হবে। এছাড়া এডিস মশার লার্ভা শনাক্ত করার উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার জানান, ডেঙ্গু সম্পর্কে সচেতন করার জন্য নগরীর পিকচার প্যালেস মোড়ে মাইকিং করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা যেসব বাড়িতে যাচ্ছেন, সেখানে তাদের সচেতন করছেন। এভাবে সচেতন কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ৫ আগস্ট থেকে পলাতক রয়েছেন। সিটি কর্পোরেশনের আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর।
ছাত্রলীগের দখলে থাকা রুমে মিলল গ্রেনেড-আগ্নেয়াস্ত্র-কনডম
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হলে ছাত্রলীগের দখলে থাকা রুমগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র, বুলেট, মদের বোতল ও কনডম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সেনাবাহিনীর ক্যাপ্টেন সোহানুর রহমানের কাছে এসব হস্তান্তর করেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে- দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি, গ্রেনেড ১টি, বুলেট ৬টি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, মার্বেল ৩০০ পিস, বোমা (পটকা) ৩ প্যাকেট, ককটেল, বারুদ ৫০০ গ্রাম, চাপাতি ৫টি, রামদা ২০টি, মদের বোতল এবং কনডম।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে ছাত্রলীগের দখলে থাকা রুমে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, গ্রেনেড, আগ্নেয়াস্ত্রসহ মদের বোতল ও কনডম পান তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, হলে ছাত্রলীগের দখলে থাকা রুমগুলোতে অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল ও কনডম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৭ কোটি ২২ লাখ টাকা
খুলনাঞ্চল রিপোর্ট
এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। দিনভর গণনা শেষে সেই টাকার পরিমাণ ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। তিন মাস ২৬ দিন পর দানবাক্স খুলে এই টাকা পাওয়া গেলো। এছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও ছিল।
তবে এবার টাকার পরিমাণ কম। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়।
শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে ৯টি দানবাক্স খোলা হয়। পরে মসজিদ কমপ্লেক্সের দুতলায় নিয়ে টাকাগুলো গণনা শুরু হয়।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৩৫০ জনের একটি দল এতে অংশ নেন।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে।
মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
রূপসায় মহাসড়কে থ্রী হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস শ্রমিকদের সড়ক অবরোধ, মালিক সমিতির কর্মকর্তাদের আশ্বাস, যান চলাচল স্বাভাবিক
রূপসা প্রতিনিধি ।।
খুলনা -মোংলা মহাসড়কে অবৈধ থ্রী হুইলার যান চলাচল বন্ধের প্রতিবাদে রূপসা, মোংলা,বাগেরহাট,চিতলমারী,মোল্লাহাটসহ রূপসা থেকে চলাচলকারী সকল রুটের বাস-মিনিবাস শ্রমিকেরা ১৭ আগস্ট শনিবার সকাল ৬ টায় মহাসড়ক অবরোধ করে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।
প্রায় ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর খবর পেয়ে পূর্ব রূপসা বাস মিনিবাস মালিক সমিতির কর্মকর্তা ও সাবেক ৩ নং নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো: দিদারুল ইসলাম দিদার, ইসমাইল সেখ,শ্রমিক নেতা আসাদুজ্জামান বিপ্লব,শ্রমিক নেতা ইউনুছ গাজী ছুটে আসেন। তারা শ্রমিকদের কাছে সড়ক অবরোধ করার বিষয় ও তাদের দাবিদাবা শুনে অতিস্বত্বর সমাধানের আশ্বাস দেন। এসময় শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন আতাউর রহমান আবু,মো:জামাল সিকদার,তরিকুল ইসলাম মীর,তাওহীদ সেখ,বাবু সেখ,মিঠু,জালাল সেখ,হুমায়ুন সেখ,হাসান,সোহেল,আইয়ুব সেখ,মনির,মাহবুব, জামাল সেখ,কবীর সেখ,মালে,রাজু সেখ প্রমূখ।
মহাসড়কে অবাধে থ্রী-হুইলার চলার দরুণ বাসের যাত্রী কমে যাওয়ায় বাস মালিক ও বাস শ্রমিকেরা অনেক সংকটাপন্ন অবস্থায় অসহায় দৈনদশায় দিন দিন পার করছে। বিগত বছরগুলিতে কয়েকবার রাস্তা অবরোধ করে প্রতিবাদ করায় মহাসড়ক থেকে কিছু দিন থ্রী হুইলার যানবাহন গোপনে যাত্রী পরিবহনে চলাচল করে থাকে।রোড খরচ,সমিতির চাঁদা, তেল খরচ বহন করলে ড্রাইভার -স্টাফদের বেতন হয়না আর মালিকপক্ষ খালি হাতে বাড়ি ফেরে।
রূপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সম্মেলন ও কর্মী সনদ প্রদান
খবর বিজ্ঞপ্তি
