বিনোদন ডেস্ক।।
১৫ই আগস্টের আগের রাতে কলকাতার বুকে প্রতিবাদের গণজোয়ার শুরু হয়। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাস্তায় নামে সব বয়সের নারীরা। ঠিক সেই সময় সুসংবাদ এলো ভারতীয় বাংলা টেলিভিশনের তারকা দম্পতি প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদারের জীবনে। মা হলেন প্রীতি। তার কোল আলো করে এলো ফুটফুটে কন্যাসন্তান।











































