Home আঞ্চলিক পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও চাকরিতে পুনর্বহাল দাবিতে খুলনায় মানববন্ধন

পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও চাকরিতে পুনর্বহাল দাবিতে খুলনায় মানববন্ধন

25


স্টাফ রিপোর্টার।।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার পুনঃবিচার ও জওয়ানদের চাকরি পুনর্বহালের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। শুক্রবার নগরীর শিববাড়ি মোড়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার চাকরিচ্যুত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।

তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার তারা। সব বিডিআর সদস্যদের সব রকম সুযোগ-সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি এখনও যারা কারাবন্দি আছেন, তাদের মুক্তি দিতে হবে।

এ সময় খুলনা জেলার প্রধান সমন্বয়ক ফরিদ হোসেন, সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়ক সুবেদার ফখরুদ্দিন, নড়াইল জেলার সমন্বয়ক সিরাজুল ইসলাম, যশোর জেলার সমন্বয়ক জেসিও সিরাজুল কবীর ও বাগেরহাট জেলার সমন্বয়ক বাবর আলী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিববাড়ি মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাওয়ার হাউস মোড়ে শেষ হয়।