Home আঞ্চলিক সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৯ জেলে আটক

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৯ জেলে আটক

4

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি


পূর্ব সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৯জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার বিকালে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বেতমোড় খাড়ির খাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক জেলেদের কাছ থেকে ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ১০টি জাল উদ্ধার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


আটক জেলেরা হলেন, মো. শহিদুল তালুকদার, হাসান মিয়া, সাদ্দাম হাওলাদার, রাসেল মাতুব্বর, রাজু আকন, আসিব হাওলাদার, রাজু মীর, আসলাম মীর ও মিলন খান। আটককৃতরা বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বর্তমানে সুন্দরবনের সব ধরণের মৎস্য আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এসব অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে লিপ্ত হয়। খবর পেয়ে কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা তাদেরকে আটক করে। তিনি আরো জানান, আটক জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বন আইনে মামলা দিয়ে বিভাগীয় বন অফিসের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

বাগেরহাটের শরণখোলায় শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি


বাগেরহাটের শরণখােলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টা চালায় রফিকুল শেখ (৩০) নামের এক যুবক। সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ওইদিন সন্ধ্যায় উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে। শিশুটি স্থানীয় ইয়াসিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।


রফিকুল শেখ মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের মৃত গফুর শেখের ছেলে। সে সাত-আটদিন আগে রতিয়া রাজাপুর গ্রামে শ্বশুর শাহজাহান হাওলাদারর বাড়িতে বেড়াত আসে।
পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে শিশুটি ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লম্পট রফিকুল তাকে জোর করে ধরে ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ঘরের মধ্যে চিৎকার শুনে তার শ্বাশুড়ি এগিয়ে আসলে শিশুটিকে ছেড়ে দেয় রফিকুল। পরে শিশুটি বাড়িতে গিয়ে মা-বাবাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা শরণখোলা থানায় অভিযোগ দায়ের করলে লম্পট রফিকুল শেখকে আটক করে শরণখোল থানা পুলিশ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাতেই রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে মেডিকেল টেষ্টের জন্য বুধবার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।