১৭ আগষ্ট শনিবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা সভাপতি শেখ মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোহাঃ হারুন অর রশিদের পরিচালনায় উপজেলা শাখা কার্যালয়ে সদস্য সম্মেলন ও কর্মী সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, অনুষ্টানে বক্তব্য রাখেন আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা আঃসাত্তার হালদার,আঃহাফিজ শেখ,আঃহালিম,মাও জাহিদুর রহমান, মাও ইউসুফ আলী,হাঃআবুবক্কার সিদ্দিক, মোহাঃ রমজান মল্লিক লিটন, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মোঃ নাজিম মাস্টার, মাও নাজমুস সাকিব, মুফতি মিজানুর রহমান,মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মোঃ আবু হানিফ, আক্তারুজ্জামান আকতার, যুব নেতা,নাজমুস সাকিব,মুঃ আলমগীর সরদার, মাও আনিসুর রহমান, মাসুদ রানা বিশ্বাস, ছাত্র নেতা,মোঃ ফরহাদ মোল্লা, শরিফুল, নাসরুল্লাহ, মোহাঃ রাতুল, সাকিব প্রমুখ।
পাট ধুতে গিয়ে জলাশয়ে মিলল পুড়ে যাওয়া অস্ত্রের খণ্ডাংশ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে জলাশয়ে পাট ধুতে গিয়ে আগুনে পোড়া দুটি বন্দুকের খণ্ডিত অংশ পেয়েছেন এক কৃষক। পরে খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ তা উদ্ধার করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পলিশ জানিয়েছে, ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধারকৃত বন্দুক মডেল থানার হতে পারে।
কৃষক জালাল উদ্দীন বলেন, ‘সকালে হোসেন আলীর জলাশয়ে পাট ধুতে নেমেছিলাম। সে সময় আমার পায়ে কিছু একটা বেধে যায়। পরে তুলে দেখি বন্দুক। এরপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে তা নিয়ে যান।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে আগুনে পোড়া দুটি বন্দুকের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধারকৃত বন্দুক মডেল থানার হতে পারে। আইনি প্রক্রিয়া শেষে অস্ত্রগুলো মডেল থানায় জমা দেওয়া হবে।
ফকিরহাটে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আহতদের আশু সুস্থ্যতা কামনা করা হয়। নিহত ও আহত সকল পরিবারকে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করাসহ তাদের পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য আহব্বান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মান্না কুমার দে, শেখ মনি, আহসান টিটু, মো. জাকির হোসেন, ফকির দাউদ হায়দার বাবু, মো. খাবির হোসেন, শেখ আসাদুজ্জামান, সাগর মল্লিক, সুমন কর্মকার, হাফিজ সরদার, এসএ কালাম, সৈয়দ অনুজ ও আজমল হোসেন প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাফিজ সরদার।
সিপিবি খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সভায়
আগামীর বাংলাদেশকে গণতন্ত্র ও প্রগতিশীলতার ধারায় এগিয়ে নেওয়ার আহবান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশে জুলাই-আগস্টে গড়ে ওঠা আন্দোলন ৫ আগস্ট ’২৪ গণঅভ্যুত্থানে রূপ নিয়ে বিজয় অর্জন করেছে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জনমনে যে ইতিবাচক চেতনা গড়ে উঠেছে তার মধ্যে দিয়ে গ্রাম-শহরে মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা, হামলা, লুটপাটতরাজ, চুরি ডাকাতি থেকে এলাকাবাসী রক্ষা করেছে। মানুষ অনেক সাহসী ভূমিকা পালন করেছে এবং আরও বেশী সাহস দেখিয়ে সবকিছু মোকাবিলা করতে হবে। এই দেশ সকল সম্প্রদায়ের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে জেগে উঠতে হবে, আমরা সবাই মিলে নিশ্চয়ই এই সংকট থেকে রক্ষা পাবো। নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে প্রগতিশীল সংস্কারের দিকে নিয়ে যেতে হবে। সমাজ থেকে ঘুষ দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি বন্ধ করে, শোষণ বঞ্চনা বৈষম্য বেকারত্ব দূর করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আজ সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে সিপিবি খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এইসব কথা বলেন। জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড এস এ রশীদ, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শেখ আব্দুল হান্নান, কমরেড এ্যাড. রুহুল আমিন, কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড অশোক সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
কালীগঞ্জে বিএনপি নেতা আয়নাল হাসানের ২য় মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি মরহুম আয়নাল হাসানের ২য় মৃত্যু বার্ষিকী ও স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় ত্রিলোচনপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মরহুমের নিজ গ্রামে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাজান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শিষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
মরহুম আয়নাল হাসানের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর আহবায়ক নজরুল ইসলাম তোতা, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহম্মদ আলী জিন্নাহসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দলের জন্য মরহুম আয়নাল হাসান জীবনভর সংগ্রাম করে গেছেন। নেতা হিসেবে তিনি সব সময় হাস্যজ্জ্বল ও কর্মিবান্ধব ছিলেন। শুধু তাই নয়, এ এলাকায় তিনি ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আরও বলেন, সারাজীবন তিনি দলের জন্য যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন সে জন্য দল তার কাছে চিরঋণী।
সবশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কয়রায় শিক্ষক রেজাউল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এম রেজাউল করিমের হত্যার ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, কয়রায় আয়োজনে উপজেলা সদরের জিরো পয়েন্টের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা শহিদ সরোয়ার, সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মোস্তফা জামাল উদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খোকা ,২নং কয়রা মধ্যবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, কয়রা কাশির খালদার সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, মঠবাড়ি শান্তিময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্কেন্দার আলী, বতুলতলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ হাসান, শিক্ষক বিল্লাল হোসেন, শহীদ হাসান মোহাম্মদ তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, শোয়েব আলী, আনিসুর রহমান, আবু সাঈদ, হাসানুর রশিদ, আজাদ হোসেন, নিহতের কন্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার, স্ত্রী নাজমা খাতুন প্রসুখ। বক্তারা বলেন, আমাদের সহকর্মী রেজাউল ইসলাম একজন শিক্ষানুরাগী মানুষ ছিলেন। তার এর উপর দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জড়িতদের আইনের আওতায় এনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ আগষ্ট নৃশংসভাবে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায়গত ৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।এ ঘটনায় ১৬ আগষ্ট তার মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে কয়রা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ০৪। মামলার এজহারে ৭ জনের নাম উল্লেখ করা হয়।
কয়রা সাংবাদিক ফোরামের সভাপিত ও সম্পাদককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।এর পর থেকে কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু ও সাধারন সম্পাদক আবির হোসেন ফেসবুকের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন রাতুলের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রাখায় চব্বিশ ঘন্টার মধ্য কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু ও সাধারন সম্পাদক আবির হোসেনকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার (১৭ আগস্ট) দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রশাসনের কাছে এ দাবি জাননো হয়। শিক্ষার্থীদের এ মানববন্ধনে একত্বতা ঘোষনা করেন কয়রা সরকারি মহিলা কলেজ ও কপোতাক্ষ কলেজের শিক্ষকবৃন্দ এবং কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহসিন আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছাফুর রহমান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াহিয়া জিসান,কপোতাক্ষ কলেজের শিক্ষার্থী তুহিন হাসান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ আবু তালহা,কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরদার জুলফিকার আলী,খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুছ সাকিব,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফউজ্বামান উজ্বল,কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম,কয়রা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস। মানববন্ধনে বক্তরা বলেন,সাংবাদিকতার আড়ালে তরিক লিটু ও আবির হোসেন কয়রা সাংবাদিক ফোরাম নামে একটি ভুঁইফোড় সংগঠন গড়ে তুলে এলাকায় মানুষকে জিম্মি করে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করত। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তাদের এই নীতি -নৈতিকতা পরিপন্থি কাজের বিরোধিতা করে গত ৯ আগস্ট বিবৃতি দিয়ে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে। সেখান থেকে তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে এবং তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন,মানববন্ধনের খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কয়রায় চাউলের দোকানে আগুন ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা বাজারের আঃ রহিমের চাউলের দোকানে আগুন লেগে চাউলসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত ১৬ আগস্ট রাতে বিদুৎতের সট সার্কেট থেকে আগুন লাগে তার দোকানে । খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রন আনে। এতে করে দোকানে রাখা ২ শ বস্তা চাউল পুড়ে গিয়ে তার ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আঃ রহিম জানিয়েছে। কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম বলেন, প্রতিদিনের ন্যায় আঃ রহিম দোকানে বেচাকেনা শেষে তার দোকান বন্ধ করে বাড়ি যায়। রাতে যে কোন এক সময় বিদুৎতের সাটসার্কিট হতে আগুন ধরে দোকান পুড়ি গিযে ক্ষতিগ্রস্ত হয়। বাজারের লোকজন বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সংবাদ দেয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তালায় ৪ চোরাচক্র আটক: ১টি মটোরসাইকেল উদ্ধার
