Home আঞ্চলিক দেশ থেকে পালানোর সময় সীমান্তে রাসিক কাউন্সিলর রজব আলী আটক

দেশ থেকে পালানোর সময় সীমান্তে রাসিক কাউন্সিলর রজব আলী আটক

30


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
দেশ থেকে পালানোর সময় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও তার সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে আটক করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী ও তার সহযোগী নাজমুলকে আটক করেছে বিজিবি।

রজব আলী রাজশাহী জেলার গোরিপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও নাজমুল একই গ্রামের আলী রেজার ছেলে এবং রজবের ভাতিজা।