Home আঞ্চলিক মোংলায় মন্দির পাহারায় কোস্ট গার্ড

মোংলায় মন্দির পাহারায় কোস্ট গার্ড

24

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কাজ করছেন কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) সদস্যরা মঙ্গলবার দুপুর থেকে পৌর শহরের প্রধান কেন্দ্রীয় মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত হন। এছাড়া কেন্দ্রীয় এ মন্দিরসহ উপজেলার মোট ৩৮টি মন্দিরে টহল ও সতর্ক অবস্থানে রয়েছেন এই উপকূলরক্ষী বাহিনী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় মন্দিরে নিরাপত্তা নিশ্চিতকালে কোস্ট গার্ড কর্মকর্তা লেঃ কমান্ডার আবিদ বিন মনুজর বলেন, সংখ্যালঘু বলে আমরা কেউকে আলাদাভাবে দেখছিনা। আমরা সবাই একদেশ-একজাতি ও বাংলাদেশী।
তিনি আরো বলেন, মেংলা বন্দর ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা, দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন কোস্ট গার্ড। এসবের পাশাপাশি নদীপথে বিভিন্ন লাইটার ও জাহাজে চুরি প্রতিরোধে কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা আবিদ বিন মনজুর। #