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাজার থেকে শুক্রবার (১৬ আগস্ট) রাতে একটি পালসার মটরসাইকেলসহ ২ চোর আটক করেছে থানা পুলিশ। আটককৃত চোরাচক্ররা হলেন পাটকেলঘাটা থানা এলাকার তৈলকুপি গ্রামের আরশাদ আলীর ছেলে আজহারুল(২৫), গনেশপুর গ্রামের জাফর আলীর আশরাফুল ইসলাম মনা(২৬)। এ সময় তাদের সাথে থাকা ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
জানাযায়, উপজেলার পাটকেলঘাটা থানাধীন জুজখোলা গ্রামের মিনারুল ইসলামের ব্যবহারিত লাল রঙের পালসার মটরসাইকেলটি চুরি করে গভীর রাতে পালানোর সময় কুমিরা বাজারের নাইট গার্ডের হাতে ধরা পড়ে। এ সময় তাদের সাথে থাকা ২/৩ জন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে।
স্থানীয়রা আটক চোর ও জব্দ মোটরসাইকেলটি শনিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পাটকেলঘাটা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরাই মটোরসাইকেল টি উদ্ধার করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরার কলারোয়ার কাঁদপুর সীমান্ত থেকে তিন বোতল ভারতীয় মূল্যবান এলএসডি মাদক জব্দ
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁদপুর সীমান্ত থেকে তিন বোতল ভারতীয় মূল্যবান এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করেছে বিজিবি। শনিবার দুপুরে উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর এলাকা তাকে উক্ত মাদক গুলো জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের কাঁদপুর এলাকা থেকে ১০০ মিলি গ্রামের তিন বোতল ভয়ঙ্কর এলএসডি মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী চক্রটি পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা। বিজিবি আরো জানায়, জব্দকৃত এলএসডি মাদকের আনুমানিক মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরীসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ক্রিকেট কোচ সেলিমের স্ত্রী’র ইন্তেকাল : বিভিন্ন সংগঠণের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার কৃতি ক্রিকেটার এবং মোহামেডান ক্রিকেট একাডেমির কোচ এজেএ অহিদুল ইসলাম সেলিম এর স্ত্রী মাহফুজা সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আবু নাসের হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার বাদ আসর টুটপাড়া পুরাতন বড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
কোচ সেলিমের স্ত্রী’র মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন, মোহামেডান স্পোটিং ক্লাব, মোহামেডান ক্রিকেট একাডেমি, সোনালী অতীত ক্লাব, খেলোয়াড় কল্যাণ সমিতি, মুক্তবাংলা সংস্থাসহ অনেক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সহিংসতা বন্ধ ও সাম্প্রদায়িক সম্প্র্রীতি রক্ষার দাবীতে ওয়ার্কার্স পার্টি
খবর বিজ্ঞপ্তি
১৭ আগস্ট ’২৪ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ৩২তম বার্ষিকী। ১৯৯২-এর এই দিনে সন্ধ্যায় তোপখানাস্থ পার্টি অফিসের সামনে তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সিএমএইচ-এ তাঁর অপারেশন হয় এবং অবস্থার উন্নতি না হলে তাঁকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে পুনরায় অপারেশন করা হয়। পাঁচ মাস লন্ডন ও থাইল্যান্ডে চিকিৎসার পর ১৯৯৩-এর ১০ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। উল্লেখ্য, রাশেদ খান মেননের হত্যার প্রচেষ্টার খবরে দেশব্যাপী তীব্র প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়। এই হত্যা প্রচেষ্টার সমসাময়িককালে নাটোরে আখচাষী নেতা সালাম, চুয়াডাঙ্গার রমজান, মোকলেছ, কুলবিলার গুচ্ছগ্রামে আটজন খেতমজুর, মেহেরপুরে উজির, সোহরাব, ঝিনাইদহের মণ্টু মাস্টারসহ বিভিন্ন অঞ্চলে পার্টির নেতা-কর্মিরা নিহত হন। ৩২ বছরেও রাশেদ খান মেননের হত্যা প্রচেষ্টার এবং ঐ সকল হত্যার কার্যকর তদন্ত ও বিচার হয়নি। এই পেক্ষাপটে পার্টি ‘১৭ আগস্ট সন্ত্রাস বিরোধী দিবস’ হিসেবে পালন করে। এবারের পার্টির সন্ত্রাস বিরোধী দিবসের স্লোগানÑ‘সহিংসতা বন্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা’র দাবীর প্রতি সংহতি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগরের পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুক-উল ইসলাম।










































